03/02/2026
সুন্দরবন ট্যুরিজমে সম্পূর্ণ নতুন ধরণের ভ্রমণ অভিজ্ঞতা দিতে যাত্রা শুরু করেছে The Crown। বিগত বছরগুলোতে সুন্দরবন ট্যুরিজম খাতে চলাচলকারী জাহাজগুলোর চাইতে একেবারে ভিন্ন আঙ্গিকে নতুন কিছু তৈরির পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে আসি The Crown। আল্লাহ্র অশেষ রহমতে শুরু থেকেই বেশ ব্যস্ত সময় পার করছে The Crown।
সুন্দরবন ট্যুরিজমে The Crown কেন আলাদা তা জানতে আপনাদের আজ পুরো জাহাজটির সামগ্রিক বৈশিষ্ট্য এবং সুযোগসুবিধা সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি। আশা করি জাহাজের বিস্তারিত সকল তথ্য এবং প্রকাশিত ছবিগুলো আপনাদের স্বচ্ছ ধারণা দিবে।
⭕ সাধারণ বৈশিষ্ট্য এবং বিন্যাস / Common Features & Layout:
✓ The Crown জাহাজের প্রত্যেকটি ফ্লোর সুপরিকল্পিতভাবে ডিজাইন করা। যাত্রীদের ওঠানামা, চলাচল এবং ভ্রমণ উপভোগের কোন স্থানেই দৃশ্যমান নেই জাহাজের কোন যান্ত্রিক অথবা স্টাফ ইউনিট। আরও সহজ করে বললে জাহাজের ইঞ্জিন রুম, স্টাফ রুম অথবা কিচেন রুম সবকিছুই থাকবে যাত্রীদের নজরের বাইরে।
✓ জাহাজে প্রবেশের জন্য থাকছে দুটি এন্ট্রি পয়েন্ট/প্রবেশদ্বার, যেগুলো রয়েছে মেইন ডেকের পিছনে এবং সামনের দিকে।
✓ মেইন ডেক এ সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি রিসিপশন ডেস্ক।
✓ জাহাজের মধ্যবর্তী স্থানে প্রশস্ত করিডোর এবং প্রত্যেকটি ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি।
✓ প্রেয়ার রুম বা নামাজের স্থান।
✓ গেস্ট রুমের সর্বোচ্চ প্রাইভেসি নিশ্চিত করার জন্য রুম থেকে ১৮০° প্যানোরামিক ভিউ বারান্দা।
✓ ৫০,০০০+ লিটার বিশুদ্ধ পানি রিজার্ভ ক্ষমতা।
✓ The Crown জাহাজে রয়েছে তিনটি ডেক, যেমন- মেইন ডেক, লোয়ার ডেক এবং ব্রীজ ডেক। মেইন ডেক এ সাজানো হয়েছে সর্বোচ্চ সুবিধা সম্বলিত Panorama সিরিজের ১৫'টি রুম। মেইন ডেকের সামনে ও পেছনে রয়েছে আলাদা করে প্রবেশদ্বার। মেইন ডেকের মধ্যবর্তী জায়গায় রয়েছে আকর্ষণীয় লাউঞ্জ যেখান থেকে ব্রীজ ডেক এবং লোয়ার ডেক এ ওঠানামার আলাদা সিঁড়ি রয়েছে। জাহাজের লোয়ার ডেক এ থাকবে সুবিশাল Dining / Multi Purpose Hall এবং শিশুদের জন্য প্লে জোন। ব্রীজ ডেক এ সাজানো হয়েছে সর্বোচ্চ সুবিধা সম্বলিত Panorama সিরিজের ১৪'টি রুম ব্রীজ ডেকের সামনে মাস্টারব্রীজ এবং তার পেছনেই এবং Swimming Pool থাকবে ব্রীজ ডেকের একেবারে শেষ প্রান্তে।
⭕ রুমের বিন্যাস এবং সুবিধা / Room Layout and Facilities:
The Crown জাহাজে রয়েছে ২৯'টি আধুনিক এবং সুসজ্জিত রুম। এই রুমগুলোতে মোট ৭৫ জন যাত্রী আরামে থাকতে পারবেন I
✓ প্যানোরামা রুম (২৯টি)
প্যানোরামা রুমগুলোতে থাকবে ১৮০° রিভারভিউ সুবিধা এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী বেশ কয়েক ধরণের ধারণ ক্ষমতা অনুযায়ী রুমগুলো সাজানো হয়েছে, যেমন- Panorama Deluxe, Triple, Triple Plus, Excel, Ultra।
The Crown জাহাজের প্রত্যেকটি রুমে একই ধরণের সুযোগসুবিধা নিশ্চিত করা হয়েছে, যেমনঃ-
✓ প্রত্যেকটা রুমের সাথেই রয়েছে আলাদা বারান্দা ।
✓ আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা সহ প্রশস্ত রুম।
✓প্রতিটি রুমে আলাদা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
✓ আরামদায়ক বিছানা।
✓ সোফা এবং আয়না।
✓ ইন্টারকম সুবিধা।
✓ ২৪ ঘন্টা রুম সার্ভিস।
✓ ২৪ ঘণ্টা Star link ইন্টারনেট সুবিধা।
✓ ব্যাগ/লাগেজ সংরক্ষনের জন্য কেবিনেট
✓ প্রতিটি রুমে স্যাটেলাইট টেলিভিশন।
✓ প্রথম এই সেক্টরের কোন জাহাজে থাকছে ইন্টার কানেক্টিং রুম।
✓ এটাচড ওয়াশরুম।
✓ ওয়াশরুমে সার্বক্ষণিক নরমাল এবং হট ওয়াটার সাপ্লাই।
⭕ ডাইনিং-মাল্টি পারপাস রুম এবং সুবিধা / Dining-multipurpose room and facilities:
The Crown জাহাজে রয়েছে এই সেক্টরের সবচাইতে বড় ডাইনিং এবং মাল্টি পারপাস রুম যেখানে একইসাথে ৭০+ জনের আসন ব্যবস্থা রয়েছে। মিটিং এবং সেমিনারের জন্য থিয়েটার স্টাইলে আসন ব্যবস্থা সাজানো হলে এখানে ৮০ জনেরও বেশি আসন ব্যবস্থা করা যেতে পারে। অভিজ্ঞ শেফ সবসময় জাহাজের ডাইনিং রুমে সুস্বাদু খাবারের ব্যবস্থা নিশ্চিত করবেন।
✓ একইসাথে ৭০ জনের অধিক অতিথির খাবারের ব্যবস্থা।
✓ ৮০ জনেরও অধিক অতিথি নিয়ে সেমিনার আয়োজনের ব্যবস্থা।
✓ সুস্বাদু খাবার তৈরির জন্য খুলনার বিশেষজ্ঞ শেফ।
✓ সার্বক্ষণিক চা ও কফির ব্যবস্থা।
✓ জুস কর্নার।
✓ লাইভ বার-বি-কিউ-এর ব্যবস্থা।
✓ স্যাটেলাইট সংযোগ সহ বিনোদনের জন্য বড় টেলিভিশন।
✓ মাল্টিমিডিয়া সেটআপ।
✓ সেমিনার পরিচালনার জন্য মঞ্চ।
✓ আধুনিক সাউন্ড সিস্টেম।
✓ ডিজে সেটআপ ইত্যাদি।
⭕ বিনোদন / Entertainment:
✓ ব্রীজ ডেক এবং মেইন ডেক থেকে সুন্দরবন উপভোগের জন্য প্রচুর খোলা জায়গা এবং বসার ব্যবস্থা।
✓ গল্প আড্ডার জন্য আরামদায়ক স্থান।
✓ রিডিং কর্নার।
✓ মিউজিক কর্নার।
✓ সিটিং সুবিধাসহ সুইমিং পুল।
শিশুদের জন্য / For Children:
✓ বাচ্চাদের জন্য লোয়ার ডেক এ রয়েছে সুদৃশ্য প্লে জোন
✓ প্রয়োজনে বাচ্চাদের জন্য স্ন্যাকস পাওয় যাবে।
⭕ নেভিগেশন উপকরণ / Navigation Equipments:
✓ সুসজ্জিত মাস্টারব্রীজ।
✓ ইলেক্ট্রো হাইড্রলিক এবং মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম।
✓ জিপিএস, রাডার, ইকো-সাউন্ডার, ভিএইএফ ইত্যাদি আধুনিক ইকুইপমেন্ট।
✓ ব্র্যান্ড নিউ দুইটি মেইন প্রোপালশন ইঞ্জিন।
⭕ পাওয়ার সাপ্লাই / Power supply:
✓ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জাপান ও জার্মানির তৈরি দুটি পর্যাপ্ত ক্ষমতার জেনারেটর।
✓ ডিজে এবং স্টেজ প্রোগ্রামের জন্য অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার জন্য আরও একটি জেনারেটর।
⭕ নিরাপত্তা ব্যবস্থা / ও নিরাপত্তা ব্যবস্থা / Security System:
✓ সব রুমে লাইফ জ্যাকেট।
✓ জাহাজে পর্যাপ্ত লাইফবয়া
✓ পর্যাপ্ত ফার্স্ট এইড বক্স।
✓আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা।
✓ইঞ্জিনরুমের নিরাপত্তার জন্য কার্বন ডাই অক্সাইড রুম।
⭕ অভ্যন্তরীণ সাজসজ্জা / Interior Design:
বিশ্বমানের সুযোগ সুবিধাসহ আধুনিক ইন্টেরিয়র ডিজাইন যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে। ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি এবং এক্সিকিউশন সম্পন্ন করেছে ইন্টেরিয়র ফার্মগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা Beryl Architects ।
বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের কটকা, কচিখালি, আন্দার মানিক, ডিমের চর, হিরণ পয়েন্ট, দুবলার চর, হারবারিয়া এবং করমজল ইত্যাদি নৈসর্গিক স্থান ঘুরে দেখতে বেঁছে নিতে পারেন সুন্দরবনের নতুন সর্বাধুনিক ও বিলাসবহুল জাহাজ The Crown। আমাদের বিশ্বাস জাহাজটি আপনাদের সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা দিবে এবং আমরাও অত্যাধুনিক সার্ভিস প্রদান করতে দৃঢ় প্রতিজ্ঞ।
📣 ট্যুর প্যাকেজ ও বুকিং সংক্রান্ত বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক পেজ অথবা কল করুন আমাদের যোগাযোগ নম্বরে-
📞 বুকিং ও বিস্তারিত জানতে: 01720-331144, 01680-331144, 01805-431343