KAAF AGRO

KAAF AGRO vermi compost.Promoting eco agro tourism as well.

'Kaaf Agro' is an Integrated agro farm ensuring production of organic fruits & vegetables,free range organic chicken, producing farm fresh dairy milk from happy cows, producing organic fertilizer i.e.

01/05/2026

KAAF AGRO এর বারমাসি সবুজ কাটিমন আম এখন গাছে গাছে পাকার অপেক্ষায়! পাকা অবস্থায় থাই কাটিমন আম সুমিষ্ট অন্যরকম ফ্লেভার! বাংলাদেশের চালু হওয়া আমের অনেক বিদেশী জাতের মধ্যে একমাত্র কাটিমন আমই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা! যেকোনো আমের চেয়ে এর shelf life অনেক দীর্ঘ হওয়ার কারণে এর বাণিজ্যিক সম্ভাবনা ও প্রচুর!

#কাটিমন_আম #আমের_বাগান #বাংলাদেশ_কৃষি #প্রাকৃতিক_সৌন্দর্য ৌসুম #সবুজ_বাংলা #কাফ_এগ্রো

21/04/2026

পাখির কলতান,
এ এক অন্যরকম গান!
এ এক অন্যরকম সুর ,,,
অনবরত বাজছে সুমধুর!

KAAF AGRO

#কাফ_এগ্রো #বাংলাদেশ_এক্সপ্লোর #প্রাকৃতিক_স্বর্গ #গ্রামের_রূপ

19/04/2026

Walking through the dreamy green of Udalia Tea Garden, where nature whispers peace.

Each step feels like entering into a hidden piece of heaven.And then… KAAF AGRO appears, another paradise waiting to be felt.....

Two heavens blended with each other....



#উদালিয়া_চা_বাগান #কাফ_এগ্রো #প্রকৃতির_সৌন্দর্য #সবুজ_বাংলা #সূর্যাস্ত #পাখির_ডাক #গ্রামের_রূপ #ভ্রমণ_বাংলাদেশ #প্রাকৃতিক_স্বর্গ #নিরিবিলি_সময় #বাংলাদেশ_এক্সপ্লোর #ভ্রমণপিপাসু #রিলস_বাংলা

দুপুরে ভরপেট খাওয়ার পর একটু আরাম করতে কার না ইচ্ছে হয়!!          #কাফ  #এগ্রো                      #খামার
15/04/2026

দুপুরে ভরপেট খাওয়ার পর একটু আরাম করতে কার না ইচ্ছে হয়!!

#কাফ #এগ্রো #খামার

25/03/2026

KAAF Agro and the nature around

সবুজ ঘাসে শিশির ভেজে,
পাখি গায় যে প্রভাতে সেজে।
নদী হাসে কলকল সুরে,
নীল আকাশ জুড়ে মেঘের খেলায়।
ডালিম ফুলে রঙের মেলা,
প্রকৃতি জাগায় মনে সোহাগ।
গাছের ডালে পাখির গান,
সবুজে জুড়ায় ক্লান্ত প্রাণ।
বন বনানী, রূপসী বাংলা,
সবুজ পাহাড়, মেঘের খেলা।
ভালোবাসার সবুজ এই ছোঁয়া,
শান্তি আনে মনে, সবুজে হয় মুগ্ধ হওয়া।

#কাফ #এগ্রো #খামার #সবুজ #প্রকৃতি

সবুজ প্রকৃতিতে ঘেরা  KAAF Agro  এর শান্ত  স্নিগ্ধ   মনোরম পরিবেশে, প্রতিষ্ঠানের সকল সম্মানিত স্টাফদের উপস্থিতিতে সফলভাবে...
13/03/2026

সবুজ প্রকৃতিতে ঘেরা KAAF Agro এর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে, প্রতিষ্ঠানের সকল সম্মানিত স্টাফদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হল আজকের ইফতার মাহফিল! আলহামদুলিল্লাহ!

পরিবারের সকল কর্মযোদ্ধাদের প্রতিদিনের কর্মব্যস্ত দিনের ফাঁকে, আজকের এই আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত ও স্মরণীয়। ভবিষ্যতেও এমন সুন্দর মিলনমেলা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে—এই প্রত্যাশা রইল।রমজানের এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সকলকে বরকত দান করুন! আমিন!

#কাফ #এগ্রো #কৃষি #দুগ্ধ #খামার

06/03/2026

এখন মৌসুমের প্রায় শেষ পর্যায় চলছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন, বড়ই পাড়া হচ্ছে এবং পাইকাররা সেগুলো বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন! খুবই ভালো চাহিদা এই আপেল কুলগুলোর, আলহামদুলিল্লাহ!

আমাদের অত্যন্ত চমৎকার স্বাদের বল সুন্দরী আপেল কুল। অসাধারণ ফ্লেভারের এই বড়ইগুলো স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়।

এখানে রাসায়নিক সারের ব্যবহার খুবই সীমিত। মূলত আমাদের নিজস্ব উৎপাদিত জৈব সার ব্যবহার করা হয়, যার ফলে বাজারের অন্যান্য বড়ইয়ের তুলনায় এগুলোর স্বাদ ও গুণগত মান একেবারেই আলাদা।

#কাফ #এগ্রো

"ব্যাঙের ছানার সর্দি ভারী  বৃষ্টি পরে ঝুপঝাপ! ব্যাঙের ছানা ছাতার তলায় বসলো এসে চুপচাপ! "হ্যাঁ! ব্যাঙের ছাতা নামে পরিচিত...
05/12/2025

"ব্যাঙের ছানার সর্দি ভারী
বৃষ্টি পরে ঝুপঝাপ!
ব্যাঙের ছানা ছাতার তলায়
বসলো এসে চুপচাপ! "

হ্যাঁ! ব্যাঙের ছাতা নামে পরিচিত মাশরুম নিয়ে আমাদের নতুন ট্রায়াল প্রজেক্ট! প্রচুর ভিটামিন মিনারেলস সমৃদ্ধ মাশরুম আন্তর্জাতিকভাবে খুবই জনপ্রিয় একটি স্বাস্থ্যকর খাবার! আমাদের দেশেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছেই! এর বাণিজ্যিক সম্ভাবনা ও দারুন!

...."অগ্রহায়নের এই দিনে এক অন্যরকম প্রশান্তির ছবি"....চারিপাশে বাতাসে এখনো লেগে আছে সদ্য তোলা নতুন ধানের গন্ধ।সোনালী ফস...
25/11/2025

...."অগ্রহায়নের এই দিনে এক অন্যরকম প্রশান্তির ছবি"....

চারিপাশে বাতাসে এখনো লেগে আছে সদ্য তোলা নতুন ধানের গন্ধ।সোনালী ফসল কৃষকের কাঁধে চড়ে চলছে স্বপ্ন সারথি হয়ে .....! দিনের শেষ আলোয়..... গরুর পাল নিয়ে কৃষক ফিরছে ঘরে....! দুরন্ত কিশোর দুরন্তপনা শেষে ফিরছে বাড়ি!

ধীরে ধীরে অন্ধকার নামছে, আর পাহাড়ের মাথার ওপর উঠে এসেছে চিকন চাঁদের ফালি— গোধূলি বেলার আকাশ হয়ে উঠেছে অনাবিল শান্ত আর অদ্ভুত সুন্দর!

শস্য ঘরে তুলার আনন্দ, পরিশ্রমের তৃপ্তি আর গ্রামের সহজ সরল জীবনের স্বাদ—সব মিলিয়ে KAAF AGRO এর চারিদিক আজ যেন এক নিখাদ গ্রামবাংলার চিত্র।

🌿 KAAF Dairy Farm🐄☀️ Where Happiness Flows Into Every Drop of Milk!At  , we prioritize the well-being of our cows above ...
04/11/2025

🌿 KAAF Dairy Farm🐄☀️ Where Happiness Flows Into Every Drop of Milk!

At , we prioritize the well-being of our cows above all. Our happy, well-fed cows live in clean, comfortable barns and enjoy nutritious diets — ensuring the freshest, purest milk for your family. 🐄🥛

Because we believe ethical farming creates better quality and better health.

By the grace of Almighty Allah we are growing. Be with us on the journey...

#কাফ_ডেইরি

*শুভ নববর্ষ ১৪৩২*আমাদের  সকল  গ্রাহক,কর্মচারী  এবং সকল  শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের শুভেচ্ছা!  বঙ্গাব্দ ১৪৩২ আমাদের ...
14/04/2025

*শুভ নববর্ষ ১৪৩২*
আমাদের সকল গ্রাহক,কর্মচারী এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই নববর্ষের শুভেচ্ছা! বঙ্গাব্দ ১৪৩২ আমাদের 'কাফ এগ্রো' পরিবারের সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সমৃদ্ধি।

মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোন, আমিন।

#1432

Address

Bakorbil (borobil), Udaliya
Hathazari

Alerts

Be the first to know and let us send you an email when KAAF AGRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share