ইতিহাস ঐতিহ্যের কুষ্টিয়া

ইতিহাস ঐতিহ্যের কুষ্টিয়া "প্রিয় জন্মভূমি আমাদের কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান দেখতে আমাদের সাথেই থাকুন"
(2)

ড. ইউনূস অন্তর্বর্তী কালীন সরকারের ১৮ মাসের মেয়াদে হাসিনার রেখে যাওয়া ১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিল...
13/08/2026

ড. ইউনূস অন্তর্বর্তী কালীন সরকারের ১৮ মাসের মেয়াদে হাসিনার রেখে যাওয়া ১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে বাড়ালেন।

বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস, সার ইত্যাদির আমদানী বাবত হাসিনার আমলের বকেয়া, অপরিশোধিত ৩.৫ বিলিয়ন ডলার শোধ করলেন।

ভারতের আদানীর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৮৭০ মিলিয়ন ডলার, কাতার থেকে LPG গ্যাস আমদানীর বকেয়া ১৫০ মিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে।

তারপরও ১৮ মাসে ড. ইউনুস গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল কোন কিছুর দাম না বাড়িয়ে দেশ পরিচালনা করেছেন। তাহলে “নির্বাচিত” বিএনপি সরকারকে গত ৫/৬ মাসে বিদ্যুৎ, lpg, পেট্রোল, ডিজেলের দাম কি কারণে বারবার বাড়াতে হলো?

“অনির্বাচিত” ড.ইউনুস যা পারলেন, “নির্বাচিত” বিএনপি সরকার তা না পারার কি কারণ?

তাদেরও একটু দেখতে চাই নির্বাচনের আগে যারা বলে বেড়াইতো নির্বাচন হলে দেশের স্বর্গ হয়ে যাবে।

জুলাইয়ের ঘোষক ও তিনজন মাস্টার মাইন্ড?আপনার মন্তব্য কি? জুলাইয়ের ঘোষক কে?
05/08/2026

জুলাইয়ের ঘোষক ও তিনজন মাস্টার মাইন্ড?
আপনার মন্তব্য কি? জুলাইয়ের ঘোষক কে?

বন্ধু আমার রাসেল শেখ! ৯ নং ওয়ার্ডকে সমৃদ্ধ ও মাদকমুক্ত করতে উনার পাশে থাকুন, দোয়া রাখবেন। ❤️
30/07/2026

বন্ধু আমার রাসেল শেখ! ৯ নং ওয়ার্ডকে সমৃদ্ধ ও মাদকমুক্ত করতে উনার পাশে থাকুন, দোয়া রাখবেন। ❤️

হাসিনার পুলিশ খাড়া করেছিল বালুর ট্রাক। তারেক রহমান পুলিশ খাড়া করেছে শুধু ট্রাক। বালুটা বোধহয় তার দলের বালুখেকো চাঁন্দাবা...
29/07/2026

হাসিনার পুলিশ খাড়া করেছিল বালুর ট্রাক।
তারেক রহমান পুলিশ খাড়া করেছে শুধু ট্রাক।

বালুটা বোধহয় তার দলের বালুখেকো চাঁন্দাবাজরাই খেয়ে ফেলেছে! নইলে বালুও দেখতে পেতাম নিশ্চয়।

26/07/2026
🚨 আপনি কোন টুথপেস্ট ব্যবহার করেন? 🪥প্রকাশিত একটি পরীক্ষার ফলাফলে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি টুথপেস্টে মাইক্র...
26/07/2026

🚨 আপনি কোন টুথপেস্ট ব্যবহার করেন? 🪥

প্রকাশিত একটি পরীক্ষার ফলাফলে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে—

🔴 ৩২০ কণা: মেডিপ্লাস ফ্লুরিড জেল
🔴 ১৬০ কণা: ক্লোজ আপ রেড হট, ক্লোজআপ মেন্থল ফ্রেশ
🟠 ১৪০ কণা: কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)
🟠 ১২০ কণা: সিগন্যাল গ্রিন টি
🟡 ১০০ কণা: পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালয়া কমপ্লিট কেয়ার
🟡 ৮০ কণা: সেনসোডাইন ফ্রেশ মিন্ট
🟢 ৬০ কণা: পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট, হোয়াইট প্লাস রেড, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ জেল, মেরিল বেবি (স্ট্রবেরি), সিগন্যাল হোয়াইটেনিং, মেডিপ্লাস টিজিপি
🔵 ৪০ কণা: এএম.পিএম. হার্বাল, মেডিপ্লাস ডিএস, পেপসোডেন্ট জার্মিচেক+, মেরিল বেবি (অরেঞ্জ), ম্যাজিক হার্বাল, মেসবাক, ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে
⚪ ২০ কণা: ডেন্টিন জেল, পেপসোডেন্ট কিডস (অরেঞ্জ), ক্লোজ আপ লেমন সি সল্ট, ব্রাশ আপ হোয়াইটেনিং জেল, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ।

যদি এই পরীক্ষার ফলাফল সঠিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—দ্রুত তদন্ত করে সত্যতা প্রকাশ করুন। কোনো প্রতিষ্ঠান দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে উৎপাদন ও মান নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

স্বাস্থ্য নিয়ে নয়, নিরাপত্তা ও জবাবদিহিতার পক্ষে থাকি।

23/07/2026

বৃষ্টির ছোঁয়ায় অন্যরকম সুন্দর কুষ্টিয়া সরকারি কলেজ। 🌿

ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে চাঁদা চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।কিন্তু এই অর্থ দিয়ে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে ন...
23/07/2026

ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে চাঁদা চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

কিন্তু এই অর্থ দিয়ে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে না।
রাস্তাঘাটের বেহাল অবস্থার উন্নতি হবে না।
বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন হবে না।
নাগরিক সেবার মানও বাড়বে না।

বরং এই অর্থ ব্যয় করা হবে ঢাকার জন্মদিন উদ্‌যাপনে।

যে ঢাকা বিশ্বের অন্যতম কম বসবাসযোগ্য শহর হিসেবে পরিচিত, সেই ঢাকার জন্মদিন পালিত হবে ব্যাংকের CSR তহবিলের অর্থে।

কথা বলা হচ্ছে—ঢাকার নাগরিক ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।

থাকবে—
• বর্ণাঢ্য শোভাযাত্রা
• ঐতিহ্যবাহী মেলা
• ম্যারাথন
• সাইক্লিং
• কনসার্টসহ নানা আয়োজন

প্রশ্ন থেকেই যায়—যেখানে নাগরিকদের মৌলিক সেবার মান নিয়ে প্রতিদিন অসংখ্য অভিযোগ, সেখানে অগ্রাধিকার কি হওয়া উচিত? আগে কি নগরবাসীর দৈনন্দিন সমস্যার সমাধান, নাকি উৎসব আয়োজন?

জনগণের প্রত্যাশা—ঢাকাকে সত্যিকার অর্থে বাসযোগ্য করে তোলাই হোক সর্বোচ্চ অগ্রাধিকার।

শিক্ষার্থীদের কষ্টকে "সামান্য" বলে উড়িয়ে দেওয়া যায় না।১৩ জুলাই সারা দেশে (চট্টগ্রাম ছাড়া) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত ...
14/07/2026

শিক্ষার্থীদের কষ্টকে "সামান্য" বলে উড়িয়ে দেওয়া যায় না।

১৩ জুলাই সারা দেশে (চট্টগ্রাম ছাড়া) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের বহু এলাকায়, বিশেষ করে ঢাকা ও অন্যান্য শহরে, জলাবদ্ধতার কারণে হাজার হাজার শিক্ষার্থী কোমর বা হাঁটুসমান পানি, নোংরা ড্রেনের পানি পেরিয়ে পরীক্ষার হলে পৌঁছেছে। কেউ পথে পড়ে গেছে, কেউ ভিজে কাপড়েই পরীক্ষা দিয়েছে। তবুও তারা হাল ছাড়েনি, কারণ তাদের কাছে এই পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়—এটি তাদের ভবিষ্যতের লড়াই।

এমন সময় একজন শিক্ষামন্ত্রীর মুখ থেকে যদি শোনা যায়—"রাস্তার এই সামান্য পানি ভেঙে পরীক্ষার হলে যেতে যাদের অসুবিধা হয়েছে, তারা কোনোভাবেই শিক্ষার্থী হতে পারে না, তারা আসলে ফার্মের মুরগি।"—তাহলে তা শুধু একটি মন্তব্য নয়, এটি হাজারো শিক্ষার্থীর সংগ্রামকে অবমূল্যায়ন করার শামিল।

যে শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশেও হাল ছাড়েনি, তারা "ফার্মের মুরগি" নয়; তারাই বাংলাদেশের সাহসী ও সংগ্রামী প্রজন্ম।

একজন শিক্ষামন্ত্রীর কাছে আমরা বিদ্রূপ নয়, সহমর্মিতা প্রত্যাশা করি। জনদুর্ভোগের সময় বাস্তবতা উপলব্ধি করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাঁর দায়িত্ব। মানুষের কষ্টকে ছোট করে দেখানো কোনো দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় হতে পারে না।

হাজারো শিক্ষার্থীর অপমানজনক এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের সম্মান করুন, তাদের সংগ্রামকে নয়।

13/07/2026

মাননীয় হেলিকপ্টার চড়া মন্ত্রী মহোদয়, ঘুম থেকে উঠুন । ছাত্রছাত্রীদের হেলিকপ্টারে করে পরীক্ষা দিতে নিয়ে যান, দেশে কেন্দ্রেও পানি ওঠে বসে আছে। তারপরও পরীক্ষা বাতিলের খবর নাই।

সবাই তো হেলিকপ্টার চড়তে পারেন না। দয়া করে বিষয়টা ইংরেজি না বাংলায় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।

শব্দ অপচয়ের জন‍্য বাংলা ভাষার নিকট ক্ষমাপ্রার্থী ।

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when ইতিহাস ঐতিহ্যের কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category