Dream Line Travels

Call Directions Website Contact the business

Dream Line Travels Air Ticket, Visa Proccessing, Tour Package, Travel agency. Tours & Travels

📌 বাংলাদেশ–ভারত পোর্ট ও সংশ্লিষ্ট কর অঞ্চলের গুরুত্বপূর্ণ কোড একসাথে! 🇧🇩🇮🇳বেনাপোল থেকে আখাউড়া, হিলি থেকে তামাবিল—বিভিন্...
19/10/2026

📌 বাংলাদেশ–ভারত পোর্ট ও সংশ্লিষ্ট কর অঞ্চলের গুরুত্বপূর্ণ কোড একসাথে! 🇧🇩🇮🇳

বেনাপোল থেকে আখাউড়া, হিলি থেকে তামাবিল—বিভিন্ন স্থলবন্দরের বিপরীতে ভারতীয় বন্দর/পোস্ট, সংশ্লিষ্ট কর অঞ্চল ও প্রয়োজনীয় কোড নম্বর জানতে পোষ্টটি সেভ করে রাখুন। ✅

✈️ Dream Line Travels — আপনার ভ্রমণ সহযোগী, সবসময় আপনার পাশে।

📲 ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন Dream Line Travels-এর সঙ্গে।

👉 ভ্রমণ কর জমায় নতুন নির্দেশনা! 🇧🇩বিদেশ ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! 📢এখন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে নয়, অনলাইনে ভ...
21/09/2026

👉 ভ্রমণ কর জমায় নতুন নির্দেশনা! 🇧🇩
বিদেশ ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! 📢

এখন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে নয়, অনলাইনে ভ্রমণ কর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

💳 A-Challan-এর মাধ্যমে ভ্রমণ কর জমা দিন।

⚠️ ইন্ডিয়া🇮🇳 ভ্রমণের আগে সর্বশেষ নিয়ম ও নির্দেশনা যাচাই করে নিন, যাতে বিমানবন্দর বা স্থলবন্দরে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে না হয়।

📌 ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ❤️

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্...
19/08/2026

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত আটজন। মারা যাওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। একই তথ্য দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস।

মৃতদের পরিবারের প্রতি রইল সমবেদনা 😞

বিদেশে কাজের উদ্দেশ্যে গমন করা প্রত্যেকের জন্য গত ৬ই আগস্ট হতে BMET কার্ডের বাধ্যতামূলক নতুন নিয়ম:* যাদের অলরেডি বিএমইট...
09/08/2026

বিদেশে কাজের উদ্দেশ্যে গমন করা প্রত্যেকের জন্য গত ৬ই আগস্ট হতে BMET কার্ডের বাধ্যতামূলক নতুন নিয়ম:

* যাদের অলরেডি বিএমইটির কাজ সম্পন্ন হয়েছে তারা তাদের আইডিতে লগইন করে ছবিতে দেয়া তথ্যগুলো পূরণ করতে হবে।

* যারা প্রথমবারের মতো বিএম.তির রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তাদের অবশ্যই ব্যাংকের ইনফরমেশন ও নমিনের information সংযুক্ত করতে হবে তা না হলে তার কাজ সম্পন্ন হবে না।

🕋 ওমরাহর পরিকল্পনা করছেন? আগে এই নতুন নিয়মটি জেনে নিন।সৌদি আরব বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন একটি নিয়...
06/08/2026

🕋 ওমরাহর পরিকল্পনা করছেন? আগে এই নতুন নিয়মটি জেনে নিন।
সৌদি আরব বাংলাদেশসহ চার দেশের ওমরাহ যাত্রীদের জন্য নতুন একটি নিয়ম চালু করেছে। এখন থেকে ওমরাহ ভিসার সঙ্গে প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের বাধ্যতামূলক 'নুসুক (Nusuk) ফুড ভাউচার' যুক্ত থাকবে।
এই পরিবর্তনের ফলে ভিসার খরচ কিছুটা বাড়লেও যাত্রীদের জন্য নিরাপদ ও নিশ্চিত খাবারের ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি পুরো ওমরাহ প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে।
আপনি যদি ওমরাহর পরিকল্পনা করে থাকেন, তাহলে সর্বশেষ নিয়ম জেনে তারপর আবেদন করুন। সঠিক তথ্য ও নির্ভরযোগ্য সেবার জন্য Dream Line Travels সবসময় আপনার পাশে।
📞 যোগাযোগ: 01764686899
#ওমরাহ_আপডেট

⚠️ গুজবে নয়, অফিসিয়াল ঘোষণায় বিশ্বাস করুন।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে যশোর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন...
15/07/2026

⚠️ গুজবে নয়, অফিসিয়াল ঘোষণায় বিশ্বাস করুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে যশোর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আগামী ২-৫ দিনের মধ্যে চালু হচ্ছে।
বাস্তবতা হলো, এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যশোর সেন্টার চালু করার বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা ঘোষণা দেয়নি।
তাই অনুগ্রহ করে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার করবেন না। অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হলে সেটিই সবার আগে জানিয়ে দেওয়া হবে।

প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তানতুন পাসপোর্ট করার সময় একটি ছোট ভুল আপনার বহু বছরের প্রবাস জীবন শেষ করে দিতে পারে।এটা ...
14/07/2026

প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
নতুন পাসপোর্ট করার সময় একটি ছোট ভুল আপনার বহু বছরের প্রবাস জীবন শেষ করে দিতে পারে।

এটা কোনো অনুমান নয়, গতকাল এমন ঘটনাই ঘটেছে।
একজন প্রবাসী মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকা বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু বাংলাদেশে নতুন পাসপোর্ট করার সময় তার পুরাতন পাসপোর্টে "Rebooked" সিল দেওয়া হয়েছিল। অথচ সেই পুরাতন পাসপোর্টেই ছিল মালয়েশিয়ার বৈধ ভিসা।
ফলাফল?

তাকে ঢাকা বিমানবন্দর থেকেই মালয়েশিয়াগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

এখন তিনি আবার মালয়েশিয়ায় ফিরতে পারবেন কি না, নতুন করে ভিসা পাবেন কি না—কেউ নিশ্চিত করে বলতে পারছে না। একটি ছোট ভুল আজ তার বহু বছরের প্রবাস জীবনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
দুঃখের বিষয়, এই সমস্যা নিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান দেখা যায়নি।

তাই আবারও সবাইকে অনুরোধ করছি—
যদি আপনার পুরাতন পাসপোর্টে এখনও মালয়েশিয়ার বৈধ ভিসা থাকে, তাহলে ভিসা ট্রান্সফার (Endorsement) সম্পন্ন হওয়ার আগে কোনোভাবেই সেই পাসপোর্টে "Rebooked", "Cancelled", "Rejected" বা এ ধরনের কোনো বাতিল সংক্রান্ত সিল দেবেন না।

অনেক ক্ষেত্রেই নতুন ও পুরাতন—দুইটি পাসপোর্ট একসঙ্গে বহন করতে হয়। তাই নতুন পাসপোর্ট করার আগে এবং পরে অবশ্যই মালয়েশিয়া ইমিগ্রেশন, সংশ্লিষ্ট হাইকমিশন বা অনুমোদিত কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে নিন।
আজকের এই পোস্টটি হয়তো একজন প্রবাসীর বহু বছরের পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে।

শেয়ার করুন, যাতে সতর্কবার্তাটি মালয়েশিয়ায় থাকা বা যাওয়ার প্রস্তুতি নেওয়া প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়।

13/07/2026

অভিযোগ উঠেছে- বেনাপোল বর্ডার ও পেট্রাপোল বর্ডার ২ যায়গাতেই যাত্রীদের হেনস্থা করে আগের মতো টাকা খাওয়ার ধান্দা শুরু...?

বহু প্রতিক্ষার পর জমা শুরু হলো ভারতীয় টুরিস্ট ভিসা।
29/06/2026

বহু প্রতিক্ষার পর জমা শুরু হলো ভারতীয় টুরিস্ট ভিসা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কার্যক্রম 28 জুন হতে আবার শুরু হতে যাচ্ছে। সবার কাগজপত্র...
26/06/2026

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কার্যক্রম 28 জুন হতে আবার শুরু হতে যাচ্ছে। সবার কাগজপত্র আপডেট করে প্রস্তুত হয়ে যান।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

Address

Pulerhat Bazar, Benapol Road, Kotwali
Jashore
7400

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

01764686899

Alerts

Be the first to know and let us send you an email when Dream Line Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Line Travels:

Shortcuts

Share

Category