02/12/2021
অত্যন্ত হৃদয়বিদারক একটা আবহ নিয়ে জানাচ্ছি যে পর্যটন এর জন্য গত রাতে একটা কালো রাত পার হলো। আর সেই রাত টা ঘটে গেলো সাজেকে।
সাজেকে গত রাতে আগুন লেগে অবকাশ ইমানুয়েল ইকো রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, জাকারিয়া দাদার ঘর, মারুতি দিদির ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, সাথে আরো বেশ কিছু স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই সাথে মারুয়াটি(মারুতি) রেস্টুরেন্টটিও পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। মারুয়াটি রেস্টুরেন্ট এবং ইমানুয়েল রিসোর্ট দিয়েই আমাদের সাজেকের যাত্রা শুরু হয়েছিলো, যার সাথে রয়েছে আমাদের/আপনাদের অনেক ট্রিপের অনেক স্মৃতি, অনেক গল্প।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরুতে আগুন লাগে অবকাশ ইমানুয়েল রিসোর্টে যা পরবর্তীতে আরো চারদিকে ছড়িয়ে পরে।
এই আর্থিক এবং মানসিক শোক কাটিয়ে উঠা অনেক কঠিন যেখানে এসকল স্থাপনার সাথে সম্পৃক্ত প্রায় সবাই তরুণ স্বপ্নবাজ উদ্যোক্তা যারা পর্যটনকে নিয়ে নতুন ভাবে মানুষকে ভাবতে শেখাচ্ছে, নতুন ভাবে কাজ করছে। সরকারি কিংবা প্রশাসনিক ভাবে আর্থিক এবং সংশ্লিষ্ট সহায়তা কামনা করছি।
সেই সাথে সাজেক সহ সকল পর্যটন স্থানে ফায়ার সার্ভিসের ইউনিট খোলার জোর দাবী জানাচ্ছি। বিশেষ করে সাজেক এমন একটি স্থান যেখানে বেশিরভাগ কটেজই পরিবেশ বান্ধব ইকো কটেজ যা মূলত কাঠ-বাশ দিয়েই তৈরী হয়। ©️
* রিসোর্টে অবস্থানরত সকল পর্যটক সুস্থ আছে, তারা সঠিক সময়ে নিরাপদ স্থানে চলে আসতে পেরেছে।
আল্লাহ সকলকে ধৈর্য্য দান করুক, এবং এই শোক দ্রুত কাটিয়ে উঠার তৌফিক দান করুক।
সংগ্রহীত!