Tourist Service Sreemangal

Tourist Service Sreemangal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tourist Service Sreemangal, Travel Company, Sreemangal, Sylhet, Maulvi Bazar.

Local Sightseeing Tour Agency
Online Hotel Resort & Tour Booking

We offer luxury resort booking, transport, tour packages & expert guides for a perfect Travel experience in Sreemangal.

31/10/2026

বাচ্চারা আরিফ আঙ্কেলের সাথে সাদাপতে আসছে 😁

3 night 4 day Sreemangal to Sylhet tour

#শ্রীমঙ্গল #সিলেট #সাদাপাথর

মাত্র ১১,৯৬৪ টাকায় কাপলদের জন্য শ্রীমঙ্গলে এক রাত দুই দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্যাকেজ। প্রকৃতির মাঝে একদম পরিপাটি, শা...
30/10/2026

মাত্র ১১,৯৬৪ টাকায় কাপলদের জন্য শ্রীমঙ্গলে এক রাত দুই দিনের একটি সম্পূর্ণ ট্যুর প্যাকেজ। প্রকৃতির মাঝে একদম পরিপাটি, শান্ত ও আরামদায়ক 3 Star টাইপের রিসোর্টে রাত্রিযাপন, দুই দিন পার্সোনাল সিএনজি দিয়ে ঘুরাঘুরি এবং সম্পূর্ণ রিল্যাক্স একটি পরিবেশে ভ্রমণের সবকিছুর ব্যবস্থা।

💑 Couple Package
👨‍👩‍👧 2 Adults + 1 Kid (5 Years)
• Sun - Wed : ১১,৯৬৪ ৳ থেকে শুরু
• Thu - Sat : ১২,৯৮৮ ৳ থেকে শুরু

⏳ Duration: 1 Night 2 Days

📦 প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
• AC Couple Deluxe Room-এ রাত্রিযাপন
• সকালের Complimentary Buffet Breakfast
• দুই দিন পার্সোনাল সিএনজি দিয়ে দুই ধরনের সাইটসিং
• গাইড সার্ভিস
• রিসোর্টের সকল সাধারণ সুবিধা ব্যবহার

🏡 আবাসন সুবিধাঃ
• বালিশিরা রিসোর্টে রাত্রিযাপন
• পাহাড়ের ভিউসহ সুইমিং পুল
• নিজস্ব রেস্টুরেন্ট সুবিধা
• Kids Play Zone
• Free WiFi ও TV সুবিধা
• Free Parking
• In-room Tea/Coffee সুবিধা
• পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ

🎀 বিশেষ করে আমাদের এই প্যাকেজে দুই ধরনের সাইটসিং অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম দিনে থাকছে Hidden Offbeat Special Sightseeing এবং দ্বিতীয় দিনে থাকছে Regular Sightseeing। অর্থাৎ, দুই দিনেই সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

📍 প্রথম দিনের Special Hidden Offbeat Sightseeingঃ
• পাহাড়ের গোপন লেক
• পাহাড়ের উপর থেকে চা বাগানের অপূর্ব সৌন্দর্য
• অফবিট চা বাগান ভিউ
• স্থানীয় সংস্কৃতি ও আদিবাসী গ্রামীণ জীবন
• ভিউ পয়েন্ট থেকে শ্রীমঙ্গলের প্যানোরামিক দৃশ্য

রেগুলার জনপ্রিয় জায়গাগুলো ঘোরার পাশাপাশি অনেকেই শ্রীমঙ্গলের কিছু হিডেন ও অফবিট জায়গা ঘুরে দেখতে চান। কিন্তু সঠিক গাইডলাইন ও পরিচিতি না থাকায় অনেকেরই সেই সুযোগ হয়ে ওঠে না।

তাই প্রথম দিনের জন্য আমরা রেখেছি আমাদের Special Hidden Sightseeing, যেখানে আপনারা শ্রীমঙ্গলের কিছু কম পরিচিত ও অফবিট সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

📍 দ্বিতীয় দিনের Regular Sightseeingঃ
• লাউয়াছড়া ন্যাশনাল পার্ক
• মাধবপুর লেক
• নূরজাহান চা বাগান
• আদি নীলকণ্ঠ কেবিন
• রাবার বাগান
• লাল পাহাড়

🏡 আমাদের এই রিসোর্টে রয়েছেঃ

• Couple Deluxe Room
• Superior Couple Deluxe Room
• Single Copule cottage
• Couple Cottage
• Couple Villa with pool (Private Swimming Pool)
• Family Cottage
• Family Villa Room

আপনারা চাইলে উপরোক্ত যেকোনো রুমের সাথে কাস্টমাইজড প্যাকেজ নিতে পারবেন।

এছাড়াও ফ্যামিলি, বন্ধু-বান্ধব কিংবা গ্রুপ ট্যুরের জন্য সম্পূর্ণ নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টম প্যাকেজের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হবে।

⏳ অফারটির মেয়াদঃ
• ০১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

🚩 রিসোর্ট লোকেশন: রাধানগর, শ্রীমঙ্গল

📌 বুকিং নিশ্চিত করতে যা যা প্রয়োজনঃ
• বৈধ NID কার্ড বাধ্যতামূলক
• কাপল বুকিং-এর ক্ষেত্রে অবশ্যই বিবাহিত হতে হবে

এই অফার প্যাকেজ এবং বুকিং সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

Tourist Service Sreemangal
📲 WhatsApp: 01893-375035

গাজীপুরের কর্মসংস্থান ব্যাংক শাখার সম্মানিত ম্যানেজার মোবারক হোসেন স্যার শ্রীমঙ্গলে প্রথমবারের মতো পরিবার নিয়ে ভ্রমণের ...
27/10/2026

গাজীপুরের কর্মসংস্থান ব্যাংক শাখার সম্মানিত ম্যানেজার মোবারক হোসেন স্যার শ্রীমঙ্গলে প্রথমবারের মতো পরিবার নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছিলেন। কিন্তু কাজের ব্যস্ততা এবং পূজার ছুটিতে রিসোর্ট ও অন্যান্য বুকিংয়ের সীমাবদ্ধতার কারণে সুন্দরভাবে পুরো ট্যুরটি পরিকল্পনা করা তাঁর জন্য কিছুটা কঠিন হয়ে পড়েছিল।

ঠিক সেই সময় তিনি যোগাযোগ করেন Tourist Service Sreemangal-এর সঙ্গে। উনার চাহিদা অনুযায়ী আমরা সাজিয়ে দিই শ্রীমঙ্গল ও সিলেট মিলিয়ে ৩ রাত ৪ দিনের একটি সুন্দর ট্যুর প্ল্যান। প্রথম দিন ছিল শ্রীমঙ্গলের অফবিট জায়গাগুলো, পরবর্তী দুই দিনের মধ্যে শ্রীমঙ্গলের রেগুলার জায়গা এবং তৃতীয় দিন অন্যান্য গল্প মাঠ সহ দর্শনীয় স্থান এবং শেষ দিনে শ্রীমঙ্গল থেকে প্রাইভেট কার নিয়ে সিলেটের রাতারগুল, সাদাপাথর ও ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার পরিদর্শনের পরিকল্পনা। পাশাপাশি শ্রীমঙ্গলে দুটি রিসোর্টে থাকার ব্যবস্থাও ছিল এই আয়োজনের অংশ।

আমাদের পরিকল্পনাটি তাঁর ভালো লাগে এবং দ্রুত বুকিং সম্পন্ন করেন। আমাদের মাধ্যমে ভ্রমণ শেষে তিনি ও তাঁর পরিবার খুবই সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতেও আমাদের মাধ্যমে এই অঞ্চলে আবারও ভ্রমণের পরিকল্পনা করার আশ্বাস দিয়েছেন।

স্যারকে আন্তরিক ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য। আপনাদের ভালো লাগা ও সন্তুষ্টিই আমাদের কাজের প্রতি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয়।

আপনারাও যদি পরিবার, কাপল কিংবা কর্পোরেট টিম নিয়ে শ্রীমঙ্গল ও সিলেট ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনার পছন্দ ও সময় অনুযায়ী ট্যুর প্ল্যান, রিসোর্ট বুকিং ও পরিবহনসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে।

Tourist Service Sreemangal ™
WhatsApp: 01893-375035

নওগাঁ থেকে শাহারিয়ার ফেরদৌস ভাই উনার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সঠিক ট্যুর প্ল্যান না ...
25/10/2026

নওগাঁ থেকে শাহারিয়ার ফেরদৌস ভাই উনার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সঠিক ট্যুর প্ল্যান না থাকায় কয়েকবারই আসা-যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছিল।

অবশেষে আমাদের সঙ্গে যোগাযোগ করার পর উনাদের জন্য সুন্দর একটি কটেজসহ ১ রাত ২ দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান সাজিয়ে দিই। আমাদের পরিকল্পনাটি পছন্দ হওয়ায় উনারা সঙ্গে সঙ্গেই বুকিং কনফার্ম করেন। শ্রীমঙ্গলের অফবিট জায়গাগুলো ঘুরে উনারা দারুণ সময় কাটিয়েছেন।

আপনিও যদি পরিবার, কাপল কিংবা অফিসের কর্পোরেট টিম নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে আসতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আপনার পছন্দ ও সময় অনুযায়ী একই প্যাকেজের মধ্যে থাকা, যাতায়াত ও দর্শনীয় স্থান ঘোরার সুন্দর ব্যবস্থা করে দেব আমরা।

Tourist Service Sreemangal ™
WhatsApp: 01893375035

We are delighted to announce that 𝗕𝗮𝗹𝗶𝘀𝗶𝗿𝗮 𝗥𝗲𝘀𝗼𝗿𝘁, has officially bean added to the portfolio of 𝗧𝗼𝘂𝗿𝗶𝘀𝘁 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗦𝗿𝗲𝗲𝗺𝗮𝗻...
23/10/2026

We are delighted to announce that
𝗕𝗮𝗹𝗶𝘀𝗶𝗿𝗮 𝗥𝗲𝘀𝗼𝗿𝘁, has officially bean added to the portfolio of 𝗧𝗼𝘂𝗿𝗶𝘀𝘁 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 𝗦𝗿𝗲𝗲𝗺𝗮𝗻𝗴𝗮𝗹 has its booking partner.

Now, you can book your stay at Balisira Resort through us or include it in your preferred Sreemangal tour package.

For bookings and tour packages, contact us via Facebook, Instagram, or WhatsApp.

ইউরোপের একটি দেশ স্লোভাকিয়া (Slovakia) থেকে আগত ৩ জন সম্মানিত বিদেশী পর্যটক গতকাল আমাদের সাথে যোগাযোগ করেন। উনাদের মূল ...
19/10/2026

ইউরোপের একটি দেশ স্লোভাকিয়া (Slovakia) থেকে আগত ৩ জন সম্মানিত বিদেশী পর্যটক গতকাল আমাদের সাথে যোগাযোগ করেন। উনাদের মূল আগ্রহ ছিল শ্রীমঙ্গলের গভীর বন, এখানকার বন্যপ্রাণী (Wild Life), আদিবাসী সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনযাপন, চা বাগানের শ্রমজীবী মানুষের গল্প এবং বিশ্ববিখ্যাত ৭ স্তরের চা উপভোগ করা!🐒

উনাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী আমরা একটি নিখুঁত ট্যুর প্ল্যান সাজিয়ে দিই, যা দেখে উনারা বেশ আনন্দিত হন এবং আমাদের সাথেই পুরো দিনটি উপভোগ করার সিদ্ধান্ত নেন।

আজ সকালে উনাদের রিসোর্ট থেকে পিকআপ করার পর থেকে শুরু করে প্রতিটি স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন ট্রেইল, আদিবাসী গ্রাম, আঁকাবাঁকা সবুজ চা বাগান এবং নীলকণ্ঠের বিখ্যাত চা সবকিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। সারাদিনের এই সফর শেষে উনাদের উচ্ছ্বাস ও অভিজ্ঞতা আমাদের মন ছুয়ে গেছে!

দেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা আমাদের সেবা ও আতিথেয়তার ওপর ভরসা করছেন এটি সত্যিই আমাদের জন্য অনেক বড় আনন্দের ও গর্বের বিষয়। অতিথিদের এই ভালোবাসা ও আস্থা নিজেদের কাজের প্রতি আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়।

ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য! শুভকামনা রইল স্লোভাকিয়ার এই চমৎকার অতিথিদের জন্য।

Tourist Service Sreemangal™

18/10/2026

২০–২৩ অক্টোবর শ্রীমঙ্গল ট্যুর পুরোটাই সোল্ড আউট!
এই তারিখগুলোর জন্য আর নক দিয়েন না আপাতত,

২৩ তারিখের পর অন্য তারিখে ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি। ❤️

ইউরোপের চেক রিপাবলিক থেকে আসা দুইজন সম্মানিত বিদেশি পর্যটক গতকাল আমাদের সাথে যোগাযোগ করেন। উনারা মূলত শ্রীমঙ্গলের চা বাগ...
12/10/2026

ইউরোপের চেক রিপাবলিক থেকে আসা দুইজন সম্মানিত বিদেশি পর্যটক গতকাল আমাদের সাথে যোগাযোগ করেন। উনারা মূলত শ্রীমঙ্গলের চা বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং নীলকণ্ঠ টি কেবিন সহ আশেপাশের কয়েকটি বিশেষ স্থান ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

​উনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা সাথে সাথেই এমন একটি সুন্দর ট্যুর প্ল্যান তৈরি করে দিই, যেখানে এসব দর্শনীয় স্থানের পাশাপাশি স্থান পেয়েছিল এখানকার চা শ্রমিকদের জীবনযাত্রা, অফবিট সব চা বাগান ও পাহাড়, এবং গারো আদিবাসী গ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি। আমাদের এই গোছানো পরিকল্পনাটি উনাদের খুব পছন্দ হয় এবং উনারা সাথে সাথেই ট্যুরটি কনফার্ম করেন।

​পরিকল্পনা অনুযায়ী আজ আমাদের টিম উনাদের নিয়ে শ্রীমঙ্গল ভ্রমণে বের হয়। সারাদিনে আমরা উনাদের নিয়ে লাউয়াছড়ার সবুজ ট্রেইল, চা শ্রমিকদের জীবনধারা, বিখ্যাত সাত রঙের চা, এবং পথের ধারের মনোরম অফবিট চা বাগান ও পাহাড়ি পথ ঘুরে দেখি। ভ্রমণের শেষভাগে আমরা উনাদের নিয়ে যাই একটি ঐতিহ্যবাহী গারো আদিবাসী গ্রামে, যেখানে উনারা এখানকার বিশেষ লোকাল ট্র্যাডিশনাল খাবার 'পাতিচকা' উপভোগ করেন।

​সারাদিনের এই সুন্দর সফর শেষে আমাদের মাধ্যমে শ্রীমঙ্গল ঘুরে দেখতে পেরে উনারা দারুণ আনন্দ প্রকাশ করেছেন এবং চমৎকার অনুভূতি ব্যক্ত করেছেন।
​আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি অতিথির জন্য একটি সুন্দর, আনন্দদায়ক ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে যার মাধ্যমে বিশ্বমঞ্চে ফুটে ওঠে আমাদের এই সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী আতিথেয়তা।

​Tourist Service Sreemangal ™

মাত্র ৫,৭০০ টাকায় শ্রীমঙ্গলে একদম গ্রামীণ পরিবেশে, প্রাইভেট পুলসহ মাটির ঘর রিসোর্টে থাকা এবং সিএনজি দিয়ে ঘুরাঘুরি সবকি...
09/10/2026

মাত্র ৫,৭০০ টাকায় শ্রীমঙ্গলে একদম গ্রামীণ পরিবেশে, প্রাইভেট পুলসহ মাটির ঘর রিসোর্টে থাকা এবং সিএনজি দিয়ে ঘুরাঘুরি সবকিছু সহ এক রাত এক দিনের প্যাকেজ।

যারা একটু কম বাজেটের মধ্যে ঘুরতে চান তাদের জন্য
শ্রীমঙ্গলের এমন একটি রিসোর্ট, যেখানে প্রকৃতির একদম কাছাকাছি থেকে উপভোগ করতে পারবেন এবং মাটির শীতল ঘর নিরিবিলি ও শান্ত পরিবেশ। গ্রামীণ আবহের সাথে আধুনিক সুবিধার সমন্বয়ে এটি হতে পারে আপনার জন্য একটি ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা।

💑 কাপল প্যাকেজ (Sun - Thu)

• Non-AC Cottage — ৫,৭০০ টাকা থেকে শুরু
• Non-AC Premium Cottage — ৫,৯০০ টাকা থেকে শুরু
• AC Cottage — ৭,১০০ টাকা থেকে শুরু

⏳ Duration: 1 Night 1 Day

⏳ অফারটির মেয়াদ:
• ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত

📦 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:

• প্রকৃতির মাঝে কটেজে রাত্রিযাপন
• সকালের সুস্বাদু নাস্তা
• শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান ভ্রমণ
• গাইড সার্ভিস
• পার্সোনাল সিএনজি দিয়ে ঘুরাঘুরি
• মাটির তৈরি কটেজ (গ্রামীণ লুক, আধুনিক সুবিধা)
• AC ও Non-AC রুমের ব্যবস্থা
• প্রতিটি রুম কাপল ও ফ্যামিলি ফ্রেন্ডলি
• প্রতিটি রুমের সাথে প্রাইভেট পুল

🎀 বিশেষ করে আমাদের প্যাকেজের ভেতরে দুই ধরনের সাইটসিং অন্তর্ভুক্ত; রেগুলার সাইটসিং এবং স্পেশাল হিডেন সাইটসিং। এই দুইটির মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।

📍 রেগুলার সাইটসিং:

• লাউয়াছড়া ন্যাশনাল পার্ক
• মাধবপুর লেক
• নূরজাহান চা বাগান
• আদি নীলকণ্ঠ কেবিন
• রাবার বাগান
• লাল পাহাড়

এই জনপ্রিয় জায়গাগুলো ঘোরার পরেও অনেকেই চান এখানকার হিডেন জায়গাগুলো ঘুরে দেখতে, কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় তেমন সুযোগ-সুবিধা হয় না।

এই জন্যই আমরা রেখেছি আমাদের স্পেশাল হিডেন সাইটসিং, যেখানে আপনারা পেয়ে যাবেনঃ

• পাহাড়ের গোপন লেক
• পাহাড়ের উপর থেকে চা বাগানের অপূর্ব সৌন্দর্য
• অফবিট চা বাগান ভিউ
• স্থানীয় সংস্কৃতি ও আদিবাসী গ্রামীণ জীবন
• ভিউ পয়েন্ট থেকে শ্রীমঙ্গলের প্যানোরামিক দৃশ্য

👉 আপনারা যদি চান এই দুই ধরনের সাইটসিং-ই উপভোগ করতে, সেক্ষেত্রে প্যাকেজটি হবে ১ রাত ২ দিনের।

👨‍👩‍👧‍👦 ফ্যামিলি ও বন্ধু-বান্ধবদের জন্য:

• প্রতি রুমে সর্বোচ্চ ৪ জন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে।
• ফ্যামিলি বা বন্ধুদের গ্রুপ নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে প্যাকেজ নিতে পারবেন।
• সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হবে।

যারা পরিবার বা বন্ধুদের সাথে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এই রিসোর্টের সাথে ট্যুর প্যাকেজটি হতে পারে একটি চমৎকার পছন্দ।

📞 যোগাযোগ করুন:

Tourist Service Sreemangal

📲 WhatsApp: 01893-375035

08/10/2026

এখানেই যেন শান্তি..

#চায়েরদেশ #বাংলাদেশভ্রমণ #শ্রীমঙ্গল

Address

Sreemangal, Sylhet
Maulvi Bazar
3210

Opening Hours

Monday 07:00 - 23:59
Tuesday 07:00 - 23:59
Wednesday 07:00 - 23:59
Thursday 07:00 - 23:59
Friday 07:00 - 23:59
Saturday 07:00 - 23:59
Sunday 07:00 - 23:59

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourist Service Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies