Al-Rafiu Tours And Travels

Directions

Al-Rafiu Tours And Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Rafiu Tours And Travels, Travel Agency, Khulna.

📌আমাদের সেবা সমূহঃ

📄 ভিসা প্রসেসিং
✈️ এয়ার টিকিট বুকিং
🏨 হোটেল রিজার্ভেশন
🍛 মানসম্মত বাঙালি খাবার
🕋 হজ ও উমরাহ ব্যবস্থাপনা

✅সরকার অনুমোদিত — HL-552

📞 যোগাযোগ করুন:
🇧🇩 +8801711-139593
🇸🇦 +966572498598
(কল / ইমো / WhatsApp সবই চালু)

16/10/2026

মদিনা মুনাওয়ারা থেকে পবিত্র জুমার খুতবা

🕌🤍 মদিনার পথে পথে ইতিহাস, হৃদয়ে প্রিয় নবী ﷺ-এর ভালোবাসা!কিছু সফর শুধু ঘোরাঘুরির জন্য নয়, কিছু সফর হৃদয়কে ইতিহাসের পাতায় ...
15/10/2026

🕌🤍 মদিনার পথে পথে ইতিহাস, হৃদয়ে প্রিয় নবী ﷺ-এর ভালোবাসা!

কিছু সফর শুধু ঘোরাঘুরির জন্য নয়, কিছু সফর হৃদয়কে ইতিহাসের পাতায় ফিরিয়ে নিয়ে যায়, ঈমানকে নতুন করে জাগিয়ে তোলে। আর সেই অনুভূতির নাম—মদিনা মুনাওয়ারা! 🥹💚

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আল রাফিউ ট্যুরস এন্ড ট্রাভেলসের সম্মানিত উমরাহ যাত্রীদের নিয়ে সম্পন্ন করলাম মদিনা মুনাওয়ারার ঐতিহাসিক স্থানগুলোতে এক স্মরণীয় জিয়ারাহ সফর।

আজকের সফরে ছিল—

🕌 মসজিদে কুবা — ইসলামের ইতিহাসের প্রথম মসজিদের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণ।

🕌 মসজিদে কিবলাতাইন — কিবলা পরিবর্তনের ঐতিহাসিক ঘটনার স্মারক।

⛰️ খন্দকের ময়দান — যেখানে স্মরণ করি সাহাবায়ে কেরামের ঈমান, ধৈর্য ও অসীম ত্যাগের ইতিহাস।

⛰️ ওহুদের প্রান্তর — যে প্রান্তর আমাদের মনে করিয়ে দেয় ইসলামের জন্য সাহাবিদের আত্মত্যাগের অমর কাহিনি।

🤍 মাকবারায়ে ওহুদ — শহীদে ওহুদের পবিত্র স্মৃতিবিজড়িত কবরস্থান; যেখানে দাঁড়িয়ে হৃদয় থেকে বেরিয়ে আসে তাঁদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।

একেকটি স্থান, একেকটি ইতিহাস—আর প্রতিটি ইতিহাসের সঙ্গে মিশে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ ও তাঁর সাহাবায়ে কেরামের স্মৃতি।

এমন সফরে চোখ শুধু ঐতিহাসিক স্থান দেখে না, হৃদয়ও যেন অনুভব করে ইসলামের সেই ত্যাগ, ভালোবাসা আর ঈমানের দিনগুলো। আল্লাহ আমাদের সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং সাহাবায়ে কেরামের আদর্শে জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন। 🤲🏻

আমাদের কাছে উমরাহ সফর মানে শুধু মক্কা-মদিনা ভ্রমণ নয়; বরং প্রতিটি পদক্ষেপে ইতিহাসকে জানা, হৃদয়ে ভালোবাসা ধারণ করা এবং মেহমানদের জন্য সুন্দর ও অর্থবহ স্মৃতি তৈরি করা।

আলহামদুলিল্লাহ, মেহমানদের হাসিমুখ, তাঁদের সন্তুষ্টি আর আন্তরিক দোয়াই আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। 💚

আল রাফিউ ট্যুরস এন্ড ট্রাভেলস
আপনার পবিত্র সফরে বিশ্বস্ত সঙ্গী, আন্তরিক খিদমতে নিবেদিত। 🕋

📍 Madinah Al-Munawwarah, Saudi Arabia 🇸🇦

#খিদমতে_হুজ্জাজ_ও_মু‘তামিরীন

মদিনার ঐতিহ্যবাহী সুক আল-মুগাইসিলা।  পুরোনো দিনের মাটির ঘর আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় যেন ফিরে যাওয়া যায় ইতিহাসের পাতায়...
14/10/2026

মদিনার ঐতিহ্যবাহী সুক আল-মুগাইসিলা।
পুরোনো দিনের মাটির ঘর আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় যেন ফিরে যাওয়া যায় ইতিহাসের পাতায়।
লোকেশন: কুবা রোড, মদিনা মুনাওয়ারা।

13/10/2026

🤍 হাজী সাহেবদের ভালোবাসা ও সন্তুষ্টিই আমাদের পথচলার সবচেয়ে বড় প্রাপ্তি।
আলহামদুলিল্লাহ! পবিত্র হজ ও ওমরাহ সফরে আমাদের সঙ্গে থাকা সম্মানিত হাজী সাহেবদের মুখে সন্তুষ্টির কথা শুনলে, তাঁদের ভালোবাসা ও দোয়া পেলে আমাদের সব পরিশ্রম সার্থক মনে হয়।
আমাদের সেবায় যাঁরা সন্তুষ্ট হয়ে মূল্যবান মতামত ও ভালোবাসা প্রকাশ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আর কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র খেদমত কবুল করুন, আমাদের সম্মানিত হাজী সাহেবদের হজ ও ওমরাহ কবুল করুন এবং ভবিষ্যতেও বাইতুল্লাহর মেহমানদের খেদমত করার তাওফিক দান করুন।

আল রাফিউ ট্যুরস এন্ড ট্রাভেলস
বিশ্বাস, আন্তরিকতা ও মানসম্মত সেবাই আমাদের অঙ্গীকার।

#হজওওমরাহ #হাজীদেরখেদমত #আলহামদুলিল্লাহ

13/10/2026
আলহামদুলিল্লাহ!আমাদের সম্মানিত হাজি সাহেবদের নিয়ে তায়েফ, শিফা পাহাড় এবং বনু সা‘দ গোত্রের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানগুলো...
11/10/2026

আলহামদুলিল্লাহ!

আমাদের সম্মানিত হাজি সাহেবদের নিয়ে তায়েফ, শিফা পাহাড় এবং বনু সা‘দ গোত্রের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানগুলো জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছি।
হযরত হালিমা সা‘দিয়া (রা.)এর স্মৃতিবিজড়িত সেই জনপদ, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ তাঁর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছিলেন।

❤️ মহানবী ﷺ-এর শৈশবের স্মৃতি ও বক্ষ বিদারণের ঘটনার সঙ্গে সম্পর্কিত স্থানগুলো পরিদর্শনের মধ্য দিয়ে আমাদের এই সফর হয়ে উঠেছে আরও তাৎপর্যপূর্ণ ও আবেগঘন।

আমাদের লক্ষ্য শুধু ভ্রমণ নয়; বরং সম্মানিত হাজি সাহেবদের পবিত্র ভূমির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া এবং তাঁদের সফরকে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলা।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন এবং সকল হাজি সাহেবের হজ ও নেক আমল কবুল করুন। আমিন।

09/10/2026

জুমার খুতবা

শায়খ আব্দুর রহমান আস-সুদাইস
মক্কাতুল মোকাররম

আজকের সকালটা শুরু হয়েছে এক অন্যরকম আনন্দ আর ব্যস্ততা নিয়ে।আল্লাহর মেহমানদের সঙ্গে নিয়ে বের হয়েছি পবিত্র মক্কা নগরীর ঐতিহ...
08/10/2026

আজকের সকালটা শুরু হয়েছে এক অন্যরকম আনন্দ আর ব্যস্ততা নিয়ে।
আল্লাহর মেহমানদের সঙ্গে নিয়ে বের হয়েছি পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক স্থানগুলো জিয়ারাহ করার উদ্দেশ্যে।

সকালের ব্যস্ততায় সবাই প্রস্তুত হচ্ছেন কারও চোখে নতুন কিছু দেখার কৌতূহল, কারও মনে ইতিহাস জানার আগ্রহ। আর গাড়িতে উঠতেই শুরু হয়ে যায় পরিচিত সেই হাসি, গল্প আর আপন করে নেওয়ার মুহূর্তগুলো।

অদ্ভুত সুন্দর একটা বিষয় লক্ষ্য করছি কয়েকদিন আগেও যারা একে অপরের অপরিচিত ছিলেন, আজ তাঁরা যেন একই পরিবারের মানুষ। একজন আরেকজনের খোঁজ নিচ্ছেন, প্রয়োজন হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আর পুরো সফরটাকে ভালোবাসায় ভরিয়ে তুলছেন।

তবে এই সফরে আমার নিজের সবচেয়ে বড় পাওয়া হয়তো তাঁদের ভালোবাসা ও দোয়া।
খেদমত করতে এসে উল্টো তাঁদের কাছ থেকেই যে পরিমাণ মহব্বত, স্নেহ আর দোয়া পাচ্ছি তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।

কখন যে পেশাগত সম্পর্কটা আপনজনের সম্পর্কে পরিণত হয়ে যায়, তা বুঝতেই পারি না। আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগ যেমন নিয়ামত, তেমনি তাঁদের হৃদয়ে একটু জায়গা করে নিতে পারাটাও আমার জন্য অনেক বড় সৌভাগ্য।

আলহামদুলিল্লাহ।
আজকের জিয়ারাহ শুধু কিছু ঐতিহাসিক স্থান দেখা নয় এর সঙ্গে জমা হচ্ছে ভালোবাসা, দোয়া আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর স্মৃতি। 🤍

আল্লাহ আমাদের এই সফর, জিয়ারাহ ও খেদমত কবুল করুন। আমিন। 🤲

07/10/2026

ইশার আজান
মক্কাতুল মোকারম

06/10/2026

সাফা মারওয়া মধ্যবর্তী

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Rafiu Tours And Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category