প্রাণের খুলনা

Directions Website

প্রাণের খুলনা Khulna is the third-largest city in Bangladesh, after Dhaka and Chittagong.

১৮৯৪ সালে চেক রিপাবলিকে যাত্রা শুরু হয় বাটার। বর্তমানে বিশ্বের ৫৬টি দেশে বাটা জুতা পাওয়া যায়। ১৯৬২ সালে এই দেশে আসার প...
21/09/2026

১৮৯৪ সালে চেক রিপাবলিকে যাত্রা শুরু হয় বাটার। বর্তমানে বিশ্বের ৫৬টি দেশে বাটা জুতা পাওয়া যায়। ১৯৬২ সালে এই দেশে আসার পর বর্তমানে শুধু বাংলাদেশেই বাটার ২৪০টি শোরুম রয়েছে। ৬ দশক ধরে গ্রাহকদের ভালোবাসা আর ভরসার অপর নাম হয়ে রয়েছে এই ইউরোপীয় ব্র্যান্ড।

সাতক্ষীরায় চলতি মৌসুমে পাটের আবাদ ও উৎপাদন সন্তোষজনক হওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে আশাবাদ। ভালো ফলনের পাশাপাশি রোগবালাইও তুল...
20/09/2026

সাতক্ষীরায় চলতি মৌসুমে পাটের আবাদ ও উৎপাদন সন্তোষজনক হওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে আশাবাদ।

ভালো ফলনের পাশাপাশি রোগবালাইও তুলনামূলক কম ছিল। বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কৃষকদের জন্য স্বস্তিদায়ক।

19/09/2026

উৎসবের আনন্দ, আপনজনের হাসি আর প্রিয় মুহূর্তগুলো আরও ছন্দময় করতে নতুন গান নিয়ে এল বাটা।

চাকরি মেলায় অংশ নিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ১ হাজার ১১৫ জন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে চাকরিপ্রার্থ...
14/09/2026

চাকরি মেলায় অংশ নিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ১ হাজার ১১৫ জন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। এমন উদ্যোগ তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ করার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কুষ্টিয়ার কুমারখালীতে বিষমুক্ত পদ্ধতিতে করলা চাষ করে ভালো ফলন পেয়েছেন দুই কৃষক।বাড়তি খরচ ও যত্নে উৎপাদিত এসব করলা বাজারে...
09/09/2026

কুষ্টিয়ার কুমারখালীতে বিষমুক্ত পদ্ধতিতে করলা চাষ করে ভালো ফলন পেয়েছেন দুই কৃষক।

বাড়তি খরচ ও যত্নে উৎপাদিত এসব করলা বাজারে সাধারণ দামে বিক্রি হওয়ায় প্রত্যাশিত লাভ মিলছে না। কৃষকদের দাবি, বিষমুক্ত সবজির জন্য আলাদা বাজার থাকলে পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়া সম্ভব।

প্রজনন মৌসুম উপলক্ষে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়া হলো সুন্দরবনের দ্বার। পর্যটকদের আনাগোনায় প্রাণ ফিরতে শুরু করেছ...
02/09/2026

প্রজনন মৌসুম উপলক্ষে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়া হলো সুন্দরবনের দ্বার। পর্যটকদের আনাগোনায় প্রাণ ফিরতে শুরু করেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলোতে।

যশোরের অভয়নগরের বাগুটিয়া গ্রামের পলাশ কুমার মণ্ডলের মুরগির খামারে তিন হাজার ব্রয়লার মুরগি আছে। খামারে ইন্টারনেট অব থি...
01/09/2026

যশোরের অভয়নগরের বাগুটিয়া গ্রামের পলাশ কুমার মণ্ডলের মুরগির খামারে তিন হাজার ব্রয়লার মুরগি আছে। খামারে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি ব্যবহার করায় খামারে না গিয়েও তাপমাত্রা, পানি, বৈদ্যুতিক পাখা ও বাতি মুঠোফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এতে উৎপাদন খরচ প্রতি মাসে কমেছে ১৪–১৫ হাজার টাকা।

কুষ্টিয়ার বহলবাড়িয়া বিলে প্রায় ৩০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচে ফিরল গ্রামবাংলার চিরচেনা উৎসবের আমেজ। স্থানীয়দের উদ্যোগে আয়...
31/08/2026

কুষ্টিয়ার বহলবাড়িয়া বিলে প্রায় ৩০ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচে ফিরল গ্রামবাংলার চিরচেনা উৎসবের আমেজ। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় হাজারো মানুষের ভিড় জমে। ঐতিহ্য ধরে রাখা, তরুণদের খেলাধুলা ও সংস্কৃতিমুখী করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

যশোরের সেলিম শাহ কোমল ২৪ বছর ধরে নিজের উদ্যোগে রাস্তার ধারে গাছ লাগিয়ে পরিচর্যা করছেন। তাঁর কাছে গাছ শুধু প্রকৃতির অংশ ন...
30/08/2026

যশোরের সেলিম শাহ কোমল ২৪ বছর ধরে নিজের উদ্যোগে রাস্তার ধারে গাছ লাগিয়ে পরিচর্যা করছেন। তাঁর কাছে গাছ শুধু প্রকৃতির অংশ নয়, আপনজনের মতো। সবুজ আর ফলের গাছে রাস্তা ভরিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যেতে চান এই বৃক্ষপ্রেমী।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী লালন মেলা।
28/08/2026

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী লালন মেলা।

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category