Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur.

Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur. Hajj and Umrah is done . Also, we offer travel abroad . Contact us for details .01711-705069.01747-181425.9261408

17/03/2021

BBC News,
করোনা ভ্যাকসিন: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা ছাড়া এবার হজে যাওয়া যাবে না

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ হজে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল-রাবিয়াহকে উদ্ধৃত করে সরকারপন্থী 'ওকাজ' পত্রিকা এই খবর দিয়েছে।

এই বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাস মহামারির কালে এবারের হজ একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ''যারা এবারের বাৎসরিক হজে অংশ নিতে যান, তাদের অবশ্যই ভয়াবহ করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার প্রমাণ থাকতে হবে।''

একটি বিবৃতির মাধ্যমে তার এই নির্দেশনা দেয়া হয়েছে, যা দেখতে পেয়েছে ওই দৈনিক পত্রিকাটি।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদপত্র স্কাই নিউজ অ্যারাবিয়াতেও এই খবরটি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের কর্মকর্তারা যা বলছেন

প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ হজে অংশ নিয়ে থাকেন। এ মাসের মধ্যেই সেই সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বিবিসি বাংলাকে বলেছেন, ''এই রকম একটি খবর আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি, তবে এখনো সৌদি আরব থেকে আনুষ্ঠানিকভাবে কোন নির্দেশনা পাইনি।''

''তবে আমাদের এই বিষয়েও প্রস্তুতি আছে। আমাদের জন্য বরাদ্দ কোটা অনুযায়ী যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করবেন, তাদের আমরা বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার ব্যবস্থা করে দেবো। ফলে তাদের করোনাভাইরাসের টিকা পেতে কোন সমস্যা হবে না।'' তিনি বলছেন।

মুসলমানদের বাৎসরিক সবচেয়ে বড় ধর্মীয় এই জমায়েতে প্রতিবছর লাখ লাখ মানুষ অংশ নিয়ে থাকে। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন।

এবারের হজে যেসব নিয়মকানুন অনুসরণ করতে হবে

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হজের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়মকানুন অনুসরণ করার ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, মিনা, আরাফাত, মুজদালিফাহ-র মতো পবিত্র স্থানগুলোয় প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি থাকতে হবে।

প্রতিটি প্রবেশ পথে তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে। সবাইকে এসব চেকপয়েন্টের ভেতর দিয়ে যেতে হবে।

যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘ্রাণ বা স্বাদের অনুভূতি হারানোর মতো লক্ষণ থাকবে, চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পর তাদের একই ধরনের লক্ষণ থাকা মানুষদের গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে হজে অংশ নিতে হবে।

যাদের এসব লক্ষণ দেখা দেবে, এমন কোন কর্মী হজ কেন্দ্রগুলোয় কাজ করতে পারবে না, যতক্ষণ তারা পুরোপুরি আরোগ্য হন।

হজের সময় সবাইকে মাস্ক পরতে হবে এবং অন্তত দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

13/03/2021

কোনো সীমাবদ্ধতা ছাড়াই এবারের হজ অনুষ্ঠিত হবে

বিশ্বের মুসলিমদের জন্য সুখবর যে সৌদি বাদশাহ নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই স্বাভাবিকভাবে ২০২১ সালের হজ অনুষ্ঠিত হবে।’ বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।

এটা ২০২০ সালের হজের মতো অল্প কয়েকজন ‘হজ পালনকারী’ নিয়ে অনুষ্ঠিত হবে না। ২০২১ সালের হজের ব্যাপারে সৌদি বাদশাহ অনেকটা দৃঢ় সংকল্পবদ্ধ। এবার হজের পবিত্র স্থানগুলো এমনভাবে সাজানো হবে যাতে করে করোনা মহামারী প্রতিরোধ করা যায়।
হজ পালনের জন্য যেসব হাজি আসবেন তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন সৌদি বাদশাহ। মক্কা ও মদিনার যেসব স্থানে হজ পালনকারীরা থাকবেন ওই আবাস স্থলগুলোর পৌরকর ও বাণিজ্যিক কর মওকুফ করা হবে।
যেসব বিদেশী হজ ও ওমরাহর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদের সৌদিতে বসবাসের জন্য যে টাকা (ফি) দিতে হতো তা আগামী ছয় বছরের জন্য বন্ধ রাখা হবে। এসব ফি পরের বছরগুলোতে পরিশোধ করতে হবে বলে সৌদি প্রেস এজেন্সি নিশ্চিত করেছে।
যেসব ‘মোটর বাস’ এবারের ‘হজ পালনকারীদের’ পরিবহন করবে ওইগুলোর লাইসেন্সও এক বছরের জন্য বৈধ থাকবে। এ লাইসেন্সের জন্য ‘বাস মালিকদের’ অতিরিক্ত কোনো টাকাও দিতে হবে না। আমদানি-রফতানি ও অন্যান্য খাত থেকে শুল্ক আদায়ও তিন মাসের জন্য বন্ধ রাখা হবে। এ সব শুল্ক পরে চার মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
২০২১ সালের হজ পালনকারীদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ‘২০২১ সালের হজের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। পূর্বেই ঘোষণা করা হয়েছে যে ওমরাহ পালনকারীদের জন্যও করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক।’
কার্যকর স্যানিটাইজেসনের ব্যাবস্থা :
পবিত্রস্থানগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমন প্রযুক্তির ব্যবস্থা করেছেন যাতে প্রত্যেক ‘হজ পালনকারী’ পবিত্র স্থানগুলো ভ্রমণের সময় নিজেদের পরিষ্কার (স্যানিটাইজ) করে নিতে পারেন। এছাড়া এমন প্রযুক্তি স্থাপন করা হবে যাতে করে যেসব ব্যক্তির ভীষণ জ্বর আছে তাদের শনাক্ত করা যাবে এবং অন্য মেডিক্যাল বিষয়গুলোও শনাক্ত করা যাবে।
মসজিদে হারাম ও মসজিদে নববিতে কোনো করোনা রোগী নেই:
দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) প্রধান কর্মকর্তা ড. আব্দুল রহমান আল সুদাইস একটি সভায় বলেছেন, ‘বিশ্বকে বলে দাও যে মসজিদে হারাম ও মসজিদে নববিই পৃথিবীর একমাত্র স্থান যেখানে এখনো কোনো করোনাভাইরাস প্রবেশ করেনি।’

২০২১ সালের হজ আবেদনের ফরম :
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এখনো হজ আবেদনপত্রের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এ বিষয়ে যখনই কোনো তথ্য পাওয়া যাবে তা জানানো হবে।
কবে অনুষ্টিত হবে ২০২১ সালের হজ :
২০২১ সালের হজের সময় হলো : ২০২১ সালের ১৭ জুলাই, শনিবার আর হজ শেষ হবে ২২ জুলাই ২০২১ সালে।

13/03/2021
20/02/2021

Rain in Masjid Ul Haram Makkah 🕋

Address

Gazipur

Telephone

+8801711705069

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arabi Hajj kafela Travels & Tours ,Gazipur.:

Share