T for Travels

T for Travels T for Travels is inspiring you to travel, be curious and experience new things through our tours. So what are you waiting for?? Planning a trip?

Speak to us first
Make your Hassle-Free Travel plans now!!

01/12/2025
এই সামান্য শিক্ষাটা না দিতে পারলে শিক্ষা সফরের কোনো দরকার নেই...😊আসুন সচেতন হই...
07/12/2021

এই সামান্য শিক্ষাটা না দিতে পারলে শিক্ষা সফরের কোনো দরকার নেই...😊

আসুন সচেতন হই...

বিদেশ থেকে বাংলাদেশে আসতে ইচ্ছুক যাত্রীদের যা জানা জরুরী....★ বাংলাদেশের উদ্দেশ্যে আকাশযাত্রা শুরু করার ৪৮ ঘন্টা বা তারও...
03/12/2021

বিদেশ থেকে বাংলাদেশে আসতে ইচ্ছুক যাত্রীদের যা জানা জরুরী....

★ বাংলাদেশের উদ্দেশ্যে আকাশযাত্রা শুরু করার ৪৮ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর টেস্টের জন্য স্যাম্পল দিয়ে নেগেটিভ রেজাল্ট প্রাপ্ত হয়ে যাত্রা শুরু করতে হবে৷ এতদিন পর্যন্ত এক্ষেত্রে ৭২ ঘন্টা সময় এলাও করা হয়েছে। বিস্তারিত সার্কুলার থেকে পড়ে নিন।
★ যেসব যাত্রী গত ১৪ দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা, লেসোথো, বতসোয়ানা, নামিবিয়া, জিম্বাবুয়ে, ঘানা বা এসওয়াতিনিতে ছিলেন তারা বাংলাদেশে আসার পর ১৪ দিন নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন। বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় হোটেল বুকিং এর প্রমাণাদি না দেখালে এয়ারলাইন্স বোর্ডিং পাস ইস্যু করবে না৷ কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের নিজ খরচে ৭ দিন ও ১৪ দিন পর দুইবার কোভিড টেস্ট করানো হবে। বিস্তারিত সার্কুলার থেকে পড়ে নিন।
★ নতুন নিয়ম ৪ ডিসেম্বর ২০২১ তারিখ শনিবার বাংলাদেশ সময় ১২ঃ০০ ঘটিকা হতে কার্যকর হবে।

প্লাস্টিকের নিষ্ঠুর ভালোবাসাটেকনাফ থেকে জাহাজে চড়ে সেন্ট মার্টিন গিয়েছেন কখনো? কিংবা সদরঘাট থেকে চাঁদপুর? টেকনাফ থেকে জা...
15/11/2021

প্লাস্টিকের নিষ্ঠুর ভালোবাসা

টেকনাফ থেকে জাহাজে চড়ে সেন্ট মার্টিন গিয়েছেন কখনো? কিংবা সদরঘাট থেকে চাঁদপুর? টেকনাফ থেকে জাহাজে চড়ার কিছুক্ষণ পরই দেখবেন জাহাজের পেছন পেছন গাংচিলের দল উড়ে আসছে। কেউ কেউ ওদের দিকে চিপস বা বিস্কুট ছুড়ে দিচ্ছে। একটু পর দেখবেন, খালি হওয়া চিপস বা বিস্কুটের প্যাকেট সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। একই ব্যাপার দেখা যাবে চাঁদপুর যাওয়ার পথেও। গাংচিল হয়তো আশপাশে পাবেন না, কিন্তু চিপস, বিস্কুট বা প্লাস্টিকের বোতল ফেলে দেওয়ার দৃশ্য বদলাবে না এতটুকু।

নদী-নালা বা এর আশপাশে আমরা যেসব প্লাস্টিক আবর্জনা ফেলে রাখি, তাদের শেষ গন্তব্য সমুদ্র। প্রতিবছর প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক আবর্জনা সাগরে গিয়ে পড়ে। এই বিপুল পরিমাণ প্লাস্টিকের কারণে সামুদ্রিক পরিবেশ গুরুতরভাবে বিপন্ন হচ্ছে। এমনকি মহাসাগরে বিচরণকারী কোনো কোনো পাখি এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর পাকস্থলী পরীক্ষা করে দেখা গেছে, এর ৮০ শতাংশ জায়গা প্লাস্টিক বর্জ্যে ভর্তি হয়ে আছে। প্লাস্টিক সাধারণত হজম হয় না, যার ফলে আস্তে আস্তে পাখি বা প্রাণীগুলো না খেতে পেরে করুণভাবে মৃত্যুর মুখে পতিত হয়। শুধু প্লাস্টিক বর্জ্যের কারণে প্রতিবছর প্রায় ১০০ মিলিয়ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ও কচ্ছপ মারা যাচ্ছে। খাদ্যশৃঙ্খল ভেঙে যাচ্ছে। ফলে জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে।

প্লাস্টিকের বোতল, ব্যাগসহ বিভিন্ন সামগ্রীর ২০ থেকে ১ হাজার বছর সময় লাগে ভেঙে টুকরো হতে। সাধারণত প্লাস্টিকসামগ্রী ভেঙে টুকরো হয়ে প্রথমে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। পানি ও অন্য খাদ্যের সঙ্গে একসময় এই মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন জীবের দেহে প্রবেশ করে। এমনকি একসময় মাছের সঙ্গে মানুষের শরীরেও প্রবেশ করে চরম স্বাস্থ্যবিপর্যয় ঘটাতে পারে।

এই ছবিটিতে উত্তর প্রশান্ত মহাসাগরের মিডওয়ে প্রবালদ্বীপ থেকে তোলা একটি মৃত অ্যালবাট্রোসের পাকস্থলীর ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। সবচেয়ে কাছের মহাদেশ থেকে দ্বীপটি প্রায় ২ হাজার মাইল দূরে অবস্থিত। ধারেকাছে কোনো কলকারখানা আছে, এমনও নয়। সমুদ্রের এই পাখিগুলো প্রশান্ত মহাসাগর থেকে যখন খাবার সংগ্রহ করে, তখন সাগরে ভেসে বেড়ানো বিভিন্ন প্লাস্টিকও এরা না বুঝে খেয়ে ফেলে এবং নিজেদের ছানাদেরও খাওয়ায়। সমুদ্রে প্লাস্টিক-দূষণ যে কত ভয়াবহ আকার ধারণ করেছে, এ ছবিটি তার জলজ্যান্ত প্রমাণ।

দীর্ঘ প্রতিক্ষার অবসান।আগামী ১৮ই নভেম্বর-২০২১ইং তারিখ থেকে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করবে পর্যটকবাহী জ...
15/11/2021

দীর্ঘ প্রতিক্ষার অবসান।আগামী ১৮ই নভেম্বর-২০২১ইং তারিখ থেকে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করবে পর্যটকবাহী জাহাজ।

ইনশাআল্লাহ তথ্যপূর্ণ ও কার্যকরী ২ দিন হবে। ধন্যবাদ বাংলাদেশ পর্যটন বোর্ড👍
13/11/2021

ইনশাআল্লাহ
তথ্যপূর্ণ ও কার্যকরী ২ দিন হবে।
ধন্যবাদ বাংলাদেশ পর্যটন বোর্ড👍

05/11/2021

😍😍

30/10/2021

সুযোগ হলেই ভ্রমণ করুন, আর নিজের মনটাকে সতেজ রাখুন। #লাইকT_for_Travels

28/10/2021

শ্রীমঙ্গল

ভারতের পর্যটন ভিসা পুরোপুরি চালু হচ্ছে। তবে আমাদের উচিৎ কিছুটা বাড়তি সতর্কতা সাথেই ভারতে ভ্রমণ করা।
24/10/2021

ভারতের পর্যটন ভিসা পুরোপুরি চালু হচ্ছে। তবে আমাদের উচিৎ কিছুটা বাড়তি সতর্কতা সাথেই ভারতে ভ্রমণ করা।

Address

M J Rapa Plaza, Sreemangal
Maulvi Bazar
3210

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801613085111

Website

Alerts

Be the first to know and let us send you an email when T for Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T for Travels:

Share

Category