Hajjbooking.com.bd

Hajjbooking.com.bd We are the reliable travel agent for hajj and omrah. Also provide all international air tickets.

we are providing best HAJJ and OMRAH package and international and domestic ticket

🕋🌆 ওমরাহ ও দুবাই প্যাকেজ 👉আকর্ষণীয় প্যাকেজে এস এম ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর সাথে আপনার ওমরাহ সম্পন্ন করুন এবং সাথে দুব...
02/08/2023

🕋🌆 ওমরাহ ও দুবাই প্যাকেজ

👉আকর্ষণীয় প্যাকেজে এস এম ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর সাথে আপনার ওমরাহ সম্পন্ন করুন এবং সাথে দুবাই শহর ঘুরে আসুন আকর্ষণীয় প্যাকেজে

👉আপনার নির্ভেজাল ওমরাহ পালন এর সহযোগী হিসেবে আমাদের উপর ১০০ ভাগ আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না কথা দিচ্ছি।

⭐ প্রিমিয়াম প্যাকেজ-১৭৫,০০০ টাকা। ১৫ দিন
👉প্যাকেজ বিস্তারিত:
✔️ওমরাহ ভিসা + দুবাই ভিসা
✔️হেলথ ইন্সুরেন্স+ ট্রাভেল ট্যাক্স
✔️হোটেল -৩ স্টার মানের হোটেল (৫৫০-৬৫০ মিটার)
✔️শেয়ার রুম -৪/৫ জন
✔️এয়ার টিকেট ( ট্রানজিট ফ্লাইট - ১.৩০-২.৩০ ঘন্টা)
✔️ট্রান্সপোর্ট ( এয়ারপোর্ট-হোটেল -মদীনা-দুবাই-এয়ারপোর্ট)
✔️যিয়ারাহ
✔️খাবার -৩ বেলা
⭐দিন:
👉মক্কা - ৬ দিন
👉মদীনা -৫ দিন
👉দুবাই - ৪ দিন

⭐যিয়ারাহ তে কোথায় প্রোগ্রাম থাকবে-
⭐মক্কায় ৫/৬ টি স্থান সমূহ ভ্রমন
✔️মিনা
✔️মোযদালিফা
✔️আরাফার ময়দান
✔️হেরা গুহা
✔️তুর পাহাড়
✔️আয়েশা আঃ মসজিদ/ সিটি ট্র্যুর

⭐মদিনায় ৫/৬ টি স্থান সমূহ ভ্রমন
✔️মসজিদ এ কুবা
✔️মসজিদ এ কিবলাতাইন
✔️জান্নাতুল বাকী
✔️ওহুদ পাহাড়
✔️কেন্দ্রীয় খেজুর মার্কেট
✔️সময় সাপেক্ষে আর‌ও কয়েকটি স্থানে।
👉 দুবাই
✔️ সিটি ট্র্যুর
✔️ ক্র্যুজ ট্র্যুর

⭐তাছাড়া আপনি আপনার পছন্দ ও চাহিদা মত প্যাকেজ করে নিতে পারবেন। আমরা সব রকম প্যাকেজ ই করে থাকি।
✔️কাপল রুম
✔️ফ্যামিলি প্যাকেজ
✔️ভি আই পি প্যাকেজ
✔️সর্ট প্যাকেজ

📞📞হটলাইন নাম্বার - ০১৯৭৭-১১৮৮১২

🏢আমাদের সাথে যোগাযোগ করুন -
অফিসের ঠিকানা - বাড়ি -২, রোড -৪, ব্লক-ই, কালশি রোড, মিরপুর -১২ , ঢাকা

🕋🕋ওমরাহ প্যাকেজ 👉আকর্ষণীয় প্যাকেজে এস এম ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর সাথে আপনার ওমরাহ সম্পন্ন করুন।🕋পবিত্র কাবা শরীফ নিজ...
17/07/2023

🕋🕋ওমরাহ প্যাকেজ

👉আকর্ষণীয় প্যাকেজে এস এম ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর সাথে আপনার ওমরাহ সম্পন্ন করুন।

🕋পবিত্র কাবা শরীফ নিজ চোখে দেখা ও সবচেয়ে উত্তম সুন্নত ইবাদত এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র র‌ওজাহ মোবারক যিয়ারাত করা প্রত্যেক মুসলমানের এক প্রশান্তির জায়গা ও আল্লাহ তাআলার কাছে চাওয়া।

👉আপনার নির্ভেজাল ওমরাহ পালন এর সহযোগী হিসেবে আমাদের উপর ১০০ ভাগ আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না কথা দিচ্ছি।

👉আমাদের ওমরাহ প্যাকেজ গুলো আপনাদের সকল চাহিদাকে সামনে রেখে করা। আমরা সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সার্ভিস দেয়ার চেষ্টা করে যাচ্ছি দীর্ঘ ২১ বছর যাবত।

⭐ইকোনমি প্যাকেজ-১৩৫,০০০ টাকা। ১৪দিন
⭐স্ট্যান্ডার্ড প্যাকেজ-১৪৫,০০০ টাকা। ১৪ দিন

👉প্যাকেজ বিস্তারিত-
👉ইকোনমি প্যাকেজ -
✔️ওমরাহ ভিসা
✔️হোটেল -২ স্টার মানের হোটেল (৩৫০-৪৫০ মিটার)
✔️শেয়ার রুম -৪/৫ জন
✔️এয়ার টিকেট ( ট্রানজিট ফ্লাইট - ১.৩০-২.৩০ ঘন্টা)
✔️ট্রান্সপোর্ট ( এয়ারপোর্ট-হোটেল -মদীনা-এয়ারপোর্ট)
✔️যিয়ারাহ
✔️খাবার -২ বেলা

👉প্যাকেজ বিস্তারিত-
👉স্ট্যান্ডার্ড প্যাকেজ -
✔️ওমরাহ ভিসা
✔️হোটেল -২ স্টার মানের হোটেল (৫৫০-৬৫০ মিটার)
✔️শেয়ার রুম -৪/৫ জন
✔️এয়ার টিকেট ( ট্রানজিট ফ্লাইট - ১.৩০-২.৩০ ঘন্টা)
✔️ট্রান্সপোর্ট ( এয়ারপোর্ট-হোটেল -মদীনা-এয়ারপোর্ট)
✔️যিয়ারাহ
✔️খাবার -২ বেলা

⭐যিয়ারাহ তে কোথায় প্রোগ্রাম থাকবে-
⭐মক্কায় ৫/৬ টি স্থান সমূহ ভ্রমন
✔️মিনা
✔️মোযদালিফা
✔️আরাফার ময়দান
✔️হেরা গুহা
✔️তুর পাহাড়
✔️আয়েশা আঃ মসজিদ/ সিটি ট্র্যুর

⭐মদিনায় ৫/৬ টি স্থান সমূহ ভ্রমন
✔️মসজিদ এ কুবা
✔️মসজিদ এ কিবলাতাইন
✔️জান্নাতুল বাকী
✔️ওহুদ পাহাড়
✔️কেন্দ্রীয় খেজুর মার্কেট
✔️সময় সাপেক্ষে আর‌ও কয়েকটি স্থানে।

⭐তাছাড়া আপনি আপনার পছন্দ ও চাহিদা মত প্যাকেজ করে নিতে পারবেন। আমরা সব রকম প্যাকেজ ই করে থাকি।
✔️কাপল রুম
✔️ফ্যামিলি প্যাকেজ
✔️ভি আই পি প্যাকেজ
✔️সর্ট প্যাকেজ

📞📞হটলাইন নাম্বার - ০১৯৭৭-১১৮৮১২

🏢আমাদের সাথে যোগাযোগ করুন -
অফিসের ঠিকানা - বাড়ি -২, রোড -৪, ব্লক-ই, কালশি রোড, মিরপুর -১২ , ঢাকা।

14/08/2022

সুলতান মাঠা এর জন্য ৫ জন কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী গন আপনাদের সিভি জমা দিন আমাদের পেজে ও সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে ০১৯৭৭-১১৮৮১২

হজে গিয়ে যেন এমন ভুল না হয়১. অনেকে ভুল করে হজে গিয়ে মুসাফিরের নামাজ পড়ে। অথচ মাসালা হলো, যদি মক্কা-মিনা-মদিনা মিলিয়ে কেউ...
24/02/2020

হজে গিয়ে যেন এমন ভুল না হয়

১. অনেকে ভুল করে হজে গিয়ে মুসাফিরের নামাজ পড়ে। অথচ মাসালা হলো, যদি মক্কা-মিনা-মদিনা মিলিয়ে কেউ ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত করে, তাহলে সে মুকিম গণ্য হবে। তাহলে তাকে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা ও আরাফায় চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ চার রাকাতই পড়তে হবে। (মুসলিম, হাদিস : ৬৮৭)

২. মিনায় ১২ বা ১৩ তারিখ পর্যন্ত থাকতে হয়। এর মধ্যে যদি কোনো দিন শুক্রবার হয়, তাহলে মিনায় জুমার নামাজ পড়তে হবে। (তাতারখানিয়া, পৃ. ৫৫৩)

৩. হজে গিয়ে অনেক নারী চেহারা খোলা রাখেন। অথচ মাসালা হলো, চেহারা দেখানো যাবে না, তবে বোরকার নেকাব চেহারার সঙ্গে লাগিয়ে রাখবে না। এর জন্য এমন কিছু ব্যবহার করতে হবে, যাতে করে নেকাব চেহারার সঙ্গে না লেগে থাকে।

৪. অনেক নারী পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদুল হারামে গিয়ে থাকেন। এতে ভিড় বেশি হয়। ফলে তারা হাজারো পুরুষের ধাক্কা খাচ্ছে, ধাক্কা দিচ্ছে। মহানবী (সা.) বলেছেন, ‘নারীরা মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম।’ এ থেকে বোঝা যায়, কোনো নারী হজ বা ওমরাহে এসে ঘরে নামাজ পড়লে এক লাখের চেয়ে বেশি সাওয়াব পাবে। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৬৫৯৮, ২৬৬২৬)

৫. এক শ্রেণির হাজি আছে, যারা সারা দিন মোবাইল ফোন বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকে। অথচ প্রাণীর ছবি তোলা হারাম কাজ। (বুখারি শরিফ, হাদিস : ৫৯৫০)

৬. অনেক পুরুষ ইহরাম খোলার সময় দাড়ি মুণ্ডায়। এরা ১০০ বার হজ করলেও তাদের হজ কবুল হবে না।

৭. ‘তালবিয়া’ ব্যক্তিগত আমল। সবাই যার যার ‘তালবিয়া’ পড়বে। দেখা যায়, অনেকে দলনেতার সঙ্গে তাল মিলিয়ে তালবিয়া পড়তে থাকে। অথচ এর কোনো প্রমাণ নেই।

৮. ব্যাংকের মাধ্যমে কোরবানি করানো উচিত নয়। কারণ এতে কখনো কখনো ১০ তারিখে বড় শয়তানকে কংকর মারার আগেই কোরবানি হয়ে যায়। আবার কখনো কোরবানি সম্পন্ন হওয়ার আগে মাথা মুণ্ডানো হয়ে যায়। আর এ উভয় ভুলের দরুন তামাত্তু ও কিরানকারীর ওপর দম ওয়াজিব হয়ে যায়। কারণ তাদের জন্য ১০ তারিখে এই তিনটি কাজে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি—এক. বড় শয়তানকে কংকর মারা। দুই. কোরবানি করা। তিন. মাথা মুণ্ডানো। এ জন্য নিজেরা বা বিশ্বস্ত লোক পাঠিয়ে কোরবানির ব্যবস্থা করা জরুরি।

জ্ঞান অর্জনকে ইসলামে ফরজ করা হয়েছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। আরও...
22/02/2020

জ্ঞান অর্জনকে ইসলামে ফরজ করা হয়েছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। আরও বলা হয়েছে, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর। বস্তুত জ্ঞান দুইভাবে অর্জন করা যায়_ বই-পুস্তক পড়া ও ভ্রমণের মাধ্যমে।

সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালার সৃষ্টির লীলা ও বৈচিত্র্য দেখতে হলে ভ্রমণের বিকল্প নেই। বাস্তব জীবনেও আমরা দেখতে পাই, ভ্রমণের অভিজ্ঞতা যার যত বেশি তার জ্ঞানের ভাণ্ডার তত সমৃদ্ধ।
ভ্রমণের মাধ্যমে শুধু জ্ঞানই অর্জন করা যায় না; নতুন কিছু দেখে দৃষ্টি পরিতৃপ্তি লাভ করে। স্বাস্থ্য ভালো রাখার জন্যও এটা দরকারি।

পবিত্র কোরআনে কারিমে বলা হয়েছে, হে রাসূল, আপনি বলে দিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কীভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহতায়ালা সবকিছু করতে সক্ষম। -সূরা আনকাবুত :২০

কোরআনে কারিমের আরেক আয়াতে বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যাবাদীদের পরিণতি কী হয়েছে। -সূরা আল ইমরান :১৩৭

উলি্লখিত প্রথম আয়াতে ভ্রমণ 'আল্লাহ কীভাবে সৃষ্টিকর্ম শুরু করলেন' এবং দ্বিতীয় আয়াতে 'মিথ্যাবাদীদের পরিণতি কী হয়েছে' তা দেখার জন্য ভ্রমণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর বিচিত্র সৃষ্টি দেখলে তার প্রতি মানুষের বিশ্বাস যেমন গভীর হয়, একইভাবে মিথ্যাবাদীদের পরিণতি দেখলেও মজবুত হয় মানুষের ইমান।

বর্ণিত দুই আয়াতের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায়, দুটি আয়াতই শুরু হয়েছে নির্দেশনার মধ্য দিয়ে। এ থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়। অন্যান্য হুকুমের মতোই পৃথিবীতে ভ্রমণ করাও ফরজ। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো হজ। পরোক্ষভাবে বিবেচনা করলে এটাও কিন্তু এক ধরনের ভ্রমণ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে অন্তত একবার হজ ফরজ করা হয়েছে এ জন্য যে, আল্লাহতায়ালার ঘর ও ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শনের মাধ্যমে মানুষের মন যেন আল্লাহতায়ালার অনুগামী হয়।

জেনে নিন, তাওয়াফ করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম-
22/02/2020

জেনে নিন, তাওয়াফ করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম-

হজ ফরজ হওয়ার শর্তসমূহ জেনে নিন-
19/02/2020

হজ ফরজ হওয়ার শর্তসমূহ জেনে নিন-

হজের জন্য কী কী প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা দরকার?১. পাসপোর্ট, টিকিট, ডলার কেনা;২. পাসপোর্ট, ভিসা, টাকা রাখার জন্য গল...
18/02/2020

হজের জন্য কী কী প্রয়োজনীয় মালপত্র সংগ্রহ করা দরকার?

১. পাসপোর্ট, টিকিট, ডলার কেনা;
২. পাসপোর্ট, ভিসা, টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ;
৩. ইহরামের কাপড় কমপক্ষে দুই সেট (প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরা কাপড় আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড়। ইহরামের কাপড় হবে সাদা। সুতি হলে ভালো হয়);
৪. নরম ফিতাওয়ালা স্পঞ্জের স্যান্ডেল;
৫. ইহরাম পরার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে কটিবন্ধনী (বেল্ট);
৬. গামছা, তোয়ালে;
৭. আপনার জন্য আরামদায়ক পোশাক যেমন: লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি সঙ্গে নিতে পারেন;
৮. সাবান, টুথপেস্ট, ব্রাশ, মিসওয়াক;
৯. নখ কাটার যন্ত্র, সুই-সুতা;
১০. থালা, বাটি, গ্লাস;
১১. হজের বই, কোরআন শরিফ, ধর্মীয় পুস্তক;
১২. কাগজ-কলম;
১৩. শীতের কাপড় (মদিনায় ঠান্ডা পড়ে বেশি);
১৪. প্রয়োজনীয় ওষুধপত্র, চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা (ভিড় বা অন্য কোনো কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য);
১৫. বাংলাদেশি টাকা (দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য);
১৬. নারীদের জন্য বোরকা;
১৭. মালপত্র নেওয়ার জন্য ব্যাগ অথবা সুটকেস (তালা-চাবিসহ); ব্যাগের ওপর ইংরেজিতে নিজের নাম-ঠিকানা, ফোন নম্বর লিখতে হবে।

এর বাইরে আরও কিছু প্রয়োজনীয় মনে হলে তা নিয়ম মেনে সঙ্গে নিন।

ইহরাম বাধার পূর্বে বেশ কিছু অবশ্যকরণীয় কাজ আছে। এগুলো হল-
18/02/2020

ইহরাম বাধার পূর্বে বেশ কিছু অবশ্যকরণীয় কাজ আছে। এগুলো হল-

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801776666661

Alerts

Be the first to know and let us send you an email when Hajjbooking.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hajjbooking.com.bd:

Share

Category