Fariel Hajj and Umrah

Fariel Hajj and Umrah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fariel Hajj and Umrah, Travel Company, 24-25 Dilkusha C/A, Motijheel, Dhaka.

হজের ভিড়ে সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে — শালীনতা রক্ষা করা।মহিলা–পুরুষ আলাদা থাকাই আদর্শ।কিন্তু হজ ও উমরাহের বাস্তবতা সম্পূ...
28/11/2025

হজের ভিড়ে সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে — শালীনতা রক্ষা করা।

মহিলা–পুরুষ আলাদা থাকাই আদর্শ।
কিন্তু হজ ও উমরাহের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

লাখো মানুষের ভীড়—
তাওয়াফে, সাঈ-এ, সলাতের সময়, মসজিদে ঢোকা–বের হওয়ার মুহূর্তে—
নারী ও পুরুষ স্বাভাবিকভাবেই একসঙ্গে চলতে বাধ্য হয়।

এটি এড়ানো প্রায় অসম্ভব।
আর এই কষ্ট, ধৈর্য ও সংগ্রামই ইবাদতের অংশ।

কেন ভিড় হয়? — একটু বাস্তবতা

লক্ষ লক্ষ পুরুষ ও মহিলা হাজির একই তামান্না—

• মাতাফে তাওয়াফ করা
• কাবার যতটা সম্ভব কাছাকাছি আসা
• হাজরে আসওয়াদে চুমু দেওয়া
• কাবার দরজা ধরে দোয়া করা
• কাবা আর মসজিদ কেন্দ্রিক সব ইবাদত গুলোই করতে চাওয়া

ফলে কাবার চারপাশে স্বাভাবিকভাবেই প্রবল ভিড় হয়।
ব্যক্তিগত জায়গা সীমিত হয়ে যায়।
অতি ভিড়ে ধাক্কা-ধাক্কি লেগে যাওয়া—
অনেক সময় ইচ্ছাকৃত নয়, বরং পরিস্থিতির কারণে।

এমন পরিবেশে আমাদের দায়িত্ব হচ্ছে শালীনতা রক্ষা করা।

হায়া (লজ্জাশীলতা) শুধু একটি গুণ নয়—
এটি আল্লাহর প্রতি সম্মান, ইবাদত এবং আত্মশুদ্ধির অংশ।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: “হায়া ঈমানের একটি শাখা।” [সহীহ বুখারি]

তাই ধৈর্য, সচেতনতা ও শালীনতা অত্যন্ত জরুরি।

ভাইদের জন্য করণীয়:

• দৃষ্টি সংযত রাখুন—বিশেষ করে ভিড়ের মুহূর্তে
• বোনেরা আচমকা সামনে পড়ে গেলে চোখ নিচু করুন
• ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি বা জোর করে পথ বানানো থেকে বিরত থাকুন
• উল্টো দিকে হাঁটবেন না, অন্যের জন্য বাধা হয়ে দাঁড়াবেন না
• ভিড়ে অকারণে দাঁড়িয়ে থাকবেন না—এটি বিপজ্জনক

বোনদের জন্য করণীয়:

• মাহরামের সঙ্গ ছাড়বেন না
• ভিড় বেশি হলে দূর দিয়ে তাওয়াফ করুন—এটিই নিরাপদ ও উত্তম
• ভুলেও ঠেলা-ঠেলি করে হজরে আসওয়াদ চুমু দিতে বা দরজায় ঝুলতে যাবেন না
— এতে অন্যের কষ্ট ও গুনাহের অংশীদার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে
• পোশাক, চলাফেরা ও ভাবভঙ্গি তে সর্বোচ্চ শালীন হউন

ভিড়ে ভুল হতেই পারে।

কাউকে ধাক্কা লেগে যাওয়া বা চোখে অনিচ্ছাকৃত কিছু দৃষ্টির মধ্যে পড়া—এগুলো ক্ষমাযোগ্য।

এসময়:

• দৃষ্টি ফিরিয়ে নিন
• বলুন—“আস্তাগফিরুল্লাহ”
• নিজের নিয়ত ঠিক করুন
• ইবাদতে মন দিন

আল্লাহ জানেন আপনার চেষ্টা ও সংগ্রাম।
যা এড়িয়ে সম্ভব নয়—তা আল্লাহ ক্ষমা করেন।
কিন্তু যা এড়িয়ে সম্ভব—তার হিসাব তিনি নেবেন।

শেষ কথা:

হজের ভিড় থামানো আপনার হাতে নেই।
কিন্তু আপনার দৃষ্টি, আচরণ, বিনয়—এগুলো পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে।

আপনি আল্লাহর ঘরে—
তাই আপনার চলাফেরা হোক আল্লাহর সন্তুষ্ট

18/11/2025

এক নজরে উমরাহ: 🕋
শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়ম একসাথে।
◈ মিকাত পাওয়ার আগেই ইহরাম বাধতে হবে। বাংলাদেশ থেকে যারা সরাসরি মক্কায় যাবেন তাদের মিকাত ইয়ালামলাম, যেটা জেদ্দা বিমানবন্দর পাওয়ার আগেই।

তাই এয়ারপোর্ট থেকেই ইহরাম বেধে যেতে হবে। আর যারা প্রথমে মদিনায় যাবেন তারা মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে যুলহুলাইফা নামক মিকাতে গিয়ে ইহরাম বাধবেন।

এরপর উমরাহর নিয়ত করতে হবে।
اَللّٰهُمَّ لَبَّيْكَ عُمْرَةً
উচ্চারণ: আল্লাহুম্মা লাব্বাইকা 'উমরাতান।

◈ এরপর কাবা শরীফে প্রবেশের আগ পর্যন্ত তালবিয়াহ পড়তে হবে:

لَبَّيْكَ اَللّٰهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ ، لَا شَرِيْكَ لَكَ

উচ্চারণ: লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা- শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা অন নি'মাতা লাকা অল মুল্ক লা- শারীকা লাক।

অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত আপনারই এবং রাজত্বও আপনারই, আপনার কোনো শরীক নেই।

◈ মসজিদুল হারাম এ প্রবেশ করার দু'আ: (যেকোনো মসজিদে প্রবেশের সময় এই দু'আ পড়তে হয়)

بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَالسَّلاَمُ عَلٰي رَسُوْلِ اللّٰهِ ، اَللّٰهُمَّ
افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: বিসমিল্লা-হি অস সলা-তু অস সালা-মু 'আলা- রসূলিল্লা-হি, আল্লা-হুম্মাফ তাহলী আব অ- বা রহমাতিকা।
অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি। সালাত ও সালাম রাসূলুল্লাহ (সাঃ) এর উপর। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজা উন্মুক্ত করে দিন।

◈ কা'বা ঘর দৃষ্টিগোচর হওয়া মাত্র বলতে হবে:
اَللّٰهُ اَكْبَر
আল্লা-হু আকবার
◈ তাওয়াফের শুরুতে 'হাজরে আসওয়াদ' এর দিকে হাত ইশারা করে বা চুমু খেয়ে বা স্পর্শ করে বলতে হবে:

بِسْمِ اللّٰهِ اَللّٰهُ اَكْبَرُ
বিসমল্লা-হি আল্লা-হু আকবার
◈ তাওয়াফের প্রতি চক্করে 'রুকনে ইয়ামানী' থেকে "হাজরে আসওয়াদ' পর্যন্ত স্থানে নিম্নোক্ত দোয়া পড়তে হবে:
رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْیَا حَسَنَۃً وَّ فِي الْاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণঃ রব্বানা- আ-তিনা- ফিদ দুনইয়া 'হাসানাতাও অফিল আ-খিরাতি হাসানাতাও অকিনা 'আযা-বান্নার।

অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও ও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও।
আর বাকী ৩ পাশে যেকোনো দু'আ পড়া যায়।

◈ তাওয়াফ শেষ করে সম্ভব হলে "মাকামে ইব্রাহীম' এর পিছনে এসে নিম্নোক্ত আয়াতটি পড়তে হবে:
وَاتَّخِذُواْ مِنْ مَّقَامِ اِبْرٰهٖيْمَ مُصَلّٰي
অত্তাখিজু মিম মাকা-মি ইবরা-হীমা মুসল্লা
অর্থ: ইব্রাহীম এর দন্ডায়মান স্থানকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো।

◈ মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকাত নামাজ: প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হয়।

◈ জম-জমের পানি পান করার সময়ের একটি ছোট্র দু'আ-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًاوَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ

উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা 'ইলমান না-ফিআন অ রিযক্বান অ-সিআন, অ আমালান স-লিহা; অ শিফা-আন মিন কুল্লি দা-য়িন।

অর্থঃ ‘হে আল্লাহ! আপনি আমাদের উপকারী জ্ঞান দান করুন; আমাদের রিযিকে বরকত দিয়ে দিন; আমাদের নেক কাজ করার তাওফিক দান করুন; সকল অসুস্থতাতে শেফা বা সুস্থতা দান করুন’।

◈ জম-জম পানি পান করার পর হাজরে আসওয়াদের কাছে যাবেন, সম্ভব হলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন এবং চুমু খাবেন। হাজরে আসওয়াদ স্পর্শ করার সময়ে বলবেনঃ

بِسْمِ اللهِ، وَاللهُ أَكْبَرُ
(বিসমিল্লাহি অল্লাহু আকবার)
অথবা বলবেনঃ
اللهُ أَكْبَرُ
(আল্লাহু আকবার)
তারপর, সাঈ করার জন্য সাফা পাহাড়ের কাছে চলে যাবেন।

◈ সাঈ এর সময় সাফা পাহাড়ের নিকটবর্তী হয়ে নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللّٰهِ ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا ، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَاِنَّ اللّٰهَ شَاكِرٌ عَلِيْمٌ

ইন্নাস সফা- অল মারঅতা মিন শা'আইরিল্লাহ। ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা- জুনা-হা 'আলাইহি আই ইয়াততওঅফা বিহিমা-, অমান তাতওঅফা খইরান। ফাইন্নাল্লা-হা শা-কিরুন 'আলীম।

অর্থ: নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। অতএব যে ব্যক্তি বায়তুল্লাহর হজ্জ অথবা উমরাহ করবে, তার জন্য এ দু'টি পাহাড় প্রদক্ষিণ করায় কোনো দোষ নেই। সুতরাং যে ব্যক্তি স্বেচ্ছায় সৎকর্ম করে, নিশ্চয়ই আল্লাহ তার যথার্থ মূল্যায়নকারী ও তার সম্পর্কে সম্যক অবগত। (সূরা আল-বাকারাহ, আয়াতঃ ১৫৮)

◈ সাফা এবং মারওয়াতে নিম্নবর্ণিত দু'আটি পাঠপূর্বক দুই হাত তুলে অন্যান্য দু'আ করতে পারেন:
اَللّٰهُ اَكْبَرُ ، اَللّٰهُ اَكْبَرُ ، وَلِلّٰهِ الْحَمْدُ

আল্লাহু আকবার আল্লাহু আকবার অলিল্লাহিল হামদ।

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ ، لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ ، وَ هُوَ عَلٰي كُلِّ شَيْئٍ قَدِيْرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারিকা লাহু লাহুল মুল্ক অলাহুল হামদ অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বদীর।

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ ، أَنْجَزَ وَعْدَهٗ ، وَ نَصَرَ عَبْدَهٗ ، وَ هَزَمَ الْاَحْزَابَ وَحْدَهٗ

লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু আনজাঝা অ'দাহু অ নাসারা আব্দাহু অ হাঝামাল আহঝা-বা অহদাহু।

◈ সাঈ এর সময় সবুজ আলোর জায়গাটুকুতে এই দু'আটি পড়তে হবে: সবুজ আলোর জায়গাটুকুতে একটু দৌড়াতে হবে এবং পড়তে হবে

رَبِّ اغْفِرْ وَارْحَمْ ، إِنَّكَ أَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ

উচ্চারণঃ রব্বিগফির অরহাম, ইন্নাকা আনতাল আ'আঝঝুল আকরাম।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন, রহম করুন। নিশ্চয়ই আপনি সর্বাধিক শক্তিশালী ও সম্মানিত।

◈ সাঈ শেষ করে মসজিদুল হারাম থেকে বের হওয়ার দু'আ: (যেকোনো মসজিদ থেকে বের হওয়ার দু'আ)

بِسْمِ اللّٰهِ وَ الصَّلَاةُ وَالسَّلاَمُ عَلٰي رَسُوْلِ اللّٰهِ ، اَللّٰهُمَّ اِنِّىْ أَسْاَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণঃ বিসমিল্লাহি অস সলা-তু অসসালা-মু আলা রসূলিল্লা-হি। আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাডলিক।

অর্থ: আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ-এর উপর অনুগ্রহ ও শান্তি বর্ষণ কর। হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি।

এরপর চুল কাটলেই উমরাহ শেষ হয়ে যাবে।

মদিনায় রাসূল সা. এর রওজায় সালাম পাঠ করাঃ

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া আইয়ুহাননাবী অ রহমাতুল্লাহি অ বারাকাতুহু।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া নাবীআল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া হাবীবাল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া খয়রা খলকিল্লাহ।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া সাইয়িদাল মুরসালীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া খ-তামান নাবিয়্যীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া রহমাতাল্লিল আলামীন।

আসসলা-তু অসসালা-মু 'আলাইকা ইয়া শা-ফীয়াল মুযনিবীন।

তারপর হযরত আবু বকর (রা.)-এর কবর বরাবর দাঁড়িয়ে পাঠ করতে হবে- আসসালামু আলাইকা ইয়া খলি-ফাতি রসূলুল্লাহি আবু বকর আস সিদ্দীক রাদিয়াল্লা-হু তায়ালা আনহু ।

তারপর হযরত উমর (রা.)-এর কবর বরাবর দাঁড়িয়ে পাঠ করতে হবে- আসসালামু আলাইকা ইয়া আমীরাল মু'মিনীর উমার ইবনুল খত্তা-ব রদিয়াল্লা-হু তায়ালা আনহু।
✅ ডিসেম্বর ২০২৫- দু টো গ্রুপ ১১ ও ২২ তারিখে
( প্যাকেজ মাএ ১ লাখ ৫০ হাজার টাকা)
✅ জানুয়ারি ১৫ তারিখে
(প্যাজেক মাএ ১ লাখ ৪০ হাজার টাকা)
✅ রমজানের শুরু থেকে ঈদ পযন্ত ৩ টা গ্রুপ
বুকিং চলোমান
( রমজানের শুরু ১ লাখ ৬০ হাজার টাকা + পরের ১৪ দিনের প্যাকেজ ১ লাখ ৮০ হাজার টাকা + ঈদ পযন্ত প্যাকেজ ১ লাখ ৯০ হাজার টাকা)

🎯 বি: দ্র : পুরো রমজান মাসের ওমরাহ প্যাকেজ মাএ ২ লাখ ২০ হাজার টাকা। ওমরাহ প্যাকেজে আপনাকে স্বাগতম
ইবাদত আপনার, সেবা আমাদের।
এই প্যাকেজ আমি নিজে সাথে থাকব ইনশা আল্লাহ।
"১৪ দিন উমরা বুকিং চলছে"।
***এই প্যাকেজে আমাদের সেবা সমূহ গুলো হচ্ছে :-
**ওমরাহ ভিসা (৯০ দিনের ভিসা)
**রিটার্ন এয়ার টিকিট
**হোটেল ১ রুমে ৪/৫ জন করে
** তিন বেলা বাংলা খাবার।
** সৌদি আরবে সকল ধরনের ট্রান্সপোর্ট।
** অভিজ্ঞ মোয়াল্লেম গাইড।

# মক্কা হোটেল :
# মদীনায় হোটেল :
মক্কা জিয়ারার দর্শনীয় স্থানসমূহ :-
🚌নবীজির বাড়ী ,
🚌জাবালে সাওর,
🚌হেরা গুহা ( ওহী নাজিলের পাহাড়),
🚌আরাফার ময়দান ,
🚌মিনা ,
🚌মুজদালিফা,
🚌যামেরা ,
🚌জান্নাতুল মোআল্লা ,
🚌জিন মসজিদ,
🚌মসজিদে নামিরা

মদিনা মনোয়ারা জিয়ারার স্পট গুলো :-
🚌জান্নাতুল বাকী,
🚌খন্দকের কূপ,
🚌খন্দকের ময়দান,
🚌উহুদ পাহাড়,
🚌মাকবারায়ে
🚌শোহাদায়ে উহুদ,
🚌মসজিদে কিবলাতাইন,
🚌মসজিদে কুবা।,
🚌মসজিদে বেলাল,
🚌মসজিদে আবু বকর,
🚌মসজিদে গমামা,
🚌মসজিদে আলি,
🚌 মসজিদে উসমান

বিঃ দ্রঃ তায়েফ, জেদ্দা, বদর ও জ্বীন পাহাড় ভ্রমণ নিজ খরচে।
# ওমরাহর সকল আহকাম নিজস্ব ময়াল্লেম এর তত্ত্বাবধানে বিশুদ্ধভাবে সম্পন্ন করার ব্যাবস্থা নিশ্চিত করা।
ওমরাহ এর জন্য বুকিং দিতে এখনই যোগাযোগ করুন:-
ফারিয়েল ট্রাভেলস লিমিটেড।
২৪-২৫ দিলখুশা ঢাকা-১০০০
মোবাইল :- 01973312247

17/11/2025
13/11/2025

🌙 সব চাইতে কম সময়ে উমরাহ ভিসা

আপনার পবিত্র যাত্রা শুরু হোক সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে।
Fariel Tours নিয়ে এসেছে সবচেয়ে দ্রুত সময়ে ও ঝামেলামুক্ত Umrah Visa Processing Service—যেখানে আপনি পাবেন:

✅ ১ দিনে মধ্যে ভিসা প্রসেস
✅ ১০০% ট্রাভেল অ্যাসিস্ট্যান্স

📢 উমরাহ ভিসা এখন আরও সহজ, দ্রুত এবং নিশ্চিন্ত!
ফারিয়েল ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে এসেছে ২০২৫ সালের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উমরাহ ভিসা সার্ভিস 🌙

💫 বর্তমান আপডেট:
ভিসা প্রসেসে কিছু পরিবর্তন হলেও চিন্তার কিছু নেই —
✅ আমরা আছি আপনার পাশে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে!

✨ যা লাগবে (প্রয়োজনীয় ডকুমেন্ট):

📄 পাসপোর্টের স্ক্যান কপি (Minimum 6 Months Valid)
🧾 ফিঙ্গারের কপি
🏨 কনফার্ম হোটেল বুকিং
✈️ এয়ার টিকেট (ওপেন বা কনফার্ম

🌙 আমাদের বিশেষ সেবা সমূহঃ
🕋 দ্রুততম উমরাহ ভিসা প্রসেসিং
💰 সবচেয়ে কম খরচে বেস্ট প্রাইস গ্যারান্টি
👳‍♂️ মুয়াল্লিম, গ্রুপ লিডার ও এজেন্টদের জন্য বিশেষ ছাড়
📑 গ্রুপ বা সিঙ্গেল — উভয় ধরণের ভিসা সুবিধা
🚗 ট্রান্সপোর্ট / নন-ট্রান্সপোর্ট ভিসা অপশন
🤝 ২৪/৭ এক্সপার্ট সাপোর্ট টিম
🎯 সম্পূর্ণ কাস্টমাইজড ট্রাভেল সল্যুশন

📞 আজই যোগাযোগ করুনঃ
📱 01973312247 (WhatsApp Available)
📲 Facebook: tours and travels
🕌 Fariel Tours
👉 আপনার বিশ্বস্ত ভ্রমণ সহযোগী

📞 আজই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট প্যান প্যাসিফিক ট্যুরস:
wa.me/+8801973312247

📍 অফিস ঠিকানা:
২৫-২৫ দিলখুশা, মতিঝিল বাণিজ্য এলাকা , ঢাকা-১০০০

💬 Fariel Tours — যেখানে প্রতিটি যাত্রা শুরু হয় বিশ্বাসের সাথে।

03/10/2025

হজ নিবন্ধন প্রায় শেষের দিকে — হজ ২০২৬ মৌসুম

আল্লাহর ঘরে পবিত্র হজের মাধ্যমে আত্মাকে করুন পরিশুদ্ধ।

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
যার হজ মাকবুল হলো, তার জন্য জান্নাত ছাড়া আর কিছুই নেই।” (সহিহ আল-বুখারি)

অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ হজ পরিচালনা আরামদায়ক হোটেল, পরিবহন ও উমরাহ প্রশিক্ষণ ,হজের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা ও ঐতিহাসিক স্থানসমূহের জিয়ারত

নিবন্ধন ফি মাত্র ৩০,০০০ টাকা
🧑‍🏫 কনসালট্যান্ট : ফারিয়েল হামিদ
( ম্যানেজিং ডাইরেক্টর:ফারিয়েল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস )

অফিস: সাধারণ বীমা সদন
২৪-২৫ দিলখুশা,মতিঝিল ।ঢাকা-১০০০.
ফোন: +880 1973-312247
ইনবক্স বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজই!

ফারিয়েল হজ্জ উমরাহ গ্রুপ — আপনার বিশ্বস্ত হজ ও উমরাহ সঙ্গী

Address

24-25 Dilkusha C/A, Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fariel Hajj and Umrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category