আল খিদমাহ হজ্ব কাফেলা

আল খিদমাহ হজ্ব কাফেলা Al khidmah একটি নির্ভরযোগ্য হজ্ব এজেন্সি

আলহামদুলিল্লাহ !পবিত্র হজ্জে কাবার পূর্বে “আল খিদমাহ হজ্জ কাফেলা’র  সর্বশেষ ওমরার কাফেলা পবিত্র বাইতুল্লাহ শরীফে উপস্থিত...
21/04/2024

আলহামদুলিল্লাহ !
পবিত্র হজ্জে কাবার পূর্বে “আল খিদমাহ হজ্জ কাফেলা’র সর্বশেষ ওমরার কাফেলা পবিত্র বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়েছে।

* হজ পরবর্তী বিশেষ ওমরা প্যাকেজ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ !
* প্যাকেজটিতে মিশর ট্রান্সলেট অর্থাৎ মিশরে ( আল আজহার বিশ্ববিদ্যালয়, নিল-নদ ও ফেরাউনের লাশ সহ্) দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করানো হবে ইনশাআল্লাহ।
* ইতিমধ্যেই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ অনেক ওলামায়ে কেরামগণ গ্রুপটিতে যুক্ত হয়েছেন।
* আমাদের এই বিশেষ প্যাকেজটিতে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন ।

যোগাযোগের ঠিকানা:
“আল খিদমাহ হজ্জ কাফেলা”
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা) কাশিয়ানী গোপালগঞ্জ।
যোগাযোগ : 01723-322127
Whatsapp: 01910-407470

( ঢাকা সহ বিভিন্ন জেলায় আমাদের স্থানীয় প্রতিনিধি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন )

10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন মুবারাকুন আলাইনা ওয়া আলাইকুম
"ঈদ মুবারক"

17/12/2023

একজন সাহাবী লুকিয়ে কয়েকজন মহিলার কথা শুনছেন। মহিলারা রাতের বেলা নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে, তিনি আড়ালে থেকে তাদের গল্প শুনছেন।
তাঁর নাম ছিলো খুয়াইত ইবনে আমর আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি পরিচিত ছিলেন 'আবু আব্দুল্লাহ' নামে।
যখন তিনি মহিলাদের গল্প শুনছিলেন, তখন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসছেন। কী বিব্রতকর অবস্থা! লুকিয়ে মহিলাদের গল্প শুনাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখলে তিনি কী জবাব দিবেন? মনে মনে একটি অজুহাত খুঁজলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে দেখামাত্র জিজ্ঞেস করলেন, "ও আবু আব্দুল্লাহ! তুমি এখানে কী করছো?"
আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আমার উট হারিয়ে গেছে। আমি আমার উট খুঁজছি।"
বিব্রতকর অবস্থা থেকে বাঁচার জন্য তিনি মিথ্যার আশ্রয় নেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জবাব শুনে চলে যান।
ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার তাঁকে সেই জায়গায় দেখলেন।
এবার জিজ্ঞেস করলেন, "ও আবু আব্দুল্লাহ! তুমি তোমার উট এখনো খুঁজে পাওনি?"
আগের চেয়ে এবার তিনি বিব্রতকর অবস্থায় পড়েন। কিছু বললেন না।
এরপর থেকে খুয়াইত আল আসলামী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এড়িয়ে চলতেন, তাঁর মুখোমুখি হতেন না। সেদিনের বিব্রতকর অবস্থা তিনি ভুলতে পারেন না। নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাওয়া বন্ধ করে দেন। ঐখানে গেলে তো রাসূলের সাথে দেখা হবে!
রাসূলের যুগে মদীনায় মসজিদে নববী ছাড়াও আরো মসজিদ ছিলো।
অনেকদিন পর খুয়াইত মসজিদে নববীতে যান। তিনি ভাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়তো সেদিনের ঘটনা ভুলে গেছেন। তিনি দুই রাকআত নামাজ পড়া শুরু করেন।
'যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়'।
খুয়াইত আল-আসলামী দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। রাসূলকে দেখে তিনি নামাজ লম্বা করলেন। তিনি ভাবলেন, তার দীর্ঘ নামাজ দেখে রাসূলুল্লাহ যদি চলে যান, তাহলে তো ভালোই, বাঁচা গেলো।
তিনি নামাজ পড়ছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন, "তোমার যতোক্ষণ ইচ্ছে নামাজ পড়ো। আমি কোথাও যাচ্ছি না!"
খুয়াইত আল-আসলামী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, "ও আবু আব্দুল্লাহ! তোমার হারানো উট কি খুঁজে পেয়েছো?"
খুয়াইত ভাবলেন, আর মিথ্যা বলে লাভ নেই। সত্য বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে তিনি বুঝতে পারছেন, রাসূলুল্লাহ হয়তো জেনে গেছেন তিনি মিথ্যা বলছেন। এজন্য বারবার তাকে ঐদিনের কথা স্মরণ করিয়ে দিয়ে মজা করছেন।
"ইয়া রাসূলাল্লাহ! যেই আল্লাহ আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তার কসম করে বলছি! ইসলাম গ্রহণের পর আমার কোনো উট হারায়নি। সেদিন আমি মিথ্যে বলেছিলাম।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জন্য দু'আ করলেন, "আল্লাহ তোমার ওপর রহম করুন, আল্লাহ তোমার ওপর রহম করুন, আল্লাহ তোমার ওপর রহম করুন।"
একই দু'আ তিনবার করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মজাচ্ছলে খুয়াইত আল-আসলামী রাদিয়াল্লাহু আনহুকে বুঝালেন, মিথ্যা বলে পার পাওয়া যায় না। জীবনের যেকোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়ো না কেনো, সবসময় সত্য বলবে। বিব্রতকর পরিস্থিতিতে মিথ্যা বললে সেই মিথ্যা বলার কারণে অসংখ্যবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। তখন ঐ মিথ্যার জন্য আফসোস করতে হবে। অথচ ঐ একবার সত্য বললে সাময়িক লজ্জাবোধ হলেও পরবর্তীতে ঠিক হয়ে যাবে।
এরপর থেকে খুয়াইত আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে মহিলাদের কথা শুনতেন না, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেন না।
তথ্যসূত্র:
তাবাকাত ইবনে সা'দ: ৩/ ৩৬২-৩৬৪।
-------
✒️ আরিফুল ইসলাম

হজ্জ ও উমরাহ বুকিং চলছে!
09/11/2023

হজ্জ ও উমরাহ বুকিং চলছে!

আল খিদমাহ্ হজ্জ কাফেলা — কাশিয়ানী শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠানের কিছু চিত্র..
04/11/2023

আল খিদমাহ্ হজ্জ কাফেলা — কাশিয়ানী শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠানের কিছু চিত্র..

27/06/2023

হাজ্জী সাহেব বোধহয় পণ করেছিলেন যেভাবেই হোক ঐ কালো পাথর (হজরে আসওয়াদ) চুম্মনে ধন্য হবই। আল্লাহ তায়ালাও বোধহয় তার বান্দার মনোবাসনা কবুল করে নিয়েছিলেন। তাই তো তার বাসনা পূর্ণ করেই তাকে কবরস্থ করার সুযোগ করে দিয়েছেন।

বলছিলাম সৌভাগ্যবান একজন হাজ্জীর কথা। যিনি হজরে আসওয়াদ চুম্মন কর‍তে অগ্রসর হওয়ার পর চুম্মন করার পূর্বেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ যেহেতু তার ইচ্ছাকে কবুল করেছেন, তাই মৃত্যুর পরেও তাকে হজরে আসওয়াদ চুম্মনের ব্যবস্থা করে দিয়েছেন। হাজ্জী সাহেব এবং দায়িত্বরত কর্মীদের সহায়তায় তার নিথর দেহকে উচু করে ধরে হজরে আসওয়াদ চুম্মন করে দেয়া হচ্ছে। প্রাণ না থাকলেও আল্লাহ তায়ালা তার পণ পূরণ করেছেন।

হে কাবার মালিক! আমাদেরকেও আপনি কবুল করুন। আপনার ঘরের মুসাফির হওয়ার তাউফীক দান করুন।©

মসজিদে নববীর ছাদের উপরে বাদ মাগরিব বসে আলোচনা করছি
19/06/2023

মসজিদে নববীর ছাদের উপরে বাদ মাগরিব বসে আলোচনা করছি

18/06/2023
হাজীদের খরচ বৃদ্ধি করে হজ্জকে কঠিন করে দেওয়াআল্লাহর পথ এবং মাসজিদুল হারামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মতই গুনাহ। —আব্দুল ...
10/06/2023

হাজীদের খরচ বৃদ্ধি করে হজ্জকে কঠিন করে দেওয়া
আল্লাহর পথ এবং মাসজিদুল হারামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মতই গুনাহ।
—আব্দুল আযীয আত তরিফী ফা. আ.

Address

কে. জি স্কুল রোড. . কাশিয়ানী বাজার।
Gopalganj
8130

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল খিদমাহ হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share