Beautiful Dinajpur - DNJ

Beautiful Dinajpur - DNJ City · Tourist Attraction · Tourist Information

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
05/12/2021

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আমিন

সকলের জানা উচিৎ  স্বাস্থ্যবিষয়ক কিছু কথা :১. আপনার পাকস্থলী কখন ভীত যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।২. আপনার কিডনি কখ...
13/11/2021

সকলের জানা উচিৎ স্বাস্থ্যবিষয়ক কিছু কথা :
১. আপনার পাকস্থলী কখন ভীত যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

২. আপনার কিডনি কখন আতঙ্কিত যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন। এবং
১১. আপনার মস্তিষ্ক ভীত যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

জনস্বার্থেঃ- স্বদেশ ব্লাড ফাউন্ডেশন 🩸🩸🩸🩸🩸🩸

💝💝 #বাবা_তুমি_সত্যি_মহান💝💝💝বাবাকে বলেছিলাম ১০ হাজার টাকা দাও কক্সবাজার বেড়াতে যাব!মুচকি হেসেই বললেন কবে যাবি?বললাম ৫ দিন...
12/11/2021

💝💝 #বাবা_তুমি_সত্যি_মহান💝💝💝

বাবাকে বলেছিলাম ১০ হাজার টাকা দাও কক্সবাজার বেড়াতে যাব!
মুচকি হেসেই বললেন কবে যাবি?
বললাম ৫ দিন পর!

বাবা বললেন কাল থেকে একটা কাজ থাকায় ৩ দিন বাইরে থাকবো, তুই এই ৩টা দিন দোকানে একটু সময় দিস, ফিরে এসেই তোকে টাকাটা দিচ্ছি!"

আমি তো মহা খুশি!

আমি ৩দিন দোকান দেখাশুনা করি। এই তিন দিনে আয় হয় ৮২০ টাকা। আর এই ৩দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না জন্মের পর থেকে আমি আমার জীবনে এত কষ্ট করেছি...

রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বললো,
-এই নে তোর ১০ হাজার টাকা।
আমি বাবার দিকে তাকিয়ে বললাম,
-- কিসের ১০ হাজার টাকা?

বাবা অবাক হয়ে বললো,
- তুই না কক্সবাজার যাবি বন্ধুদের সাথে?
আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম,
--বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তোমার তাই তোমার কাছে এতকিছু আবদার করতাম। আমি এই ৩ দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা। যে আমি ৩ দিনে ৫ হাজার টাকায় ইনকাম করতে পারলাম না সেই আমি কি না ২ দিনের জন্য ১০ হাজার টাকা আবদার করি!! এত টাকা খরচ করা আমাদের মত নিম্নবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছু নয় বাবা।

বাবা কাল থেকে আমি অবসর সময়ে দোকানে তোমাকে সহযোগীতা করব। বাবা কথা শুনে জড়িয়ে ধরে কাদঁলেন। বললেন তুই যে বাবার কষ্টটা বু্ঝতে পারছিস তাতেই আমি খুশি তুকে সহযোগীতা করতে হবে না। বাবা অনেক ভালোবাসি তোমায়,,,,,♥♥

💖💖Love u baba💜💜

(সংগ্রহীত

কোন এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটলো। তিনি তার বিশাল শাগরেদ দল নিয়ে গ্রামে আস্তানা গাড়...
18/10/2021

কোন এক গ্রামে অনেক বানর ছিল। একদিন সেখানে এক দরবেশ বাবার আবির্ভাব ঘটলো। তিনি তার বিশাল শাগরেদ দল নিয়ে গ্রামে আস্তানা গাড়লেন। প্রথমদিনেই দরবেশের শাগরেদগণ ঘোষণা দিলেন যে, বাবা বানর কিনবেন। প্রতিটি বানর ১০ টাকা করে।
১০ টাকার জন্য কে আর বানরের পিছনে দৌড়াবে? তারপরও যাদের কিছু করার নেই, তারা কিছু বানর ধরে এনে বাবাকে দিলেন। কিছুদিন পরে বাবা ঘোষণা দিলেন তিনি বানর ১০০ টাকা করে কিনবেন। এবার অনেকেই নড়ে বসলেন। অনেকেই বানর ধরলেন এবং বাবার কাছে বিক্রি করলেন।
আরও কিছুদিন পর বাবা ঘোষণা করলেন তিনি এখন বানর ৫০০ টাকা করে কিনবেন। পুরো গ্রামে হুলুস্থুল পড়ে গেল। কৃষক মাঠ ফেলে, বাচ্চারা স্কুল ফাকি দিয়ে, গৃহিণী চুলোর আগুণ নিভিয়ে, সবাই বানর ধরতে ব্যস্ত হয়ে গেলো। বাবা বানরের দাম আরও বাড়িয়ে দিলেন।
এখন ১০০০ টাকা! গ্রামের লোকেরা এখন আর কিছু করে না। তারা শুধুই বানর ধরে আর বাবার কাছে বিক্রি করে।
এভাবে ভালই চলছিলো কিন্তু গ্রামে বানর শেষ! সব বানর বাবার খাঁচায়। গ্রামের লোক পাগলের মত চারিদিকে বানর খুঁজে বেড়ায়।। কিন্তু বানর আর পায়না।
এর মাঝে বাবার কিছু চালাক শাগরেদ চুপি চুপি লোকদের বলল, তারা বাবার খাঁচা থেকে বানর বের করে দিতে পারবে। বিনিময় মাত্র ৯০০ টাকা।
সবাই আবার হুড়মুড় করে পড়ল শাগরেদ দের থেকে বানর কেনবার জন্য। কোন পরিশ্রম ছাড়াই, ঘরে বসে এত লাভ! এর চেয়ে ভাল ব্যবসা আর হয় নাকি। তারা শাগরেদদের থেকে বানর কেনে আর বাবাকে ১০০০ টাকায় বিক্রি করে। নগদে ১০০ টাকা লাভ।
কিছুদিন পর বাবা ঘোষণা দিলেন তিনি এখন বানর ২০০০ টাকা করে কিনবেন। শাগরেদরাও দাম বাড়িয়ে দিল। তারা এখন প্রতি বানর ১৮০০ টাকা করে বেচে। তারপরও লোকের চাহিদা মেটাতে পারেনা। এবার বাবা দাম বাড়িয়ে ৫০০০ টাকা করলেন। লোকেতো এখন পাগল প্রায়।
শাগরেদরা এখন বানর ৪০০০ টাকা করেছে...
শাগরেদরা এখন লোককে বলতে লাগল, যে বানর কিনে নিয়ে যাও, তবে এখনই বিক্রি করে দিয়োনা। আর কিছুদিন পরেই বাবা ১০০০০ টাকা দিয়ে বানর কিনবে। এবং তাদের কাছে গোপন সংবাদ আছে যে বাবা বানর সর্বোচ্চ ৫০০০০ টাকা দিয়ে কিনবেন।
আর পায় কে! সবাই তাদের জমানো টাকা ভেঙ্গে, মহিলারা তাদের গহনা বিক্রি করে, বয়স্করা তাদের পেনশনের টাকা তুলে, যুবকেরা পড়া লেখা বাদ দিয়ে, ব্যবসায়িরা ব্যবসার মূলধন ভেঙ্গে ৪০০০ টাকা করে বানর কিনে স্টক করলো। অনেকে জমিজমাও বিক্রি করে দিলেন। সবাই বানর কিনছেই আর কিনছে। বিক্রি করেনা।
এদিকে বাবাও দাম বাড়িয়ে চলছেন । ১০০০০, ১৫০০০, ২০০০০ … । কিন্তু কেউ এখন বিক্রি করবেনা। সবাই অপেক্ষা করছে কখন ৫০০০০ টাকার কাছকাছি যাবে। পুরো গ্রামে উত্তেজনা। এই বুঝি বড়লোক হয়ে গেলাম।
যারা বানর কিনেনি তাদের নিয়ে লোকজন হাসাহাসি করে, ঈশ কত বোকা!
একদিন সকালে তারা দেখল বাবার আস্তানা খালি। বাবা আর তার শাগরেদরা তাদের তল্পিতল্পা গুটিয়ে গায়েব। পুরো গ্রাম এখন শুধুই বানরময়।
একেই বলে মাংকি বিজনেস।

যুবক, Evaly, ডেসটিনি, e -Orange, SPC, ring id, এহছান, আলিশা mLM এর হোতারা ঘুরে ফিরে আসবে, ভিন্ন ভিন্ন ফাঁদ নিয়ে। আর লোভে পড়ে ঠকতে থাকবে লোভী, অলস ও নির্বোধরা ! শেয়ার মার্কেট সবই এমন চিটিং কর্ম করে খান বেশি বেশি পাবার আর বড়লোক হবার চিন্তা বাদ দিন আল্লা ভালো রাখবেন!!!

Collection from another wall

😭😭 শোক সংবাদ 😭😭দিনাজপুর জেলার, রামসাগর দিঘিপাড়া নিবাসী, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন(ইনিই সেই ব্যাক্তি যিনি পায়ে হেঁটে হজ্জ্ব ক...
11/10/2021

😭😭 শোক সংবাদ 😭😭

দিনাজপুর জেলার, রামসাগর দিঘিপাড়া নিবাসী, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন
(ইনিই সেই ব্যাক্তি যিনি পায়ে হেঁটে হজ্জ্ব করার জন্য মক্কা গেছিলেন)

তিনি গতরাত আনুমানিক ১:৩০ মিনিটে নিজ বাস ভবন রামসাগরে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রোজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৫ বছর।

⌚🕝 তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আজ ১১-১০-২০২১ ইং, বাদ জহর, রামসাগর হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে।
সকলকে জানাযায় শরীক হওয়ার জন্য আহ্বান করা হলো।

তথ্য সুত্র: মৃত্যের পরিবার।
বিস্তারিত জানতে: 01710649751

13/09/2021

রাস্তাঘাট মেরামতে মেয়র এর প্রতিস্রুতি

13/09/2021

সংকেত গুলো আমাদের সকলেরই চিনে রাখা একান্ত প্রয়োজন ৷ ট্রাফিক আইন মেনে চলা একজন সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র ও জনস্বার্থে এই আইনগুলো মেনে চলা অনেক গুরুত্বপুর্ন। তাই চলুন জেনে নেয়া যাক কিছু ট্রাফিক আইন।

গিরিধারী চানাচুরের নাম জানেনা দিনাজপুরে এমন কেউ কি আছে?হাঁ হাঁ ঠিকই ধরেছেন ছবির মানুষটি সদা হাস্যোজ্জ্বল আমাদের গোপি দা ...
15/08/2021

গিরিধারী চানাচুরের নাম জানেনা দিনাজপুরে এমন কেউ কি আছে?

হাঁ হাঁ ঠিকই ধরেছেন ছবির মানুষটি সদা হাস্যোজ্জ্বল আমাদের গোপি দা Probir Saha Gopy । তিনি গিরিধারী চানাচুরের সত্তা অধিকারী।

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়"‼️📌====================================দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ...
07/08/2021

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়"‼️📌
====================================
দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?
চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় :

(১) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।

(২) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়।

(৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় ।

(৪) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।

(৫) যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।

(৬) দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।

(৭) দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে ।

(৮) দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।
স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।

অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।

“ওমর (রা:) বলেন- নবী(স:) কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর তুমি কখনই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনই দাঁড়িয়ে প্রস্রাব করিনি”। (তিরমীযি হাদীস/১২)

দিনাজপুরবাসীর জন্য নতুন বিনোদন কেন্দ্র পূনর্ভবা নদীর উপর নতুন তৈরিকৃত স্লুইস গেইট । বিকেলে বসে সময় কাটানোর জন্য, বিভিন্...
06/08/2021

দিনাজপুরবাসীর জন্য নতুন বিনোদন কেন্দ্র পূনর্ভবা নদীর উপর নতুন তৈরিকৃত স্লুইস গেইট । বিকেলে বসে সময় কাটানোর জন্য, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। ছোট বাচ্চাদের জন্য খেলনা পাওয়া যায়। যদিওবা সম্পূর্ণ স্লুইস গেইটি তৈরি হয়নি । আরো কিছু সময় লাগবে । তারপরও এখনিই মানুষের ঢল নেমে গেছে ।
এই স্লুইস গেইট ও ব্রিজটি দিনাজপুর সদর ও বিরলকে এক করবে । ওই এলাকা লোকজনের বহুদিনের চাওয়া ছিল এই ব্রিজ টি । তাদের আশা পূর্ণ হয়েছে ।
ধন্যবাদ ।
লোকেশন : গৌরীপুর, দিনাজপুর ।

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Dinajpur - DNJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Dinajpur - DNJ:

Share