21/07/2022
অষ্টগ্রাম হাওর এ আপনাকে স্বাগতম।
হাওরে এখন বর্ষামৌসুম চলছে।যেখানে মিঠাপানি দ্বারা বেষ্টিত ছোট ছোট গ্রাম যা আগে এমন দৃশ্য দেখতে পর্যটক গেলেও এখন ভীর করছে নতুন সেই স্বর্গীয় রাস্তা দেখতে।
আপনি কিভাবে যাবেন অষ্টগ্রাম?
শুকনো মৌসুমে বাইক নিয়ে যাওয়া গেলেও এখন নৌকা রিজার্ভ করে নিতে হবে।
অষ্টগ্রামে যাওয়ার জন্য বেশ কয়েকটি রুট আছে।
১. বাজিতপুর থেকে নৌকার নিয়ে অষ্টগ্রাম যেতে পারেন। বাজিতপুর থেকে সকাল ৮টাই ,২টাই, ৫টাই লোকাল ট্রলা ছাড়ে অথবা চাইলে রিজার্ভ ও নিতে পারেন।
২. ঢাকা থেকে কিশোরগন্জ গামী ট্রেনে কুলিয়ারচর নামবেন অথবা বাসে ও আসা যায়।
কুলিয়ারচর থেকে পাব্লিক লঞ্চ,স্পিডবোট,ট্রলার পাওয়া যায়। কুলিয়ারচর থেকে লঞ্চে ২ঘন্টা ও স্পিডবোটে ৪০ মিনিটেই অষ্টগ্রাম আসা যায়।
৩. কিশোরগঞ্জ থেকে চামড়া বন্দর বালিখলা হয়ে নৌকা রিজার্ভ করে যেতে পারবেন। সেক্ষেত্রে একটা নৌকা নিতে পারবেন ৭০০- ১০০০ এর মধ্যেই।
অথবা লোকাল ট্রলারে আসা যায়।
৪. ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা দিয়েও আসতে পারবেন সেক্ষেত্রে ভলাকোট থেকে লোকাল ট্রলার অথবা রিজার্ভ করে অষ্টগ্রাম যেতে পারবেন।
৫.সিলেট থেকে ও আসতে পারবেন লাখাই থেকে লোকাল ট্রলারে, অথবা রিজার্ভ করে, ভাড়া নিবে রিজার্ভ এ ৫০০ -৮০০।
যাদের সময় কম তারা একদিন ঘুরে আসতে পারেন কিন্ত আপনি হাওর এর টা উপভোগ করতে চাইলে একদিন থাকতে পারেন কারণ অষ্টগ্রাম এ আরো কিছু জায়গায় আছে সেগুলো দেখার মতো, আপনি চাইলে হাওরে নৌকা দিয়ে ঘুরতে ও পারবেন।চাইলেই আপনি নিচের স্পটগুলোতে যেতে পারেন।
অষ্টগ্রাম ইটনা মিঠামইন এই তিন থানা হাইওয়ে, অষ্টগ্রাম চাতলপাড় হাইওয়ে,অষ্টগ্রাম কাকরিয়া হিজল বন, হজরত শাহ কুতুব মসজিদ,জলডুব,ছোট গাছ।
থাকার জন্য অষ্টগ্রামে ডাক-বাংলো ও বেশ কিছু হোটেল আছে ।
আপনাদের সকলকে সুস্বাগত আমাদের ভাটির রাণী অষ্টগ্রামে এবং যেকোন তথ্য জানতে আমাদের পেইজে যোগাযোগ করুন।