Tasnuva tours and travels

Tasnuva tours and travels Tasnuva Tours And Travels is a travel agency and tour operator which is specialized in Group Tour an

হজের প্রতিদান কেবলই জান্নাতহজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগ...
27/04/2024

হজের প্রতিদান কেবলই জান্নাত
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহ অপর ওমরাহ পর্যন্ত সময়ের (সগিরা গুনাহের) কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো হজে মাবরুর বা কবুল হজের একমাত্র প্রতিদান। ’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

হজ মুমিনকে নিষ্পাপ করে দেয়
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, যার মধ্যে সে অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কার্য করেনি, সে হজ থেকে ফিরবে সেদিনের মতো (নিষ্পাপ অবস্থায়) যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। ’ (বুখারি, হাদিস : ১৫২১)

হজ-ওমরাহ পালনকারীর দোয়া কবুল হয়
হজরত জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হজ ও ওমরাহকারীরা আল্লাহর প্রতিনিধি দল। তারা দোয়া করলে তাদের দোয়া কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদের তা দেওয়া হয়। ’ (মুসনাদে বাযযার, হাদিস : ১১৫৩)

হজ খরচের সাওয়াব সাত শ গুণ
হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘হজের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই, যার সওয়াব সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। ’ (মুসনাদে আহমাদ, হাদিস : ২৩০০০)

হজ দরিদ্রতা দূর করে
হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখ (অর্থাৎ সঙ্গে সঙ্গে কর)। কেননা এ দুটি মুমিনের দরিদ্রতা ও গোনাহগুলো দূর করে দেয়, যেমন (কামারের আগুনের) হাপর লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। ’ (তিরমিজি, হাদিস : ৮১০)

অন্যতম শ্রেষ্ঠ আমল হজ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, ‘শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ঈমান আনা। বলা হলো, তারপর কী? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কী? তিনি বললেন, কবুল হজ। ’ (বুখারি, হাদিস : ১৫১৯)

হজ যাত্রায় মৃত্যু হলে কেয়ামত পর্যন্ত হজের সওয়াব
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো, অতঃপর মৃত্যুবরণ করল, কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব লেখা হবে। আর যে ব্যক্তি ওমরার উদ্দেশ্যে বের হলো, আর সে অবস্থায় তার মৃত্যু হলো, কিয়ামত পর্যন্ত তার জন্য ওমরার সওয়াব, লেখা হবে। ’ (মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ৬৩৫৭)

হাজিরা আল্লাহর মেহমানহজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর মেহমান হলো তিনটি দল—আল্লাহর রাস্তায় ...
27/04/2024

হাজিরা আল্লাহর মেহমান
হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর মেহমান হলো তিনটি দল—আল্লাহর রাস্তায় যুদ্ধকারী, হজকারী ও ওমরাহকারী। ’ (নাসায়ি, হাদিস : ২৬২৫)

ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রহমতের বৃষ্টি দান করুন, আমিন 🤲
27/04/2024

ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রহমতের বৃষ্টি দান করুন, আমিন 🤲

"আল্লাহুম্মা ইন্নী আস-আলুকাল জান্নাতাওয়া আ‘উযু বিকা মিনান্নার"হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আ...
14/03/2024

"আল্লাহুম্মা ইন্নী আস-আলুকাল জান্নাতা
ওয়া আ‘উযু বিকা মিনান্নার"

হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জান্নাত প্রার্থনা করে, জান্নাত আল্লাহর কাছে দুয়া করে,
"হে আল্লাহ তাকে জান্নাত দান করো"।
যে ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নাম আল্লাহর কাছে দুয়া করে,
"হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও”।
(তিরমিজি ২৫৭২)

(আরবির উচ্চারণ বাংলায় লেখা কখনই সম্ভব নয়; সুতরাং আরবি দেখে মিলিয়ে শিখুন। না হয় ভুল হবার সম্ভাবনা থাকবে।)

20/02/2024
Tasnuva Computer0 1 7 1 2 0 5 6 8 9 0
25/01/2024

Tasnuva Computer
0 1 7 1 2 0 5 6 8 9 0

Available at Tasnuva Computer Naogaon0 1 7 1 2 0 5 6 8 9 0
03/01/2024

Available at Tasnuva Computer Naogaon
0 1 7 1 2 0 5 6 8 9 0

Happy New Year - 2024🎈🎈🎈
31/12/2023

Happy New Year - 2024🎈🎈🎈

Address

Muktir More , Main Road Naogan (Oposite Of Nawjoan Math)
Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnuva tours and travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category