Shopno Tourism

Shopno Tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shopno Tourism, Tour Agency, Ashulia, Savar, Dhaka.

মাত্র ৫২০০ টাকায় মেঘের বাড়ি সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন।১৫ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত।বিস্তারিত...
30/08/2016

মাত্র ৫২০০ টাকায় মেঘের বাড়ি সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন।

১৫ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৬ টা পর্যন্ত।

বিস্তারিত ট্যুর প্লান

১৫ সেপ্টেম্বর
রাত ১০.৩০ টা: ঢাকা (গাবতলী) থেকে বাসে যাত্রা শুরু। শান্তি পরিবহন, নন এসি চেয়ার কোচ।
রাত ২.৩০টা: কুমিল্লা ফুডপার্কে যাত্রা বিরতি।

১৬ সেপ্টেম্বর
ভোর ৭.০০টা: খাগড়াছড়ি।
৭.৩০: ব্রেক ফাস্ট। (পরটা/রুটি, সবজি/ডাল, ডিম, চা)
৮.৩০: রিজার্ভ গাড়ীতে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু। বাঘাইহাট নামক স্থানে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে আসা সব গাড়ী একসাথে জমা হলে ১০.৩০মিনিটে আর্মি এস্কর্ট করে নিয়ে যায়। ১০.৩০ মিনিটের ভিতরে বাঘাইহাট পৌছানোর জন্য ৮.৩০ এর ভেতর খাগড়াছড়ি থেকে রওনা দিতে হবে।
দুপুর ১২.৩০টা: সাজেকে পৌছে রুমে চেক ইন।
দুপুর ১.৩০ টা: ফ্রেশ হয়ে দুপুরের খাবার। দেশী মুরগী, ভাত, ডাল, সবজি। খাওয়া দাওয়ার পর বিশ্রাম বা ইচ্ছামত ঘোরাঘুরি (হেলিপ্যাড, শিবমন্দির, গীর্জা আরো অনেক কিছু আছে ঘুরে দেখার) সাজেকের ২ কি. মি. রাস্তা আর্মি বিজিবি এলাকার ভিতরে। ২৪ ঘন্টা টহল চলে। নিরাপত্তার কোন সমস্যা নেই।
বিকাল ৪টা: কংলাক পাহাড় যাত্রা। (সাজেকের সবথেকে উচু স্থান)। প্রায় দেড় কিলোমিটার হাঁটতে হবে। কংলাকের বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে সূর্যাস্তের পূর্বেই কংলাক ত্যাগ।
রাত ৯.০০: রাতের খাবার। ভাত, ডাল, সবজি, ডিম।
এরপর ইচ্ছামত আড্ডা, ঘোরাঘুরি। তবে খুব সকালে উঠে (৫.০০) সূর্যোদয় না দেখলে সাজেকের সবথেকে সুন্দর দৃশ্যটা মিস হবে। সে অনুযায়ী ঘুম।

১৭ সেপ্টেম্বর
সকাল ৫.০০ টা: ঘুম থেকে উঠে সূর্যোদয় না দেখলে সাজেকের সবথেকে সুন্দর দৃশ্যটা মিস হবে।
সকাল ৮.৩০ টা: সকালের খাবার।(পরটা, ডাল, ডিম, চা / খিচুড়ী, ডিম)।
১০.৩০: আর্মি এস্কর্টের সাথে সাজেক ত্যাগ।
১২.৩০: হাজাছাড়া ঝর্ণা ভ্রমন।
২.৩০টা: খাগড়াছড়িতে আদিবাসী হোটেলে (ইজোর রেস্টুরেন্ট) লাঞ্চ।
দুপুর ৩.৩০টা: রিজার্ভ গাড়ীতে আলুটিলা গুহা ভ্রমন।
দুপুর ৫.০০টা: রিজার্ভ গাড়ীতে রিসাং ঝর্ণা ভ্রমন।
সন্ধায় গ্রুপ রুমে ফ্রেশ হওয়া। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা রুম।
রাত ৮টা: রাতের খাবার। (ভাত,হাস/মুরগী, ভর্তা, সবজি, ডাল)
রাত ৯টা: ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু।
রাত ২টা: কুমিল্লায় ফুড পার্কে যাত্রা বিরতি।

১৮ সেপ্টেম্বর
সকাল ৬.০০: ঢাকা।

ট্যুর প্যাকেজ:
৫২০০/- প্রতিজন (শেয়ারড রুম)।
৫৫০০/- একরুমে ২ জন।( অ্যাটাস্ট বাথরুম)।

29/08/2016

Address

Ashulia, Savar
Dhaka
1349

Telephone

01992876036

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category