09/05/2026
বোয়ালিয়া ট্রেইল (Boalia Trail)
চট্টগ্রামের মিরসরাই এ অবস্থিত সকল ট্রেইলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা, উচুঁ নিচু আঁকাবাঁকা পথ ও সম পিচ্ছল পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভূলে যাবেন দূর্গম পথের সব ক্লান্তি। সকল বাধা উপেক্ষা করে, পাহাড়, জল, পাথর, গভীর কুপ পেরিয়ে যখন ঝর্ণা জলে শরীর ভেজাবেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে। আর এই বিপদজ্জনক দূর্গম ঝিরি পথটাই এই সব ঝর্ণাকে করেছে আরও আকর্ষনীয়।
এই ট্রেইলে বোয়ালিয়া, বাউশ্যা, লটকান, কেম্বাতলী, কলাতলী, পালাকাটা, উঠান, অমরমানিক্য, ৩ নং, নয়াতিখুম ঝর্না সহ অনেক ক্যাডসেটের দেখা মিলবে। তবে সব ঝর্না একই সাথে দর্শন করা সম্ভব নয়। হ্যাঁ, যদি খুব ভোরবেলা থেকে ট্রেকিং শুরু করেন আর সময় খুবই স্বল্প ব্যয় করেন, তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে।
বোয়ালিয়া ট্রেইলটিতে দুটি অংশ আছে। প্রথম অংশে এই ট্রেইলের সবচেয়ে সুন্দর বোয়ালিয়া ঝর্ণা। আর ২য় অংশে সবচেয়ে সুন্দর ঝিরিপথ, পালাকাটা খুম বা শুকরমারা ঝর্ণা, উঠান ঢাল, অমরমানিক্য ঝর্ণা ও নয়াতিখুম ঝর্ণার দেখা মিলবে।
যাবেন নাকি ১৪ / ২৯ মে বোয়ালিয়া ডে ট্রিপে?
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা হোয়াটস অ্যাপ করুন ০১৭৯৯৩৭৯০১৭