Tourism

Tourism Tourism Together.

পাসপোর্ট করতে কি কি লাগে???সম্পুর্ন গাইড।১-বাচ্চাদের অরিজিনাল জন্মনিবন্ধন, বড় দের অরিজিনাল NID দেখতে চাইবে এবং স্কেন করে...
10/06/2026

পাসপোর্ট করতে কি কি লাগে???
সম্পুর্ন গাইড।

১-বাচ্চাদের অরিজিনাল জন্মনিবন্ধন, বড় দের অরিজিনাল NID দেখতে চাইবে এবং স্কেন করে রাখবে আর ফটোকপি জমা নিবে।
২-বাচ্চার ও বড় ২ ক্ষেত্রেই পিতা ও মাতার অরিজিনাল NID দেখতে চাইবে এবং স্কেন করে রাখবে আর ফটোকপি জমা নিবে।
৩-বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের অরিজিনাল কপি দেখবে ও ফটোকপি জমা নিবে(স্কেন করে প্রিন্ট করলে হবেনা)।প্রিপেইড মিটার হলে মিটারের অরিজিনাল কার্ড নিয়ে যাবেন এবং মিটারের মালিকানার একটা ডকুমেন্টস প্রিন্ট করা যায় সেটা কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যাবেন।
৪-নাগরিক সনদ মেইন কপি জমা নিবে।
৫-বাচ্চা স্টুডেন্ট হলে মেইন আইডি কার্ড দেখবে,ফটোকপি জমা নিবে।
বড়দের পেশার প্রমাণ পত্র দেখাইতে হবে চাকুরী হলে আইডি কার্ড,ব্যাবসা হলে মেয়াদ সহ ট্রেড লাইসেন্স, অবসরপ্রাপ্ত হলে অবসরের কাগজ,বেকার বা housewife এর ক্ষেত্রে আবেদনে উল্লেখ করতে হবে এবং কোনো পেশার ডকুমেন্টস দেখতে চাইবে না।
৬-বড়দের ক্ষেত্রে NID server copy চাইবে কোথাও কোথাও, কম্পিউটার এর দোকানে গেলে তারা প্রিন্ট করে দিবে।অথবা পাসপোর্ট অফিসের নির্দিষ্ট রুম বা AD এর রুম থেকে NID verified করে নিয়ে যেতে হবে।
৭-অনলাইনের আবেদন কপি,শিডিউল কপি ও ব্যাংক এর A Challan (শিডিউল কপি অনুযায়ী টাকা জমা দেওয়ার রসিদ) কপি স্বচ্ছ প্রিন্ট করে নিতে হবে।
৮-বাচ্চাদের ক্ষেত্রে ৬ বছরের কম হলে 3R রঙিন ছবি প্রিন্ট করে নিতে হবে।গায়ের জামা সাদা হওয়া যাবেনা,কান দেখা যাইতে হবে।অনেক সময় হয়রানি করার ইচ্ছায় অনেক RPO বড়দের ও আবেদনের সাথে পাসপোর্ট সাইজ ছবি চায় যেটার কোনো প্রয়োজন নাই।
৯-বিবাহিত হিসাবে জমা দিলে কাবিননামা দেখতে চাইবে তবে পাসপোর্ট এ স্বামী স্ত্রীর নাম শো করবে না।তবে আপনি চাইলে একটু ঘুরায়া ইমারজেন্সি কন্টাক্ট পারসন এর জায়গায় স্পাউস এর নাম দিতে পারেন সেখানে উল্লেখ থাকবে এই পারসন এর সাথে আপনার সম্পর্ক কি।
১০-ডিভোর্স হয়ে থাকলে আপনি তালাকনামা দেখাবেন এবং আবেদনে আপনার বর্তমান ম্যারিটিয়াল স্টেটাস উল্লেখ করবেন।
১১-MRP থেকে ই-পাসপোর্ট এ আপনার কোনো সংশোধন, যোজন বা বিয়োজন থাকলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসের পাশের কোনো একটা কম্পিউটার এর দোকান থেকে আগেই অংগিকারনামা প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন।
যেমন-
>আগে মোহাম্মদ ছিলো এখন মো:
>আগে হাজী আয়নাল হক ছিলো এখন শুধু আয়নাল হক হবে
এই ফরম্যাট তাদের কাছে রেডি করাই থাকে।

পাসপোর্ট আবেদন থেকে শুরু করে সবকিছুই নিজে নিজে করা,ঈদের আগের শনিবার করা (জ্বী আপনি ঠিকই পড়েছেন শনিবার বন্ধের দিন জমা দেও...
03/06/2026

পাসপোর্ট আবেদন থেকে শুরু করে সবকিছুই নিজে নিজে করা,ঈদের আগের শনিবার করা (জ্বী আপনি ঠিকই পড়েছেন শনিবার বন্ধের দিন জমা দেওয়স)আমার ২ ছেলের এটা ৩ নাম্বার পাসপোর্ট তবে ২য় তম ই পাসপোর্ট এবং ১ম টা ছিলো MRP passport
আমার পরিবারের যতো সদস্য সবার ক্ষেত্রেই বাড়তি টাকা না দিয়ে (আম্নার আগের MRP ও ১ম E-passport তথ্য পরিবর্তন হওয়ায় ১৫০০ টাকা দালাল ফি লেগেছিলো ওইটা বাদে) একদম সুন্দর ভাবে গুছিয়ে সব কিছু করেছি কখনো আটকায় নি।
আগেই ভয় পাইলেন তো ধরা খাইলেন।আগে বাড়তি টাকা ছাড়া ট্রাই করেন, ২য় স্টেপ AD এর সাথে দেখা করে সমস্যা সমাধানের চেষ্টা করেন এর পরেও যদি না হয় বা না পারলে তখন বিকল্প চিন্তা কইরেন।
আগেই বলে রাখি সব অফিস কিন্ত এক নয়।
প্রশ্ন থাকলে করতে পারেন,ফ্রী সময়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

Natural beauty of Sentmartine ....
18/05/2026

Natural beauty of Sentmartine ....

11/05/2026

প্রকৃতি ❤️

23/02/2026
07/02/2026

প্রস্তুতি নিন, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন 🇮🇳✈️
ভারতীয় টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1️⃣ মূল পাসপোর্ট
▪️ কমপক্ষে ৮ মাস মেয়াদ থাকতে হবে
2️⃣ জাতীয় পরিচয়পত্র (NID)
▪️ ফটোকপি
3️⃣ রঙিন ছবি
▪️ সাইজ: ২×২ ইঞ্চি
▪️ ব্যাকগ্রাউন্ড: সাদা
4️⃣ ইউটিলিটি বিল
▪️ ফটোকপি
5️⃣ পেশা প্রমাণের কাগজপত্র:
▪️ চাকরিজীবী হলে – এনওসি (NOC)
▪️ ব্যবসায়ী হলে – আপডেট ট্রেড লাইসেন্স
▪️ কৃষক হলে – জমির পর্চা
▪️ শিক্ষার্থী হলে – স্টুডেন্ট আইডি কার্ড
6️⃣ আর্থিক সচ্ছলতার প্রমাণ:
▪️ ন্যূনতম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
অথবা
▪️ ডলার এনডোর্সমেন্ট (MTE) – ন্যূনতম ১৫০ ডলার সমপরিমাণ
অথবা
▪️ SBI ট্রাভেল কার্ড
7️⃣ পূর্বের ভারতীয় ভিসা থাকলে
▪️ সেই ভিসার কপি
8️⃣ পাসপোর্ট হারিয়ে গেলে:
▪️ জিডি কপি
▪️ নোটারি কপি
▪️ লস্ট সার্কুলেশন
(এগুলো আগারগাঁও পাসপোর্ট অফিস অথবা যেখান থেকে পাসপোর্ট করা হয়েছে, সেখান থেকে সংগ্রহ করা যাবে)
9️⃣ পাসপোর্টের তথ্য পরিবর্তন হলে:
(নাম/বাবার নাম/মায়ের নাম/বয়স ইত্যাদি)
▪️ কোর্ট এফিডেভিট প্রয়োজন
▪️ যেকোনো অ্যাডভোকেটের মাধ্যমে করা যাবে

বিদ্রু: ভোটের পরে চালু হওয়ার সম্ভাবনা আছে।।
সংগ্রহ ও কপি করা পোস্ট ফ্রম:

#ভিসা #টুরিষ্টভিসা

20/01/2026

নতুন বছরের শুরুতেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য এসেছে নতুন নিয়ম। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আরোপ করেছে। এর ফলে দুই দেশের নাগরিকদের পাশাপাশি তৃতীয় দেশের যাত্রীরাও এখন বাড়তি ফি দিয়ে সীমান্ত পার হতে বাধ্য হচ্ছেন।

ভারতের ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই) গত ৩০ ডিসেম্বর একটি অফিস আদেশ জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করে। নির্দেশনা অনুযায়ী, ভারত, বাংলাদেশ ও আশপাশের দেশের নাগরিকদের কাছ থেকে জিএসটি-সহ ২০০ রুপি করে নেওয়া হচ্ছে। তৃতীয় দেশের নাগরিকদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ছাড় দিয়ে ৫০ রুপি নির্ধারণ করা হয়েছে। কিছু সরকারি সংস্থা ও কর্মকর্তা এই চার্জের বাইরে থাকবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক যাত্রী টার্মিনাল ব্যবস্থাপনা উন্নত করা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এই চার্জ চালু করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছে অনলাইন স্লট বুকিং ও ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা। যাত্রীরা মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটে নিবন্ধন করে আগেভাগেই যাত্রার সময় নির্ধারণ করতে পারবেন।

তবে নতুন এই ফি নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, বাংলাদেশের পক্ষ থেকে আগেই ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি বাড়ানো হয়েছে। তার ওপর ভারতের এই নতুন চার্জ যুক্ত হওয়ায় সীমান্ত দিয়ে যাতায়াত আরও ব্যয়বহুল হয়ে উঠছে, যা বিশেষ করে চিকিৎসা বা জরুরি কাজে যাওয়া সাধারণ মানুষের জন্য কষ্টকর।

11/11/2025

Address

Gazipur
1700

Telephone

008801912521866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tourism:

Shortcuts

Share

Category