Forest Trips

Forest Trips Forest Trips is A Absolutely Unique ,Comfort & Luxury Sundarban Tour Events Creator In Bangladesh. Contact With Us:01967571157(What'sapp)

Offering Corporate Tour, Family Tour , Student Packages And Facilities..

15/08/2026
Forest Trips  এর সাথে স্পেশাল প্যাকেজে ঃস্পেসাল রেট ঃMv Sher Khan 2.0  দীর্ঘ ৩ মাস বন্ধের পর রিলাক্সে ঘুরে আসুন সুন্দরবন...
13/08/2026

Forest Trips এর সাথে স্পেশাল প্যাকেজে ঃ
স্পেসাল রেট ঃ
Mv Sher Khan 2.0

দীর্ঘ ৩ মাস বন্ধের পর রিলাক্সে ঘুরে আসুন সুন্দরবন থেকে

​বিলাসবহুল এসি জাহাজে ৩ দিন ৩ রাতের এক ব্যতিক্রমী ও প্রিমিয়াম ট্যুর।

​রুট: খুলনা - সুন্দরবন - খুলনা

ভেসেল ঃ MV Sher Khan 2.0

​📅 ট্যুর শিডিউল
​যাত্রা শুরু: ৩১শে আগস্ট ২০২৬ (সন্ধ্যা ৭:০০ টা) | জেলখানা ঘাট, খুলনা
​যাত্রা শেষ: ৩রা সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা) | জেলখানা ঘাট, খুলনা

​📍 আকর্ষণীয় স্পটসমূহ ঃ-
কটকা সী বীচ
​কটকা অফিস পাড়
​কচিখালী অফিস পাড়
​ডিমের চর
​আন্দার মানিক

১ম দিন: ০১-০৯-২০২৬
কটকা জামতলা সী বীচ।
কটকা অফিস পাড়।

২য় দিন ০২-০৯-২০২৬
কচিখালী অফিস।
ডিমের চর।

৩য় দিন ০৩-০৯-২০২৬
আন্দার মানিক।

এখনই যোগাযোগ করুন ,আসন সংখ্যা সীমিত
Forest Trips
81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh.
📞01967571157(What'sapp)
📞01577424825

🌿 সুন্দরবনের দুয়ার খুলতে আর বেশি দেরি নেই! 🌿MV The Explorer ও The Explorer 2.0-এর সঙ্গে শুরু হোক আপনার স্বপ্নের সুন্দরবন...
12/08/2026

🌿 সুন্দরবনের দুয়ার খুলতে আর বেশি দেরি নেই! 🌿

MV The Explorer ও The Explorer 2.0-এর সঙ্গে শুরু হোক আপনার স্বপ্নের সুন্দরবন ভ্রমণ।

📅 ভ্রমণের তারিখ: ৩ – ৬ সেপ্টেম্বর
📍 রুট: ঢাকা → সুন্দরবন → খুলনা
🛳️ সময়: ৩ রাত ৩ দিনের বিলাসবহুল ক্রুজ ভ্রমণ

পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, শান্ত নদী, সবুজ বনানী, বন্যপ্রাণী আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সেরা সময় এখনই।

পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিলাসবহুল ক্রুজ শিপে কাটিয়ে আসুন এক অবিস্মরণীয় ৪ রাত ৩ দিনের অভিজ্ঞতা।

✨ নদীর বুকে আরামদায়ক ভ্রমণ
✨ প্রিমিয়াম আতিথেয়তা
✨ প্রকৃতির এক অনন্য রূপের কাছাকাছি যাওয়ার সুযোগ

এই ৩–৬সেপ্টেম্বর, MV The Explorer ও The Explorer 2.0-এর সঙ্গে চলুন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সুন্দরবনে।

আসন সীমিত — আপনার বুকিং নিশ্চিত করুন আজই!
Forest Trips
81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh.
FOR BOOKING
01967-571157 (What's app)
01577-424825

12/08/2026

The Silent Yacht💙💜
Forest Trips এর সাথে 🌿 সেপ্টেম্বর–অক্টোবর ট্রাভেল স্পেশাল!
**The Silent Yacht-এ সুন্দরবন ভ্রমণে উপভোগ করুন বিশেষ অফার।** 🚢✨

আসসালামু আলাইকুম।

নদী, বন, বন্যপ্রাণী আর সমুদ্র—সবকিছুকে একসাথে অনুভব করতে চলে আসুন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে।
আর এই পুরো অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও স্মরণীয় করে তুলতে আপনার সঙ্গী The Silent Yacht।

🌊 একটি ট্যুরেই থাকছে—
নদীর বুকে দীর্ঘ ক্রুজিং
• সরু খালের রোমাঞ্চ
• গভীর জঙ্গলের সৌন্দর্য
• বন্যপ্রাণী দেখার সুযোগ
• সমুদ্র সৈকতে সময় কাটানো
• রাতের BBQ আয়োজন

#🚢 কেন The Silent Yacht?

আপনার পরিবার, বন্ধুদের গ্রুপ কিংবা কর্পোরেট টিম—প্রতিটি ভ্রমণকে আরামদায়ক ও উপভোগ্য করে তুলতেই আমাদের আয়োজন।

✓ Full AC Comfortable Stay
✓ Premium Cabin Facilities
✓ Spacious Dining & Relaxation Area
✓ Experienced Crew & Guide
✓ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা
✓ সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ

🗺️ ৩ দিন ২ রাতের সুন্দরবন অভিযান

রুট: খুলনা → সুন্দরবন → খুলনা

📍 ভ্রমণসূচিতে থাকছে:
• আন্দারমানিক ইকো ট্যুরিজম
• কটকা ও কটকা অফিস পাড়া
• টাইগার টিলা ও ওয়াচ টাওয়ার
• জামতলা সমুদ্র সৈকত
• কচিখালী অভয়ারণ্য ও খাল
• ডিমের চর *(আবহাওয়া সাপেক্ষে)*
• করমজল
• নদী ও খাল ক্রুজিং

🍽️ প্যাকেজে যা থাকছে

✓ ইয়টে থাকা ও কেবিন সুবিধা
✓ ৩ দিনের খাবার ও স্ন্যাক্স
✓ মিনারেল ওয়াটার
✓ নির্ধারিত সকল দর্শনীয় স্থান ভ্রমণ
✓ ক্যানেল ক্রুজিং
✓ শেষ রাতে বিশেষ BBQ ডিনার
✓ ফরেস্ট পারমিশন ও এন্ট্রি ফি
✓ অভিজ্ঞ গাইড, বাবুর্চি ও ক্রু

🛟 নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব

• পর্যাপ্ত Life Jacket
• Fire Safety ব্যবস্থা
• GPS ও নেভিগেশন সুবিধা
• অভিজ্ঞ ক্রু ও গাইড
• বনবিভাগের নিরাপত্তা ব্যবস্থা
• প্রয়োজনীয় যোগাযোগ ও নেভিগেশন সুবিধা

📌 প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
ব্যক্তিগত খরচ, ওষুধ, অতিরিক্ত পানীয়, টিপস ও ক্যামেরা ফি।

💰 সেপ্টেম্বর–অক্টোবর স্পেশাল অফার সীমিত সময়ের জন্য।

আপনার পরবর্তী সুন্দরবন যাত্রা হোক শুধু একটি ট্যুর নয়—
একটি সম্পূর্ণ স্মৃতি। 🌿💙

📞 বুকিং ও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।

Forest Trips
📞01967-571157(What'sapp)
📞01577-424825
Office Address:81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh

The Silent Yacht
Cruise. Explore. Remember.

12/08/2026

❤️ সম্মানিত অতিথি বৃন্দ
আসসালামু আলাইকুম ❤️


✨ The Wave Cruise পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌊 সেপ্টেম্বর মাস জুড়ে আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভ স্পেশাল রেট — শুধুমাত্র আপনাদের জন্য!

📅 ভ্রমণের নির্ধারিত তারিখসমূহ:

🔹
আমাদের প্যাকেজ:
সেপ্টেম্বর - ১,২,৩
৪,৫,৬
১১,১২,১৩
২৫,২৬,২৭
(স্পেশাল ডিসকাউন্ট)

✅ বুকিং চলমান

📞 বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01967-571157
📱 01577-424825

🚢 আপনাদের জন্য নিশ্চিন্ত, আরামদায়ক ও স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা দিতে আমরা সবসময় প্রস্তুত।
Forest Trips
81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh

12/08/2026

১লা সেপ্টেম্বর ২০২৬ থেকে খুলে যাচ্ছে সুন্দরবনের দোয়ার। সিজনের শুরুতেই সুন্দরবন ভ্রমণ মানেই নির্মল, স্নিগ্ধ সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলা। এম ভি শের খান 2.0 সাথে সুন্দরবন ভ্রমন করতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। এম ভি শের খান ২.০ সর্বদা প্রস্তুত আপনাকে একটু সমৃদ্ধশালী, আরামদায়ক ট্যুর উপহার দেয়ার জন্য।
Forest Trips
01967-571157
01577-424825
81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh.

29/07/2026

`বিশ্ব বাঘ দিবস` ২০২৬

২৯শে জুলাই। আজ বিশ্ব বাঘ দিবস।আমাদের জাতীয় পশু সম্পর্কে কিছু গুরুগম্ভীর তথ্য বা সমীক্ষার বদলে চলেন যাদের পড়ার অভ্যাস আছে...
29/07/2026

২৯শে জুলাই। আজ বিশ্ব বাঘ দিবস।
আমাদের জাতীয় পশু সম্পর্কে কিছু গুরুগম্ভীর তথ্য বা সমীক্ষার বদলে চলেন যাদের পড়ার অভ্যাস আছে তাদের একটা ভিন্ন রকম সত্য গল্প শোনাই।..
আমার দুই মামা। চাঁদ মামা আর বাঘ মামা। প্রথমজন যেমন নম্র-ভদ্র আর হাসি-খুশি পরেরজন আবার ঠিক তার উলটো। খুব গুরুগম্ভীর আর মেজাজি।

মেজাজি মামা সুন্দরবনের নাইটগার্ডের চাকরি করেন। তার ডিউটি টাইম হচ্ছে সন্ধ্যার আগ থেকে ভোর পর্যন্ত। তবে দিনে ডিউটি দিলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হয়। মামার গায়ে বেজায় শক্তি। একজন সাধারণ মানুষের চাইতে উনার শক্তি কমপক্ষে ২০ গুন বেশি। সংগত কারণে তার সাথে লড়াই করে পেরে ওঠার চান্স নেই বললেই চলে। এ কারণে সুন্দরবনে ওনার সাথে কেউ লাগতেও যায় না। সেখানে তার প্রচণ্ড দাপট। তাই তার ভাগ্নে হিসেবে গর্ব করে সবাইকে বলি “ভয়ংকর সুন্দরবন আমার মামা বাড়ি”।

কিন্তু মামাবাড়ির এলাকার অন্যান্য এলাকাবাসীদের গায়ে যে কি পরিমাণ শক্তি থাকে তা সম্পর্কে আমাদের বেশিরভাগের কোন ধারণা নেই। কঠিন পরিবেশে বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে সেখানকার প্রতিটা সদস্য ধারণার চাইতেও বেশি শক্তি বা কৌশল নিয়ে চলাফেরা করে। আর বিপদে তার সর্বোচ্চ বৈশিষ্ট্য প্রকাশ পায়।

আজকে শোনাবো মামা ও তার প্রতিবেশীর সাথে সম্পর্কের একটা গল্প।

বাংলাদেশের সুন্দরবন অংশের যে সামান্যতম এলাকায় টুরিস্ট ঘুরে বেড়াবার অনুমতি পায়। তারমধ্যে সবচাইতে সর্বজনীন জনপ্রিয় স্পটটি হচ্ছে কটকার জামতলা। সুন্দরবন ট্যুরে ৯৯% টুরিস্ট এই স্পটে যান। কারণ এই স্পটটা সকল স্পটগুলোর একদম কেন্দ্রে অবস্থিত। এখানে বড় একটা খোলা ছনবন থাকাতে প্রচুর হরিণ স্পট করা যায়। আর এসব দেখার জন্য একটা চারতলা ওয়াচ টাওয়ারও আছে।
ঘটনা বোঝার জন্য এই এলাকাটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার।

জামতলার উত্তরদিকে ছোট ছাপরা খাল, পশ্চিমদিকে বিশাল কটকা খাল, দক্ষিণে বঙ্গোপসাগর আর পূর্ব দিকটায় ১০ কিলোমিটার ঘন জঙ্গল। ছাপরা খাল থেকে নৌকায় পল্টুনে নেমে ৩ মিনিট হেঁটে টাওয়ারের কাছে যেতে হয়। মূল বুনো ট্রেইলটা মূলত এখান থেকেই শুরু।

ট্রেইল শুরুর একটুপর হাতের ডানে একটা ছোট পুকুর। সেখান থেকে থেকে সমুদ্র পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার একহারা সরল রৈখিক পথ। সবুজ ঘাসে মোড়া এই পথের ডান দিকে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে জামগাছের জঙ্গল। আর বামে ছনবন। ছন বনের পেছনেই দুর্গম ম্যানগ্রোভ বন। সেখানে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে আমার মামা।

সোজা রাস্তাটার এই মাথা থেকে ঐমাথা মোটামুটি পুরোটাই দেখা যায়। তবে শেষের দিকে বামের ছন বনের দাপট কিছুটা মলিন করে দিয়েছে ছোট খাটো আরেকটা জাম গাছের জঙ্গল। তাই ওই খানে ডানে বামে দুইদিকেই জামগাছের জঙ্গল। আর তার কিছু আগে পথিমধ্যে বিক্ষিপ্ত ভাবে ৫/৬টা তালগাছ আছে। ক্লিয়ার? তাহলে এবার চলেন আসল ঘটনায়।

সেদিনটাও আর অন্য আট দশটা শীতের দিনের মত সুন্দর আর ফুরফুরে আরামদায়ক আবহাওয়া ছিল। ফ্রান্সের এক মাঝবয়সী দম্পতি তার দুই ছেলেকে সাথে নিয়ে ছোট একটা লঞ্চে করে ঘুরতে এসেছে সুন্দরবনে। পুরো লঞ্চ বুক করে নেওয়াতে তাদের সাথে আর কোন টুরিস্ট ছিল না। তাই যখন সেদিন বিকেলের শুরুতে তারা জামতলা বীচের দিকে রওনা হলেন তখন তাদের নিরাপত্তার জন্য ছিল দুইজন আর্মড ফরেস্ট গার্ড। আর দুইজন গাইড। এই আটজন ওয়াচ টাওয়ার পরিদর্শন করে পুকুর পাড় হয়ে আরো কিছুদূর এগিয়ে একটা বড়ই গাছের নীচ পর্যন্ত গেলেন।

সেখানে গিয়ে তারা দুরে তাল গাছের নিচে একটা হরিণের পাল (১২-১৫টার মত) দেখতে পেলেন। পুরো ছয় ফিট লম্বা বিদেশি ভদ্রলোকটি শৌখিন ফটোগ্রাফার। উনি সেখান থেকে তার ক্যামেরার টেলিলেন্স দিয়ে ঝটপট হরিণের ছবি তুলতে লাগলেন। তারপর যথাসম্ভব আরো কাছ থেকে ছবি তোলার আকাঙ্ক্ষায় একজন গার্ড আর একজন গাইডকে সাথে নিয়ে খুব সাবধানে ওই পথে এগোতে লাগলেন। বাকি ৫ জন পেছনেই দাঁড়িয়ে রইলো।

হরিণ আবার গন্ধ আর শব্দের ব্যাপারে খুবই সংবেদনশীল হলেও চোখে বেশিদূর দেখেনা। তাই তালগাছের নিচের সেই হরিণের পাল আর আমাদের বিদেশি ভদ্রলোকের দলের মধ্যকার দূরত্ব ২০ মিটারের নিচে নেমে আসার পরেও হরিণের দল সেটা লক্ষ্য করেনি। যে যার ধান্দায় ব্যস্ত। হরিণ ব্যস্ত কচি ঘাস খাওয়ায় আর ফটোগ্রাফার ব্যস্ত ছবি তুলতে। তবে সেই সময় আরেকটা ক্যারেকটারও যে ব্যস্ত ছিল সেটা আমরা কখনোই জানতে পারতাম না যদি পরের ঘটনাটা না ঘটতো।

শুনুন, সুস্থির হয়ে চুপ করে আমার সাথে ছন বনে বসে পরের ঘটনাগুলো দেখেন। কোনো শব্দ বা নড়াচড়া করা যাবে না।

জঙ্গলের ঐ প্যাসেজে সে মুহূর্তে ৩টা দল দৃশ্যমান। যার এক প্রান্তে ৫ জনের টুরিস্ট দল দাঁড়িয়ে অপেক্ষা করছে। তার কিছু দুরে মাঝখানে আছে ৩ জনের ঐ ফটোগ্রাফারের দল। আর শেষ প্রান্তে আছে এক পাল হরিণ। কিন্তু আসলে এটাই শেষ না। হরিণের পালের পরে বামের জাম গাছের জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল ঘটনার নাটের গুরু আমার বাঘ মামা।

মামা সাধারণত লুকিয়ে লুকিয়ে শিকারের খুব কাছে এসে এক বা দুই লাফ দূরত্ব থেকে হুংকার দিয়ে ঝাপিয়ে পরে শিকারকে কুপোকাত করে। আর হরিণের বেলায়তো দৌড়ে ধরার কথা উনি কখনো মাথাতেই আনেন না। কারণ জানতে চাহিয়া লজ্জা দিবা না। তাই এ ক্ষেত্রে মামার হরিণ ধরার সামান্যতম ইচ্ছে থাকলে আরো কাছে আসতে হবে।

কিন্তু সেদিন সম্ভবত আমাদের মামী মামাকে চুমা দিতে দেননি বলে মামার মেজাজ ছিল তিরিক্ষি। আর ভদ্রলোকেরা কক্ষনো বৌয়ের উপর মেজাজ দেখায় না। মেজাজ দেখাতে হয় ঝি এর উপর। তাই মামাও হরিণের পালের ৪০ মিটারের মত দুর থেকে জঙ্গল ছেড়ে রাস্তায় বের হয়ে দিলেন এক বিশাল লম্বা হুংকার।

আমার মামার হুংকার। সে বড্ড ভয়ানক ব্যাপার। বনের মধ্যেও কয়েক কিলোমিটার পর্যন্ত এ ডাক শোনা যায়। এই শব্দের ভাইব্রেশনে ধারে কাছের জলাধারের উপরিভাগও কাঁপতে থাকে। বানরও ভয়ে ডাল থেকে হাত ছেড়ে দিয়ে গাছ থেকে টুপ করে পড়ে যায়। কথিত আছে বধির মানুষেরা পর্যন্ত সে ডাকের অস্তিত্ব বুঝতে পারে।

তাহলে চিন্তা করে দেখেন শান্তিতে নিরিবিলি পরিবেশে ঘাস খাওয়ার সময় হঠাৎ হুঙ্কারের সে শব্দে ৪০ মিটার দুরে সেই হরিণের পালের কি অবস্থা হয়েছিলো?

আরে বাবা, কি হয়েছিলো পরে দেখবেন। আগেতো উলটো দিকে দৌড় দেন।
আতঙ্কিত সেই হরিণের দলটাও দিলো দৌড়। আক্ষরিক অর্থে জান বাচানি খিচ্চা দৌড়। কিন্তু সেই পালানোর পথে যে আবার ৩ জন নীচু হয়ে ছবি তুলছিল সেটা কি তারা জানতো? যখন তারা জেনেছে তখন আর কিছুই করার নেই। তাদের উপর দিয়ে দৌড়াতে হবে। হরিণগুলো যেভাবে পারলো লাফিয়ে লাফিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করলো। এই সব হরিণের দলে ২/১ টি বড় পুরুষ হরিণ থাকে। ওইযে দেখেননি যাদের মাথায় অনেক বড় ডালের মত শিং থাকে? ওই গুলোই পুরুষ হরিণ।

কীভাবে যেন সেই দৌড়ের সময় একটা শিংগেল হরিণের শিংএ বেঁধে গেলেন সেই বিদেশি ভদ্রলোক। যার ওজন কমপক্ষে ৮০ কেজিতো হবেই। হরিণটা দৌড়ানো অবস্থাতে তার শিং ছাড়াতে জোরে ঝাড়া দিতে লাগলো। আর তাতে ঐ ভদ্রলোক রক্ষাতো পেলোই না বরং উল্টে গিয়ে হরিণটার শিং আর পিঠে আচ্ছামতো পেঁচিয়ে গেলেন। অশিক্ষিত হরিণ একটু দাঁড়িয়ে ছাড়িয়ে নেবার বদলে ভয় পেয়ে সেই বিশাল লোকটাকে নিয়েই আরো জোরে জোরে চিৎকার দিয়ে লম্বা লম্বা লাফ দিচ্ছিলো । দৌড়ের এক পর্যায়ে লোকটাকে নিয়ে হরিণটা যখন প্রায় ৩০ মিটার দুরে চলে গেলো তখন কাপড় ছিড়ে বিদেশি ভদ্রলোক মাটিতে পড়ে গেলেন। তারপর হরিণগুলোও নাই, ওদিকে মামাও হাওয়া।

পড়তে সময় লাগলেও পুরো ঘটনাটা ২০ সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গেলো। ভাগ্য ভালো বিদেশি ভদ্রলোকের শরীরের বেশ কিছু আঘাতের চিহ্ন ও ক্যামেরাটি ভেঙ্গে যাওয়া ছাড়া আর তেমন ক্ষতি হয়নি। এরপর আতঙ্কিত মানব সন্তানেরা ঘোরাঘুরির আম্মুকে আব্বুর কাছে রেখে লঞ্চের দিকে দিলো ছুট।

সুন্দরবনে যাবে শুনলে অনেকেই মজা করে বলে “একটা হরিণের বাচ্চা নিয়ে এসো”। বাস্তবতা হচ্ছে, এই চর্ম চোখে বন্য হরিণের এক ঘণ্টা বয়সি বাচ্চার সাথে এক নির্বোধ মানব সন্তানকে দৌড়ে হেরে যেতে দেখেছি। পূর্ণবয়স্ক একটা হরিণের গায়ে এতো শক্তি থাকে যে আমার মত ৩টা তালাশ শাহনেওয়াজ মিলেও তাকে ধরে রাখতে পারবে না। ভাবছেন কখনো চেষ্টা করে দেখবেন? এরপর কখনো চিত্রা হরিণ দেখলে তার পায়ের নিচের খুরগুলো একটু ভালো করে দেখবেন। প্রতি পায়ে যে দুভাগে চেরা খুর থাকে সেগুলোর অগ্রভাগ ব্লেডের মত ধারালো হয়। ঠিক মত পেছনের পায়ের একটা লাথি মামার পেটে লাগলে তার পেটও ফাঁক হয়ে যাবে। তাই হরিণ শিকার করার সময় তার পেছনের পা থেকে মামাও নিজেকে বাঁচিয়ে রাখে। অতএব হরিণ দেখতে যতই কিউট হোক না কেনো তার থেকেও সাবধানে থাকাটাই ভালো।

ফরাসি ভদ্রলোক ফেরার আগে বলে গিয়েছিলেন “আমি ষুন্দরবান আবার আসিবে। টবে আকটা আনুরোড। টোমরা সেকানে গুড়তে আসে ময়ালা পেলবে না।”
আমিও অপেক্ষায় আছি পরেরবার উনার সঙ্গী হওয়ার। যদি আলুর গুদামে আবার আগুন লাগে। সেই আশায়। 😛

Talash Shahnewaz

22/07/2026

🐅 MV Sher Khan 2.0 is all set to roar for the upcoming season.

🐅 Are you ready to hear the roar of the tiger in MV Sher Khan 2.0?

🐅 Then let's take a look at the official promo of MV Sher Khan 2.0.💚🦌🐒🐊🦅🦩🌿🌱🍀❤️

Video Credit: Nazmul Islam Hridoy
For Any Query Contact with Us:
Forest Trips
01967-571157
81,Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Bangladesh

Address

81, Sir Iqbal Road, Akter Chamber
Khulna
9100

Telephone

+8801967571157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forest Trips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forest Trips:

Shortcuts

Share

Category