Lake Par Madaripur

Lake Par Madaripur The academic name of the lake is “Shokuni Lake”, The total area is almost 20 acres and important structures of the town are surrounded by this lake. Lake

14/01/2022

প্রসঙ্গ : মাদারীপুরের সাহিত্য

মাদারীপুর পৌরবাসীর সকলকে তার নিজ নিজ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে,অনুরোধক্রমেঃমেয়র মোঃখালিদ হোসেন...
04/08/2021

মাদারীপুর পৌরবাসীর সকলকে তার নিজ নিজ কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে,

অনুরোধক্রমেঃ
মেয়র মোঃখালিদ হোসেন ইয়াদ।
মাদারীপুর পৌরসভা!

23/07/2021
22/12/2019

Beautiful Madaripur সুন্দর শহর মাদারিপুর Love Madaripur ভালোবাসার প্রিয় মাদারিপুর শহর

মাদারিপুরের কৃতী ব্যক্তিত্ব* শাহ মাদার (মৃত্য‌ঃ ১৪৩৪খ্রি.) - প্রখ্যাত সূফী সাধক;* কেদার রায় (মৃত্য‌ঃ ১৬০৩খ্রি.) - বার ভ...
12/12/2019

মাদারিপুরের কৃতী ব্যক্তিত্ব

* শাহ মাদার (মৃত্য‌ঃ ১৪৩৪খ্রি.) - প্রখ্যাত সূফী সাধক;
* কেদার রায় (মৃত্য‌ঃ ১৬০৩খ্রি.) - বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার;
* আলাওল (১৫৯৭-১৬৭৩খ্রি.) - মহাকবি;
* রাজা রাম রায়চৌধুরী (১৬ শতাব্দী) - রাজৈরের খালিয়া অঞ্চলের জমিদার;
* হাজী শরীয়তুল্লাহ (১৭৮০-১৮৪০খ্রি.) - ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা;
* মৌলোবী আব্দুল জব্বার ফরিদপুরী (১৮০১-১৮৭৬খ্রি.) - বিশিষ্ট উর্দু কবি ও লেখক;
* পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯-১৮৬২খ্রি.) - ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা;
* অম্বিকাচরণ মজুমদার (১৮৫১-১৯২২খ্রি.) - বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী; ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি (১৯১৬);
* সূফী আমির শাহ (মৃত্যুঃ ১৯৪৪খ্রি.) - প্রখ্যাত আধ্যাত্মিক সাধক;
* পুলিন বিহারী দাস (১৮৭৭-১৯৪৯খ্রি.) - ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের ঢাকা অনুশীলন সমিতির প্রধান (১৯০৭-১০);
* কিরণ চাঁদ দরবেশ (১৮৭৮-১৯৪৬খ্রি.) - স্বদেশী যুগের রাজনৈতিক কর্মী, কবি, গীতিকার ও সাহিত্য সাধক;
* আবা খালেদ রশীদ উদ্দিন (১৮৮৪-১৯৫৬খ্রি.) - বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ;
* পূর্ণচন্দ্র দাস (১৮৯৯-১৯৫৬খ্রি.) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
* চিত্তপ্রিয় রায়চৌধুরী (১৮৯৪-১৯১৫খ্রি.) - মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর রনাঙ্গনে সম্মুখ যুদ্ধে শহীদ;
* নীরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৯৫-১৯১৫খ্রি.) - মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ;
* মনোরঞ্জন সেনগুপ্ত (১৮৯৮-১৯১৫খ্রি.) - মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ;
* স্বামী প্রণবানন্দ মহারাজ (১৮৯৬-১৯৪১খ্রি.) - স্বদেশী যুগের বিশিষ্ট বিপ্লবী ও বীর সাধক;
* খান বাহাদুর আবদুর রহমান খাঁ (১৮৯০-১৯৬৪খ্রি.) - শিক্ষাবিদ ও সাহিত্যিক; যুক্ত বঙ্গের এডিপিআই(১৯৩৯-৪৫), জগন্নাথ কলেজ এর প্রিন্সিপাল(১৯৪৮-৫৬) ও রেক্টর(১৯৫৬);
* যোগেশচন্দ্র ঘোষ (১৮৮৭-১৯৭১) - আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবং শিক্ষাবিদ; সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা;
* গোষ্ঠ পাল (১৮৯৬-১৯৭৫খ্রি.) - ফুটবলার, ভারত সরকার দ্বারা পদ্মশ্রী উপাধিতে (১৯৬২) ভূষিত হন;
* আলিমুদ্দিন আহম্মদ, খান সাহেব (১৮৯০-১৯৫৭খ্রি.) - মোক্তার ও বিশিষ্ট রাজনীতিবিদ;
* ডাঃ জোহরা কাজী (১৯১২-২০০৭খ্রি.) - ভারতীয় উপমহাদেশ এর প্রথম মহিলা চিকিৎসক;
* মুন্সী মোজাহারুল হক (১৮৯৮-১৯৭৯খ্রি.) - রাজনীতিবিদ ও মাদারিপুরের প্রথম লঞ্চ ব্যাবসায়ী;
* ইস্কান্দার আলী খান (১৯০১-৮৩খ্রি.) - বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ; এমএলএ;
* ফনী ভূষণ মজুমদার (১৯০১-৮১খ্রি.) - এমএলএ, এমপিএ, মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির সদস্য, মন্ত্রী;
* দ্বারকানাথ বারুরী (১৯০৬ -৮৫খ্রি.) - যুক্ত বঙ্গের ও পূর্ব পাকিস্তান মন্ত্রী, পাকিস্তান কন্সটিটিউশন কমিশনের সদস্য(১৯৬০);
* ডাঃ গোলাম মওলা (১৯২০ -৬৭খ্রি.) - ভাষা সৈনিক, এমএলএ, এমএনএ একুশে পদক(২০১০) প্রাপ্ত; বিশিষ্ট চিকিৎসক;
* ড. ফজলুর রহমান খান (১৯২৯-৮২খ্রি.) - বিশ্ববিখ্যাত স্থপতি; আমেরিকান ইঞ্জিনিয়ারিং রেকর্ডের "ম্যান অব দ্যা ইয়ার"(১৯৬৬,৬৯,৭১,৭২), মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(১৯৯৯) প্রাপ্ত;
* পদ্মা দেবী (১৯১৭-৮৩খ্রি.) - ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী;
* গীতা দত্ত (১৯৩০-১৯৭২খ্রি.) - সঙ্গীতশিল্পী; হিন্দি ছবিতে নেপথ্য সঙ্গীত ও বাংলা আধুনিক গায়িকা;
* সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২খ্রি.) - প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও সাংবাদিক;
* আবুল হোসেন মিয়া (১৯১৮-৯৮খ্রিঃ) - কবি, শিশু সাহিত্যিক, শিক্ষক;
* প্রফেসর গোলাম ওয়াহেদ চৌধুরী (১৯২৬-৯৭খ্রি.) - রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও সমাজসেবী; পাকিস্তান কন্সটিটিউশন কমিশনের অনারারি উপদেষ্টা(১৯৬১) ও কেন্দ্রীয় মন্ত্রী(প্রাক্তন);
* রশীদ তালুকদার, (১৯৩৯-২০১১খ্রি.) - বিজ্ঞান জাদুঘর (১৯৭৮) ও বিপিএস (১৯৮২) স্বর্ণপদক প্রাপ্ত ফটো সাংবাদিক;
* আভা আলম (১৯৪৭-৭৬খ্রি.) - সঙ্গীত শিল্পী; মরনোত্তর একুশে পদক(১৯৭৮) স্বর্ণপদক প্রাপ্ত;
* ড. মুহাম্মদ আব্দুর রশীদ (১৯৩৮-৬৯খ্রি.) - ভূ-তত্ত্ববিদ ও গবেষক;
* রাজিয়া মাহবুব (১৯২৭-২০১৩খ্রি.) - বিশিষ্ট সাহিত্যিক; ইউনেস্কো পুরস্কার (১৯৫৭) প্রাপ্ত; লন্ডনের "ইসাবেলা ইটন পুরস্কার" (১৯৬৭) প্রাপ্ত; বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১) প্রাপ্ত;
* স্টুয়ার্ড মুজিবুর রহমান (১৯৪০-৭২খ্রি.) - আগরতলা ষড়যন্ত্র মামলার তিন(৩) নম্বর আসামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক;
* মৌলভী আচমত আলী খান (১৯০৭-৯৩খ্রি.) - এমপিএ, এমপি; বঙ্গীয় গভর্নর মেডেল(১৯৪৩) প্রাপ্ত; মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(২০১৬) প্রাপ্ত;
* বাসুদেব দাশগুপ্ত (১৯৩৮-২০০৫খ্রি.) - হাংরি আন্দোলন এর বিশিষ্ট ঔপন্যাসিক;
* প্রফেসর ড. জিল্লুর রহমান খান(১৯৩৫- ) - রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও লেখক;
* আব্দুল মান্নান শিকদার (১৯৩১- ) - ভাষা সৈনিক; প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী;
* অসীম সাহা (১৯৪৯- ) - কবি ও ঔপন্যাসিক; বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১২) প্রাপ্ত; একুশে পদক (২০১৯) প্রাপ্ত;
* বাশার মাহমুদ (১৯৫২- ) - কবি, সাহিত্যিক, নাট্যকার, সাংবাদিক, গবেষক;
* সৈয়দ আবুল হোসেন (১৯৫০- ) - রাজনীতিবিদ ও সমাজসেবক; প্রাক্তন এমপি ও মন্ত্রী;
* শাজাহান খান (১৯৫২- ) - রাজনীতিবিদ; এমপি; প্রাক্তন মন্ত্রী;
* আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম(১৯৬১- ) - রাজনীতিবিদ ও কৃষিবিদ; প্রাক্তন এমপি;
* মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (১৯৬০- ) - এডমিরাল, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান (২০১৫-২০১৯);
* এ. বি. এম. খায়রুল হক (১৯৪৪− ) - প্রখ্যাত আইনবিদ এবং ১৯ তম প্রধান বিচারপতি (৩০ সেপ্টেম্বর ২০১০ - ১৭ মে ২০১১);
* মোহাম্মদ আসাদুজ্জামান (১৯৩৭− ) - অধ্যাপক ও গবেষক; স্বাধীনতা দিবস পুরস্কার(২০১৭) প্রাপ্ত;
* নকুল কুমার বিশ্বাস (১৯৬৫− ) − কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার;
* নারগিস আক্তার () - চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক; জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০১, ২০১০) প্রাপ্ত;
* সৈয়দা রুবাইয়াত হোসেন (১৯৮১- ) - চিত্রনাট্য লেখক, চলচিত্র পরিচালক;
* সিদ্দিকুর রহমান (১৯৮৪-) - গল্‌ফার; প্রথম বাংলাদেশী এশিয়ান ট্যুর শিরোপা জয়ী (১৯১০);
* মাবিয়া আক্তার (১৯৯৯-) - ভারোত্তলক; ২০১৬ দক্ষিণ এশীয় গেমস এ স্বর্ণপদক জয়ী।

মাদারিপুরের কৃতী ব্যক্তিত্ব

01/03/2019

পূর্ণচন্দ্র দাস ১৯১০ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী সশস্ত্র আন্দোলন পরিচালনার জন্য “মাদারিপুর সমিতি” প্রতিষ্ঠা...

21/04/2016

Address

Lakeview Road, New Town
Madaripur
7900

Alerts

Be the first to know and let us send you an email when Lake Par Madaripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lake Par Madaripur:

Share