13/02/2020
ভিসা ও টিকেটের জন্য যোগাযোগ করুন
আমাদের অফিস-
House-45 ( 4th Floor), Road 17, Block no- E, Banani, Dhaka-1213, Bangladesh
Mobile No- 01619330002-4, 01882600600, 01950153429
সাংহাই (চীনা:
上海) গণচীনে অবস্থিত প্রদেশের সমমর্যাদাবিশিষ্ট ও সরাসরি কেন্দ্রীয় সরকারশাসিত চারটি পৌরসভার একটি। মূল শহরের জনসংখ্যার বিচারে এটি কেবল চীন নয়, সমগ্র বিশ্বের বৃহত্তম শহর।[১১] সাংহাই একটি অতিমহানগরী, যার জনসংখ্যা ২ কোটি ৪১ লক্ষেরও বেশি। সাংহাই মধ্য চীনের একটি বৃহৎ, জনবহুল ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল পৌর অঞ্চল গঠন করেছে। এটি চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, বাণিজ্যিক খাতের কেন্দ্রবিন্দু ও দেশটির বৃহৎ শিল্পকেন্দ্রগুলির একটি। এছাড়াও সাংহাই একটি বিশ্বমানের শহর। আন্তর্জাতিক বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, পোশাকশৈলী, প্রযুক্তি ও পরিবহনে এটি ব্যাপক প্রভাব বিস্তার করে। এটি সমগ্র বিশ্বের অন্যতম প্রধান আর্থ-বাণিজ্যিক কেন্দ্র এবং জাহাজের মালামালের বাক্স তথা কন্টেইনারের হিসেবে বিশ্বের ব্যস্ততম সমুদ্রবন্দর। এছাড়া বর্তমানে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও এটি চীনের অন্যতম অগ্রগণ্য কেন্দ্র।
সাংহাইয়ে পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। দ্য বুন্ড নামের নদীতীরস্থ পথচারীদের হাঁটার রাস্তার উপরে উপনিবেশ আমলের বিভিন্ন ভবন সারি ধরে দাঁড়িয়ে আছে। নদীর অপর তীরে শহরের ফুতুং এলাকার সুউচ্চ আধুনিক অট্টালিকার সসারিগুলি লুচিয়াৎসুই দিগন্ত রূপরেখাটি গঠন করেছে, যাকে মূল চীনা ভূখণ্ডের উদীয়মান অর্থনীতির একটি প্রদর্শনী হিসেবে গণ্য করা হয়। এদের মধ্যে ৬৩২ মিটার উঁচু সাংহাই টাঔয়ার এবং ওরিয়েন্টাল পার্ল টেলিভিশন টাওয়ার সবচেয়ে চোখে পড়ার মত। বিশাল ইউ উদ্যানে ঐতিহ্যবাহী ঘর, মিনার ও পুষ্করিণীর দেখা মেলে। নানচিং সড়কটী বহুদিন ধরে শহরের প্রধানতম কেনাকাটার জায়গা; এখানকার দোকানপাটগুলি গভীর রাত পর্যন্ত আলোয় ঝলমল করে। এই সড়ক ধরে এগুলে জনতার উদ্যানে পৌঁছালে চোখে পড়বে সাংহাই জাদুঘর, যেখানে খোদাইকরা জেড পাথর, চীনা হস্তলিপিশিল্প ও অন্যান্য শিল্পকলার বিভিন্ন নিদর্শন সংরক্ষিত আছে। লুংহুয়া মন্দির স্থাপনাসমবায়টি সুং রাজবংশের শাসনামলে নির্মিত কারুকাজখচিত বৌদ্ধ প্যাগোডার জন্য পরিচিত। ফরাসি ছাড় নামের ছিটমহলটি (যেখানে ১৮৪৯ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ফরাসি ও অন্যান্য বিদেশীরা বাস করত) বৃক্ষশোভিত রাস্তা, "আর দেকো" স্থাপত্য ঘরানার ভবন, আধুনিক দোকান, কফিঘর ও বারে পূর্ণ। সাংহাইয়ের স্থানীয় রন্ধনশৈলীর নিদর্শনের মধ্যে সিয়াওলুংপাও (ভাপে রান্না করা ময়দার ফুলুরি), "রোমশ কাঁকড়া" ও "মাতাল মুরগি" অন্যতম।