01/09/2020
*****বিদেশগামীদের কোভিড টেস্ট এর নিয়মাবলি আপডেট-(A Must Read for travellers)******
°° স্থান - মহাখালী ডিএন সি সি করোনা আইসোলেশন সেন্টারের নিচ তলা। মহাখালী বাস স্ট্যান্ড এর পাশে। এখানে এসে দিতে হবে।
°°আগে থেকে কোনো সিরিয়াল নিতে হবেনা।
°°স্যাম্পল সংগ্রহের সময়- সকাল ১০টা- দুপুর ২টা।সকাল ১০ টার মধ্যে চলে আসবেন।
°°ফী- ১৫১৫ টাকা ( ২৮/৮/২০ তারিখ হতে কার্যকর হয়েছে ) সাথে নিয়ে আসলেই হবে।
°°কী কী আনতে হবে?-পাসপোর্ট ও টিকেটের ২ কপি করে ফটোকপি এবং মূল কপি সাথে রাখতে হবে।
এখানে একটি ফর্ম দেওয়া হয়,যেটা অনলাইন এ আগেই পুরন করে প্রিন্ট করে নিয়ে আসলে সময় অনেকটা বেচে যায়।
ফর্মটি পাবেন এই লিংক এ-
https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final.pdf
ফর্মটি পুরনের নিয়ম -
https://dghs.gov.bd/images/docs/Notice/2020/corona/Outbound_Covid19_Report_Form_Final_manual.pdf
অথবা,
dghs.gov.bd তে যেয়ে বাম পাশে CORONA অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
°°কখন আসবেন?
আপনার টিকেট এর তারিখ ও সময় এর 3দিন আগে। (৭২ ঘন্টার মধ্যে ) যেমন - আপনার ফ্লাইট যদি ৩০তারিখে রাত ১২টার মধ্যে হয়ে থাকে,আপনি স্যাম্পল দিবেন ২৭তারিখে।
°°রিপোর্ট কবে পাবেন?-
যেদিন স্যাম্পল দিবেন, তার পরদিন দুপুর ২টা-৫টায় পেয়ে যাবেন। রিপোর্ট নিতে আসার দরকার নেই। রিপোর্ট টি পেয়ে যাবেন নীচের লিংক এ ফোন নাম্বার এন্টার করে -
https://covid19reports.dghs.gov.bd/
এই লিংক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলেই হবে।যদি কোনো সমস্যা হয়ে থাকে রিপোর্ট এ,অথবা দেরী হয়ে যায়,তাহলে ডিএনসিসি তে এসে সংশোধন করে নিতে পারবেন বিকাল ৫টার মধ্যে।
°°টেস্ট এর স্যাম্পল শুধুমাত্র এখানেই নেওয়া হয়ে থাকে। এখান থেকে ল্যাব গুলোতে পাঠানো হ্য়।
ল্যাব গুলো তে স্যাম্পল নেওয়া হয় না।তাই সেখানে যাবেন না।
°°যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে।
°° ১০ বছরের নিচে বাচ্চাদের আমাদের নিয়ম অনুযায়ী টেস্টের দরকার নেই,তবে যেই দেশে আপনি যাবেন,সেই দেশের যদি requirement থাকে তাহলেই এই কোভিড নেগেটিভ রিপোর্ট আপনার লাগবে। তাই এই বিষয়ে আপনার এয়ারলাইনসের সাথে যোগাযোগ করুন।
°° এই কার্যক্রম প্রতিদিন চলছে।
°°সকল ছুটির দিনেও খোলা থাকে।
অত্যন্ত সুষ্ঠুভাবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের এর অধীনে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্তাবধানে সামাজিক দুরত্ব মেনে চলে এখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,যার জন্য ধন্যবাদ জানাই সম্মানিত সিভিল সার্জন মহোদয় কে ।
ধন্যবাদান্তে-
ডা. রাহিমাতুন ফেরদৌস খান লামিসা
সিভিল সার্জন অফিস,ঢাকা
জনসার্থে শেয়ার করুন।
তথ্যগুলো ঢাকার মাননীয় সিভিল সার্জন স্যারের কার্যালয় হতে সংগৃহীত। সবাই বারবার আমাকে ফোনে বা ইনবক্সে ক্রমাগত জিজ্ঞাসা করছেন বিধায় এভাবে লিখে দিলাম।
- ডা. আবীর শাকরান মাহমুদ,
সহকারী বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা,
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা।