24/06/2026
আহনাফ আনজুম মোঃ রওনক শাহরিয়ার (রুহান) এর সাফল্যের গল্প কথা।
***********************************
পিতা মোঃ আজগার আলী, শালখুরিয়া ইউনিয়নের সোতারপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমান বিরামপুর কলেজ বাজারে চাঁদপুরে স্থায়ীভাবে বসবাস করেন। পেশা সহকারি অধ্যাপক, চড়ারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, নবাবগঞ্জ দিনাজপুর। মাতা রেবেকা সুলতানা রুমি, সাবেক প্রধান শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ দিনাজপুর। বর্তমানে শিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর এ কর্মরত। মাতার কর্মস্থল বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণি সমাপ্ত করে বিরামপুর আর্দশ হাইস্কুল হতে ২০১৮ সালে সাফল্যের সাথে এসএসসি পাস করেন। তারপর ঢাকার নটরডেম কলেজ হতে ২০২০ সালে এইচএসসি পাশ করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মেকানিক্যাল (যন্ত্র কৌশল) বিষয়ে ভর্তির সুযোগ লাভ করেন।
২০২০ ব্যাচের বুয়েটের কাজী নজরুল আবাসিক হলের ছাত্র। বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ফাইনাল সমাপ্ত করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগনের কথা চিন্তা করে ত্রি-চক্রযান (অটোরিক্সা, অ্যাম্বুলেন্স) আবিষ্কারের চিন্তা মাথায় জেঁকে বসে। বিশ্বের বিভিন্ন দেশের ত্রি-চক্রযান বিষয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে সাফল্য অর্জন করায় সরকারি ভাবে গত মার্চ মাসে মালদ্বীপ, ২১মে থাইল্যান্ড, ২৯মে নেদারল্যান্ডস এবং ০৩ জুন জার্মানী সফরে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণের সুযোগ লাভ করেন। সম্ভাব্য আগামী আগস্ট মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সফরে সুযোগ পেয়েছেন। আগামী ৩০ জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমান উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। বর্তমানে রুহান IELTS ও GRE এর উপর অধ্যয়ন করছেন। আমাদের নবাবগঞ্জ ও বিরামপুরের শিক্ষক পরিবার এর সন্তান হিসেবে তার সাফল্য আমরা এলাকাবাসী গর্বিত। রুহানের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
#সাফল্যের #গল্প #কথা #২০২৬