SA Elite Tours

SA Elite Tours SA Elite Tours ( SET ), only for Elite people who love travel and see the dream of exploring the world. Specialist for the USA and Canada Travels.

SET-Your Luxury Travel Partner. A sister Concern of SA Associates. Welcome to our Luxury Office & Enjoy. SA Elite Tours is a sister concern of SA Associates, the country's most leading and reliable trusted Education, career & migration consultancy firm since 1998. To know our success stories and overall credibility please go through our official website ( www.sa-associates.ca ) and Read all Newsle

tter where you will get thousand clients Testimonial which are valuable Asset as well. Only SA Elite Tours is the official member of USTOA ( United States Tour Operators Association ) and member of ACTE ( association of Corporate Travel Executive ). We are very aware and strictly follow the Bangladesh Government's all rules and norms to run our business smoothly since 1998. Our all packages are Tension Free Traveling at affordable prices. Specially we are expert and Specialist for Visit and pleasure visa for Canada , USA, Australia, UK & Schengen countries. Our all Travel and Tour consultants are certified & trained by International Travel Academy, Tourism Commission and designated countries Tour Operator Organization.

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৯ধন্যবাদ ম্যাডাম তিথি ফ্লোরেন্স ডি কস্তা |ফেসবুকের পেইজে চকচক করা " অবিশ্বাস্য অফার " "মাত...
19/08/2026

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৯

ধন্যবাদ ম্যাডাম তিথি ফ্লোরেন্স ডি কস্তা |

ফেসবুকের পেইজে চকচক করা " অবিশ্বাস্য অফার " "মাত্র পাঁচ হাজার টাকায় কানাডার ভিজিট ভিসার সার্ভিস ", এইসব উজবুকি মার্কা বিজ্ঞাপনে কনভিন্স হন না -- তিথি ম্যাডামের মতন এলিট ফ্যামিলির ফ্রিকুয়েন্ট ট্রাভেলারগণ | এর কারণ, উনাদের কাছে ফ্যামিলির পাসপোর্টের ভ্যালু অনেক, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ | সস্তার চক্করে পড়ে পস্তাতে রাজি নন তিথি ম্যাডামের মতন লক্ষ লক্ষ ভ্ৰমণপিপাষু মানুষ | ইন্ডিয়ার ভিসা করতেই তো এখন তিন চার হাজার টাকা লাগে, সেখানে কানাডার ভিজিটর ভিসা ? তার মানে হচ্ছে , যত চিপ কথা-বার্তা বলে আপনাকে বাগে এনে তারপর বাঘে খাওয়ানো যায় ! এটাই হচ্ছে আসল চালাকি !

শা এলিট ট্যুরস অন্যান্য ট্রাভেল এজেন্সির মতন ১০০ পাসপোর্ট নিয়ে লটারি খেলে না | জমা দিলে লাকিলি যে কয়ডা হয় !! দুটো এপ্রুভড হলেই আলহামদুল্লিহা ! এটাই হচ্ছে ফেসবুকের উপর নির্ভরশীল ব্যবসায়ীদের আসল চিন্তা-ভাবনা ! আমাদের কাজ সব পারফেকশনিস্ট ! যা সবসময় বলে থাকি - নিখুঁত জামদানির কারুকাজ | ফাইল এপ্রুভড হবে , বুঝতে পারলে ফাইল নেই , নতুবা SORRY.
কানাডার মাল্টিপল ভিজিট ভিসার ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য অফিসে এসে কথা বলুন | -- শা অ্যাডমিন ম্যানেজার

[ শা এলিট ট্যুরস, শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন ]

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৮একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলারকে বিশ্বের যে কোনো দূতাবাস বা হাইকমিশন যথাযথ সম্মান ও মূল্যায়ন ...
18/08/2026

স্বপ্নের উড়ান : সফলতার গল্প- ১৮

একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলারকে বিশ্বের যে কোনো দূতাবাস বা হাইকমিশন যথাযথ সম্মান ও মূল্যায়ন করতে বিন্দুমাত্র দেরি করেনা; তার প্রমান মিস্টার সাইমন তুষার গোমেজ ভাইয়ের পুরো পরিবারসহ কানাডার ভিসা প্রাপ্তি | একজন প্রফেশনাল শেফ যিনি বাংলাদেশ ও বিশ্বের অনেক দেশে সুনামের সাথে ফাইভস্টার হোটেলগুলোতে চিফ শেফ পদে দীর্ঘদিন চাকুরী করেছেন | এমনকি ২০১২ সালে কানাডায় ওয়ার্ক পার্মিট ভিসা নিয়ে দুই বছর কানাডায় চাকুরী-ও করেছেন সাইমন ভাই | তারপর চলে এলেন সেই ২০১৪ সালে | দশ বছর পর সাইমন ভাইয়ের মনে উঁকি দিলো - নস্টালজিয়া | এইবার ইচ্ছে পোষণ করলেন পুরো পরিবার নিয়ে কানাডা একবার ঘুরে আসা যাক |

অনেক দেশের ভিসা আছে বলেই নিজেকে ওভারস্মার্ট বা ওভার-কনফিডেন্ট ভাবতে নারাজ সাইমন ভাই | আসলে বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই বেশি চালাকি করেন না | নিজেকে অতি জানেন বলে এক্সপোজ করেন না | ইদানিং ফার্স্ট ইয়ারে পড়ে ছাত্ররাই আমেরিকা কিংবা কানাডার মাটিতে পা রেখেই এতো জ্ঞান বিতরণ করা শুরু করে - মনে হয় একেকটি জ্ঞানের ডিপো , পরামর্শের গোডাউন ! আমরা তাদেরকে ডাকি - বাঁচাল বলে | ব্যাকরণে- ইঁচড়ে পাকা | দুবাইর আরাভ খান |

ধন্যবাদ সাইমন তুষার গোমেজ ভাই , আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস রাখবার জন্যে | - শা অ্যাডমিন ম্যানেজার

সিইও-র ডাইরি থেকে 🎁❤🕉এই জীবনে যে ভালবাসা পেয়েছি , এর চেয়ে বেশি আশা করলে ভগবান তাঁর বাগানে আমাকে স্থান দিবে না | আমি প্রত...
17/08/2026

সিইও-র ডাইরি থেকে 🎁❤🕉

এই জীবনে যে ভালবাসা পেয়েছি , এর চেয়ে বেশি আশা করলে ভগবান তাঁর বাগানে আমাকে স্থান দিবে না | আমি প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি , যা আমার জন্য সৃষ্টিকর্তা ভূমিষ্ঠ হওয়ার আগেই বরাদ্দ করে রেখেছিলেন | তাঁর আশীর্বাদের ছায়াতলে আমাকে সুন্দর ও সুস্থ রাখার জন্যে তাঁর প্রেরিত শুভেচ্ছাদূত আমার অগণিত ছাত্র-ছাত্রী , তাঁদের শ্রদ্ধেয় অভিভাবকগণ, শুভাকাঙ্খী , আমার অফিসার বাপন সাহা , অর্ণব চক্রবর্তী, শেখ মো; হানিফ, মনোজিৎ দাস , ফিন গোস্বামী, রুসলান শাহ আদিব, হাসিব রাশিদ , মো: রেজাউল করিম, রাফি বিন রাশিদ , পারভেজ হোসাইন , আব্দুর রহমান আবির, মো: মুরাদ হোসাইন সবাইকে আমার প্রতিটি নিঃশ্বাসের বিশ্বাসে ও ভালবাসার চাদরে মুড়িয়ে রাখলাম | শুভ কর্মবর্ষ পূর্তি- ৩৩ বছরের জার্নি: সুপ্রিয় কুমার চক্রবর্তী | @৩৩

স্বপ্নের উড়ান : সফলতার গল্প ১৭কংগ্র্যাচুলেশন্স মোয়াজ্জেম হোসেন কাজল সাহেব | বড় মেয়ে নাজিফা জাহানকে কানাডায় স্কুলিং ভিসায়...
16/08/2026

স্বপ্নের উড়ান : সফলতার গল্প ১৭

কংগ্র্যাচুলেশন্স মোয়াজ্জেম হোসেন কাজল সাহেব | বড় মেয়ে নাজিফা জাহানকে কানাডায় স্কুলিং ভিসায় পাঠিয়ে বাবা-মায়ের চিন্তার শেষ নেই ! মেয়েকে দেখার ও চুলে বিলি কেটে দেবার তীব্র আগ্রহে বাবা-মা যেমন অস্থির , সেদিকে মেয়েও মায়ের হাতের সুস্বাদু মাটন কাচ্চি আর কপালে চুমু নিতে একরকম মরিয়া | এজেন্সির কারা নাকি বলেছে, মেয়ে ভিসা পেলে আপনারাও পেয়ে যাবেন | জমা দিলেই হলো , ভিসা আসতে দেরি নেই ! এইসব মিষ্টি কথার চক্করে পড়ে কাজল সাহেব ও উনার স্ত্রী পান্না ম্যাডামের ঘুম হারাম | ভিসা রিফিউজাল হাতে পেয়ে সোজা শা এসোসিয়েটস অফিসে | কারণ, ছোটবেলায় কাজল সাহেব পড়েছিলেন- ন্যাড়া বেলতলায় একবারই যায় ! মেয়েকে কথা দিয়েছেন , শুভ বাংলা নববর্ষে এবার সবাই মিলে গাইবেন - এসো হে বৈশাখ , এসো এসো .... !

পরিবারের এই বাঁধন আমরা আবার এক করে দিতে পেরেছি , এতেই শা এলিট ট্যুরসের আনন্দ ও তৃপ্তি | পরিবার খুশি তো আমরা খুশি ! আবারো সেই একই ডায়লগ দিতে ইচ্ছে করছে - অসম্ভবকে সম্ভব করাই শা টিমের কাজ | সরি, অনন্ত ভাই ! --- শা অ্যাডমিন ম্যানেজার

[ শা এলিট ট্যুরস , শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন ]

স্বপ্নের উড়ান: সফলতার গল্প ১৫ চমৎকার এই দম্পত্তির জন্য আমরা আর কি করতে পারি ? প্রথমে আসলেন ছেলে আর পুত্রবধূর স্টাডি পার্...
15/08/2026

স্বপ্নের উড়ান: সফলতার গল্প ১৫

চমৎকার এই দম্পত্তির জন্য আমরা আর কি করতে পারি ? প্রথমে আসলেন ছেলে আর পুত্রবধূর স্টাডি পার্মিট ও ওপেন ওয়ার্ক পার্মিট ভিসার জন্য ; করে দিলাম | দুইজনেই এখন ইউনিভার্সিটি অফ উইন্ডসরে | তারপর উনার আপন ভাগ্নি , কানাডায় স্টাডি পার্মিট - সেটাও করে দিলাম | তিনি আছেন ম্যাকগিল ইউনিভার্সিটিতে | এরপর উনাদের ইচ্ছে হলো - আমেরিকা ঘুরবেন | সেই স্বপ্ন-ও পূরণ হলো গত দুইমাস আগে | পোস্ট-ও দিয়েছিলাম | যেহেতু ছেলে আর ছেলের বৌ কানাডায় আছে, দেখতে যাবেন, ঘুরতে যাবেন - সেই ইচ্ছেও শেষমেশ পূরণ হলো | কানাডার দশ বছরের মাল্টিপল ভিসা এখন উনাদের হাতে | এমন হাসি সঙ্গে পারিবারিক বিশ্বাস ও ভালবাসা এভাবেই বাড়তে থাকুক , আর আমাদেরকে সঙ্গে রাখুক | আমাদের সার্ভিস নেবার জন্য আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ স্যার মো: মনসুর আলম ও ম্যাডাম সাঈদা আলম | যেখানেই থাকুন, ভালো থাকুন | - শা অ্যাডমিন ম্যানেজার

[ শা এলিট ট্যুরস, শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন ]

স্বপ্নের উড়ান : সফলতার গল্প ১৪ ভালবাসায় ভরা সুন্দর একটি দিন কংগ্রাচুলেশন্স এন্থনি বিদ্যুৎ রোজারিও |ফাগুনের আগুন ঝরা দুপু...
14/08/2026

স্বপ্নের উড়ান : সফলতার গল্প ১৪
ভালবাসায় ভরা সুন্দর একটি দিন

কংগ্রাচুলেশন্স এন্থনি বিদ্যুৎ রোজারিও |

ফাগুনের আগুন ঝরা দুপুরে আপনাকে ও আপনার পরিবারকে শা এসোসিয়েটসের পক্ষ থেকে অনেক অনেক সরস্বতী শুভেচ্ছা | পুরো পরিবার নিয়ে আপনার কানাডা ভ্ৰমণ সুন্দর ও স্বার্থক হউক , ভ্ৰমণ শেষে স্বদেশে ফিরে আসুন , শেয়ার করুন আপনার চমৎকার ভ্ৰমণ অভিজ্ঞতা | --- শা অ্যাডমিন ম্যানেজার

[ শা এলিট ট্যুরস , শা এসোসিয়েটসের একটি সিস্টার কনসার্ন ]

আজ কথা বলবো আমেরিকার USA B1/B2 মাল্টিপল ভিসা নিয়ে :আপনি ও চাইলে ঘুরে আসতে পারেন স্বপ্নের দেশ আমেরিকা আর সেই জন্য দরকার স...
13/08/2026

আজ কথা বলবো আমেরিকার USA
B1/B2 মাল্টিপল ভিসা নিয়ে :

আপনি ও চাইলে ঘুরে আসতে পারেন স্বপ্নের দেশ আমেরিকা আর সেই জন্য দরকার সঠিক দিক নির্দেশনা ও একজন দক্ষ ভিসা কনসালটেন্টের পরামর্শ একজন অভিজ্ঞ ভিসা কনসালটেন্টের সঠিক দিক নির্দেশনা আপনার কাঙ্খিত স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে ।

আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ভিউ বাড়ানোর ধান্দায় থাকা ফেসবুক আর ইউটিউমারদের সস্তা পরামর্শ আপনার জন্য বিপদের কারণ হতে পারে, নষ্ট হতে পারে আপনার সম্ভামনাময় ফাইলটি । ইউটিউমাররা পারলে ওদু-বদু, ভ্যান গাড়ী ড্রাইভার সবাইকে কানাডা বা আমেরিকা পাঠিয়ে দেয়; মজার ব্যাপার হলো- যারাই এই শর্টকাট পরামর্শ দিচ্ছে , তাদের কারোরই কিন্তু কানাডা বা আমেরিকা যাওয়া হয়নি ।

শা এলিট ট্যুরস এর দক্ষ ভিসা কনসালটেন্টের এর সঠিক পরামর্শে আমি আমার আমেরিকার B1/B2 মাল্টিপল ভিজিট ভিসা পেয়েছি এবং ঘুরে এসেছি স্বপ্নের দেশ আমেরিকা থেকে। এইবার আপনার পালা ।

🇺🇸

ভিজিট ভিসায় কানাডা : মাল্টিপল ভিসা ফেসবুক খুললেই এখন কানাডার ভিজিট ভিসা নিয়ে যত রকমের সস্তা , লো কোয়ালিটি টাইপের মার্কেট...
12/08/2026

ভিজিট ভিসায় কানাডা : মাল্টিপল ভিসা

ফেসবুক খুললেই এখন কানাডার ভিজিট ভিসা নিয়ে যত রকমের সস্তা , লো কোয়ালিটি টাইপের মার্কেটিং আছে --- সবই করে যাচ্ছে কিছু মৌসুমী ব্যবসায়ী | মজার ব্যাপার হলো- যারাই এই শর্টকাট বিজেনসের সাথে জড়িত, তাদের কারোরই কিন্তু কানাডা যাওয়া হয়নি , কিংবা সে নিজেই আদৌ ভিসা পাবে কিনা আল্লাহ জানেন | তারপরেও চটকদার বিজ্ঞাপন দিয়েই যাচ্ছে | যিনি আগে টার্কি মুরগির ফার্মের বিজনেস করতেন, উনি-ও এখন এই ব্যবসায় নেমে পড়েছেন | হাতে অনেক প্রমান নিয়ে পোস্ট দিচ্ছি | আসলে সব সম্ভবের দেশ " বাংলাদেশ " বলেই এইসব কর্ম সম্পাদন সম্ভব | বিজেনসের কোড অফ কন্ডাক্ট , নিয়ম-নীতির বালাই নেই এই দেশে |

কানাডায় মাল্টিপল ভিজিট ভিসা নিয়ে যেতে আপনি অন্তত একবার শা এলিট ট্যুরস অফিসে আসুন ; সম্ভাবনা নিয়ে কথা বলুন ; তারপর সিদ্ধান্ত নিন- ফাইল প্রসেস করবেন কি করবেন না ? সিঙ্গেল বা ফ্যামিলি - যে চিন্তা নিয়ে কানাডায় ভিজিট করতে চাচ্ছেন, সঠিক গাইডলাইনের জন্য কানাডা ট্যুরিজম কমিশনের সার্টিফাইড কনসালট্যান্টদের পরামর্শ নিন | নিরাপদে ভ্ৰমণ করুন | ঢাকায় এসে গুলিস্তানের ছারপোকা ভর্তি হোটেলে ঘুমাবেন নাকি লাক্সারিয়াস হোটেলে থেকে রাত্রের ঘুমটা সুন্দর করবেন, সিদ্ধান্ত আপনার | জীবনের কিছু সিদ্ধান্ত সস্তা উপায়ে চিন্তা না করাই ভালো ! --- শা এলিট ম্যানেজার

11/08/2026

বিদেশে যাওয়ার সময় ও বিদেশ থেকে আসার সময় আমাদের দেশের কিছু উজবুক লোকজন হাতে ধরিয়ে দেন- তার অমুক ঘরের তমুক রিলেটিভের জন্য কিছু উপহার সামগ্রী; যা একসময় বহনকারীর জন্য বয়ে আনে চরম বিরক্তি, হয়রানি ও ডিপোর্টের মতন দুঃখজনক সিদ্ধান্ত |

চক্ষুলজ্জার মাথা খেয়ে হলেও " না " বলতে শিখুন | না মিন্স নো .......NO.

বেশি করে দেশের বাইরে ভ্ৰমণ করুন, আপনি কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছেন ও আপনার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার ; ...
10/08/2026

বেশি করে দেশের বাইরে ভ্ৰমণ করুন, আপনি কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছেন ও আপনার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার ; সেটা জানার চেষ্টা করুন | হতে পারে সেটা ফ্যাশনে , খাবারে , শিক্ষায়, ট্যুরিজমে কিংবা পারিবারিক ও সামাজিক চিন্তা-ভাবনায় |

ছবি- পাতায়াতে , ব্যাংকক | শা টিম |

Address

Suite 504, SS Properties, 17/C West Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when SA Elite Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Elite Tours:

Shortcuts

Share

Category