10/08/2026
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়া সহজ করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এখন থেকে ৭ দিনের বদলে একবারে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে।
নতুন সিদ্ধান্ত: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, আবেদনকারীদের ও চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীদের সুবিধা দিতেই একসঙ্গে ১৫ দিনের স্লট ছাড়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুকিংয়ের সময়: রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।