17/08/2016
::: দুর্ঘটনা এড়াতে ভ্রমণকালীন কিছু সতর্কতা ও পরামর্শঃ
১/ আপনি যতই এডভেঞ্চারপ্রিয় হউন না কেন সাঁতার না জেনে পানিতে নামা এক ধরণের বোকামি ছাড়া আর কিছুই না । পানিতে নামার আগে লাইফ জ্যাকেট পড়ুন ।
২/ পাহাড়ে বা ঝর্ণায় হাঁটার সময় বেশ সাবধানে হাঁটবেন । পথে কোন গর্ত আছে কিনা বা বেশ ঢালু অংশ আছে কিনা দেখে হাঁটুন ।
৩/ বান্দরবানের গহীনে ভ্রমণে যাওয়ার আগে ম্যালেরিয়ার প্রতিষেধক নিয়ে যাবেন ।
৪/ নদী/সমুদ্র/হাওড়- যে পথে যেখানেই ভ্রমণ করুন না কেন লাইফ জ্যাকেট পড়ার অভ্যাস করুন । সাঁতার জানা থাকলেও সমুদ্র পথে কোন রিস্ক নিতে যাবেন না ।
৫/ সবকিছুতে একটা লিমিটেশন থাকা উচিত; ঘুরতে গিয়ে অতি উৎসাহী হয়ে এমন কিছু করা উচিত না যা পরবর্তীতে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে । মনে রাখবেন জীবনের নিরাপত্তাই সবকিছুর উর্ধে ।
৬/ গাড়ীতে চড়ার সময় ড্রাইভারকে অন্য গাড়ী ওভারটেক করার জন্যে বা জোরে গাড়ী চালাতে উৎসাহ দিবেন না, বরং ধীরে সুস্থে যেন গাড়ী চালায় সে ব্যাপারে উৎসাহ দিন ।
৭/ সাপ, জোঁক, মশা- এসবের আক্রমণ থেকে দূরে থাকতে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখুন ।
দিন দিন পর্যটকদের মৃত্যুর লিস্টটা ভারি হচ্ছে ! এসব মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়।
সকলের ভ্রমণ নিরাপদ হোক, আপনি নিজেও সাবধান থাকুন, আপনার সাথে ঘুরতে যাওয়া ভ্রমণ সঙ্গীদেরকেও এ ব্যাপারে সচেতন করুন ।
©collected