BD Travelers Squad

Directions

BD Travelers Squad BD Travelers is a tour agency that offers the best travel packages and the best experiences you can get.

🥺🥺🥺
13/08/2022

🥺🥺🥺

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্যে সুন্দরবন থেকে।▪ভ্রমনের তারিখ: ০২,০৩,০৪ সেপ্টেম্বর ২০২২ ইং▪ভ্র...
03/08/2022

চলুন ঘুরে আসি সর্ব বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বাঘ মামার রাজ্যে সুন্দরবন থেকে।
▪ভ্রমনের তারিখ: ০২,০৩,০৪ সেপ্টেম্বর ২০২২ ইং
▪ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত
▪খুলনা - সুন্দরবন - খুলনা
🌿ভ্রমণের স্থানঃ
হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ,কচিখালি ও করমজল ।
🌿প্যকেজ অন্তর্ভুক্তঃ
৩ দিন ২ রাত ট্যুরিষ্ট শিপে থাকা, তিন দিনের সকল প্রকার খাবার, ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্নাক্স), ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী সকল স্পট পরিদর্শন, ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং, শেষ রাতে বার-বি-কিউ ডিনার, ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ, ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি, নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড, অভিজ্ঞ সার্ভিস বয়, দক্ষ ক্রু, অভিজ্ঞ গাইড, কোন রকম হিডেন চার্জ নাই।
✨ এটাচ বাথ - ১০০০০/= জনপ্রতি
✨ কমন বাথ - ৮০০০/= জনপ্রতি
🌿আপনার প্যাকেজটি নিশ্চিত করতে আজই যোগাযোগ
করুনঃ
BD Travelers Squad
Rifat Akash
CEO
মোবাইল নং and Whatsapp :
01628-47 35 44


 𝐓𝐨𝐮𝐫 𝐝𝐚𝐭𝐞: 𝟏 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 - 𝟒 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 𝟯 𝗻𝗶𝗴𝗵𝘁𝘀/ 𝟰 𝗱𝗮𝘆𝘀𝐏𝐫𝐢𝐜𝐞 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝟏𝟔𝟎𝟎𝟎/- 𝐩𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧𝟏 𝐒𝐞𝐩: 𝐁𝐨𝐚𝐫𝐝 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐬𝐡𝐢𝐩 𝐢𝐧 𝐭𝐡...
02/08/2022



𝐓𝐨𝐮𝐫 𝐝𝐚𝐭𝐞: 𝟏 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 - 𝟒 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫
𝟯 𝗻𝗶𝗴𝗵𝘁𝘀/ 𝟰 𝗱𝗮𝘆𝘀

𝐏𝐫𝐢𝐜𝐞 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐟𝐫𝐨𝐦 𝟏𝟔𝟎𝟎𝟎/- 𝐩𝐞𝐫 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧

𝟏 𝐒𝐞𝐩: 𝐁𝐨𝐚𝐫𝐝 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐬𝐡𝐢𝐩 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐞𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐚𝐭 𝟕:𝟎𝟎𝐩𝐦 𝐬𝐡𝐚𝐫𝐩 𝐟𝐫𝐨𝐦 𝐒𝐡𝐢𝐦𝐮𝐥𝐢𝐚 𝐠𝐡𝐚𝐭, 𝐊𝐚𝐧𝐜𝐡𝐚𝐧. 𝐒𝐭𝐚𝐫𝐭 𝐜𝐫𝐮𝐢𝐬𝐞 𝐭𝐨𝐰𝐚𝐫𝐝𝐬 𝐂𝐡𝐚𝐧𝐝𝐩𝐮𝐫. 𝐃𝐢𝐧𝐧𝐞𝐫 & 𝐨𝐯𝐞𝐫𝐧𝐢𝐠𝐡𝐭 𝐨𝐧 𝐛𝐨𝐚𝐫𝐝.
𝟐 𝐒𝐞𝐩: 𝐂𝐡𝐚𝐧𝐝𝐩𝐮𝐫 𝐭𝐨 𝐒𝐮𝐧𝐝𝐚𝐫𝐛𝐚𝐧𝐬. 𝐎𝐯𝐞𝐫𝐧𝐢𝐠𝐡𝐭 𝐚𝐭 𝐒𝐮𝐩𝐨𝐭𝐢/𝐊𝐨𝐜𝐡𝐢𝐤𝐡𝐚𝐥𝐢.
𝟑 𝐒𝐞𝐩: 𝐊𝐨𝐜𝐡𝐢𝐤𝐡𝐚𝐥𝐢 – 𝐊𝐨𝐭𝐤𝐚 - 𝐊𝐨𝐫𝐨𝐦𝐣𝐨𝐥. 𝐁𝐁𝐐 𝐝𝐢𝐧𝐧𝐞𝐫 & 𝐨𝐯𝐞𝐫𝐧𝐢𝐠𝐡𝐭.
𝟒 𝐒𝐞𝐩: 𝐊𝐨𝐫𝐨𝐦𝐣𝐨𝐥 – 𝐊𝐡𝐮𝐥𝐧𝐚. 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐥𝐮𝐧𝐜𝐡 𝐝𝐢𝐬𝐞𝐦𝐛𝐚𝐫𝐤𝐬 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐬𝐡𝐢𝐩. 𝐄𝐧𝐝 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞.

𝐅𝐨𝐫 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐬: +8801628473544
𝐄𝐦𝐚𝐢𝐥: [email protected]

;

সুন্দরবন ট্যুর প্যাকেজঢাকা - সুন্দরবন - খুলনা, ৪ রাত ৩ দিন, ট্যুর শুরু মেরিএন্ডারসন ( পাগলা) ঘাট। ৩১ই আগস্ট সন্ধ্যা। ট্য...
31/07/2022

সুন্দরবন ট্যুর প্যাকেজ
ঢাকা - সুন্দরবন - খুলনা,
৪ রাত ৩ দিন, ট্যুর শুরু মেরিএন্ডারসন ( পাগলা) ঘাট। ৩১ই আগস্ট সন্ধ্যা। ট্যুর সমাপ্তি সেপ্টেম্বর ৪ তারিখ সকাল খুলনা জেলখানা ঘাট

বিস্তারিত জানতে কল করুন 01628473544

সুন্দরবন ঘোরা অন্যসব ভ্রমণের মতো সাধারণ কিছু নয়। এতে আছে ভিন্নতা ও বৈচিত্র্যময় কিছু ঘটনা। এই বিশাল বনের এক স্পট থেকে আর...
05/07/2022

সুন্দরবন ঘোরা অন্যসব ভ্রমণের মতো সাধারণ কিছু নয়। এতে আছে ভিন্নতা ও বৈচিত্র্যময় কিছু ঘটনা। এই বিশাল বনের এক স্পট থেকে আরেক স্পটে যেতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। অবস্থান করতে হয় জাহাজে, ঘুমাতে হয় লঞ্চের কেবিনে।

স্পট ভিজিট করার জন্য বড় নদীতে জাহাজ নোঙর করে উঠতে হয় যন্ত্রচালিত ছোট নৌযান তথা ট্রলারে। তারপর নদী পাড়ি দিয়ে ঢুকতে হয় বনের ভেতরকার ছোট নদী বা খালে। পল্টুনে ট্রলার ভিড়িয়ে গাইডের নির্দেশনা মেনে সশস্ত্র বনপ্রহরী সঙ্গে নিয়ে দর্শনে বেরুতে হয়।

বনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ যেমন আছে, তেমনি প্রতি মুহূর্তে বাঘের ভয় আছে। পর্যটকরা আনন্দ উচ্ছলতায় মুক্ত মনে ঘুরে বেড়ায়, আর হিংস্র বাঘ সন্তর্পণে শিকারীর সন্ধানে চালায় সতর্ক তৎপরতা।

সুন্দরবন ভ্রমণের প্রথম দিন সোমবারের শেষ স্পট দুবলার চর থেকে চাঁদপুর প্রেস ক্লাব ভ্রমণ দলকে বহনকারী দুটি জাহাজ পরবর্তী স্পট কটকার উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যা ৭টার মধ্যে। আর সেখানে পৌছায় রাত পৌনে ২টায়। সবাই সন্ধ্যার নাস্তা ও রাতের খাবার সেরে ১০টার মধ্যে ঘুমানোর প্রস্তুতি নেয়।

সুখনিদ্রায় কাটলো রাতটি। সুন্দরবনের গাছের চূড়া ভেদ করে সূর্যোদয়ের দৃশ্য দেখার সুযোগ হলো অনেকেরই। ভালোই শীত অনুভূত হচ্ছিল। নির্মেঘ আকাশে সূর্য যতই ওপরে উঠছিল তাপমাত্রা ততই বাড়ছিল। ৯টার পর কটকার প্রথম ভ্রমণ সাইট জামতলা বন-এলাকা ও সমুদ্র সৈকতের দিকে রওনা দিলো ভ্রমণ দলটি।

পল্টুনে গিয়ে ‘বনবিলাস’ ও ‘অবসর’ নামক দুটি জাহাজের লোকজন একদিন পর একত্রিত হয়ে উল্লাস প্রকাশ করতে গিয়ে হৈচৈ করে ওঠে। গাইড চুপ থাকার অনুরোধ জানিয়ে কিছু পথনির্দেশ দিলেন।

বললেন, বনের ভেতর প্রায় সাড়ে তিন কিলোমিটার বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে আপনারা যাবেন জামতলা বিচে। সাবধান, কোনোভাবেই দলছুট হবেন না। ছবি তুলতে চাইলে বলবেন, গাইড কিংবা গার্ড থামবে, ছবি তোলা শেষ হলে আবার দলবদ্ধভাবে চলবেন।

কোনোভাবেই দলবিচ্ছিন্ন হয়ে একাকি চলতে যাবেন না। বাঘ মামা সুযোগ পেলেই হামলে পড়বে। দু’পাশে তীক্ষ্ম দৃষ্টি রেখে চলার চেষ্টা করবেন। কিং কোবরা (অজগর) তেড়ে না আসলেও বাঘ কিন্তু তেড়ে আসতে পারে।

গাইডের কথা শুনে ভ্রমণ দলের মধ্যে স্বতঃস্ফূর্ত বিভাজন তৈরি হলো। পায়ে হাঁটার কষ্ট ও বাঘের ভয়ে দশের অধিক সদস্য থেকে যেতে চাইল। তারা পৃথক গাইডের তত্ত্বাবধানে সুন্দরবনের অভ্যন্তরস্থ ক্যানেল তথা খালে ভ্রমণ করতে গেল, আর দলের অন্য সকলে কটকার জামতলা এলাকার বন ভেদ করে চলে যাওয়া রাস্তা ধরে সাগর সৈকতের দিকে সাহস ভরে পা বাড়ালো।

পথিমধ্যে বন কর্মকর্তার সঙ্গে আলাপ করতে মনে ভয় জাগলো বেশি। কারণ, এই বনেই বাঘের মুখোমুখি হবার অভিজ্ঞতা তার দু’বারেরও বেশি আছে। একবার তিনি বাঘ দেখে এক রাউন্ড গুলি ছুড়লেন। তাতে বাঘটি উল্টো তার দিকে তেড়ে আসছিল দেখে তিনি আরো তিন রাউন্ড গুলি ছুড়লেন।

তারপর সেটি লাফ দিয়ে পালায়। তিনি বললেন, কাছ থেকে নিরাপদে বাঘ দেখতে হলে চিড়িয়াখানা বা সাফারি পার্কে দেখাই উত্তম। কেননা সৌন্দর্য, দৈর্ঘ্যসহ আঙ্গিক সৌষ্ঠবে সুন্দরবনের বাঘ যেমন বিখ্যাত, তেমনি হিংস্রতা-ক্ষিপ্রতায় জগদ্বিখ্যাত। এর তেজি-হিংস্রভাব স্বচক্ষে দেখে নিজেকে ঠিক রাখা নিরানব্বই ভাগ লোকের পক্ষেই সম্ভব হয় না।

তিনি জানান, ক’বছর আগে ৭০০ পর্যটক দলের নিরাপত্তায় আমিসহ বনবিভাগের ২০ জন ছিলাম। আজকে আপনারা যে জামতলা এলাকার বন পেরুচ্ছেন তার মধ্যেই (আঙ্গুল দিয়ে একটা জায়গা দেখিয়ে) উঁকিমারা অবস্থায় একটি বাঘ দেখে আমি ‘বাঘ’ বলে চিৎকার দিলাম।

আমি পরপর চার রাউন্ড গুলি ছুড়ে বাঘ তাড়ালাম। বাঘ পালিয়ে যাবার পর আমার সামনে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। পর্যটকরাতো পালিয়েছেই, এমনকি আমার সঙ্গীয় নিরাপত্তা প্রহরীরা দূরবর্তী নিরাপদ স্থানে গিয়ে অস্ত্র তাক করে দাঁড়িয়ে রয়েছে বলে দেখতে পাই।

আসলে ক্ষুধার্ত বাঘ কিছুতেই ভয় পায় না। পুরুষ বাঘ তো ক্ষুধার্ত হয়ে শিকার খুঁজে না পেলে নিজের বাচ্চাকেই খেয়ে ফেলে।





#সুন্দরবন

বর্ষার ঝর ঝর পানি সুন্দরবনকে অন্যান্য সময়ের চেয়ে অসাধারণ দেখায়। আপনারও হতে পারে ভিন্ন অভিজ্ঞতা। পুরো বন এ সময়টায় যেন সতে...
18/04/2022

বর্ষার ঝর ঝর পানি সুন্দরবনকে অন্যান্য সময়ের চেয়ে অসাধারণ দেখায়। আপনারও হতে পারে ভিন্ন অভিজ্ঞতা। পুরো বন এ সময়টায় যেন সতেজ হয়ে ওঠে। বন্যপ্রাণীও দেখা যায় প্রচুর। ছয় হাজার বর্গকিলোমিটারেরও বেশি জায়গাজুড়ে ঘুরে পেতে পারেন ভিন্ন ভিন্ন স্বাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল উপকূলীয় এলাকা জুড়ে সুন্দরবনের অবস্থান। তবে ঘুরতে যাওয়ার জন্য খুলনা অংশে যাওয়াই ভালো। রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবনে যেতে চাইলে কলাবাগান, কল্যাণপুর, গাবতলী থেকে বাসে করে যেতে হবে। খুলনা শহরে থাকার জন্য ভালো মানের হোটেল পাবেন। এ ছাড়া বন-বিভাগের রেস্ট হাউজগুলোতেও থাকতে পারবেন।

সুন্দরবনের নাম ‘সুন্দরবন’ হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ যায় না। তবে প্রচলিত ধারণা মতে, এই বনে সবচেয়ে বেশি পরিমাণে থাকা...
16/04/2022

সুন্দরবনের নাম ‘সুন্দরবন’ হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ যায় না। তবে প্রচলিত ধারণা মতে, এই বনে সবচেয়ে বেশি পরিমাণে থাকা সুন্দরীগাছের (Heritiera fomes) নামানুসারে এই বনের নামকরণ। তবে অনেকের মতে, স্থানীয় আদিবাসীরা এই বনকে ডাকতো ‘চন্দ্র-বান্ধে’ নামে। এই নামটিই পরবর্তী সময়ে বর্তমান রূপ পেয়েছে।

সুন্দরবনে ব্যাপক প্রাণীবৈচিত্র্য বিদ্যমান। প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ  ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ...
15/04/2022

সুন্দরবনে ব্যাপক প্রাণীবৈচিত্র্য বিদ্যমান। প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করেছে যার ফলে শর্তহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বন্য প্রাণীর জীবনে সামান্যই ব্যাঘাত ঘটে। যদিও এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রাণী সম্পদ হ্রাস পেয়েছেএবং সুন্দরবনও এর বাইরে নয় । তারপরও সুন্দরবন বেশ অনেকগুলি প্রাণী প্রাজাতি ও তাদের সাথে সম্পর্কিত অন্যান্য প্রজাতিদের টিকিয়ে রেখেছে। এদের মধ্যে বাঘ ও শুশুককেপ্রাধান্য দিয়ে পরিকল্পনা করা হচ্ছে। সুন্দরবনের বাস্তুসংস্থান মৌলিক প্রকৃতির এবং যা বন্য প্রাণীর বিশাল আবসস্থল। কচ্ছপ, গিরগিটি, অজগর এবং রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, গন্ডার এবং কুমিরের এর মত কিছু কিছু প্রজাতি সুন্দরবনে বিরল হয়ে উঠেছে ২১ শতকের শুরু থেকে।

বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রজাতির আবাসস্থল। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান (যেমনঃ ৩০ শতাংশ সরীসৃপ, ৩৭ শতাংশ পাখি ও ৩৭ শতাংশ স্তন্যপায়ী)। পাখি বিষয়ক পর্যবেক্ষণ, পাঠ ও গবেষণার ক্ষেত্রে পাখিবিজ্ঞানীদের জন্য সুন্দরবন এক স্বর্গ।

সুন্দরবনের সামগ্রিক মাছের ওপর পূর্বাপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি। ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্তপ্রায়...
14/04/2022

সুন্দরবনের সামগ্রিক মাছের ওপর পূর্বাপর কোনো বৈজ্ঞানিক গবেষণা হয়নি। ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্তপ্রায় মাছের ওপর উপাত্তনির্ভর তথ্য পাওয়া যায় না। শুধু, মানুষ যেসব মাছ খায় এবং যেসব মাছ রপ্তানি উপযোগী, সেসব মাছ চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হয়, সুন্দরবনে শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। সুন্দরবনে মৎস্যসম্পদকে দুই ভাগে ভাগ করা হয়। সব মাছ মিলিয়ে হয় সাদা মাছ, বাকিরা বাগদা, গলদা, কাঁকড়া।

আশির দশকে চিংড়ির পোনা ধরা শুরু হওয়ার পর মাছের প্রাচুর্য হঠাৎ কমে যায়। একসময় স্থানীয় জনসাধারণের প্রাণিজ প্রোটিন ৮০ শতাংশ মেটাতো মাছ। এখন মাছ খাওয়ার সৌভাগ্য এলাকার খুব কম লোকের ভাগ্যে জোটে। সুন্দরবনে কালাহাঙর, ইলশা কামট, ঠুঁটি কামট, কানুয়া কামট পাওয়া যায়। আগে এদের খালিশপুর এলাকা পর্যন্ত পাওয়া যেতো, এখন অনেক দক্ষিণে সরে গেছে। পশ্চিম সুন্দরবনে এদের উৎপাত বেশি। এরা সংখ্যায় অনেক কমে গেছে, বিশেষ করে কালা হাঙর প্রায় দেখাই যায় না।

একসময় জাভা মাছের খুব নাম শোনা যেতো, এরা ৫৫ সেন্টিমিটার লম্বা হয়। এখন দেখা পাওয়া ভার। পায়রাতলী বা চিত্রার মতো অত্যন্ত সুস্বাদু মাছ আজকাল জেলেদের জালে খুব কম পড়ছে।সুন্দরবনের সবচেয়ে পরিচিত মাছ পারশে মাছ। ১৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এ মাছটি জঙ্গলের সর্বত্র প্রচুর পরিমাণে পাওয়া যেতো। এখনো পাওয়া যায় খুব কম। পারশেরই জাতভাই বাটা ভাঙান। ভাঙান, গুল বাটা, খরুল ভাঙান আজকাল খুব কম ধরা পড়ে। খরশুলা বা খল্লা অত্যন্ত সুস্বাদু মাছ; বনের নদী-খালে এদের তেমন আর দেখতে পাওয়া যায় না।মারাত্মক মাছ কান মাগুর-এর পাশের কাঁটায় মারাত্মক বিষ রয়েছে। বড় কান মাগুর এখনো কিছু পাওয়া গেলেও দাগি কান মাগুর এখন বিলুপ্তপ্রায়। এছাড়াও আরও অনেক ধরনের মাছ আছে যাদের মধ্যে অধিকাংশই বিলুপ্ত–প্রায় অবস্থায়।

সুন্দরবনে বর্তমানে ১৩ ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়। ঠেলা জাল, রকেট জালের ছিদ্র খুব ছোট হওয়ায় চারা মাছ এবং মাছের ডিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবন এলাকায় জেলে বাড়ায় মৎস্যসম্পদ দ্রুত কমে যাচ্ছে। তবে বিষ প্রয়োগে মাছ মারায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। এখানকার স্থানীয়দের অধিকাংশই মাছ ধরে জীবিকা নির্বাহ করে।

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নামক বাঘ বিশ্ব-বিখ্যাত। ২০০৪ সালের হিসেব মতে, সুন্দরবন প্রায় ৫০০ রয়েল বেঙ্গল টাইগার বাঘে...
13/04/2022

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার নামক বাঘ বিশ্ব-বিখ্যাত। ২০০৪ সালের হিসেব মতে, সুন্দরবন প্রায় ৫০০ রয়েল বেঙ্গল টাইগার বাঘের আবাসস্থল যা বাঘের একক বৃহত্তম অংশ। কিন্তু এই বাঘের সংখ্যা দিনকে-দিন কমে আসছে। ২০১১ সালের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সুন্দরবনে মোট বাঘের সংখ্যা প্রায় ৩০০। এদের সংরক্ষণের জন্য বন্য প্রাণী সংরক্ষণ কমিটি নানা ধরণের কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে।

এছাড়াও এসব বাঘ গড়ে প্রতি বছরে প্রায় ৩০ থেকে ১০০ জন মানুষ মেরে ফেলার কারণেও ব্যপকভাবে পরিচিত। তবে নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়ায় ভারতীয় অংশের সুন্দরবনে বাঘের আক্রমণে একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও সরকারীভাবে দ্বায়িত্বপ্রাপ্তরা বাঘের আক্রমণ ঠেকানোর জন্য বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকেন। স্থানীয় জেলেরা বনদেবী বা বনবিবির প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে যাত্রা শুরুর আগে। সুন্দরবনে নিরাপদ বিচরণের জন্য বাঘের দেবতার প্রার্থনা করাও স্থানীয় জনগোষ্ঠীর কাছে জরুরি। বাঘ যেহেতু সবসময় পেছন থেকে আক্রমণ করে সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পেছনে মুখোশ পরে। এ ব্যবস্থা স্বল্প সময়ের জন্য কাজ করলেও পরে বাঘ এ কৌশল বুঝে ফেলে এবং আবারও আক্রমণ হতে থাকে। সরকারি কর্মকর্তারা আমেরিকান ফুটবল খেলোয়াড়দের প্যাডের মত শক্ত প্যাড পরেন যা গলার পেছনের অংশ ঢেকে রাখে। এ ব্যবস্থা করা হয় শিরদাঁড়ায় বাঘের কামড় প্রতিরোধ করার জন্য যা তাদের পছন্দের আক্রমণ কৌশল।

এসব বাঘ কেন মানুষকে আক্রমণ করে তার কিছু অনুমিত কারণ এরকমঃ

যেহেতু সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী এলাকায় অবস্থিত সেহেতু তুলনামূলকভাবে এখানকার পানি নোনতা। এখানকার অন্যান্য প্রাণীদের মধ্যে বাঘই মিঠাপানি খায়। কেউ কেউ মনে করে পেয়পানির এই লবণাক্ততার কারণে বাঘ সার্বক্ষণ অস্বস্তিকর অবস্থায় থাকে যা তাদের ব্যপকভাবে আগ্রাসী করে তোলে। কৃত্রিম মিঠাপানির হ্রদ তৈরি করে দিয়েও এর কোনো সমাধান হয়নি।
উঁচু ঢেউয়ের কারণে বাঘের গায়ের গন্ধ মুছে যায় যা প্রকৃতপক্ষে বাঘের বিচরণ এলাকার সীমানা চিহ্ণ হিসেবে কাজ করে। ফলে নিজের এলাকা রক্ষায় বাঘের জন্য উপায় একটাই, আর তা হলো যা কিছু তাদের এলাকায় অনুপ্রবেশ করে তা বাঁধা দেয়া।
অন্য একটি সম্ভাবনা এমন যে আবহাওয়ার কারণে এরা মানুষের মাংসে অভ্যস্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের এ অঞ্চলে জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষ মারা যায়। আর স্রোতের টানে ভেসে যাওয়া এসব গলিত মৃতদেহ বাঘ খায়।
আর একটি সম্ভাবনা হলো এরকম যে, নিয়মিত উঁচু-নিচু স্রোতের কারণে এবং পিচ্ছিল হয়ে ওঠা এলাকায় বাঘের পশু শিকার করার কঠিন হয়ে যায়। সেই তুলনায় সুন্দরবন জুড়ে মাছ ও মধু সংগ্রহকারী মানুষ শিকার করা সহজ হয়ে ওঠে বলে এরা মানুষকে শিকার বানাতে পছন্দ করে। এরকমও বিশ্বাস করা হয় যে মানুষ যখন কাজ বন্ধ করে বসে থাকে তখন বাঘ তাকে পশু ভেবে আক্রমণ করে।
এছাড়াও মনে করা হয় যে আবাসস্থলের বিচ্ছিন্নতার কারণে এই অঞ্চলের বাঘ তাদের শিকার করার বৈশিষ্ট্য বদলে ফেলেছে যা ২০ শতক জুড়ে ঘটেছে। এশিয়ার বাকি অংশে বাঘের মানুষভীতি বাড়লেও সুন্দরবনের বাঘ মানুষকে শিকার বানানো বন্ধ করবে না হয়তো।

Address

Sir Iqbal Road, Baitipara
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Travelers Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category