Ayaat Travel And Tours

Ayaat Travel And Tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayaat Travel And Tours, Tour Agency, Tomiz Market, Sadar, Lakshmipur.

01/04/2026

UK এবং Moldova ভিজিট ভিসা।
স্বল্প সময়ে যারা ইউরোপ ঢুকতে চান তাঁরা চেষ্টা করতে পারেন।
ডকুমেন্টসহ সাপোর্ট দিবো আমরা।
বিস্তারিত জানতে মেসেজ করুন।

14/12/2025

অনেকেই জানতে চান—একটি উমরাহ প্যাকেজে আসলে কী কী সার্ভিস নেওয়া প্রয়োজন?

মোটাদাগে একটি উমরাহ প্যাকেজে ৬টি গুরুত্বপূর্ণ সার্ভিস থাকে। এর মধ্যে কিছু সার্ভিস আপনি নিজে চাইলে ম্যানেজ করতে পারেন, আবার কিছু সার্ভিসের জন্য বিশ্বস্ত এজেন্সির সহায়তা নেওয়াই নিরাপদ ও প্রয়োজনীয়।

১) এয়ার টিকিট

আপনি চাইলে নিজে এয়ার টিকিট কাটতে পারেন অথবা কোনো বিশ্বস্ত এজেন্সির মাধ্যমেও নিতে পারেন।
নিজে টিকিট কাটলে অনেক সময় বিভিন্ন অফারের কারণে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া যায়—যা একই টিকিট এজেন্সি থেকে নিলে কিছুটা বেশি হতে পারে।

তবে এজেন্সি থেকে টিকিট নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো টিকিট সিকিউরিটি। কোনো কারণে মাদার এজেন্সি কলাপ্স করলেও, যেই এজেন্সি থেকে আপনি টিকিট নিয়েছেন তারা আপনার টিকিট রি-ইস্যু করতে বাধ্য।
এছাড়া উমরাহ টিকিটে PNR–সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ নিয়ম থাকে। সেগুলো সঠিকভাবে ফলো না হলে ইমিগ্রেশনে সমস্যায় পড়তে পারেন।
ডেট চেঞ্জ, রিফান্ড ও রি-ইস্যুর ক্ষেত্রেও এজেন্সির মাধ্যমে নিলে আপনি বাড়তি সুবিধা পাবেন, যা নিজে টিকিট কাটলে সাধারণত পাওয়া যায় না।

২) উমরাহ ভিসা

উমরাহ ভিসা অবশ্যই এজেন্সির মাধ্যমেই করতে হয়। এই ভিসায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যায়।

৩) হোটেল বুকিং

উমরাহ ভিসার জন্য হোটেল বুকিং ইনফরমেশন সাবমিট করা বাধ্যতামূলক।
তাই যেই এজেন্সির মাধ্যমে ভিসা করছেন, তাদের থেকেই হোটেল বুকিং করাটা সবচেয়ে নিরাপদ।
তবে চাইলে Booking/ Agoda সহ অন্যান্য অনলাইন পোর্টাল থেকেও হোটেল বুকিং করে ভিসা করা যায়। সে ক্ষেত্রে পেইড হোটেল বুকিং ডকুমেন্টস ভিসা এজেন্সিকে দিতে হবে এবং ভিসা ফি কিছুটা বেশি হতে পারে।

৪) ট্রান্সপোর্ট

আপনি চাইলে লোকাল ট্রান্সপোর্ট নিজেও ম্যানেজ করতে পারেন।
তবে বর্তমানে সৌদি এয়ারপোর্টগুলোতে—বিশেষ করে জেদ্দা এয়ারপোর্টে—আগে থেকে ট্রান্সপোর্ট বুক না থাকলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়।

আপনি যদি প্রথমবার উমরাহ করতে যান বা পরিবারের সাথে যান, তাহলে ভিসা এজেন্সির মাধ্যমে রিজার্ভ ট্রান্সপোর্ট নেওয়াই নিরাপদ।
এছাড়া চাইলে বাংলাদেশ থেকেই বুলেট ট্রেনের টিকিট কেটে রাখতে পারেন। এয়ারপোর্ট থেকে মক্কা বা মদিনা ট্রেনে ভ্রমণ করলে এবং ট্রেনের টিকিট সাথে থাকলে সাধারণত কোনো সমস্যা হয় না—ইন শা আল্লাহ।

৫) খাবার

মক্কায় প্রচুর বাংলাদেশি খাবারের দোকান রয়েছে।
বিশেষ করে ইব্রাহিম খলিল রোড, হিজরা/মুনশিয়া রোড ও সফওয়া টাওয়ার এলাকায় সহজেই বাঙালি খাবার পাওয়া যায়।
এছাড়া মক্কা ও মদিনায় বিভিন্ন ক্যাটারিং সার্ভিস রয়েছে। চাইলে তুলনামূলক কম খরচে ক্যাটারিংয়ের খাবার নিতে পারেন, যা সরাসরি আপনার হোটেলে পৌঁছে দেওয়া হয়।

৬) সাইট সিয়িং / যিয়ারাহ

মক্কা ও মদিনার সিটি ট্যুর এবং শহরের বাইরে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বাংলাদেশ থেকেই এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করা যায়।
চাইলে সৌদি আরবে পৌঁছেও গাড়ি ভাড়া করতে পারেন। তবে নিজে ভাড়া করতে গেলে ভাষাগত সমস্যার কারণে অনেক সময় ড্রাইভারকে বোঝাতে অসুবিধা হয়, এমনকি প্রতারণার শিকারও হতে হয়।
তাই অভিজ্ঞ কেউ সাথে না থাকলে, আগে থেকেই এজেন্সির মাধ্যমে বুক করাটাই নিরাপদ।



মোটামুটি এই ৬টি সার্ভিস মিলিয়েই একটি সম্পূর্ণ উমরাহ প্যাকেজ তৈরি হয়।
Ayaat Teavel–এ ইন শা আল্লাহ আপনি এই ছয়টি সার্ভিসই পাবেন।

যোগাযোগঃ
Ayaat Travel And Tours.
Call / Whatsapp: +8801743655555

Content © RIZDEEN TRAVELS

আমাদের এক যাত্রী এই মাসেই এখানে জয়েন করছে, ১৫০০ রিয়াল বেতন।এইরকম আমাদের যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্টে মাতামে কাজ করে দ...
30/11/2025

আমাদের এক যাত্রী এই মাসেই এখানে জয়েন করছে, ১৫০০ রিয়াল বেতন।
এইরকম আমাদের যাত্রীরা বিভিন্ন রেস্টুরেন্টে মাতামে কাজ করে দক্ষতা যোগ্যতা অনুযায়ী।

🔧 কাজের ধরণ = রেস্টুরেন্ট, বুফিয়া, খেফছা মাতাম, চায়নিজ মাতাম, কার ওয়াশ,পেট্রোল পাম্প, আবাসিক হোটেল,কফি শপ, ইনডোর, আউটডোর ক্লিনার।
🔧 ফুড ডেলিভারি - সেলারি এবং শর্ত ভিন্ন হয়ে থাকে।
💰 বেতন= ১২০০/১৫০০ রিয়াল বেসিক + ওটি। (প্রতি মাসে)
➤ ৮/১০/১২ ঘন্টা ডিউটি (কাজের ক্ষেত্র বিশেষ ডিউটির সময় কম বা বেশী হয়ে থাকে )
🏠 থাকা= কোম্পানির দায়িত্বে।
🍱 খাবার=নিজের। (কাজের ক্ষেত্র বিশেষে খাবার কোম্পানির হয়ে থাকে)

01743-655555

30/11/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সন্মানিত উমরাহ্ হাজী সাহেবগণ।
ইনশা-আল্লাহ আগামী ৬-৮ এ জানুয়ারি মাসে *সৌদি এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইটে উমরাহ্।

Dhaka-Jeddah, Jeddah-Dhaka

১৪ দিনের প্যাকেজে উমরাহ্ বুকিং চলমান।

★★★আসন সীমিত★★★
প্যাকেজে যা যা অন্তভুক্তঃ

* ভিসা।
* সৌদি এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইট।
* তিন বেলা দেশীয় খাবার।
* ৪-৫ জনের জয়েন্ট হোটেল রুম।
ফুল ট্রান্সপোর্ট।
* মক্কা শরীফ ও মদিনা শরীফের জিয়ারাহ্।
* মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে এপয়েনমেন্ট।
* সার্বক্ষণিক দক্ষ আলেম মোয়াল্লেম গাইড।

★ প্যাকেজ রেইট সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ

📱01743655555

🏬 আয়াত ট্রাভেল এন্ড ট্যুরস।

*নিকুঞ্জ 1, খিলক্ষেত, ঢাকা।

*তমিজ মার্কেট (জনতা ব্যাংক ওয়ান ব্যাংকের নিচতলায়)
মেইন রোড, সদর, লক্ষ্মীপুর।

17/09/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

সন্মানিত উমরাহ্ হাজী সাহেবগণ।
ইনশা-আল্লাহ আগামী ১৫-২০শে অক্টোবর এবং নভেম্বর মাসে *সৌদি এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইট

Dhaka-Madinah, Jeddah-Dhaka

১৪ দিনের প্যাকেজে উমরাহ্ বুকিং চলমান।

★★★আসন সীমিত★★★
প্যাকেজে যা যা অন্তভুক্তঃ

* ভিসা।
* সৌদি এয়ারলাইন্সে ডিরেক্ট ফ্লাইট।
* তিন বেলা দেশীয় খাবার।
* ৪-৫ জনের জয়েন্ট হোটেল রুম।
ফুল ট্রান্সপোর্ট।
* মক্কা শরীফ ও মদিনা শরীফের জিয়ারাহ্।
* মদিনা শরীফে রিয়াজুল জান্নাতে এপয়েনমেন্ট।
* সার্বক্ষণিক দক্ষ আলেম মোয়াল্লেম গাইড।

★ প্যাকেজ রেইট সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ

📱01743655555

🏬 আয়াত ট্রাভেল এন্ড ট্যুরস।

*হাউজ 44, রোড 03, নিকুঞ্জ 1, খিলক্ষেত, ঢাকা।

*তমিজ মার্কেট (জনতা ব্যাংক ওয়ান ব্যাংকের নিচতলায়)
মেইন রোড, সদর, লক্ষ্মীপুর।

উমরাহ যে দরিদ্রতা কমায়, রাসুলের এই হাদিসের চাক্ষুস প্রমান দেখলাম…আমার খুব নিকটাত্মীয় একজন। একসময় বেশ সম্পদশালী ছিলেন। প...
24/11/2024

উমরাহ যে দরিদ্রতা কমায়, রাসুলের এই হাদিসের চাক্ষুস প্রমান দেখলাম…

আমার খুব নিকটাত্মীয় একজন। একসময় বেশ সম্পদশালী ছিলেন। পরবর্তীতে ব‍্যবসায় লসসহ নানা কারনে এতটাই অর্থসংকটে পড়েন যে, এমনও দিন গিয়েছে যে একদিনের বাজার খরচটা পর্যন্ত তার কাছে থাকতো না। চক্ষু লজ্জার কারনে কারো কাছে চাইতেও পারতেন না, এদিকে অর্থ সংকট দিন দিন আরও ঘণিভুত হচ্ছিল।

তার একটি জমি ছিল। যেই জমিটার বাজার মুল্য বেশ চড়া। কিন্তু গত ৫ বছর যাবত এই জমিটি তিনি বহুবার বিক্রি করতে চেয়েও করতে পারেন নি। নানা ভুয়া দখলদারের ভুয়া কাগজপত্রের জেরে এবং ভিলেজ পলিটিক্সের কারনে বহুবারই ক্রেতা কেনার ওয়াদা করেও ফিরে গিয়েছে। একটা পর্যায়ে তিনি আশাই ছেড়ে দিলেন, এই জমি আর বিক্রি করা সম্ভব হবে না।

এদিকে লোনের পর লোন করতে করতে প্রায় ৩০ লক্ষ টাকা লোন হয়ে গিয়েছিল তার। মাঝে মাঝেই আমাকে বলতেন, আল্লাহ যদি আত্মহত্যা করা জায়েজ রাখতো বহু আগেই আমি এই দুনিয়া থেকে চলে যেতাম।

এই বছর এপ্রিলের কাহিনী…

সিদ্ধান্ত নিলেন উমরাহ করতে যাবেন। সবাই অবাক। বাজার খরচ নাই, সেখানে উমরাহ করতে চাওয়া তো বিলাসিতা মনে হয় অনেকের কাছে। কিন্তু তিনি নাছোড়বান্দা। তার বড় ভাই থেকে ১ লক্ষ টাকা লোন করে উমরাহর জন্য নাম লেখালেন।

কিন্তু আল্লাহর কী ফায়সালা। তার উমরাহ ভিসা হলো না। প্লেনের টিকেট কেটেছিলেন আগেই। এয়ারপোর্টে লাগেজ নিয়ে চলে গিয়েছিলেন এই আশায় যে যদি শেষ মুহুর্তে ভিসা আসে। কিন্তু ভিসা আর আসলো না…

একে একে আমরা সবাই প্লেনে উঠে গেলাম। তিনি এয়ারপোর্টের বাইরে ঠায় দাড়িয়ে রইলেন বহুক্ষন।

ক্লান্ত, শ্রান্ত!

একটু ভাবুন তার মনের অবস্থা… ১ লক্ষ টাকা লোন করে যে টিকেট কেটেছিলেন, সেটা ছিল প্রায় নন রিফেন্ডবল। (মানে নানা কাহিনী করে খুব সামান্য টাকা ফেরত পাওয়া গিয়েছিল।)

তার লোনের পরিমান বাড়লো, যাওয়া হলো না উমরাহতেও।

এত বড় পরিক্ষাতে আমি হলে কী করতাম জানি না। কিন্ত তিনি সবর করলেন। কষ্ট ছিল, আফসোস ছিল, কিন্ত সেই সাথে রবের ফায়সালাতে সন্তুষ্টিও ছিল।

মাস দুয়েক আগে! পুনরায় তিনি উমরাহতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কী অদম্য জযবা তার। নানা দিক থেকে আবারও টাকা ম্যানেজ করে উড়াল দিলেন আল্লাহর ঘরের উদ্দেশ‍্যে। এবং ১৩ দিনের মুবারক সফর শেষে বাড়ি ফিরে আসলেন।

ইহরামের চাদর গায়ে তার তাওয়াফ, উমরাহ, আল্লাহর কাছে রোনাজারী, এতদিনকার সবর… সব যেন কবুল হয়ে গেলো একসাথেই।..

ফিরে আসার এক মাসের মাথায় তার সেই জমিটির এক চতুর্থাংশ বিক্রি হয়ে গেলো। যেই জমিটি বিক্রির জন‍্য জুতার তলা ক্ষয় করে ফেলেছিলেন, সেই জমি সেধে এসে কিনে নিলো এক ক্রেতা। এরপর সেই বিক্রির খবর যখন এলাকাতে জানাজানি হলো, আরও একজন ক্রেতা কেনার আগ্রহ প্রকাশ করলেন। অবশেষে মাত্র সপ্তাহখানেকের আলোচনা শেষে আজ রেজিস্ট্রি হয়ে গেলো আরও এক চতুর্থাংশেরও।

অর্ধেক জমি বিক্রি হয়ে গিয়েছে শুনে এখন আর ক্রেতার অভাব হচ্ছে না। জমির ভুয়া দখলদারের কারনে সবাই দোটানার মধ‍্যে থাকলেও, এখন আর সেই ভয়টা নেই।

যাকাত নেয়ার উপযুক্ত ব‍্যক্তি হয়ে গেলেন যাকাত দাতা। এক ঝটকায় ত্রিশ লক্ষ টাকা লোন শোধ হয়ে তিনি আলহামদুলিল্লাহ আজ বেশ বড় ফিগারের অর্থের মালিক।

পৃথিবীর সব মিথ‍্যা হয়ে যেতে পারে। আমার আল্লাহর কথা, তার রাসুলের বানীর একটি অক্ষরও তো মিথ‍্যা হতে পারেনা।

“তোমরা বারবার হজ ও উমরাহ করতে থাক। কারণ এ দুটি দারিদ্র্য ও গুনাহকে এমনভাবে দূর করে, যেমনভাবে হাঁপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে।” - সুনানে নাসায়ী।

_লিখেছেন মুফতি রিজ‌ওয়ানুল কবির হাফি:

______

আপনারা আগামী রমজানে অথবা রমজানের আগে আমাদের সাথে উমরাতে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন, আমরা আশ্বাস দিচ্ছি সর্বোচ্চ মানের সার্ভিসের, ইনশাআল্লাহ।

সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
+8801743655555

আসসালামু আলাইকুম।ইনশা আল্লাহ ডিসেম্বরের ছুটিতে আমরা যাচ্ছি উমরাহ্ সফরে।প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:* ভিসা।* এয়ার টিকেট (ড...
23/11/2024

আসসালামু আলাইকুম।
ইনশা আল্লাহ ডিসেম্বরের ছুটিতে আমরা যাচ্ছি উমরাহ্ সফরে।
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:

* ভিসা।
* এয়ার টিকেট (ডিরেক্ট ফ্লাইট)।
* তিন বেলা দেশীয় খাবার।
* প্রতি ৪-৫ জন।
* ফুল ট্রান্সপোর্ট।
* মক্কা শরীফ ও মদিনা শরীফের জিয়ারাহ।
* মদিনা শরীফের রিয়াজুল জান্নাতের এপয়েনমেন্ট।
* সার্বক্ষণিক মুয়াল্লিমের গাইড লাইন।

প্যাকেজ রেইট সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের সাথে শরীক হতে চাইলে কল করুনঃ
01743655555

ঢাকা অফিস: কসমিক টাওয়ার, বক্স কালভার্ট রোড, পল্টন, ঢাকা।
লক্ষ্মীপুর অফিস: আয়াত ট্রাভেল এন্ড ট্যুরস, জনতা ব্যাংকের নিচে, তমিজ মার্কেট, সদর, লক্ষ্মীপুর।

আসসালামু আলাইকুম।ইনশা আল্লাহ লক্ষ্মীপুর থেকে ডিসেম্বরের ছুটিতে আমরা যাচ্ছি উমরাহ্ সফরে।প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:* ভিসা...
22/11/2024

আসসালামু আলাইকুম।

ইনশা আল্লাহ লক্ষ্মীপুর থেকে ডিসেম্বরের ছুটিতে আমরা যাচ্ছি উমরাহ্ সফরে।

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:

* ভিসা।
* এয়ার টিকেট (ডিরেক্ট ফ্লাইট)।
* তিন বেলা দেশীয় খাবার।
* হোটেল, প্রতি রুমে ৪-৫ জন।
* ফুল ট্রান্সপোর্ট।
* মক্কা শরীফ ও মদিনা শরীফের জিয়ারাহ।
* মদিনা শরীফের রিয়াজুল জান্নাতের এপয়েনমেন্ট।
* সার্বক্ষণিক মুয়াল্লিমের গাইড লাইন।

প্যাকেজ রেইট সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের সাথে শরীক হতে চাইলে কল করুনঃ
01743655555

আয়াত ট্রাভেল এন্ড ট্যুরস, জনতা ব্যাংকের নিচে, তমিজ মার্কেট, সদর, লক্ষ্মীপুর।

07/11/2024
জাপানের ভিজিট ভিসা।স্কাইটাচ টাওয়ার, তমিজ মার্কেট, (জনতা ব্যাংক/ওয়ান ব্যাংকের নিচে) সদর, লক্ষীপুর।+8801743655555(Whatsa...
01/11/2024

জাপানের ভিজিট ভিসা।

স্কাইটাচ টাওয়ার, তমিজ মার্কেট, (জনতা ব্যাংক/ওয়ান ব্যাংকের নিচে) সদর, লক্ষীপুর।

+8801743655555
(Whatsapp)

ইতালিতে এগ্রিকালচার ও স্পন্সর ভিসা।স্কাইটাচ টাওয়ার, তমিজ মার্কেট, (জনতা ব্যাংক/ওয়ান ব্যাংকের নিচে) সদর, লক্ষীপুর।+8801...
01/11/2024

ইতালিতে এগ্রিকালচার ও স্পন্সর ভিসা।

স্কাইটাচ টাওয়ার, তমিজ মার্কেট, (জনতা ব্যাংক/ওয়ান ব্যাংকের নিচে) সদর, লক্ষীপুর।

+8801743655555
(Whatsapp)

Address

Tomiz Market, Sadar
Lakshmipur
3700

Telephone

+8801743655555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaat Travel And Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category