10/09/2026
✈️ বাজেট এয়ারলাইন্সের টিকিট: কম দামে বড় শিক্ষা! 😂
একদিন এক ভাই ট্রাভেল এজেন্সিতে এসে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
— “ভাই, সবচেয়ে কম দামের টিকিটটা দেন। যত সস্তা, তত ভালো!”
আমি কয়েকটা অপশন দেখিয়ে বললাম,
— “এইটা একটু কম দাম, তবে ট্রানজিট আছে।”
ভাই বললেন,
— “কত ঘণ্টা?”
— “প্রায় ৮ ঘণ্টা।”
ভাই একটু ভেবে বললেন,
— “৮ ঘণ্টা তো কিছুই না ভাই! টাকা বাঁচলেই হলো।” 😎
টিকিট কাটা হলো। এয়ারপোর্টে গিয়ে দেখা গেল—বাজেট এয়ারলাইন্স, ট্রানজিটও বাজেটের সঙ্গে মিল রেখে লম্বা! 😂
প্লেনে উঠে ভাই ভাবলেন,
“আচ্ছা, এখন একটু পানি খাই।”
কেবিন ক্রুকে বললেন,
— “আপু, এক বোতল পানি দেন।”
উত্তর এলো,
— “পেইড, স্যার।”
ভাই পকেট হাতড়ে পানি কিনলেন। এরপর একটু ক্ষুধা লাগল।
— “একটা খাবার দেন।”
আবার উত্তর—
— “পেইড, স্যার।”
ভাই তখন জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন,
— “ভাই, টিকিটের দাম কমাইছে ঠিকই, কিন্তু বাকি সবকিছুর দাম মনে হয় আমার জন্য বাড়াইছে!” 🤣
তারপর শুরু হলো ট্রানজিট।
এক ঘণ্টা… দুই ঘণ্টা… তিন ঘণ্টা…
ছয় ঘণ্টা পর ভাই আর ফোন দেখছেন না, দোকান দেখছেন না—শুধু এয়ারপোর্টের মেঝের দিকে তাকিয়ে আছেন।
পাশে থাকা আরেক যাত্রী জিজ্ঞেস করলেন,
— “ভাই, কোথায় যাবেন?”
— “ইউরোপ।”
— “কখন যাবেন?”
ভাই দীর্ঘশ্বাস ফেলে বললেন,
— “ইনশাআল্লাহ, আজ না হলে কাল!” 😂
শেষ পর্যন্ত যখন গন্তব্যে পৌঁছালেন, তখন তার প্রথম কথা—
“ভাই, ফেরার টিকিটটা একটু ভালো এয়ারলাইন্সে দিয়েন।”
আমি বললাম,
— “কেন ভাই? বাজেট এয়ারলাইন্স তো সস্তা!”
ভাই বললেন,
— “সস্তা ঠিক আছে… কিন্তু এবার আমি টাকা বাঁচানোর চেয়ে কোমরটা বাঁচাতে চাই!” 😂✈️
আসলে বাজেট এয়ারলাইন্স খারাপ নয়। কম দামে ভ্রমণের সুযোগ দেওয়াটাই তাদের মূল সুবিধা। শুধু টিকিট কাটার আগে বaggage, খাবার, seat selection, transit time আর মোট খরচ—সব মিলিয়ে দেখা জরুরি।
কারণ অনেক সময় সবচেয়ে সস্তা টিকিটটাই শেষ পর্যন্ত সবচেয়ে সস্তা হয় না! 😄✈️
©