Hatim Travels & Tours

  • Home
  • Hatim Travels & Tours
Call Directions Contact the business

Hatim Travels & Tours Government recognized Hajj Omrah travel and Tours agent.

20/10/2026

হজ্জ উমরাহ কাজের সুবিধা সবাই দেখেন অসুবিধা কি আছে জানেন?

12/10/2026
12/10/2026

🕋 ২০২৭ সালের হজ্জ কার্যক্রমের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ

সংশ্লিষ্ট সকল হজ্জ এজেন্সির অবগতির জন্য ২০২৭ সালের হজ্জ কার্যক্রমে নিম্নোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করার জন্য জানানো হয়েছে:

১️⃣ হজ্জযাত্রীর সম্পূর্ণ টাকা ৩০ নভেম্বরের মধ্যে এজেন্সির ব্যাংক হিসাবে জমা করতে হবে।

২️⃣ মক্কা-মদিনায় ক্যাটারিং খাবারের টাকা IBAN-এর মাধ্যমে জমা দিতে হবে।

৩️⃣ কুরবানির টাকা IBAN-এর মাধ্যমে জমা দিতে হবে।

৪️⃣ মক্কা-মদিনায় একসাথে বাড়ি ভাড়া করতে হবে। ১/২ জন করে আলাদাভাবে তলব দেওয়া যাবে না।

৫️⃣ নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ দিন আগে বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে হবে।

৬️⃣ একজন হজ্জযাত্রীর বাড়ি ভাড়া বাকি থাকলেও কোনো ভিসা ইস্যু হবে না।

৭️⃣ কম টাকার হজ্জযাত্রীদের মধ্যে বেশি টাকার হজ্জযাত্রী রাখা যাবে না।

৮️⃣ নির্ধারিত সময়ে বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে হজ্জ এজেন্সির কার্যক্রম বাতিল হতে পারে এবং হজ্জযাত্রীদের দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।

৯️⃣ প্রতিটি এজেন্সিকে ৩ ধাপে হজ্জযাত্রী প্রেরণ করতে হবে:
প্রথম ধাপ | মধ্যবর্তী ধাপ | শেষ ধাপ

📌 সকল হজ্জ এজেন্সিকে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (Riligious affairs ministry)

সম্ভবত কাফেলা নিয়ে জীবনের সবচাইতে সহজ উমরাহটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। সহজ উমরাহ আগেও করা হয়েছে। ২ জন বা ৩ জন নিয়ে করা...
09/10/2026

সম্ভবত কাফেলা নিয়ে জীবনের সবচাইতে সহজ উমরাহটা শেষ করলাম।

আলহামদুলিল্লাহ। সহজ উমরাহ আগেও করা হয়েছে। ২ জন বা ৩ জন নিয়ে করা হয়েছে। তবে পুরো কাফেলা নিয়ে এতো সহজ উমরাহ এই প্রথম করলাম। অথচ আমার কাফেলায় পচাত্তর শতাংশের বয়সই পঞ্চাশোর্ধ। মহিলার সংখ্যাও দুই তৃতীয়াংশ। তারপরও আল্লাহর অশেষ মেহেরবানিতে এতো সহজ ও সুন্দর ভাবে উমরাহটা সম্পন্ন করেছি যে শুকরিয়া আদায় করে শেষ করতে পারছি না।

গতকাল সারাদিন গিয়েছে পেরেশানিতে। এক বৃদ্ধ মহিলা হাজী স্ট্রোক করে ভর্তি হয়েছে ICU তে। তাঁকে নিয়ে হাসপাতালে দোড়াদড়ি করতে গিয়ে পরশু রাতে ঘুম হয় নি খুব একটা। গতকাল সকালে হাজিদের ব্যাগ গুছানোর ইনস্ট্রাকশন দিয়ে চলে আসলাম হাসপাতালে। রোগীর জন্য কি করণীয় জানতে। কারণ আমার জন্য এই অভিজ্ঞতা নতুন। হাসপাতালে তেমন কোন আশানুরূপ উত্তর না পেয়েই আবার হোটেলে এসে খেয়ে দেয়ে হাজিদের নিয়ে রওনা দিলাম মক্কার উদ্দেশ্যে। অসুস্থ হাজী রেখেই রওনা হতে হবে, কিছুই করার নেই। একজনের জন্য সবার সফরের মূল উদ্দেশ্য পরিবর্তন হবে না। তাই মনের মধ্যে গুমোট কালো অন্ধকার নিয়েই রওনা হলাম শুভ্র হওয়ার যাত্রায়।

বাসে উঠেও বিরাম নেই। যেহেতু আগে কাফেলা নিয়ে মদিনায় এসেছি। তাই মদিনার আদব, মেজাজ ও করণীয় শেখাতেই দিন পার। উমরাহ এর ব্যাপারে বিস্তারিত ইনস্ট্রাকশন হাজিদের আর দেয়ার ক্ষেত্র তৈরি হয়ে উঠেনি। তাই বাসে উঠে লম্বা সময় হাজিদের উমরাহর হুকুম আহকাম বোঝালাম। বার বার গুরুত্ব দিলাম সবাই একসাথে থাকার ব্যাপারে। যাতে কোনভাবেই কেউ কাউকে না হারায়। আবার হারিয়ে গেলে যাতে নিজের উমরাহটা আগে সম্পন্ন করে। পরে অন্যদের খোঁজে ব্যস্ত হয়। এবং মক্কার সার্বক্ষণিক ভিড় ও কঠিন বাস্তবতার কথা সবাইকে বোঝালাম। পুরো বাসের সফরে পাঁচ থেকে সাতবার বললাম আমাদের কাছে সময়ের কোন সমস্যা নেই। যত সময়ই লাগুক আমরা সবাই এক সাথে উমরাহটা শেষ করবো এইটাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের ভয়াবহ রকমের দুশ্চিন্তা হচ্ছিলো। বয়স্কদের মধ্যে দু’তিন জনের হাঁটার অবস্থা খুবই নাজুক। মদিনায় ও তারা এক দু’বার দল থেকে আলাদা হয়ে গিয়েছে। তারা হারিয়ে গেলে তাদের খুঁজে বের করা কঠিন হবে। আবার মক্কায় মাত্রই আসা হয়েছে সেই হিসেবে তারাও যে নিজ উদ্যোগে হোটেলে পৌঁছাবে সেটাও অসম্ভব ছিলো। তাই আমিও রাখ ঢাক না রেখে তাদের মনে ভয় ধরিয়ে দিলাম। হারিয়ে গেলে অবস্থা অনেক খারাপ হবে, হারিয়ে যাওয়া অনেক সহজ ও মদিনা থেকে মক্কার পরিস্থিতি অনেক কঠিন ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ এই ভয় ধরানো কাজে দিলো।

পুরো উমরাহ কাফেলায় একজন ব্যক্তিও দল থেকে আলাদা হলো না। শুক্রবার রাতের কঠিন (আরবিতে যেহেতু রাত আগে আসে) ভিড়ের মাঝেও কেউ তাড়াহুড়ো করলো না, কেউ বিরক্ত হলো না। সবাই শান্ত মতো আমাকে ফলো করলো ও একসাথে তাওয়াফ শেষ করলো। এর আগে তাগড়া জওয়ানদের নিয়েও তাওয়াফ সেরেছি এবং কাফেলা একাধিক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ আগে চলে যায় তো কেউ পিছে পরে, যারা পিছে পরে তাদের জন্য অপেক্ষা অগ্রগামী কেউ করে না। ভিড় ঠেলে কাবার দিকে যাওয়ার জন্য অস্থির এমন লোকতো অনেক। মাতাফে নামলে সবাই মাদবর। কিন্তু এই কাফেলার পুরো চিত্রটাই ছিলো অন্যরকম। পরে চিন্তা করলাম ‘বেশি বোঝা ব্যক্তিদের নিয়ে দল পরিচালনার চাইতে কম বোঝা ব্যক্তিদের নিয়ে দল পরিচালনা সহজ’। যারা বেশি বোঝে তারা তাদের বুঝ মতো কাজ করতে চায়, যারা কম বুঝে তারা শুধু ফলো করে যায়। আরও আশ্চর্যজনক ঘটনা ঘটলো সাঈ করতে গিয়ে। মদিনায় থাকতেই আমাকে দু‘জন মুরুব্বি বলে রেখেছেন তাদের সাঈ করতে হুইল চেয়ার লাগবে। আমিও বলেছি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবো। কিন্তু তাওয়াফ শেষ করে সাফা মারওয়ায় গিয়ে হুইল চেয়ারের কথা জিজ্ঞেস করলাম তারা অসম্মতি জানালো। আমি প্রথমে দ্বিধা করলেও পরে সাঈ শুরু করে দিলাম আল্লাহর উপর ভরসা করে। এবং পুরো সাচ চক্করে দুই তিন বার করে জিজ্ঞেস করলাম কষ্ট হচ্ছে কিনা, বাকিটা শেষ করতে পারবেন কিনা। তারা আলহামদুলিল্লাহ বলে সামনে আগাতে বললো। কাফেলার সবচাইতে দূর্বল মুরুব্বী পরে জুমার নামাজের সময় কথায় কথায় বললো "আজকে কি আমি হাঁটছি? আজকে আমার আল্লাহ হাঁটছে আমার সাথে"। পুরো কাফেলার মনোবল ছিল চাঙ্গা। পাঁচ চক্কর শেষ করে ইচ্ছে করে ফজরের নামাজের জন্য বসে গেলাম। যে নামাজ পড়াও হোক খানিকটা বিশ্রামও হোক। নামাজ শেষে বাকি দুই চক্কর শেষ করে পুরো অক্ষত কাফেলা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে হোটেলে আসলাম।

(সাঈ শেষে কয়েকজন জরুরত সারার জন্য গেলে তখন সাফা মারওয়ার স্থানের বাহিরে বিশ্রাম নেওয়ার সময় ছবিটি তোলা)

মদিনা থেকে মক্কার পথে, ইহরামের কাপড়ে তালবিয়ার সাথে।
08/10/2026

মদিনা থেকে মক্কার পথে, ইহরামের কাপড়ে তালবিয়ার সাথে।

07/10/2026

# সত্য কথা বলার কষ্ট আছে, কিন্তু মিথ্যা বলার কষ্টের পাল্লাটা অনেক ভারী।

হজ্জ ও উমরাহ সম্পর্কে অনেকই আমার কাছে বিবিধ কথা জানতে চান। আমি চেষ্টা করি, যতটুকু জানি ততটুকুই সত্য ও পরিষ্কারভাবে বলার।

কোনো হোটেল মক্কা মদিনার হারামের কাছাকাছি না হলে, মিথ্যা বলি না।
কোনো প্যাকেজের কোনো কিছু সীমাবদ্ধতা থাকলে, সেটাও গোপন করি না।
কোনো সুবিধা বাস্তবে যতটুকু, তার চেয়ে বেশি করে দেখানোর চেষ্টা করি না।

কারণ, একজন মানুষ যখন হজ্জ বা উমরাহর নিয়তে বের হন, তখন তাঁর কাছে শুধু টাকা নয়, তাঁর ইবাদত, সময়, কষ্ট এবং প্রত্যাশা জড়িত থাকে।

কখনো কখনো সত্য কথাগুলো হয়তো আকর্ষণীয় অফারের মতো শোনায় না। ফলে কেউ অন্য কোথাও বেশি চমকপ্রদ কথা শুনে সেখানে সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বাস্তবতা প্রত্যাশার সঙ্গে না মিললে কেউ কেউ কষ্ট পান।

মনে হয়,
আমি যদি একটু বাড়িয়ে বলতাম, একটু সুন্দর করে বাস্তবতাকে আড়াল করতাম, তাহলে হয়তো মানুষ আমাকে বেশি পছন্দ করত।

কিন্তু আবার মনে পড়ে যায়—

আমানত শুধু টাকা-পয়সার নয়, কথারও আমানত আছে,

তাই আমি চাই না, একজন আল্লাহর মেহমানকে পাওয়ার জন্য এমন কোনো কথা বলি, যার দায়ভার আমাকে আল্লাহর কাছে দিতে হবে।

হয়তো সত্য বলার কারণে আমি কিছু মানুষকে হারাবো।
হয়তো কিছু ব্যবসার সুযোগও হাতছাড়া হবে।

তবুও আমি চাই, মানুষের কাছে কম পরিচিত হলেও আল্লাহর কাছে যেন প্রতারক না হই।

কারণ আমার কাছে—

ব্যবসার আগে সেবা,
মুনাফার আগে আমানতদারি,
আর মানুষের সন্তুষ্টির আগে আল্লাহর সন্তুষ্টি।

# সোয়াদ হজ কাফেলা
আল্লাহর মেহমানদের খেদমত করার একটি ছোট্ট প্রচেষ্টা।

আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, সত্য কথা বলার সাহস এবং আমানত রক্ষা করার তাওফিক দান করুন।
আমিন।

# হজ্জ_ও_উমরাহ
# সত্য_কথা
# আমানতদারি
# হালাল_রিজিক
# আল্লাহর_মেহমান
# ব্যবসার_আগে_সেবা
#মুনাফার_আগে_আমানতদারি
#আল্লাহর_সন্তুষ্টি
ধন্যবাদ সবাইকে
যোগাযোগের ঠিকানা
আজাদ সেন্টার ৫৫ পুরানা পল্টন ঢাকা ১০০০ (বাইতুল মোকাররম মসজিদের উত্তর দিকে )
01713045986
01730718100

আলহামদুলিল্লাহ 🩷গতকাল হাতিম ট্রাভেলস এন্ড ট্যুরস এর উমরাহ যাত্রীদের নিয়ে মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখলাম।
06/10/2026

আলহামদুলিল্লাহ 🩷
গতকাল হাতিম ট্রাভেলস এন্ড ট্যুরস এর উমরাহ যাত্রীদের নিয়ে
মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখলাম।

Address

55/Purana Paltan, Azad Center (3rd Floor)
Fulbaria
DHAKA1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801713045986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatim Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hatim Travels & Tours:

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share