15/10/2026
এক ফ্রেমে তিন দেশ—বাংলাদেশ, ভারত ও নেপাল;
আর দিগন্তজুড়ে দাঁড়িয়ে প্রকৃতির বিস্ময়, হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা!
Summer Wing Tours & Travels আপনাদেকে তেঁতুলিয়া ও পঞ্চগড় ভ্রমণের জন্য একদম শতভাগ সঠিক গাইড প্রদান করে দিচ্ছে।
তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় - এটা সত্যি। কিন্তু কোথা থেকে সবচেয়ে ভালো দেখা যায়, সেটা নিয়ে ফেসবুকে অনেক ভুল তথ্য ঘোরে। আমরা নিজেরা এখনো সরেজমিনে যাইনি, তাই তেঁতুলিয়া UNO, লোকাল ফটোগ্রাফার ও সরকারি পর্যটন সাইট থেকে যাচাই করে সঠিক তথ্য তুলে ধরলাম।
১. কাঞ্চনজঙ্ঘা কখন দেখা যায়?
মাঝ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, আকাশ মেঘমুক্ত থাকলে। সকাল ৬-১০টা বেস্ট টাইম। তবে আবহাওয়া ভালো থাকলে এখন সারাদিনও দেখা যাচ্ছে। অন্তত ২ দিনের প্ল্যান নিয়ে যান।
২. কাঞ্চনজঙ্ঘা দেখার ১০০% নিশ্চিত পয়েন্ট:
✅ তেঁতুলিয়া ডাকবাংলো ও পিকনিক কর্নার (কুচবিহারের রাজার তৈরি, মহানন্দা নদীর পাড়ে ১৫-২০ মিটার উঁচুতে)
✅ মহানন্দা নদীর পাড়, বেরং সেতু, শালবাহান বাজার
✅ বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থলবন্দর (তেঁতুলিয়া বাজার থেকে ২৭ কিমি)
✅ শালবাহান ও বুড়াবুড়ি ইউনিয়নের সীমান্ত গ্রাম
✅ মাগুরমারী বিজিবি ক্যাম্পের সামনে, তেঁতুলিয়া থানার পেছন
৩. এই ট্যুরে আমরা যা যা দর্শনীয় স্থান দেখবো:
✅ কাজী অ্যান্ড কাজী চা বাগান (সমতলের অর্গানিক চা)
✅ পঞ্চগড় রকস মিউজিয়াম (বাংলাদেশের একমাত্র, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত, মহিলা কলেজ ক্যাম্পাসে)
✅ মহারাজার দিঘি (শহর থেকে ১৫ কিমি উত্তরে, অমরখানা ইউনিয়ন)
✅ মির্জাপুর শাহী মসজিদ (প্রায় ৩৫০ বছরের পুরনো)
✅ ভিতরগড় প্রাচীন দুর্গ নগরী (৫ম শতকের)
✅ গোলকধাম মন্দির, টিউলিপ বাগান (দার্জিপাড়া)
৪. থাকা-খাওয়া:
পঞ্চগড়-তেঁতুলিয়া বাস সারাদিন, ভাড়া ৫০ টাকা। ঘোরার জন্য স্কুটার/মাইক্রো/টেম্পো পাবেন। হোটেল আছে, তবে আগে অনুমতি নিলে ডাকবাংলো বা বন বিভাগের গেস্ট হাউজে থাকতে পারবেন।
⚠️ সতর্কতা - যা নিশ্চিত নয়, তা আমরা বলছি না:
❌ ঠাকুরগাঁও থেকে রেগুলার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, মাঝে মাঝে দেখা গেলেও ক্লিয়ার না।
❌ তেঁতুলিয়া থেকে এভারেস্ট দেখা যায় না, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এভারেস্টের ভিডিওগুলো ভুল।
Summer Wing Tours & Travels - টিম, ২৯ অক্টোবর লাইভ ভেরিফাই করতে তেঁতুলিয়া যাচ্ছে। প্রতিদিনের সকালের Update পেতে ফলো দিয়ে রাখুন।