Aliza Employment Agency

Aliza Employment Agency Contact us today and let us take care of the rest! Welcome to Aliza Employment Agency.

Welcome to Aliza Employment Agency (RL-2701)
Your trusted partner for visa processing, air ticket booking, Hajj & Umrah arrangements, all country manpower and complete tour & travel solutions. Your trusted partner for visa processing, passport services, air ticket booking, Hajj & Umrah arrangements, all country manpower and complete tour & travel solutions. We’re committed to making your travel and migration journey smooth, secure, and stress-free.

✨ Reliable Service | ✈️ Global Travel Support | 🕋 Hajj & Umrah Experts

Contact us today and let us take care of the rest!

সকল তথ্য জানতে সাথেই থাকুনবিস্তারিত জানতে কল:  +8801711291507 ☎️
22/08/2026

সকল তথ্য জানতে সাথেই থাকুন
বিস্তারিত জানতে কল: +8801711291507 ☎️

🚨জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি 🚨🇸🇦সৌদি আরবের বিখ্যাত ALOTAISHAN HOLDING (DIRECT CO. VISA) কোম্পানীতেনিম্নলিখিত পদে নিয়ো...
18/08/2026

🚨জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি 🚨
🇸🇦সৌদি আরবের বিখ্যাত ALOTAISHAN HOLDING (DIRECT CO. VISA) কোম্পানীতে

নিম্নলিখিত পদে নিয়োগ চলছে,

📌ডেলিগেট অনলাইন ইন্টারভিউ ২০ আগস্ট, ২০২৬

👇পদসমূহ:

🔷“ম্যাসন“
🔷“স্টীল ফিক্সার“
🔷“কার্পেন্টার“
💰বেতন: ১২০০-১৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“প্লাম্বার“
💰বেতন: ১৩০০+ওটি+বাসস্হান।🟧

🔷“স্যান্ড ব্লাস্টার“
🔷“অটো ইলেক্ট্রিশিয়ান“
🔷“ফেব্রিকেটর“
🔷“ডাক্ট ইনসুলেটর“
💰বেতন: ১২০০-১৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“ফায়ার ওয়াচম্যান“
💰বেতন: ১৬০০+ওটি+বাসস্হান।🟧

🔷“এয়ারলেস পেইন্টার“
💰বেতন: ১৫০০-২০০০+ওটি+বাসস্হান।🟧

🔷“কোটার পেইন্টার (তৈল/গ্যাস)“
💰বেতন: ১৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“মেশিনিস্ট“
💰বেতন: ১৮০০-২৫০০+ওটি+বাসস্হান।🟧


🔷“ডিজেল মেকানিক“
💰বেতন: ১৫০০-২০০০+ওটি+বাসস্হান।🟧


🔷“গ্রেডার অপারেটর“
💰বেতন: ২০০০-২৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“হেভি ড্রাইভার (লোকাল ও জিসিসি)“
💰বেতন: ১২০০+ওটি+বাসস্হান।🟧

🔷“JCB/এক্সকেভেটর অপারেটর“
💰বেতন: ১৪০০-১৮০০+ওটি+বাসস্হান।🟧


🔷“ববকেট অপারেটর“
💰বেতন: ১৫০০-১৮০০+ওটি+বাসস্হান।🟧


🔷“বুম ট্রাক অপারেটর“
💰বেতন: ১৩০০+ওটি+বাসস্হান।🟧


🔷“সাইট সিভিল ফোরম্যান“
🔷“মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা)
🔷“ডাটা এন্ট্রি অপারেটর“
💰বেতন: ১৫০০-২৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“পেইন্টিং ফোরম্যান“
💰বেতন: ২০০০+ওটি+বাসস্হান।🟧


🔷“জেনারেটর অপারেটর (ইলেক্ট্রিক্যাল)“
💰বেতন: ১৬০০+ওটি+বাসস্হান।🟧

🔷“সেফটি অফিসার“
💰বেতন: ২০০০-২৫০০+ওটি+বাসস্হান।🟧

🔷“সিভিল ইঞ্জিনিয়ার“ বেতন:
🔷“ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার“
🔷“মেকানিক্যাল ইঞ্জিনিয়ার“
💰বেতন: ৪০০০+ওটি+বাসস্হান। 🟧


🔷“QC-স্যান্ড ব্লাস্টার ও পেইন্টিং“
💰বেতন: ৩০০০-৫০০০+ওটি+বাসস্হান।🟧


🔷“QC- সিভিল“
💰বেতন: ৪০০০-৫০০০+ওটি+বাসস্হান। 🟧

🔷“মেকানিক্যাল সুপারভাইজর“
💰বেতন: ২৫০০-৪০০০+ওটি+বাসস্হান।🟧


⏰ডিউটি ৮ ঘন্টা।
🤵🏽বয়স ২১-৪০ বছর।
✅সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✅জিসিসি অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
✅✅ফোরম্যান, সুপারভাইজর জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে।

বিস্তারিত জানতে : WhatsApp:+8801728370204

Mobile :+8801911336680
+8801729160502
phone: +8802222220706☎️

সার্বিয়া জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি :প্রসেসিং সময় ৮০ থেকে ৯০ দিন
16/08/2026

সার্বিয়া জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি :

প্রসেসিং সময় ৮০ থেকে ৯০ দিন

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলে...
05/08/2026

কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ সৃষ্টিসহ শ্রমবাজার সম্প্রসারণে সৌদি আরবের প্রতিনিধিদলের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

(ঢাকা, ৪ আগস্ট ২০২৬ খ্রি.)
আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতের শুরুতেই সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুখবর জানিয়ে বলেন, এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন এবং এতে আইনগত কোনো বাধা থাকবে না।

বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত তিনটি চুক্তির মধ্যে ডোমেস্টিক কর্মী এবং এসভিপি চুক্তি দুটি নবায়ন করার বিষয়ে অনুরোধ করা হয়। সম্প্রতি কর্মী নিয়োগের চুক্তিটি বাংলাদেশ কর্তৃক অনুমোদিত হয়েছে এবং সৌদি সরকার কর্তৃক অনুমোদনের জন্য অনুরোধ করা হয়েছে। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং কল্যাণের বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনার জন্য জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা অনুষ্ঠানের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, আরবি ভাষা প্রশিক্ষণ, সৌদি আইন, সংস্কৃতি ও রীতিনীতি সংক্রান্ত জ্ঞান এবং প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি 'সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র' প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

তাছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ, উচ্চ-দক্ষ ও পেশাদার কর্মীদের নিয়োগ সহজতর করার লক্ষ্যে কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়। একই সাথে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট (ওয়ার্ক ভিসা) ও আকামা ইস্যু ও নবায়ন নিশ্চিত করার অনুরোধ জানানো হয় এবং ওয়ার্ক পারমিটের বর্ধিত ফি-র দোহাই দিয়ে কিছু নিয়োগকর্তা যে বিলম্ব ঘটাচ্ছে, তা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা আবেদন করা হয়।

সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের সার্বিক উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় মন্ত্রী উল্লেখ করেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় বেশ পারদর্শী; তাই তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি বিশেষভাবে আহবান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদায় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহবান জানান। একই সাথে বাংলাদেশ থেকে গমনকারী নারী গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের সফর জেলে আটক থাকা বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহবান জানান।

বাংলাদেশের প্রস্তাবনার জবাবে সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম এবং ইন্স্যুরেন্স নিশ্চিত করা হয়েছে। এছাড়া সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের বিস্তারিত তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠানো হলে তাদের ক্ষমার বিষয়টি নিয়ে সৌদি সরকার গুরুত্বের সাথে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

উক্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

 #জনশক্তি_সহযোগিতা_জোরদারে_মালয়েশিয়ার_প্রতিনিধিদল_ঢাকায়বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্র...
04/08/2026

#জনশক্তি_সহযোগিতা_জোরদারে_মালয়েশিয়ার_প্রতিনিধিদল_ঢাকায়

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে প্রতিনিধিদলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরের মাধ্যমে দুই দেশের চলমান জনশক্তি সহযোগিতা আরও শক্তিশালী হবে। বিশেষ করে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজার সম্প্রসারণে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

বোয়েসেল জানায়, সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি রপ্তানি, দক্ষ কর্মী নিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার শ্রমবাজার-সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Address

54 Inner Circle VIP Road Nayapalton
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801911336680

Alerts

Be the first to know and let us send you an email when Aliza Employment Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category