03/01/2026
দিন দিন উমরার খরচ বৃদ্ধি। কী করনীয়?
উমরার খরচ বৃদ্ধির প্রধান কারন বিমান ভাড়া ও হোটেল খরচ বেশী হওয়া। আপনারা যারা উমরায় আসতে চান বা আসার পরিকল্পনা করে রেখেছেন তারা শুরুতেই একটা বিষয় মাথায় রাখবেন যে একেবারে কাছাকাছি না থেকে একটু দূরে শাটল সার্ভিস হোটেলগুলো নিলে আপনাদের খরচ অনেকাংশে কমে যাবে। এমনিতেও কয়েক বছরের মধ্যে মিসফালাহ, হিজরা রোড, আজইয়াদে হোটেল পাওয়া দুষ্কর হয়ে যাবে। সরকার হারাম শরীফের আশেপাশে বিশাল প্রজেক্ট গড়ে তুলছে। সেখানকার হোটেলগুলোর মান ভাল হবে বিধায় রেটও আমাদের সাধারনদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার আশংকা আছে। তাই আগে থেকেই শাটল সার্ভিসে অভ্যস্ত হওয়ার বিকল্প নেই।
শাটল সার্ভিসে একটাই সমস্যা! দূরত্ব! এছাড়া মান ও বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকে শাটল সার্ভিস হোটেলগুলার তুলনা নেই। তবে এসব হোটেলগুলো ২৪ ঘন্টা শাটল সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি একটু টাইম মেইনটেইন করে বের হন তাহলে ৫ ওয়াক্ত নামাজ হারামে আদায় করা কোনো ব্যপারই না।
উমরা একটি ইবাদাত, ইবাদাত করতে এসে যেন আমাদের জার্নিটা কষ্টে না কাটে। একটু পরিপূর্ণ বিশ্রাম আপনার ইবাদাতে দারুণ প্রফুল্লতা নিয়ে আসবে।
আর আপনাদের ইবাদতে খেদমত করার সুযোগ প্রদান করুন Crescent Tours & Travels
Contact: 01685-839201