10/03/2023
থাইল্যান্ড নিয়ে প্রতিটি পোস্টেই জিজ্ঞাসা করা হয় টুর এর জন্য খরচ কেমন হলো, কয়দিন প্রয়োজন এই ধরনের আরো বিভিন্ন প্রশ্ন ; সকলের সব ধরণের প্রশ্নের জবাব নিয়ে আজকের এই পোস্ট!
🔊থাইল্যান্ডের ফুল ট্যুর গাইড !
⏺থাইল্যান্ডে যাওয়ার উত্তম সময় : থাইল্যান্ড ভ্রমণের জন্য সর্বোত্তম সময় হচ্ছে নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। এপ্রিল-মে মাসের দিকে গরমের পরিমান একটু বেশি যার কারণে গরমে হয়তো কষ্ট হতে পারে। এর পর অনেক বেশি গরম থাকে এবং বৃষ্টির মৌসুম শুরু হয়ে যায় যার কারণে সবসময় হয়তোবা সানি ওয়েদার নাও থাকতে পারে।
⏺কতদিনের জন্য যেতে হবে : থাইল্যান্ড নর্থ এবং থাইল্যান্ড সাউথ অনেক ডিফারেন্ট। নর্থ থাইল্যান্ড পরিচিত পাহাড়ি সৌন্দর্য, জঙ্গল, চা বাগান, পাহাড়ি ধানের ক্ষেতের জন্য। অন্যদিকে সাউথ থাইল্যান্ড পরিচিত নীল স্বচ্ছ পানির সমুদ্র সৈকত ও দ্বিপ গুলোর জন্য। যদি আপনি দুই ধরণের সৌন্দর্যই উপভোগ করতে চান তাহলে অন্তত ১৫ দিন প্রয়োজন। যদি সেই সময় না থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নর্থ ভিজিট করবেন নাকি সাউথ। সেই ক্ষেত্রে ৭ থেকে ১০ দিন আইডিয়াল সময়। আমি ব্যাক্তিগত ভাবে সাউথ থাইল্যান্ডে গিয়েছিলাম এবং ৯ দিনে মোটামোটি সবকিছুই সুন্দর মত করতে পেরেছি।
⏺থাইল্যান্ড যেতে কেমন খরচ হতে পারে : আমি ব্যাক্তিগত ভাবে ১৭ হাজার টাকা দিয়ে ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকেট করেছিলাম এয়ার এশিয়াতে এবং টিকেট কেটেছিলাম ফ্লাইটের তিন মাস আগে। সবসময় এ মূল্যে না পাওয়া গেলেও যদি দেড়/দুই মাস আগে টিকেট কাটেন তাহলে ২০-২৫ হাজার টাকার মধ্যে মোটামোটি সবসময়ই পাওয়া সম্ভব।
⏺থাইল্যান্ড যাওয়ার পর খরচ কেমন হতে পারে : যে কোনো দেশে গেলেই খরচের খাত হচ্ছে তিনটি - হোটেল, খাওয়া এবং ট্র্যান্সপোর্ট। তারপর বাকি অন্যান্য খরচ হচ্ছে আনুসাঙ্গিক। তো চলুন দেখা যাক এই তিনটি খরচ কি রকম।
✔️হোটেল - থাইল্যান্ডের সেরা বিষয় হচ্ছে আপনি থাইল্যান্ডে অনেক ভালো মানের প্রাইস/ভ্যালু হোটেল পাবেন। আপনি যদি একদম কম বাজেটে হলিডে করতে চান তাহলে ৫০০/৬০০ টাকা দিয়েও রাত কাটাতে পারবেন হোস্টেলে। তবে যেহেতু থাইল্যান্ডে খুলব ভালো মানের হোটেলও খুব বেশি দামি নয়, সুতরাং আমি সাজেস্ট করবো হোটেলেই থাকবার জন্য। আমি ব্যাক্তিগত ভাবে ব্যাংককে যেই হোটেলে ছিলাম সেটার প্রাইস ছিলো দিন প্রতি ৩ হাজার টাকা ; লোকেশন ছিলো একদম ব্যাংকক এর প্রাণকেন্দ্রে। ব্যাংকক এর সব গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট এট্রাকশনগুলোতে পাঁয়ে হেটে যাওয়া সম্ভব ছিলো। হোটেলটি খুবই ভালো মানের ছিলো এবং ছাদের ওপর রুফটপ সুইমিং পুল ও অসাধারণ ভিউজও ছিলো।
ফুকেতের হোটেল ছিলো পাতং বিচের সামনে , প্রাইস ছিলো দিন প্রতি ২৫০০ টাকা। এই হোটেল এর রুম ও লোকেশন খুবই ভালো মানের ছিলো , তবে ওভারঅল সার্ভিস এভারেজ মানের ছিলো।
ফিফি আইল্যান্ডের হোটেল ছিলো একদম সমুদ্র সৈকতে। চমৎকার পরিবেশে চমৎকার একটি হোটেল ছিলো এবং এখানে দিন প্রতি পে করেছি ২৮০০ টাকা।
প্রাইস/ভ্যালু চিন্তা করলে ক্রাবি তে আমি বেস্ট হোটেলটি পেয়েছিলাম। দিন প্রতি মাত্র ২২০০ টাকায় ২ দিন থেকেছি। এই হোটেলের বিস্তারিত পোস্ট আগেই করেছিলাম।
সুতরাং দেখতে পাচ্ছেন মোটামোটি আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে আপনি খুব ভালো মানের হোটেল পাবেন। দেড় থেকে দুই হাজার টাকার মধ্যেও হোটেল আছে, তবে সেগুলো ভালো মানসম্মত হবেনা। ৫০০-১০০০ টাকার মধ্যে থাকতে চাইলে হোস্টেল অপশন রয়েছে।
✔️ফুড - খাবারের জন্য থাইল্যান্ড বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটি গন্তব্যস্থান। খুব ভালো মানের খাবার মোটামোটি রিজোনেবল প্রাইসে পাওয়া সম্ভব। মোটামোটি ৫০০/৬০০ টাকার মধ্যেই ড্রিঙ্কস সহকারে ভালো মানের মিল হয়ে যায়।
✔️ট্র্যান্সপোর্ট - থাই পাবলিক ট্রান্সপোর্ট খুবই এফিসিয়েন্ট। ব্যাংককে ট্যাক্সি নেয়ার কোনো প্রয়োজনই হয়না ; বাসে , বোটে, মেট্রো রেলে করেই আপনি শহরের যে কোনো স্থানে চলে যেতে পারবেন। আরেকটি ভালো ট্র্যান্সপোর্ট হচ্ছে মটোর বাইক। গ্র্যাব নামক এপ দিয়ে বাইক অর্ডার করতে পারেন, মুহূর্তের মধ্যে এসে যাবে। আর ব্যাংকক থেকে সাউথের শহরগুলোতে যেতে বিমান, বাস, ট্রেইন রয়েছে। আমি বিমানেই যাতায়াত করেছি এবং টিকেটের মূল্য সাধারণত ২৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
🔘আমার আইটিনেরারি : আমি ৩ দিন ব্যাংককে, ১ দিন ফুকেতে , ২ দিন ফিফি আইল্যান্ডে, ২ দিন ক্রাবি তে এবং আবার ১ দিন ব্যাংককে ছিলাম। এর মধ্যে বেশ কিছু ট্যুর করেছি। এই ট্যুর গুলো করবেন কি করবেননা সেটা অবশ্যই আপনার ওপর। তবে কিছু কিছু ট্যুর রয়েছে যা না করলে থাইল্যান্ডের সৌন্দর্যই উপভোগ করা যাবেনা। তাই নিচে সেই ট্যুর এর বিস্তারিত মূল্য দিয়ে দিচ্ছি।
✔️ট্যুর গুলোর মূল্য : ব্যাংককে আমি মোট ৩ টি ট্যুর করেছি। একটি ছিলো সকাল ৭ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত (দুপুরের খাবার সহ) এবং ব্যাংককের একটু বাহিরে থাইল্যান্ডের পুরাতন রাজধানী ঐতিহাসিক শহর আয়ুথায়াতে। আরেকটি ছিলো সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্লোটিং মার্কেট ও ট্রেইন মার্কেট ট্যুর। দুটি ট্যুর এক জায়গা থেকে কিনেছি এবং দুই ট্যুর এর জন্য একসাথে পে করেছি ২০০০ বাত অর্থাৎ ৬ হাজার টাকা।
আরেকটি ট্যুর ছিলো বুফে ডিনার সহকারে আড়াই ঘন্টার মত শিপে করে রিভার ক্রুইজ যেটার জন্য পে করেছি ২৯০০ টাকা।
ফুকেত থেকে কোনো ট্যুর করিনি। আমার জন্য ফুকেত ছিলো মূলত ফিফি আইল্যান্ডে যাওয়ার ট্রানজিট পয়েন্ট। যেহেতু ফুকেত এর অনেক নাম শুনেছি তাই একটি দিন অবস্থান করেছি। শিপে করে ফুকেত থেকে ফিফি আইল্যান্ড এবং ফিফি আইল্যান্ড থেকে ক্রাবি এই রকম রাউন্ড ট্রিপ টিকেটের জন্য পে করেছি ১০০০ বাত অর্থাৎ ৩ হাজার টাকা।
✔️ফিফি আইল্যান্ডে প্রথম দিন শুধু দ্বিপ ভ্রমণ করেছি। দ্বিতীয় দিন একটি লম্বা ট্যুর করেছি। সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত ট্যুর আমাদেরকে থাই ট্র্যাডিশনাল বোটে করে নিয়ে গিয়েছে ফিফি আইল্যান্ডের অনেক গুলো দ্বিপে, দুটি স্পটে স্নোর্কেলিং করিয়েছে, কয়েকটি দ্বিপে সাঁতারের সুযোগ দিয়েছে, এবং সানসেট ইনজয় করার জন্য খুব সুন্দর একটি স্পটে নিয়ে গিয়েছে। এর জন্য পে করতে হয়েছে মাত্র ৭০০ বাত অর্থাৎ ২১০০ টাকা - এর মধ্যে ফ্রি লাঞ্চও ছিলো।
✔️ক্রাবি তে ছিলাম দুই দিন। একদিন ইনজয় করেছি ক্রাবির সৌন্দর্য। আরেকদিন একটি ট্যুর করেছি। ক্রাবির আসে পাশে খুব সুন্দর তিনটি স্পটে নিয়ে গিয়েছে এবং এর জন্য পে করেছি ১৩০০ বাত অর্থাৎ ৩৯০০ টাকা।
🔘এই ছিলো মোটামুটি সমস্ত খরচ যেই খরচে যে কেউ এক্সসিলেন্ট একটি হলিডে কাটাতে পারে থাইল্যান্ডে। এর বাহিরে কেউ যদি শপিং এর জন্য খরচ করতে চান তাহলে শপিং এর জন্যও থাইল্যান্ড একটি টপ ডেস্টিনেশন। এবং খরচ করতে চাইলে খরচের অনেক রাস্তাও রয়েছে। কিন্তু সেগুলো ব্যাক্তি থেকে ব্যাক্তি ভিন্নতর হয়। আমি মূলত প্রধান খরচ গুলোই উল্লেখ করলাম। আশা করি সকলেই এই গাইড থেকে উপকৃত হবেন এবং থাইল্যান্ড ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করবেন।