HUD Foundation

HUD Foundation চিকিৎসা ‌সেবা ও তথ্য, প‌রিবার , সমাজ, রাষ্ট্র, উন্নয়ন এর ক্ষুদ্র প্রয়াস।

💐 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশন’-এর সম্মানিত প্রতিষ্...
19/06/2026

💐 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ‘স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশন’-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি *ডা. ফারহানা ইয়াছমিন বৃষ্টি* মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লব্ধ’ (লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডো‌নে‌টিং অগানাইজেশনস)এর জেলা কমিটিতে ‘নারী ও শিশু বিষয়ক সম্পাদক’নির্বাচিত হয়েছেন।
তার এই নতুন পথচলায় HUD Foundation পরিবারের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন!

চিকিৎসা পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে আপনার নিরলস কাজের ধারাবাহিকতায় এই নতুন দায়িত্ব যুক্ত হলো। আপনার বলিষ্ঠ নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং মেধার ছোঁয়ায় লক্ষ্মীপুর জেলার নারী ও শিশুদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ‘লব্ধ’ আরও একধাপ এগিয়ে যাবে—এ আমাদের দৃঢ় বিশ্বাস।
আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন এই সাংগঠনিক দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করি। মানবতার কল্যাণে আপনার এই পথচলা চিরকাল এভাবে অব্যাহত থাকুক।

শুভেচ্ছান্তে,
*‘স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশন’-পরিবার*

🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানা ইয়াছমিন বৃষ্টি লক্ষ্মীপুর সিসিএস ...
19/06/2026

🌹 অভিনন্দন ও শুভেচ্ছা 🌹

স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারহানা ইয়াছমিন বৃষ্টি লক্ষ্মীপুর সিসিএস CCS- Conscious Consumers Society জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় HUD Foundation পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে আপনার দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্ব এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই দায়িত্বপ্রাপ্তি অত্যন্ত গৌরবের। আমরা বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় এই পদ আরও সমৃদ্ধ হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশন,
লক্ষ্মীপুর

অভিনন্দন ফারহানা ইয়াছমিন বৃষ্টি। আপনার পথচলা হোক আরও সফল, মানবসেবায় হোক আরও সমৃদ্ধ।

#অভিনন্দন #ফারহানা_ইয়াছমিন_বৃষ্টি ্ষ্মীপুর #নারীওশিশুবিষয়কসম্পাদক # #মানবসেবা #লক্ষ্মীপুর

রক্তদানের আড়ালে টাকা বাণিজ্য, লক্ষ্মীপুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবকলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রক্তদাতা জোগাড় করে দেওয়...
19/05/2026

রক্তদানের আড়ালে টাকা বাণিজ্য, লক্ষ্মীপুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রক্তদাতা জোগাড় করে দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পাবেল নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি ‘৬৪ জেলা ব্লাড ডোনেট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

শনিবার চন্দ্রগ্রঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আহত এক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে গিয়ে এ ঘটনার অভিযোগ ওঠে।

রোগীর পরিবার সূত্রে জানা গেছে, মান্দারী ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মো. মনির ঘরের চাল থেকে পড়ে আহত হন। পরে তাকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রক্তের প্রয়োজনীয়তার কথা জানান।

এ সময় হাসপাতালের দেয়ালে টানানো একটি নম্বরে ফোন দেন রোগীর স্বজনেরা। কল রিসিভ করেন পাবেল। পরে তিনি রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার কথা বলে যাতায়াত খরচের অজুহাতে টাকা দাবি করেন। তবে রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে চলে যান বলে জানা গেছে।

রোগীর বড় ভাই আনোয়ার হোসেন বলেন, প্রথমে এক হাজার টাকা চাওয়া হয়। পরে আরও টাকা দাবি করা হলে মোট ১২০০ টাকা দেওয়া হয়। টাকা দেওয়ার পর ডোনারকে বিষয়টি না জানানোর কথাও বলেন পাবেল।

রক্তদাতা আরিফ বলেন, তিনি নিয়মিত রক্তদান করেন। টাকার কোনো বিষয় তার জানা ছিল না। এ নেগেটিভ রক্তের প্রয়োজন শুনে তিনি স্বেচ্ছায় রক্ত দিতে হাসপাতালে যান। পরে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, রক্তদানের মতো মানবিক কাজকে কেন্দ্র করে টাকা নেওয়া অনৈতিক।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও রক্তের ব্যবস্থা করে দেওয়ার নামে বিভিন্ন রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল পাবেলের বিরুদ্ধে। এ ধরনের অভিযোগে কয়েকটি সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। ইয়াং স্টার সোসাইটি নামের একটি সংগঠনে থাকাকালে নারী হেনস্তা ও প্রতারণার অভিযোগ ওঠার পর তাঁকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং ক্লাবের সভাপতি ফারাজ রানা বলেন, পাবেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ শুনে আসছেন তারা। এ ঘটনায় সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি হাসপাতাল মালিক সমিতিকেও বিষয়টি জানানো হবে।

অভিযোগের বিষয়ে জানতে পাবেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।@ #লক্ষ্মীপুরদিগন্ত

আলহামদু‌লিল্লাহ।বি‌শেষ ভা‌বে আপনা‌দের সবাইকে ৭/৫/২৬ ক‌্যাম্প বাস্তবায়‌নের জন‌্য ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারাই এই সং...
09/05/2026

আলহামদু‌লিল্লাহ।

বি‌শেষ ভা‌বে আপনা‌দের সবাইকে ৭/৫/২৬ ক‌্যাম্প বাস্তবায়‌নের জন‌্য ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারাই এই সংগঠ‌নের প্রাণ।
আপনা‌দের এই দান, প‌রিশ্রম ও ত‌্যাগ মহান আল্লাহ যেন কবুল ক‌রেন। সেই সা‌থে এই সংগঠন‌কেও যেন কবুল ক‌রেন। আমিন

প্রতিষ্ঠাতা সভাপতি Farhana Chowdhury
সহ- সাধারণ সম্পাদক MD Mahbubur Rahman
সাংগঠ‌নিক সম্পাদক Shojib Hossain
সহ-সাংগঠ‌নিক সম্পাদক Juel Hossain
অর্থ-সম্পাদক Hakim Josna Akter Lima

৭/৫/২৬ ইংআলহামদু‌লিল্লাহ।HUD Foundation কর্তৃক আয়ো‌জিত ৪র্থবা‌রের মতফ্রি ব্লাডগ্রু‌পিং ক‌্যাম্প সম্পূর্ণ হ‌য়ে‌ছে।দিঘলী ...
09/05/2026

৭/৫/২৬ ইং
আলহামদু‌লিল্লাহ।
HUD Foundation কর্তৃক আয়ো‌জিত ৪র্থবা‌রের মত
ফ্রি ব্লাডগ্রু‌পিং ক‌্যাম্প সম্পূর্ণ হ‌য়ে‌ছে।
দিঘলী ইস্লামিয়া দাখিল মাদ্রাসা য়।

ক‌্যাম্প নং- ২২তা‌রিখ: ৭/৫/২০২৬ইং@দিঘলী ইসলা‌মিয়া দা‌খিল মাদরাসা।
09/05/2026

ক‌্যাম্প নং- ২২
তা‌রিখ: ৭/৫/২০২৬ইং
@দিঘলী ইসলা‌মিয়া দা‌খিল মাদরাসা।

আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। ​আজ ০৭ মে, ২০২৬ইং তারিখে স্বাস্থ্য নগর উন্নয়ন ফাউন্ডেশন-...
07/05/2026

আলহামদুলিল্লাহ!
সফলভাবে সম্পন্ন হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প।

​আজ ০৭ মে, ২০২৬ইং তারিখে স্বাস্থ্য নগর উন্নয়ন ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং দিঘলী ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প" অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

​ আল-কুরআনের বাণী— "যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো।" সেই আদর্শকে ধারণ করেই আমাদের এই পথচলা।

​ #অনুষ্ঠানের ​সভাপতিত্ব ক‌রেন: ফারহানা ইয়াছমিন বৃষ্টি (প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাস্থ্য নগর উন্নয়ন ফাউন্ডেশন)।
​সঞ্চালনায় ছি‌লেন: মাহবুবুর রহমান(সহ-সাধারণ সম্পাদক)
​সার্বিক তত্ত্বাবধা‌নে: সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন ও অর্থ সম্পাদক হাকিম জোসনা আক্তার।
উপ‌স্থিত ছি‌লেন লক্ষ্মীপু‌র জেলার সি‌সিএস এর সন্মা‌নিত সদস‌্য রু‌বেল হাওলাদার ভাই। সহ অত্র প্রতিষ্ঠা‌নের শিক্ষকমন্ডলী। আরো উপ‌স্থিত ছি‌লেন অত্র সংগঠ‌নের সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, কার্যনির্বাহী সদস্য— মোঃ সুমন, মো: তৈয়ব, মোহাম্মদ শিহাব, ফারজানা আক্তার, সামিয়া গুলশান আরা, কুফলুন জান্নাত ও শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট সকলকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সফল হয়েছে।

বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সকল‌কে।
এবং যারা ব‌্যস্ততার কার‌নে উপ‌স্থিত হ‌তে পা‌রে‌নি তা‌দের পরামর্শ ও সহ‌যোগীতার জন‌্য ধন‌্যবাদ জানাই।

​মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে নেন এবং অত্র সংগঠনকে আর্তমানবতার সেবায় আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।
​ #স্বাস্থ্য_নগর_উন্নয়ন_ফাউন্ডেশন

21/04/2026
শুভ জন্মদিন মানবতার সংগঠন 'লব্ধ' (Lakshmipur Association of Blood Donating Organizations - LABDO)৭ম বছর পূর্ণ করে ৮ম বছর...
20/04/2026

শুভ জন্মদিন মানবতার সংগঠন 'লব্ধ' (Lakshmipur Association of Blood Donating Organizations - LABDO)৭ম বছর পূর্ণ করে ৮ম বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে স্বাস্থ্য ও নগর উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।
#রক্তদান #মানবতার_সেবায়_লব্ধ

ঈদ মোবারক! 🌙আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আপনার সব রোজা-ন...
20/03/2026

ঈদ মোবারক! 🌙
আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আপনার সব রোজা-নামাজ-দোয়া কবুল করুন, গুনাহ মাফ করুন এবং জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসায় ভরিয়ে দিন।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। Happy Eid Mubarak!

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HUD Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share