01/01/2026
ঢাকার পাশে সেরা ১৭টি রিসোর্ট এর তালিকা ও মোবাইল নাম্বার, ঠিকানা সহ নিচে বিস্তারিত দেওয়া হলো:
"১. সারাহ রিসোর্ট
রাজধানী ঢাকার কাছে পরিবার-পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে আনন্দময় সময় কাটাতে সারাহ রিসোর্ট (Sarah Resort) একটি আদর্শ ভ্রমণ স্থান। গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং শিশুদের প্রতি যত্নবান দৃষ্টিভঙ্গির জন্য সারাহ রিসোর্ট দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে।
প্রায় ২০০ বিঘা জুড়ে নির্মিত সারাহ রিসোর্টে আছে ৬ টি বাংলো, ওয়াটার লজ, রাজা ভিউ টাওয়ার, সুইমিং পুল, মুভি থিয়েটার, ভিআর গেইমস, মিনি বার, জিম, জাকোজি, মাড হাউজ, কিডস জোন, ইনডোর ও আউটডোর গেইম, কায়াকিং, বোট রাইডিং, সাইকেল রাইডিং, মিনি চিড়িয়াখানা ইত্যাদি। এছাড়াও জন্মদিন, এনিভার্সারি, পিকনিক এবং যেকোন ধরনের সভা-সেমিনার আয়োজনের সুব্যবস্থা রয়েছে।
যোগাযোগ
সারাহ রিসোর্ট
রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর
কর্পোরেট অফিস
ফর্টিস স্পোর্টস ক্লাব
নতুন বাজার, বড় বেরাইদ
(এ কে এম রহমতউল্লাহ ইউনিভার্সিটি কলেজ সংলগ্ন), ঢাকা -১২১২
মোবাইলঃ 01332556276-81
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
২. ছুটি রিসোর্ট
ছুটি রিসোর্ট (Chuti Resort) গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে। ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌ ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষের বনে তাঁবু টানানোর ব্যবস্থা। আবাসনের জন্য ছুটি রিসোর্টে গড়ে তোলা হয়েছে ২১ টি এসি ও নন-এসি কটেজ।
ছুটি রিসোর্ট, গাজীপুর
এছাড়াও আছে ছনের তৈরী ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, বার্ড হাউস, ভেষজ গার্ডেন, ফল, সবজি ও ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠার ব্যবস্থা, দুটি খেলার মাঠ এবং কিডস জোন। ছুটি রিসোর্টের পাখির কলরব, শিয়ালের হাঁক, বাঁদুড়, জোনাকি আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন আপনাকে প্রতি মূহুর্তে গাঁয়ের রাতের কথাই মনে করিয়ে দেবে। ছুটি রিসোর্টে আগত অথিতিদের নানা ধরনের মৌসুমি ফল উপহার দেওয়া হয়, আর সকালে নাস্তার আয়োজনে চালের রুটি, চিতই পিঠা, ডাল ভুনা, সবজি ও মুরগির গোশত পরিবেশন করা হয়।
যোগাযোগ
শুকুন্দি, আমতলি, জয়দেবপুর, গাজীপুর
মোবাইলঃ +8801777114488, +8801777114499
ই-মেইলঃ [email protected]
Website | page
৩. ঢালী’স আম্বার নিবাস রিসোর্ট
ঢাকা থেকে মাত্র ৩০ মিনিটের দূরত্বে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাহেরকচি গ্রামে অবস্থিত ঢালী’স আম্বার নিবাস রিসোর্ট (Dhali’s Amber Nivaas Resort)। প্রায় ১০০ বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এই রিসোর্ট প্রাকৃতিক পরিবেশ আর দৃষ্টিনন্দন স্থাপনার জন্য অনন্য। এই রিসোর্টে রয়েছে দেশের সবচেয়ে বড় সুইমিং পুল। এছারা যেকোন কর্পোরেট অথবা সামাজিক প্রোগ্রামের আয়োজন করা যাবে এই রিসোর্টে।
যোগাযোগ
ঢালী’স আম্বার নিবাস
বাহেরকোচি, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ
মোবাইলঃ 01708-590300, 01708-590304
ইমেইলঃ [email protected]
Website | page
হেড অফিস
জেড স্কোয়ার, 209/A-B (2য় তলা)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা
মোবাইলঃ 01708-590319
৪. রাজেন্দ্র ইকো রিসোর্ট
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট (Rajendra Eco Resort)। বনের স্বাভাবিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রাখতে এখানে পরিকল্পিতভাবে আরো বনায়ন করা হয়েছে।
রাজেন্দ্র ইকো রিসোর্ট
রাজেন্দ্র ইকো রিসোর্টে ২৬ টি কটেজ পার্ক ছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর। এখানে আগত অতিথিরা চাইলে রিসোর্টের লেকে মাছ ধরা, নৌকা ও সাইকেল চালানো কিংবা শাক-সবজি ও ফার্ম ঘুরে দেখতে পারেন। রাজেন্দ্র ইকো রিসোর্টে আরো রয়েছে একটি সুইমিং পুল, ম্যাসেজ পার্লার ও ক্যাফেটেরিয়া। ঘন অরণ্যের ভেতরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ৪ তলা বিশিষ্ট প্রতিটি ভবনের ছাদে পাখির চোখে বন পর্যবেক্ষনের জন্য রয়েছে অবজারভেশন টাওয়ার। তাই শহরের বেশ কাছে ঝুল বারান্দায় বসে বন্য প্রকৃতি আর চোখ জুড়ানো সবুজের স্বাদ নিতে চলে আসতে পারেন রাজেন্দ্র ইকো রিসোর্টে।
যোগাযোগ
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে, মাওনা ভাবানিপুর, গাজীপুর
মোবাইলঃ 01713638723
ই-মেইলঃ [email protected]
Website | page
৫. কালব রিসোর্ট এন্ড কনভেনশন হল
কালব রিসোর্ট এন্ড কনভেনশন হল (CCULB Resort & Convention Hall) ঢাকা বিমানবন্দর থেকে মাত্র ১৬ কিঃমিঃ দূরে পুবাইলের উলুখলায় আবস্থিত। শহরের যান্ত্রিক জীবন থেকে অবকাশের জন্য কালব রিসোর্ট হতে পারে স্থান। এখানে প্রাকৃতিকভাবেই শোনা যাবে বিভিন্ন পাখির কলতান।
যোগাযোগ
উলুখলা (জোড়া পাম্প), কুচিলাবাড়ী, কালীগঞ্জ, গাজীপুর
মোবাইলঃ 01714-168050, 01714-168010
ইমেইলঃ [email protected]
Website | Facebook
৬. অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট
ঢাকা থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে পূর্বাচলে অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট (Aristocrat Resort) এর অবস্থান। প্রাকৃতিক পরিবেশে ঘেরা আধুনিকতার ছোয়া যুক্ত এই রিসোর্ট ঢাকার খুব কাছে হওয়ায় সবার কাছেই জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। ২১টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম, বুট হাউস বা ওয়াটার কটেজ, স্পা, উন্নতমানের ডাইনিং, এবং বিভিন্ন বিনোদনের সুযোগ রয়েছে, যেমন – প্রাকৃতিক পরিবেশে হাঁটা, পাখি দেখা, বা স্থানীয় সংস্কৃতি উপভোগ করা। এছারা এই রিসোর্টে কর্পোরেট আয়োজন, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের অনুষ্ঠান আয়োজনের সুবিধা রয়েছে।
যোগাযোগ
অ্যারিস্টোক্র্যাট রিসোর্ট
রাথুরা, পূর্বাচল, কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা শহর বাইপাস রোড
মোবাইলঃ 01771-800753, 01771-800851
ই-মেইলঃ [email protected]
page | Website | Google Location
৭. ভাওয়াল রিসোর্ট
ভাওয়াল রিসোর্ট (Bhawal Resort & Spa) এর অবস্থান গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে। সবার কাছে জনপ্রিয় ও অভিজাত এই রিসোর্ট সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ও সবুজ গাছপালা দিয়ে ছায়াঘেরা। রিসোর্টটির আয়তন প্রায় ৬৫ একর। এই রিসোর্টটিতে আছে মোট ৫টি জোন এবং ৬১টি কটেজ। ফ্যামেলি ও কাপল রিসোর্ট হিসেবে ঢাকার কাছের ভাওয়াল রাজ্যের প্যারাডাইস হিসেবে পরিচিত।
যোগাযোগ
নলজাহিনী, মির্জাপুর, গাজীপুর, ঢাকা
মোবাইলঃ +880-9611400700, +880-1871004007, +880-1871004015
ই-মেইলঃ [email protected]
Website | page
৮. পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট
পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট (Purbachal Nijhum Polli Resort) দেশে পরিবেশবান্ধব রিসোর্ট গুলোর মধ্যে অন্যতম। ঢাকা থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে এই রিসোর্টের অবস্থান। ব্যক্তিগত গাড়িতে রিসোর্টে যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। রিসোর্টে রয়েছে ৩ ক্যাটাগরির রুম, সুইমিং পুল, বিনোদন পার্ক, নৌকা ভ্রমণের বেবস্থা, নিজস্ব রেস্টুরেন্ট সহ আধুনিক সকল সুবিধা। এই রিসোর্টে রয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট, বিয়ে, জন্মদিন এর আয়োজনের বেবস্থা। এছারা চাইলে রিসোর্টের আকর্ষণীয় ডে লং প্যাকেজ ঘুরে আসতে পারেন যেকোন সময়। এক দিনে ঢাকার কাছে ঘুরে আসতে চাইলে পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট পছন্দের তালিকায় রাখতে পারেন।
যোগাযোগ
পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট১২৫, পলখান বাজার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
মোবাইলঃ 01729231767
ই-মেইলঃ [email protected]
Website | page | Google Location
৯. পদ্মা লাক্সারি রিসোর্ট
পদ্মা লাক্সারি রিসোর্ট (Padma Luxury Resort) ঢাকার নিকটবর্তী মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীর তীরে অবস্থিত একটি সুন্দর দর্শনীয় স্থান। পদ্মা লাক্সারি রিসোর্ট পরিবার, বন্ধু বা সহকর্মীদের নিয়ে ঢাকার কাছে স্বল্প সময়ের ভ্রমণের জন্য আদর্শ। ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে সহজে পৌঁছানো যায় বলে সবসময়ই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে।
যোগাযোগ
পদ্মা লাক্সারি রিসোর্টকান্দিপাড়া, মাওয়া, মুন্সিগঞ্জ
মোবাইলঃ 01979-538545
Website | page
১০. নক্ষত্রবাড়ি রিসোর্ট
নাট্য অভিনেতা, পরিচালক, স্থপতি তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত বানিজ্যিক উদ্দেশ্যে গাজীপুর জেলার রাজেন্দ্রপুরে দৃষ্টিনন্দন নক্ষত্রবাড়ি রিসোর্ট (Nokkhottrobari Resort) প্রতিষ্ঠা করেন।
নক্ষত্রবাড়ি রিসোর্ট, গাজীপুর
প্রায় ২৫ বিঘা জমির উপর নিমির্ত এই রিসোর্টে রয়েছে দিঘী, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স হল, সুইমিং পুল, রেস্টুরেন্ট, একটি আবাসিক ভবন বা বিল্ডিং কটেজ এবং কাঠ, বাঁশ ও ছনের তৈরী শীতাতপ নিয়ন্ত্রিত ১১ টি কটেজ। এখানে আছে শুটিং স্পট, লাইব্রেরী, মুভি থিয়েটার, বাচ্চাদের খেলার জায়গা, নৌকায় ঘুরে বেড়ানো ও মাছ ধরার ব্যবস্থা। বলতে গেলে অবসর কাটানোর জন্যে সকল ধরণের আনন্দ আয়োজন নিয়েই প্রস্তুত নক্ষত্রবাড়ি রিসোর্ট।
যোগাযোগ
রাজাবাড়ি বাজার, শ্রীপুর, গাজীপুর
মোবাইলঃ +880 1772224281, +880 1772224282
ই-মেইলঃ [email protected]
Website | page
১১. রিভেরি হলিডে রিসোর্ট
ঢাকার কাছে নান্দ্যনিক রিসোর্টের জন্য গাজীপুর জেলার রয়েছে বিশেষ সুখ্যাতি। গাজীপুরের ভাওয়াল বনের চারপাশে মনোরম প্রাকৃতিক পরিবেশে বেশীরভাগ রিসোর্ট গড়ে তোলা হয়েছে। আর এসব রিসোর্টের জনপ্রিয়তা যেকোন দর্শনীয় ভ্রমণ স্থানের চেয়ে কম নয়। গাজীপুরের সালনায় প্রায় ৩ একর জায়গা জুড়ে প্রকৃতি আর আধুনিকতার ছোঁয়ায় নির্মিত তেমনি এক রিসোর্টের নাম রিভেরি হলিডে রিসোর্ট (Reverie Holiday Resort)। রিভেরি হলিডে রিসোর্টে ডে আউট, হানিমুন, পিকনিক এবং যেকোন কর্পোরেট বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সকল সুবিধা রয়েছে।
যোগাযোগ
টেক কাথোরা, মইশানবাড়ি, সালনা, গাজীপুর
মোবাইলঃ 01705-566335, 01705-566336
Website | page
১২. মাওয়া রিসোর্ট
রাজধানী ঢাকা শহর থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে নির্মিত মাওয়া রিসোর্ট (Mawa Resort) – কে ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করা যায়। মাওয়া ১নং ফেরিঘাট থেকে মাত্র ৫০০ গজ দূরে মাওয়া-ভাগ্যকূল রাস্তার পাশে পদ্মার পাড়ে নির্মিত মাওয়া রিসোর্ট প্রতিনিয়ত দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষন করছে।
মাওয়া রিসোর্ট, মুন্সিগঞ্জ
সবুজে মোড়া মাওয়া রিসোর্টের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে চারদিকে সারি সারি নারিকেল ও সুপারি গাছে ঘেড়া একটি সুন্দর দীঘি রয়েছে। দীঘিতে রয়েছে আধুনিক বোটে দীঘির শান্ত জলে ঘুরে বেড়ানো আয়োজন। দীঘির এক পাড়ে রয়েছে একটি ক্যাফেটেরিয়া এবং দীঘির পূর্ব পাড়ে রয়েছে ১৮ টি সারিবদ্ধ কটেজ। আর কটেজে যাওয়া আসার রঙিন দৃষ্টিনন্দন কাঠের সেতুগুলো কটেজ গুলোকে করেছে আরো আকর্ষণীয়।
যোগাযোগ
কান্দিপাড়া রোড, মাওয়া, ঢাকা
মোবাইলঃ 01711057947, 01755592585, 01755592584
ই-মেইলঃ [email protected]
Website | page
১৩. জলেশ্বরী রিসোর্ট
জলেশ্বরী রিসোর্ট (Joleswori Resort) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এর ফাউগানে অবস্থিত। পরিবার পরিজন, বন্ধু-বান্ধব কিংবা অফিস কলিগদের নিয়ে সবুজের মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ঘুরে আসতে পারেন ঢাকা থেকে খুব কাছে এই জলেশ্বরী রিসোর্ট থেকে। প্রায় ১০০ বিঘা জমির উপর নির্মিত রিসোর্টটি সম্পুর্ণ রুপে সবুজ গাছ-গাছালি দ্বারা বেষ্টিত যা সহজেই ভ্রমন পিপাসুদের মন জয় করে নেয়। রিসোর্টটিতে রয়েছে অতিথিদের জন্য তিনটি সুসজ্জিত ভবন, সুইমিংপুল, রেস্টুরেন্ট, বিশাল খেলার মাঠ, বাচ্চাদের খেলার স্থান ও বিশাল আকারের পুকুর। তাছাড়া আছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস এর সুব্যবস্থা।
যোগাযোগ
জলেশ্বরী রিসোর্ট, ফাউগান, রাজেন্দ্রপুর, গাজীপুর।
মোবাইলঃ 01684 788 937, 01973 087 071
ই-মেইলঃ [email protected]
page
১৪. যমুনা রিসোর্ট
বঙ্গবন্ধু বহুমুখী সেতুর কাছে যমুনা নদীর পূর্ব পাশে গড়ে তোলা হয়েছে থ্রি স্টার মানের যমুনা রিসোর্ট (Jamuna Resort)। টাংগাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝামাঝি স্থানে এই রিসোর্টি অবস্তিত। যমুনা রিসোর্ট এ রয়েছে জিম, হেলথ ক্লাব, সুইমিংপুল, বেকারি, ফরেন মানি এক্সচেঞ্জ এবং স্যুভেনির শপ। খেলাধুলার সুবিধা হিসাবে এখানে আছে ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন ও দাবার ব্যবস্থা।
যমুনা রিসোর্ট, টাংগাইল
থাকার জন্য যমুনা রিসোর্ট এ রয়েল সুইট, ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, ২ ও ৩ বেডরুমের কটেজ, ডরমিটরি এবং এক্সট্রা বেড সুবিধা রয়েছে। যমুনা রিসোর্টে একসাথে ১৫০ জন বসে খাবার গ্রহনের একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে যমুনা ও ব্রহ্মপুত্র নামে প্রায় ২০০ মানুষের ধারণক্ষমতা সম্পন্ন দুইটি হলরুম আছে। এছাড়াও যমুনা রিসোর্টে নৌভ্রমণ এবং রিসোর্টের সাইট ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে।
যোগাযোগ
কর্পোরেট অফিসঃ
প্রগতি ইন্স্যুরেন্স ভবন (৭ম তলা) ২০-২১
কাওরান বাজার, ঢাকা ১২১৫
মোবাইলঃ 01715-852997, 01975-852997
১৫. নামীর গ্রীন রিসোর্ট
নগর জীবনের ব্যস্ততার অবসাদ থেকে মুক্তি পেতে রাজধানী ঢাকার কাছে গাজীপুরের সালনাতে গড়ে উঠা নামীর গ্রীন রিসোর্ট (Namir Green Resort) একটি আদর্শ স্থান। পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে পিকনিক অথবা হ্যাংআউটের উদ্দেশ্যে যে কোনো দিন স্প্রিং ভ্যালি রিসোর্টে চলে আসতে পারেন।
নামীর গ্রীন রিসোর্ট, গাজীপুর
১২ বিঘা জমির উপর গ্রামীণ আবহে নির্মিত এই রিসোর্টটি ট্রিপসিলো নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। সুইমিংপুল, কিডস জোন, বিশাল মাঠ আর দেশীয় রান্নার স্বাদ আপনাকে নিয়ে যাবে শহুরে যান্ত্রিক জীবন থেকে চিরচেনা অনুভূতির জীবনে।এখানে বিয়ে ,জন্মদিন এর পার্টি, গায়ে হলুদের অনুষ্ঠান এবং পিকনিক করার সুব্যবস্থা আছে। ঢাকার বেশ কাছাকাছি দূরত্বে কম খরচে চিত্তবিনোদনের জন্য রিসোর্টটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে, তাই ছুটির দিনের জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
যোগাযোগ
মৈশান বাড়ি, টেক কাথোরা, সালনা বাজার, গাজীপুর
মোবাইলঃ 01955124132,01955124133
ই-মেইলঃ [email protected]
১৬. সোহাগ পল্লী
১১ একর সবুজে ঘেরা জমিতে নির্মিত হয়েছে সোহাগ পল্লী(Shohagh Palli)। রিসোর্টের অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সাঁকো ও বেলকনিতে খোঁদাই করা বিভিন্ন কারুকাজ দর্শনার্থীদের বেশি আকৃষ্ট করে। সোহাগ পল্লীতে কটেজগুলোকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন এটি ইতালির কোন সাজানো গ্রামের প্রতিচ্ছবি। আর কটেজগুলোর ঠিক সামনে দিয়ে বয়ে গেছে লেক।
সোহাগ পল্লী
কৃত্রিমভাবে নির্মিত লেকে সারাবছর পানি থাকে, আর লেকের পানিতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির মাছের বিচরণ। আর এখানে রয়েছে সুইমিং পুল ও কনফারেন্সের জন্য হলরুম। সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য সোহাগ পল্লীতে রয়েছে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। বিভিন্ন অনুষ্ঠান আয়জনের জন্য এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। আর বাচ্চাদের বিনোদনের জন্য এখানে স্থান পেয়েছে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি।
যোগাযোগ
কালামপুর রোড, চন্দ্রা
মোবাইলঃ 01321213232, 01321156888
ই-মেইলঃ [email protected]
Website
১৭. আনন্দ রিসোর্ট
আনন্দ পার্ক রিসোর্ট বা আনন্দ রিসোর্ট (Ananda Park & Resort) গাজীপুরের কালিয়াকৈরের একটি পরিচিত নাম। ৪২ বিঘা জায়গায় বিনোদনের বিভিন্ন আয়োজন নিয়ে গড়ে উঠা আনন্দ রিসোর্টটির সাথে নামের যথার্থতা লক্ষ্য করা যায়।
আনন্দ পার্ক রিসোর্ট
কালিয়াকৈরের সিনাবহের তালতলি এলাকায় অবস্থিত এই রিসোর্টে বিভিন্ন রকম রাইডের পাশাপাশি রয়েছে সরাসরি বিল থেকে মাছ শিকারের ব্যবস্থা। কার পার্কিং ও ২৪ ঘন্টা রুম সার্ভিসের সুবিধা সম্বলিত আনন্দ পার্ক রিসোর্টে রাত্রি যাপনের জন্য রয়েছে এসি, নন-এসি ৬ টি কটেজ। এছাড়া আনন্দ রিসোর্টে রয়েছে ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণ ও আকর্ষণীয় রাইড, সুইমিং পুল, বিভিন্ন প্রজাতির ফলজ গাছ এবং ফুলের বাগান।
যোগাযোগ
মোবাইলঃ 01717401919
ই-মেইলঃ [email protected]