06/05/2026
বর্তমানে চারদিকে এত এত AI মডেলের ছড়াছড়ি যে, কোনটি কখন ব্যবহার করতে হয় তা নিয়ে বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। তাই এই বিভ্রান্তি থেকে মুক্ত থাকার জন্য আমরা এই মডেলগুলোকে তাদের সক্ষমতা, গতি এবং খরচ অনুযায়ী ৪টি মূল ক্যাটাগরিতে ভাগ করতে পারি।
১. ফ্ল্যাগশিপ মডেল (The Powerhouses)
২. লাইট মডেল (The Speedsters)
৩. মিড-টিয়ার মডেল (The Versatile Workhorses)
৪. স্পেশালাইজড এবং ওপেন সোর্স মডেল (Privacy & Niche Tasks)
এখন একটু করে এই ক্যাটাগরির মডেলগুলোকে বুঝে নেই।
১. ফ্ল্যাগশিপ মডেল (The Powerhouses)
এগুলো হলো সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান মডেল। যখন আপনার খুব জটিল লজিক, মাল্টি-স্টেপ প্ল্যানিং বা হাই-লেভেল ক্রিয়েটিভিটির প্রয়োজন হয়, তখন এই মডেলগুলোই সেরা। যেমনঃ OpenAI GPT 5.5, Claude Opus 4.7, Gemini 3 Pro।
২. লাইট মডেল (The Speedsters)
আপনার যদি এমন কোনো কাজ থাকে যেখানে বুদ্ধিমত্তার চেয়ে গতি এবং কম খরচ বেশি গুরুত্বপূর্ণ, তবে লাইট মডেলগুলোই আপনার সমাধান। যেমনঃ Gemini 3 Flash
৩. মিড-টিয়ার মডেল (The Versatile Workhorses)
অধিকাংশ মানুষ এবং ডেভেলপারদের জন্য এটিই সবচেয়ে পছন্দের ক্যাটাগরি। কারণ এখানে পারফরম্যান্স এবং খরচের মধ্যে একটি চমৎকার ভারসাম্য থাকে। যেমনঃ Claude Sonnet 4.5
৪. স্পেশালাইজড এবং ওপেন সোর্স মডেল (Privacy & Niche Tasks)
সব কাজ সাধারণ AI দিয়ে হয় না, কিছু ক্ষেত্রে প্রয়োজন বিশেষ দক্ষতা বা গোপনীয়তা ( আপনার প্রাইভেট ইমেইল বা কোম্পানির ইন্টারনাল ফিন্যান্সিয়াল ডকুমেন্ট নিয়ে কাজ করা ) । যেমনঃ Kimi K2.5 (Open Source), Sonar by perplexity ( অথেন্টিক সোর্সগুলো খুঁজে বের করতে আপনাকে সাহায্য করে )
সবশেষে, প্রতিদিন নতুন নতুন মডেল আসছে দেখে ঘাবড়ানোর কিছু নেই। শুধু মাথায় রাখা দরকার আমার কাজের ধরণটা কেমন। তখন সেই অনুযায়ী মডেল বাছাই করে নেয়া সহজ হয়ে যায় ।