02/10/2025
# ইস্ট আফ্রিকা টুরিস্ট ই-ভিসা কিভাবে করবেন?
#উগান্ডা #রুয়ান্ডা #কেনিয়া
#বাংলাদেশের পর্যটক'রা ঘরে বসে, খুবই অল্প সময়ে, খুব সহজেই পেতে পারেন, ইস্ট আফ্রিকা'র ছয় (৬) মাস মেয়াদি মাল্টিপল টুরিস্ট ই-ভিসা ~
★ এই এক ভিসা নিয়ে, আপনি উগান্ডা, রুয়ান্ডা এবং কেনিয়া, মোট তিন-টি (৩) দেশে মাল্টিপল ভ্রমণ করতে পারবেন।
★ মজার বিষয় হচ্ছে, এই ই-ভিসা'য় গিয়েও আপনি উগান্ডা'য় প্রথম এন্ট্রি-র সময় আপনার পাসপোর্টে একটি সুন্দর স্টিকার ভিসা পেয়ে যাবেন।
#প্রয়োজনীয় ডকুমেন্টস ~
#ফরমেট - PNG, BMP, PDF, JPEG
#সাইজ - ৫ কে.বি থেকে ২৫০ কে.বি এর মধ্যে।
#সাধারণত চারটি ডকুমেন্টস বাধ্যতামূলক।
★ পাসপোর্ট এর বায়ো-পেইজ।
★ পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
★ ট্রাভেল আইটিনারি।
★ রিটার্ন সহ এয়ার টিকেট এর বুকিং কপি।
# # ১ম ধাপঃ
★ উগান্ডা সরকার এর নির্ধারিত ভিসা এ্যাপ্লিকেশন ওয়েবসাইটে প্রবেশ করুন ~
https://visas.immigration.go.ug/
★ চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে, আপনার
ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করুন।
★ আবেদন ফর্মে উগান্ডা'য় আপনার থাকার ঠিকানা এবং মোবাইল নম্বর লিখতে হবে।
★ আপনি যদি আপনার কোনো আত্মীয়'র কাছে থাকতে চান তবে সেই ঠিকানা লিখতে পারেন।
★ অন্যথায় একটি হোটেল বুকিং করে, সেই হোটেল এর ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে ফর্ম পূরণ করুন।
★ ভিসা ফি - একশো (১০০) ইউএস ডলার, সেই সাথে সার্ভিস চার্জ (৩) ইউএস ডলার সহ সর্বমোট একশো তিন (১০৩) ইউএস ডলার।
★ সর্বমোট চারটি ধাপে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে। (১) ওয়েভ সাইটে প্রবেশ, (২) ফর্ম পূরণ,
(৩) ডকুমেন্টস আপলোড, (৪) অনলাইন পেমেন্ট।
★ পেমেন্ট এবং আবেদন সম্পূর্ণ করার কিছুক্ষণের মধ্যেই আপনার কনফার্মেশন মেইল চলে আসবে। সেই সাথে আপনার এ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং আপনার ভিসা ট্র্যাক করার অপশন পেয়ে যাবেন।
# # ২য় ধাপঃ
★ ইন্শাআল্লাহ্ এক থেকে দুই (১-২) দিন এর মধ্যে-ই মেইল পেয়ে যাবেন।
★ কখনো কখনো অতিরিক্ত ডকুমেন্টস চাহিদা করতে পারে, সেক্ষেত্রে আবেদন মডিফাই করার অপশন চলে আসবে। সেই অনুযায়ী আবার ডকুমেন্টস আপলোড করতে হবে।
★ অতঃপর আবার এক থেকে দুই (১-২) দিন অপেক্ষা করুন। ইন্শাআল্লাহ্ এই সময়ের মধ্যে-ই সুখবর পেয়ে যাবেন।
★ ভিসা এপ্রোভ হয়ে গেলে, ডাউনলোড করে নিন,
পোস্টে দেয়া ছবির মতো, ইস্ট আফ্রিকা'র ছয় (৬) মাস মেয়াদি মাল্টিপল টুরিস্ট ই-ভিসা। যার স্টে-পারমিট হবে তিন (৩) মাস মাল্টিপল।
★ অতঃপর ছয় (৬) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, আফ্রিকা মহাদেশ এর অনিন্দ্য সুন্দর এই তিনটি (৩) দেশ থেকে।
#ইস্টআফ্রিকা'র সঙ্গে মিশর/বুরুন্ডি/তাঞ্জানিয়া/ইথিওপিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।
#বুরুন্ডি আমাদের-কে অন-এ্যারায়বাল ভিসা দিয়ে থাকে।
★ সেক্ষেত্রে চার/পাঁচ দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ কম পরবে।
#মধ্যেপ্রাচ্যে'র যেকোনো একটি দেশের ভিসা থাকলে ট্রানজিট নিয়ে বিমান টিকেট, যথেষ্ট সস্তায় পেয়ে যাবেন।
#ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আইডি-টা ফলো দিয়ে রাখুন।
#ভিসা #ইভিসা #টুরিস্টভিসা #ইস্টআফ্রিকাটুরিস্টভিসা