Smart Tourism bd

Smart Tourism bd ভ্রমন সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদান ও সহযোগিতা করাই মূল উদ্দেশ্য

🍀🍁বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পর্যটকদের কাছে অত্যান্ত আকর্ষনীয়।...
05/01/2025

🍀🍁বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পর্যটকদের কাছে অত্যান্ত আকর্ষনীয়। এই উপজেলাতে যেমন রয়েছে বিভিন্ন ধর্ম-বর্ণ, কৃষ্টি-কালচার, ইতিহাস, নিদর্শন, নিসর্গ-পাহাড়- অরণ্যসহ প্রাকৃতিক ঐতিহ্য। আছে নৃতাত্তিক জনগোষ্ঠেীর বিচিত্র জীবনাচার। দেশের অন্যান্য এলাকা থেকে ভিন্ন এই এলাকায় রয়েছে সকল ধর্ম ও দল-মতের মানুষের মধ্যে সহানুভূতি ও সম্প্রীতি। চা শিল্পসমৃদ্ধ এ উপজেলা লেবু, আনারস, খাসিয়া পান, কাঠ, রাবার, গ্যাস, হাওড়, বিল, নদী-নালা পাহাড়ি ছড়াসহ প্রাকৃৃতিক সম্পদে ভরপুর। বিশেষ করে দুটি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গলকে বলা হয় পর্যটন নগরীখ্যাত ‘চায়ের রাজধানী’। এখানকার প্রকৃতি ও পরিবেশ দেশি-বিদেশি পর্যটকদের কাছে স্বর্গোদ্যান হিসেবে পরিচিত। শ্রীমঙ্গলে অবস্থান করেই পর্যটকরা বৃহত্তর সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করে থাকেন।

🍀🍁নিম্নে এ অঞ্চলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ :
২৪ ফিট উচ্চতার দুটি পাতা একটি কুঁড়ি তোলার দৃশ্যসম্বলিত ‘চা কন্যা’ ভাস্কর্য’, চা শিল্পের সাথে সংশ্লিষ্টদের ইতিহাস ও তথ্যসম্বলিত টি মিউজিয়াম, মনোমুগ্ধকর চা বাগান, দার্জিলিং টিলা (এমআর খান চা বাগান), বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (মিনি চিড়িয়াখানা), লাউয়াছড়া জাতীয় উদ্যান, রমেশের সেভেন লেয়ারের (সাত রংয়ের) ‘নীলকন্ঠ’ চা কেবিন, মাধবপুর লেইক, খাসিয়া পুঞ্জি, বাংলাদেশের সর্ববৃহৎ মধবকুন্ড জলপ্রপাত, মিঠা পানির মাছ ও পরিযায়ী পাখির অভয়াশ্রম ‘বাইক্কা বিল’, বধ্যভূমি-৭১, বাংলাদেশ চা গবেষনা কেন্দ্র (বিটিআরআই), রাজঘাট ও ভাড়াউড়া লেক, হজম ও লাল ঠিলা, হরিণছড়া গলফ্ মাঠ, খেজুরী ছড়ার ডিনস্ট্রন সিমেট্রি, টিপড়া, গারো ও মুণিপুরী পল্লী, বীর শ্রেষ্ট হামিদুর রহমান স্মৃতিসৌধ।

🌹❤️(প্যাকেজ-১)❤️🌹
Tea Capital Tours Of Srimangal
4 Days & 3 Nights

প্রথম দিন ০৯ জানুয়ারী ২০২৫ইং :
স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টার থেকে অতিথিদের রিসিভ করে নিয়ে যাওয়া হবে হোটেল/রিসোর্ট/রেষ্ট হাউজ/গেষ্ট হাউজে। সেখানে চেক ইন করে ফ্রি টাইম পাস/নিজের মতো করে ঘুরাঘুরি এবং হোটেলে রাত্রীযাপন।

দ্বিতীয় দিন : ১০ জানুয়ারী ২০২৫ ইং
সকালে নাস্তার পর হোটেল থেকে ‘হারমোনী ফেস্টিভ্যাল’ মেলাস্থলে নিয়ে যাওয়া। সেখানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী কালচারাল প্রোগ্রাম ও মেলা প্রাঙ্গণ নিজের মতো করে উপভোগ শেষে স্থানীয় পরিবেশে দুপুরের খাবারের পর পড়ন্ত বিকেলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই), ফিনলে চা বাগান, মুক্তি যুদ্ধের স্মৃতিবিজড়িত ‘বধ্যভূমি-৭১’, মুণিপুরী পল্লী ও রমেশের সাত রংয়ের (নীলকন্ঠ) চা কেবিন পরিদর্শন শেষে হোটেলে ফিরে আসা এবং রাত্রীযাপন।

তৃতীয় দিন : ১১ জানুয়ারী ২০২৫ইং
সকালে নাস্তার পর অতিথিদের নিয়ে যাওয়া হবে জীববৈচিত্র্যে ভরপুর ও নান্দনিক সৌন্দর্য ও রুপমমতায় অনন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে। সেখান থেকে মাধবপুর লেইক পরিদর্শন শেষে স্থানীয় পরিবেশে দুপুরের খাবার শেষে লাক্সারী নুরজাহান চা বাগান হয়ে পরন্ত বিকেলে চা শিল্পের সাথে সংশ্লিষ্টদের ইতিহাস ও তথ্যসম্বলিত ‘টি মিউজিয়াম’ দেখে ‘হারমোনী ফেস্টিভ্যাল’ মেলা প্রাঙ্গনে কালচারাল প্রোগ্রাম নিজের মতো করে উপভোগ শেষে হোটেলে ফিরে রাত্রীযাপন।

চতুর্থ দিন : ১২ জানুয়ারী ২০২৫ইং
সকালে নাস্তার পর হোটেল চেক আউট করে অতিথিদের নিয়ে যাওয়া হবে ঢাকা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২৪ ফিট উচ্চতার দুটি পাতা একটি কুঁড়ি তোলার দৃশ্যসম্বলিত ‘চা কন্যা’ ভাস্কর্যটি সবিস্ময়ে একপলক দৃষ্টি ও ফটোসেশনের জন্য। সেখান থেকে চলে যাব দেশি মাছ ও পরিযায়ী পাখির অভয়াশ্রম হাইল হাওরের ‘বাইক্কা বিল’। বাইক্কা বিল পরিদর্শনের পর স্থানীয় পরিবেশে দুপুরের খাবারের শেষে সিতেশ দেবের ‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ (মিনি চিড়িয়াখানা) পরিদর্শন শেষে বিস্তৃর্ণ চা বাগানে ফটোসেশন স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টারে নিয়ে ট্যুরের সমাপ্তি।

প্যাকেজ মূল্য:
জনপ্রতি =৯,৯৯০/ । ৮জন বা তার অধিক হলে =৮,৯৯০/- টাকা জনপ্রতি।

🌹❤️(প্যাকেজ-২)❤️🌹
Tea Haven Tours Of Srimangal
3 Days & 2 Night

প্রথম দিন ০৯ জানুয়ারী ২০২৫ইং :
স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টার থেকে অতিথিদের রিসিভ করে নিয়ে যাওয়া হবে হোটেল/রিসোর্ট/রেষ্ট হাউজ/গেষ্ট হাউজে। সেখানে চেক ইন করে ফ্রি টাইম পাস/নিজের মতো করে ঘুরাঘুরি এবং হোটেলে রাত্রীযাপন।

দ্বিতীয় দিন : ১০ জানুয়ারী ২০২৫ ইং
সকালে নাস্তার পর হোটেল থেকে ‘হারমোনী ফেস্টিভ্যাল’ মেলাস্থলে নিয়ে যাওয়া। সেখানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী কালচারাল প্রোগ্রাম ও মেলা প্রাঙ্গণ নিজের মতো করে উপভোগ শেষে স্থানীয় পরিবেশে দুপুরের খাবারের পর পড়ন্ত বিকেলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই), ফিনলে চা বাগান, মুক্তি যুদ্ধের স্মৃতিবিজড়িত ‘বধ্যভূমি-৭১’, মুণিপুরী পল্লী ও রমেশের সাত রংয়ের চা কেবিন পরিদর্শন শেষে হোটেলে ফিরে আসা এবং রাত্রীযাপন।

তৃতীয় দিন : ১১ জানুয়ারী ২০২৫ইং
সকালে নাস্তার পর হোটেল চেক আউট করে অতিথিদের নিয়ে যাওয়া হবে জীববৈচিত্র্যে ভরপুর ও নান্দনিক সৌন্দর্য ও রুপমমতায় অনন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে। সেখান থেকে মাধবপুর লেইক পরিদর্শন শেষে স্থানীয় পরিবেশে দুপুরের খাবার শেষে লাক্সারী নুরজাহান চা বাগান হয়ে পরন্ত বিকেলে চা শিল্পের সাথে সংশ্লিষ্টদের ইতিহাস ও তথ্যসম্বলিত ‘টি মিউজিয়াম’ দেখে ‘হারমোনী ফেস্টিভ্যাল’ মেলা প্রাঙ্গনে কালচারাল প্রোগ্রাম নিজের মতো করে উপভোগ শেষে সন্ধ্যায় স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টারে নিয়ে ট্যুরের সমাপ্তি।

প্যাকেজ মূল্য:
জনপ্রতি =৬৯৯০/-। ৮ জন বা তার বেশি হলে =৫৯৯০/- টাকা জনপ্রতি।

🌹❤️(প্যাকেজ-৩)❤️🌹
Harmony Festival Tours Of Srimangal
2 Days & 1 Night

প্রথম দিন ০৯ জানুয়ারী ২০২৫ইং :
স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টার থেকে অতিথিদের রিসিভ করে নিয়ে যাওয়া হবে হোটেল/রিসোর্ট/রেষ্ট হাউজ/গেষ্ট হাউজে। সেখানে চেক ইন করে ফ্রি টাইম পাস/নিজের মতো করে ঘুরাঘুরি এবং হোটেলে রাত্রীযাপন।

দ্বিতীয় দিন : ১০ জানুয়ারী ২০২৫ ইং
সকালে নাস্তার পর হোটেল চেক আউট করে অতিথিদের নিয়ে যাওয়া হবে ‘হারমোনী ফেস্টিভ্যাল’ মেলাস্থলে। সেখানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী কালচারাল প্রোগ্রাম ও মেলা প্রাঙ্গণ নিজের মতো করে উপভোগ শেষে স্থানীয় পরিবেশে দুপুরের খাবারের পর পড়ন্ত বিকেলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই), ফিনলে চা বাগান, মুক্তি যুদ্ধের স্মৃতিবিজড়িত ‘বধ্যভূমি-৭১’, মুণিপুরী পল্লী ও রমেশের সাত রংয়ের চা কেবিন পরিদর্শন শেষে স্থানীয় রেল স্টেশন/বাস কাউন্টারে নিয়ে ট্যুরের সমাপ্তি।

প্যাকেজে অন্তভূক্ত:
প্রাইভেট ট্রান্সপোর্ট, স্ট্যান্ডার্ড মানের হোটেল/রেষ্ট হাউজ/গেষ্ট হাউজ/কটেজ, সকল দর্শণীয় স্থানের প্রবেশ ফি, দুপুরের খাবার, গাইড সার্ভিস, হোটেল-রেল স্টেশন/বাস কাউন্টারে পিক-আপ এন্ড ড্রপ।

প্যাকেজে বহির্ভূত:
ব্যাক্তিগত সকল খরচ, সকালের নাস্তা, রাতের খাবার, গাইড/ড্রাইভার টিপ্স (ঐচ্ছিক) ও ফটোগ্রাফার।

প্যাকেজ মূল্য:
জনপ্রতি =৪৯৯০/- । ৮জন বা তার বেশি হলে =৩৯৯০/- টাকা জনপ্রতি।

(বি. দ্র. নূন্যতম দুই জন ও ল্যান্ড প্যাকেজের জন্য প্রযোজ্য। মেলা উপলক্ষে প্যাকেজটি বুকিংয়ের জন্য নিম্নের নাম্বারে যোগাযোগ করে ৫০% অগ্রিম প্রদানের মাধ্যমে কনফার্ম করতে হবে। আগত অতিথিদের জন্য আকর্ষনীয় গিফটের ব্যবস্থা রয়েছে।)

যোগাযোগ :
ট্যুর গাইড এন্ড ট্যুর অপারেটর এসোসিয়েশন অব মৌলভীবাজার।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
০১৭১১-৭৩৬০৯৫ (এম এ রকিব), ০১৬৭৫-০১৬১২৭ (শফিকুল ইসলাম রুম্মন)।
০১৭৫১-৮৮০৯৭৫ (পংকজ), ০১৭২৩-২৯২৯৯৪ (তাপস)

#শ্রীমঙ্গল #চায়েরদেশ #ভ্রমন #পর্যটন #মৌলভীবাজার #শ্রীমঙ্গলের দর্শণীয় স্থান #হারমোনি #ফেস্টিভ্যাল #চাবাগান #লাউয়াছড়া #ট্যুরিজম garden Capital

সবাইকে সাদরে আমন্ত্রিত...
31/12/2024

সবাইকে সাদরে আমন্ত্রিত...

জরুরী ভিত্তিতে বেলারুসে নিয়োগওয়ার্ক পারমিট ভিসায় জরুরী ভিত্তিতে ইউরোপের দেশ বেলারুসে বিভিন্ন ফ্যাক্টরীতে কাজের জন্য লো...
13/07/2024

জরুরী ভিত্তিতে বেলারুসে নিয়োগ
ওয়ার্ক পারমিট ভিসায় জরুরী ভিত্তিতে ইউরোপের দেশ বেলারুসে বিভিন্ন ফ্যাক্টরীতে কাজের জন্য লোক নিয়োগ করা হবে।
দের মাসে ম্যানপাওয়ার করে ফ্লাইট।

ক্রোয়েশিয়া ও সার্বিয়া  জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি #ক্রোয়েশিয়াকাজের ধরন : ১. হাউসকিপিং স্টাফ বেতন: ৫০০০+খাবার ৫০০ কুনা ।২....
04/07/2024

ক্রোয়েশিয়া ও সার্বিয়া জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

#ক্রোয়েশিয়া

কাজের ধরন :
১. হাউসকিপিং স্টাফ
বেতন: ৫০০০+খাবার ৫০০ কুনা ।
২. মাস্টার্ শেফ
বেতন: ৬০০০+খাবার ৫০০ কুনা ।
৩. কিচেন হেলপার
বেতন: ৫০০০+খাবার ৫০০ কুনা ।
৪. ওয়েটার:
বেতন ৫০০০+খাবার ৫০০ কুনা ।
৫. ক্লিনার: বেতন ৫০০০+খাবার ৫০০ কুনা ।

প্রয়োজনীয় ডকুমেন্ট
পাসপোর্ট, ছবি ও কর্ম দক্ষতার সার্টিফিকেট ।

#সার্বিয়া

প্রয়োজনীয় তথ্যঃ
০১. বয়স সীমা ১৮-৪৫ বছর। খাবার নিজের, বাসস্থান, চিকিৎসা, ইন্সুরেন্স ও পরিবহন কোম্পানি বহন করবে। ২ বছর পরে দেশে আসার বিমান ভাড়া যাত্রী বহন করবে। ওয়ার্ক পারমিট এক মাসে হবে এবং ভিসা ১.৫/২ মাসে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রায় ৮ম শ্রেণি সমমানের হতে হবে। বেসিক ইংলিশ জানতে হবে। পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ১৮ মাস। পাসপোর্ট জমা দেওয়ার পর ১ মাসের ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. ছবি ০৮ কপি (৩৫*৪৫) সাদা ব্যাকগ্রাউন্ডে, ল্যাব প্রিন্ট ও ম্যাট পেপারে হতে হবে।
২. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর ৬ মাস মেয়াদ থাকতে হবে।
৩. প্রার্থীকে ০২ মিনিটের একটি ভিডিও দিতে হবে (নিজের ও সংশ্লিষ্ট দেশের কাজ করা সম্পর্কে)
৪. কর্মীর কাজের সংশ্লিষ্ট ও বিভিন্ন যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত বায়োডাটা ও একটি ফুল সাইজ ছবিসহ জমা দিতে হবে।

যোগাযোগের ঠিকানা
স্মার্ট ট্যুরিজম
কলেজ রোড, শ্রীমঙ্গল।

নিউজিল্যান্ড, ফান্স ও গ্রিসে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি #নিউজিল্যান্ডনিউজিল্যান্ডের পারমিট এবং ভিসা ১ মাসে - মানপাওয়ার করে ফ্...
04/07/2024

নিউজিল্যান্ড, ফান্স ও গ্রিসে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

#নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পারমিট এবং ভিসা ১ মাসে - মানপাওয়ার করে ফ্লাইট!
প্রাকৃতিক সুন্দর ও সম্পদে ভরপুর অস্ট্রেলিয়া মহাদেশের ধনাঢ্য রাষ্ট্র নিউজিল্যান্ডে দের মাসেই ফ্লাইট!
* ১ মাসের ভেতরই ভিসা।
* দের মাসে ফ্লাইট
* কাজের ধরন -
কৃষি ৩৫০০ বেতন
কনস্ট্রাকশন ৩৫০০ বেতন
প্যাকেজিং ৩৫০০ বেতন
হোটেল ৩৫০০ বেতন
রেষ্টুরেন্ট ৪০০০ বেতন
ক্লিনার বেতন ৩৫০০ বেতন
বিভিন্ন ফ্যাক্টরি ৩৫০০ বেতন
ডাইভার ৪৫০০ বেতন
* বেতন-
নিউজিল্যান্ডে ডলার
* লেনদেন
পাসপোর্ট এর সঙ্গে ১ লাখ।
পারমিট এবং ভিসা আসলে ৫ লাখ।
ফ্লাইট এর সময় সম্পূর্ণ টাকা পরিশোধ।

#ফ্রান্স

১. কাজের ধরণঃ টেকনিশিয়ান
ডিউটিঃ ৮ ঘন্টা
বেতনঃ ২৫০০ USD
২. কাজের ধরণঃ জেনারেল লেবার
ডিউটিঃ ৮ ঘন্টা
বেতনঃ ২০০০ USD
৩. কাজের ধরণঃ ফ্যাক্টরী লেবার
ডিউটিঃ ৮ ঘন্টা
বেতনঃ ২০০০ USD
৪. কাজের ধরণঃ কনস্ট্রাকশন লেবার
ডিউটিঃ ৮ ঘন্টা
বেতনঃ ২০০০ USD
শর্তাবলীঃ
সপ্তাহে ৬ দিন + ওভার টাইম।
ভিসা চুক্তির মেয়াদ ২ বছর। (নবায়নযোগ্য)
খাবারঃ নিজ, থাকাঃ কোম্পানী।
অন্যান্য সুযোগ সুবিধা ফ্রান্সের শ্রম আইন অনুযায়ী।

#গ্রিস

১. কাজের ধরণঃ এগ্রিকালচার
মাসিক বেতনঃ ১০০০ ইউরো
ডিউটিঃ সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা করে প্রতিদিন + ওভার টাইম
২. কনস্ট্রাকশন,
মাসিক বেতনঃ ৯০০ ইউরো
ডিউটিঃ সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা ওভার টাইম।
৩. ফ্যাক্টরী ওয়ার্কার
মাসিক বেতনঃ ৮০০ ইউরো
ডিউটিঃ সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা ওভার টাইম।
শর্তাবলী সমূহঃ
* পার্সপোর্ট, ছবি, এন আইডি কার্ড লাগবে।
* ভিসা চুক্তির মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য)
* খাবারঃ নিজ, থাকাঃ কোম্পানী।
* অন্যান্য সুযোগ সুবিধা গ্রিস শ্রম আইন অনুযায়ী।

যোগাযোগ :
স্মার্ট ট্যুরিজম
কলেজ রোড, শ্রীমঙ্গল।

আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে পর্যটকদের আনাগোনা বেড়েছে বেশ। ঈদুল আযহাকে উপলক্ষ করে পরিবার-পরিজন নিয়ে চায়ের রাজ্...
20/06/2024

আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে পর্যটকদের আনাগোনা বেড়েছে বেশ। ঈদুল আযহাকে উপলক্ষ করে পরিবার-পরিজন নিয়ে চায়ের রাজ্যে এসেছেন তারা।

পর্যটকদের আগমনে ব্যস্থ সময় পার করছেন হোটেল/রিসোর্ট কর্মকর্তা, কর্মচারীগন। ডি’মোর রিসোর্ট গত বুধবার থেকে হাউজ রয়েছে বলে প্রতিষ্ঠানটির ম্যানেজার (অপারেশন) লোকমান হোসেন অপু জানিয়েছেন।

আগত পর্যটকরা বৃষ্টির ফাঁকে ফাঁকে সুযোগ বুঝে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন চা, রাবার বাগানসহ বিভিন্ন দর্শণীয় স্থানগুলোতে। প্রকৃতির সাথে মিলেমিশে ছবি তুলেছেন ইট-পাথরের শহর থেকে আসা অতিথিরা।

তবে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা বেশির ভাগ পর্যটক অবসর সময় কাটিয়েছেন বিভিন্ন রিসোর্ট এরিয়ার মধ্যে বলেও অনেকে জানিয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে চা, রাবার বাগানসহ ট্যুরিষ্ট ভিলেজ রাধানগরে গিয়ে দেখাযায় স্মৃতির পাতায় ধরে রাখতে ভ্রমনপ্রেমীরা একে অন্যের ছবি তুলেছেন প্রকৃতির সাথে মিশে। আবার অনেকেই বিভিন্ন রিসোর্টের সুইমিংপুলে ছোট সোনামনিদের নিয়ে উল্লাস করতে দেখা গেছে।

বিউটিফুল ভিয়েতনাম (Beautiful Vietnam) কে কে ভ্রমন করতে চান ?
11/06/2024

বিউটিফুল ভিয়েতনাম (Beautiful Vietnam) কে কে ভ্রমন করতে চান ?

চায়ের দেশের চা কন্যা ভাস্কর্যটি অনেক সুন্দর না ? যারা ঈদের ছুঠিতে পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে শ্রীমঙ্গল ভ্রম...
10/06/2024

চায়ের দেশের চা কন্যা ভাস্কর্যটি অনেক সুন্দর না ?
যারা ঈদের ছুঠিতে পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে শ্রীমঙ্গল ভ্রমন করতে আগ্রহী তারা ঝামেলামুক্ত, আনন্দদায়ক ভ্রমনের জন্য নির্দিধায় স্মার্ট ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন।

০১৭৪৮-৯০৮০৩৪

31/05/2024

Address

Collage Road, Sreemangal
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when Smart Tourism bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Tourism bd:

Share

Category