24/02/2019
যাত্রা শুরুঃ ১৫ ই মার্চ সকাল ৭:০০
যাত্রা সমাপ্ত১৭ ই মার্চ সন্ধ্যা ৭:০০
(খুলনা-সুন্দরবন-খুলনা)
রোমাঞ্চে ভরপুর সুন্দরবন ভ্রমনে আপনাদের আমন্ত্রণ। #সম্পূর্ণ_শীতাতপ_নিয়ন্ত্রিত_শীপেআমরা আপনাদের নিয়ে যাবো বনের নিয়ম কানুন মেনে এবং সর্বউচ্চ নিরাপত্তা দিয়ে। আপনাদের সাথে নিয়ে ৩ দিন ২ রাত সুন্দরবনের গভীরে ঘুরে বেড়াব। নিচে ভ্রমণ বিস্তারিত দেওয়া হলো।
ভ্রমন খরচ:
এটাচ বাথ রুমে প্রতিজন ১৬৫০০/-
নন এটাচ বাথ রুমে প্রতিজন ১৫৫০০/-
ভ্রমণ স্থান:
১) হাড়বাড়িয়া
২) কটকা
৩)জামতলা সী বীচ
৪) টাইগার টিলা
৫) ভেড়ির খাল
৬) করমজল
ভ্রমণ বিস্তারিত:
>>১ম দিন:
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
>> ২য় দিন:
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। ওয়াচ টাওয়ার, কটকার অফিস পার, জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে।
এর পর যাবো হিরন পয়েন্ট আর দুবলার চর। দুবলার চরে জেলে পল্লী। সেখানে প্রচুর শুটকি পাওয়া যায়৷ ইচ্ছে করলে কিনতেও পারেন। সন্ধ্যা পর্যন্ত থেকে আমারা করম জলের উদ্দেশ্যে রওনা দেবো।
>>৩য় দিন:
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৬/৭ টা নাগাদ খুলনা আসা এবং রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপস নাই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সসস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে বি এস এফ এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
ধন্যবাদান্তে-
শেখ আবীর ইমতিয়াজ
ম্যানেজিং ডিরেক্টর
জিপসি ট্যুরস এন্ড ট্রাভেলস
মোবা: ০১৭১৪০৭৬৫০২