Kumarkhali

Kumarkhali কুমারখালী বাংলাদেশের সাংস্কৃতিক রা?

প্রাচীন জনপদ কুমারখালী। এর ইতিহাস-ঐতিহ্য কুষ্টিয়ার চেয়ে সমৃদ্ধ ও পাচীনতর। তাই ইংরেজ আমলের গোড়ার দিকে কুল্টিয়ার পরিচয় দিতে বলা হতো "কুমারখালী-কুষ্টিয়া"। বাউলসম্রাট লালন শাহ, সাধক কাঙাল হরিনাথ, মোজাহেদ-নেতা কাজী মিয়াজান, বিপ্লবী-বীর বাঘা যতীন, সাহিত্যরথী মীর মশাররফ হোসেন, প্রজা-আন্দোলনের পুরোধা শামসুদ্দিন আহমদ প্রমুখ কুমারখালী থানার কৃতি সন্তান।

29/07/2026

ফ্যামিলি কার্ড সংক্রান্ত পরীক্ষা হওয়ার পূর্বেই রেজাল্টশীট রেডি হচ্ছে বিএনপি অফিসে।
আগ্রহীরা যোগাযোগ করুন।

নিখোঁজ সংবাদ! নিখোঁজ মাকে খুঁজে পেতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! ​কুমারখালী এলংগি পাড়া  এলাকা থেকে একজন মা হারিয়ে গেছেন। আ...
18/06/2026

নিখোঁজ সংবাদ! নিখোঁজ মাকে খুঁজে পেতে আপনার একটি শেয়ারই যথেষ্ট! ​কুমারখালী এলংগি পাড়া এলাকা থেকে একজন মা হারিয়ে গেছেন। আপনার সামান্য একটু সাহায্য এই মাকে তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে।
​যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের তথ্যের সাথে মিলিয়ে দেখুন এবং আমাদের দ্রুত জানান।
​🔎 পরিচিতি:
নাম: সেলিনা খাতুন
বয়স: আনুমানিক ৬০ বছর
​🏠 স্থায়ী ঠিকানা:
কুমারখালী, এলংগি পাড়া
​📍 কোথা থেকে নিখোঁজ হয়েছেন:
তারিখ: ১৪/০৬/২০২৬
স্থান: কুমারখালী, ময়ানমোড়।
​🙏🏻 বিশেষ অনুরোধ:
যদি আপনি এই মাকে দেখতে পান, দয়া করে তাকে একটু আগলে রাখুন এবং দেরি না করে নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি ফোন কল একটি পরিবারের কান্না থামাতে পারে।
​📞 যোগাযোগের নম্বর:
মোবাইল: ০১৭৮১১৫৮৪৯৯

14/04/2026

যেখানে ৭০% ভোটের গণভোটকে বাতিল করছে সরকার
সেখানে সামান্য একটা ব্রিজ এর টোল নিয়ে কত তুলকালাম।
মানবে কি সরকার?

আগামী পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন জনাব গোলাম মোরশেদ পিটার।
31/03/2026

আগামী পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন জনাব গোলাম মোরশেদ পিটার।

27/03/2026

উপজেলা প্রশাসনের আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় অনুষ্ঠানে জামায়াতের এমপি উপস্থিত থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সংবর্ধনা নিতে না চাওয়া মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত রাজাকার নুরুল ইসলাম আনসারের নিকট থেকে সন্ধ্যায় সংবর্ধনা গ্রহণ করলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে একাত্তরের পরবর্তী প্রজন্মের একজন সংসদ সদস্য, জামায়াতের নেতা আফজাল হোসেনের উপস্থিতি নিয়ে মুক্তিযোদ্ধাদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অভিযোগ রয়েছে, এ ঘটনার পর সন্ধ্যায় একই এলাকায় কুমারখালীর কুখ্যাত রাজাকার নুরুল ইসলাম আনসার কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গত ১৭ বছর আওয়ালীলীগের দালালী করা,সরকারি সহ বিভিন্ন হিন্দুদের জমি দখলের অভিযোগে অভিযুক্ত জনাব শফিকুল আলম নান্টু সহ সেই মুক্তিযোদ্ধা অংশ নেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত থাকলেও এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

https://m.somewhereinblog.net/mobile/blog/littleboy1981/29387390

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কুমারখালীর আইনজীবীদের সাফল্য====================কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদ...
05/03/2026

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কুমারখালীর আইনজীবীদের সাফল্য
====================
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কুমারখালী উপজেলার একাধিক আইনজীবী গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কুমারখালীর কৃতি সন্তান এ্যাড: শেখ মোঃ আবু সাঈদ। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: আব্দুর রহমান।
এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: এস এম শাতিল মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: নাজমুন নাহার। কমিটির সিনিয়র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড: আকতার হোসেন আক্তার এবং জুনিয়র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড: রবিউল ইসলাম।
মোট ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির দায়িত্ব বণ্টন করা হয় বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নিজস্ব মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সভায়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি, কুমারখালীর কৃতি সন্তান সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন আপিল বিভাগের চেয়ারম্যান, কুমারখালীর আরেক কৃতি সন্তান শ্রী সুধীর কুমার শর্মা এবং জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এ্যাড: কে এম আব্দুর রব।
সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারিবারিক বলাই থেকে বের হতে চাই কুমারখালী পৌরবাসী। ===============স্বাধীনতার পরবর্তী সময়ে কুমারখালী পৌরসভা দীর্ঘদিন ধরে...
04/03/2026

পারিবারিক বলাই থেকে বের হতে চাই কুমারখালী পৌরবাসী।
===============

স্বাধীনতার পরবর্তী সময়ে কুমারখালী পৌরসভা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও পারিবারিক প্রভাবের একটি বলয়ে আবদ্ধ রয়েছে—এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে বহুদিনের। পৌরসভার নেতৃত্ব মূলত দুটি প্রভাবশালী পরিবার— প্রামানিক পরিবার ও তরুণ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে বলে সাধারণ নাগরিকগন মনে করেন। তাদের দাবি, এর ফলে নতুন নেতৃত্বের বিকাশ, সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন এবং অংশগ্রহণমূলক রাজনীতি বাধাগ্রস্ত হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন একই বলয়ের মধ্যে নেতৃত্ব আবর্তিত হলে প্রশাসনিক জবাবদিহিতা ও সুশাসনের প্রশ্ন সামনে আসে। তাই আসন্ন পৌর নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে পৌরবাসীর কণ্ঠে।

নতুন নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। এর মধ্যে আছেন কুমারখালি পৌর জামায়াতের আমীর,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড:রবিউল ইসলাম, যুবদল নেতা খান আতিকুর রহমান সবুজ, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন এবং বিএনপি নেতা অধ্যাপক তরিকুল ইসলাম। তাদের সমর্থকরা মনে করছেন, অভিজ্ঞতা, সাংগঠনিক সক্ষমতা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে তারা বিকল্প নেতৃত্বের সম্ভাবনা তৈরি করতে পারেন।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন পৌরবাসীই। তাদের প্রত্যাশা—দল বা পরিবার নয়, যোগ্যতা, স্বচ্ছতা ও উন্নয়ন-ভিত্তিক নেতৃত্বই হোক আগামী দিনের মূল বিবেচ্য বিষয়।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা যুবদলের সভাপতি জাকারিয়া মিলনকে ঘিরে কেন্দ্রীয় যুবদলের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক...
04/03/2026

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা যুবদলের সভাপতি জাকারিয়া মিলনকে ঘিরে কেন্দ্রীয় যুবদলের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় পর্যায়ে রহস্যজনক তেলেসমাতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে মাত্র দুই মাসের ব্যবধানে তাকে দুইবার বহিষ্কার এবং পরবর্তীতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, প্রথম দফায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশ জারি করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই কেন্দ্রীয় নির্দেশনায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। পরবর্তীতে পুনরায় একই ধরনের অভিযোগে দ্বিতীয়বার বহিষ্কারাদেশ দেওয়া হলেও সেটিও আবার প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—একই ব্যক্তির বিরুদ্ধে একই সময়ে বারবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং পরে তা প্রত্যাহার করার পেছনে কী কারণ রয়েছে? অভিযোগ রয়েছে, অভ্যন্তরীণ লবিং এবং আর্থিক লেনদেনের প্রভাবেই এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে।

তবে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় স্বচ্ছ তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা জরুরি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন সিদ্ধান্তের পুনরাবৃত্তি সংগঠনের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আস্থার সংকট তৈরি করতে পারে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কেন্দ্রীয় নেতৃত্বের সুস্পষ্ট অবস্থানই এ বিতর্কের অবসান ঘটাতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মেধাবী ছাত্রনেতা থেকে সমাজসেবক আশিকুল ইসলাম চপল।মেধাবী ছাত্রনেতা থেকে সমাজসেবক—এভাবেই পরিচিতি পেয়েছেন আশিকুল ইসলাম চপল। ...
24/02/2026

মেধাবী ছাত্রনেতা থেকে সমাজসেবক আশিকুল ইসলাম চপল।

মেধাবী ছাত্রনেতা থেকে সমাজসেবক—এভাবেই পরিচিতি পেয়েছেন আশিকুল ইসলাম চপল। বর্তমানে তিনি ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুমারখালীর সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কুমারখালীর প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলিগলি—সব জায়গাতেই রয়েছে তার সমাজসেবামূলক কার্যক্রমের উপস্থিতি। শিক্ষাজীবনে মেধাবী ও দায়িত্বশীল ছাত্রনেতা হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে। স্থানীয় যুবসমাজকে সংগঠিত করা, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো—এসব কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ লক্ষণীয়।
বিশেষ করে দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগে তিনি ব্যক্তিগত প্রচেষ্টা ও সংগঠনের মাধ্যমে সহযোগিতা করে আসছেন। স্থানীয়রা মনে করেন, তার এই উদ্যোগ কেবল দান-অনুদানে সীমাবদ্ধ নয়; বরং একটি মানবিক ও সচেতন সমাজ গঠনের প্রচেষ্টা।
ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের ব্যানারে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আশিকুল ইসলাম চপল তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে তার এই ধারাবাহিক প্রচেষ্টা কুমারখালী অঞ্চলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তার সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখে একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

নির্বাচনী আচরণবিধির ৯ ধারা লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া-০৪ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খানের ব...
22/01/2026

নির্বাচনী আচরণবিধির ৯ ধারা লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া-০৪ আসনের প্রার্থী আলহাজ্ব আনোয়ার খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নির্বাচনী প্রচারণায় অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করছেন।

Address

Kumarkhali Bd
Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when Kumarkhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share