29/08/2026
পবিত্র কোরআনে মহান রব! চল্লিশ বছর বয়সী মানুষের জন্য
একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, অথচ সেটা জানলাম আমি আজকে।কোনো হুজুরের মুখে ও কখনো আমার শোনা হয়নি।আয়াতটি পড়ে চিন্তায় পড়ে গেলাম, আমি এরকম গাফেল হয়ে গেলাম কেমনে?
আমি কেনো জানলাম না, মহান রব! আমার চলতি বয়সের জন্য একটা দোয়া রেখে দিয়েছেন। এতো বার সূরাটি পড়া হলো, এই আয়াতটি আমলে নিলাম না কেনো? না জানি, এরকম আরো কতো আয়াত নাযিল করে রেখেছেন।
চল্লিশ বছর বয়স মানে, প্রচুর চাপের বয়স, এই বয়সে অসংখ্য দায়িত্ব, অসংখ্য চাপ নিতে হয়।এই বয়সে একবার পা পিছলে গেলে,শোধরাবার আর সময় থাকে না। তাই মহান রব! এই আয়াতে সরাসরি চল্লিশ বছর বয়সটায় উল্লেখ করেছেন। এই বয়সে যা দরকার
একদম ঠিক তাই বলেছেন আয়াতটিতে। দোয়াটি পাবেন- সূরা আল-আহকাফ, আয়াত নং-১৫
মহান রব! বলেন-
অবশেষে যখন সে পূর্ণ যৌবনে উপনীত হয় এবং চল্লিশ বছরে পৌঁছে যায়। তখন সে বলে-
হে আমার রব!আপনি আমাকে সামর্থ্য দিন, যাতে আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছেন। আর আমি যেনোএমন সৎকাজ করি, যা আপনি পছন্দ করেন। আমার জন্য আমার সন্তান-সন্ততিদেরও সংশোধন করে দিন। নিশ্চয়ই আমি আপনার কাছে তওবা করলাম এবং নিঁশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।।
পবিত্র কোরআনে মহান রব! এর শেখানো দোয়া,
আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন।@