Air yeamin

Air yeamin Air Yeamin Global Adventure & Air Ticketing is a trusted travel agency offering competitive flight tickets worldwide.

ইউরোপ ইউকের জন্য ব্যাংক স্টেটমেন্ট ও ট্যাক্স রিটার্ন কেমন হওয়া উচিত!ব্যাংক স্টেটমেন্ট, আয়-ব্যয় ও ট্যাক্স—ভিসার ক্ষেত্রে ...
21/09/2026

ইউরোপ ইউকের জন্য ব্যাংক স্টেটমেন্ট ও ট্যাক্স রিটার্ন কেমন হওয়া উচিত!
ব্যাংক স্টেটমেন্ট, আয়-ব্যয় ও ট্যাক্স—ভিসার ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ?

আমাদের দেশের অনেক মানুষের Savings Account ঠিকভাবে মেইনটেইন করা থাকে না। লেনদেন এলোমেলো, আয়-ব্যয়ের সঙ্গে ব্যাংক হিসাবের মিল নেই, আবার অনেক সময় ট্যাক্সও দেওয়া হয় নিজের মতো করে।

এর ফলে বিদেশের ভিসা প্রসেসিংয়ের সময় বড় একটা সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে UK, Australia, Europe-এর মতো দেশের ভিসায় আপনার আর্থিক সক্ষমতা, আয়-ব্যয়, ব্যাংক লেনদেন ও ট্যাক্সের মধ্যে সামঞ্জস্য আছে কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

আবার Japan, Korea, Singapore, Thailand-এর মতো দেশেও ব্যাংক স্টেটমেন্ট দেখার পর অনেক সময় প্রশ্ন তৈরি হতে পারে, যদি আপনার আর্থিক নথিপত্র স্বাভাবিক ও সামঞ্জস্যপূর্ণ না হয়।

তাই আজকে একটু খোলামেলা আলোচনা করি।

আগেও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে লিখেছিলাম, কিন্তু তখন বিস্তারিত বলিনি। আজকে একটু খোলাসা করে বলছি—বিশেষ করে ব্যবসায়ীদের জন্য।

প্রথমে Savings Account

আগে কী করেছেন, কীভাবে ব্যাংক মেইনটেইন করেছেন—সেটা আপাতত বাদ দিলাম।

আজ থেকে শুরু করতে চাইলে প্রথমেই নিজের সামর্থ্য অনুযায়ী একটি স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ব্যালেন্স রাখতে পারেন, যেটা আপনার নিয়মিত প্রয়োজন হয় না।

ধরুন, আপনি ৫ লাখ টাকা দিয়ে Savings Account মেইনটেইন শুরু করলেন।

এরপর চেষ্টা করবেন আগামী ৭–৮ মাস নিয়মিত ও স্বাভাবিকভাবে অ্যাকাউন্টটি পরিচালনা করতে।

অপ্রয়োজনীয়ভাবে Savings Account-এর নম্বর বিভিন্ন জায়গায় দেওয়া থেকে বিরত থাকুন, যাতে হঠাৎ করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অস্বাভাবিক বড় অঙ্কের টাকা জমা না হয়।

ব্যবসায়ীদের জন্য একটি সহজ পদ্ধতি

আপনার Business Account থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে নিজের Savings Account-এ আপনার বাস্তব ও নিয়মিত আয়/লাভের একটি অংশ ট্রান্সফার করতে পারেন।

যেমন, প্রতি মাসের ১০ তারিখে ১ লাখ ৫০ হাজার টাকা।

সম্ভব হলে ট্রান্সফারের সময় প্রকৃত কারণটি উল্লেখ করতে পারেন—যেমন Profit/Income। তবে অবশ্যই লেনদেনের প্রকৃত কারণের সঙ্গে মিল থাকতে হবে।

এরপর Savings Account থেকে আপনার স্বাভাবিক ব্যক্তিগত খরচ করতে পারেন—

- Credit Card Bill
- Shopping
- বাজার
- Utility Bill
- দৈনন্দিন অন্যান্য ব্যক্তিগত খরচ

তবে অপ্রয়োজনীয়ভাবে Savings Account থেকে নিয়মিত বড় অঙ্কের টাকা অন্যের অ্যাকাউন্টে Transfer করা থেকে বিরত থাকাই ভালো।

কারণ Savings Account-এর উদ্দেশ্যই হচ্ছে আপনার ব্যক্তিগত সঞ্চয় ও খরচের একটি স্বাভাবিক চিত্র দেখানো।

ধরুন, ১ লাখ ৫০ হাজার টাকা আয় হিসেবে পেলেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় খরচ করার পর একটা অংশ সঞ্চয় হিসেবে রেখে দিলেন।

কোনো মাসে হয়তো ৫০ হাজার টাকা থাকবে, কোনো মাসে ৭০ হাজার টাকা। আবার কোনো মাসে কমও থাকতে পারে।

প্রতিমাসে হুবহু একই অঙ্ক সঞ্চয় করতেই হবে—এমন কোনো নিয়ম নেই। বরং আপনার বাস্তব আয় ও খরচ অনুযায়ী স্বাভাবিক লেনদেন থাকাই গুরুত্বপূর্ণ।

বিদেশ ভ্রমণ করলে

বিদেশে ভ্রমণের সময় সম্ভব হলে নিজের Card ব্যবহার করুন।

এতে আপনার ব্যাংক স্টেটমেন্টে বিদেশে ভ্রমণের সময়কার বাস্তব খরচের একটি ট্রানজেকশন হিস্ট্রি তৈরি হবে।

যে মাসে বিদেশ ভ্রমণ করবেন, স্বাভাবিকভাবেই সেই মাসে আপনার খরচ কিছুটা বেশি হতে পারে—এটাই স্বাভাবিক।

এবার আসি Business Account-এ

Business Account আলাদাভাবে সাজানোর বিষয় নেই।

আপনার ব্যবসা যেমন, লেনদেনও তেমনই হওয়া উচিত।

ব্যবসার প্রকৃত আয়, খরচ, Receivable, Payable—সবকিছু বাস্তব ব্যবসার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Tax Return।

অনেকেই নিজের ইচ্ছামতো একটি অঙ্কের ট্যাক্স দিয়ে দেন। এটা না করে আপনার প্রকৃত আয়-ব্যয় ও প্রযোজ্য করের হিসাব অনুযায়ী রিটার্ন দাখিল করা উচিত।

Tax দেওয়ার আগে আপনার Business Account-এর প্রয়োজনীয় সময়ের Statement সংগ্রহ করুন, আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে দেখুন এবং একজন অভিজ্ঞ Tax Lawyer/Tax Consultant-এর সঙ্গে বসে বিষয়টি বুঝে নিন।

আপনার ব্যবসার ধরন, আয়, ব্যয়, সম্পদ, FDR, বিনিয়োগ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী যে ট্যাক্স আইনগতভাবে প্রযোজ্য, সেটাই পরিশোধ করুন।

ইচ্ছামতো বেশি বা কম ট্যাক্স দেখানোর চেষ্টা করবেন না।

ট্রেড লাইসেন্স বা অন্যান্য উৎসে যদি কোনো Tax Deduction/Withholding হয়ে থাকে, সেটিও সঠিকভাবে রিটার্নে প্রতিফলিত হচ্ছে কি না দেখে নিন।

আপনার FDR, সম্পদ বা অন্যান্য বিনিয়োগ থাকলে সেগুলোর তথ্যও Tax Consultant-কে সঠিকভাবে দিন।

এবং অবশ্যই Tax Return, Tax Certificate ও Tax Challan-এর কাগজপত্র সংরক্ষণ করুন। প্রয়োজন হলে ভিসা আবেদনের সময় এগুলো আপনার আর্থিক অবস্থার supporting documents হিসেবে কাজে লাগতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা

কিছু মানুষ আপনাকে হয়তো পরামর্শ দিতে পারেন—

“ব্যবসা বাদ দিয়ে চাকরি দেখান, তাহলে ভিসা সহজ হবে।”

আমার পরামর্শ হচ্ছে, এমন কিছু করার আগে ভালোভাবে চিন্তা করুন।

আপনি যে ব্যবসা সত্যিকার অর্থে করেন, সেটাই সঠিকভাবে দেখান। ব্যবসা, ব্যাংক হিসাব, আয়-ব্যয়, Tax Return—সবকিছুর মধ্যে বাস্তব ও যৌক্তিক সামঞ্জস্য থাকা উচিত।

ভিসা অফিসারকে দেখানোর জন্য কৃত্রিমভাবে ব্যাংক স্টেটমেন্ট বানানো, ধার করে টাকা জমিয়ে রাখা, ভুয়া আয় দেখানো বা কাগজপত্রে অসঙ্গতি তৈরি করা কখনোই উচিত নয়।

মোট কথা—আপনার Financial Profile যেন আপনার বাস্তব জীবন ও ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

ব্যাংক হিসাব এক কথা বলবে, Tax Return আরেক কথা বলবে, আর আপনার ব্যবসার কাগজপত্র অন্য কথা বলবে—এমন হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হতে পারে।

তাই হঠাৎ ভিসা আবেদনের কয়েকদিন আগে সবকিছু সাজানোর চেয়ে দীর্ঘমেয়াদে স্বাভাবিকভাবে ব্যাংক, ব্যবসা ও Tax-এর হিসাব-নিকাশ ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আজ থেকে কয়েক মাস নিয়মিত ও সঠিকভাবে নিজের Financial Documents মেইনটেইন করুন। সময়ের সঙ্গে আপনার একটি সুন্দর ও স্বচ্ছ Financial Profile তৈরি হবে।

ভিসার জন্য কাগজপত্র সাজানোর মূলনীতি একটাই—কোনো কিছু বানানো নয়, বরং আপনার বাস্তব আর্থিক অবস্থাটাকে সঠিকভাবে উপস্থাপন করা।

03/08/2026

পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান?
ভবিষ্যতে ইউরোপ বা অন্যান্য দেশের ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা থাকলে, বাংলাদেশ → শ্রীলঙ্কা (৩ দিন অবস্থান) → কায়রো রুটটি হতে পারে একটি ভালো অপশন।
📅 ভ্রমণ পরিকল্পনা: • ঢাকা ➜ চেন্নাই ➜ কলম্বো (৩ দিন অবস্থান) • কলম্বো ➜ শারজাহ ➜ কায়রো
💰 প্যাকেজ তথ্য: ✅ টিকিট মূল্য: ৳৬১,০০০ 🧳 ব্যাগেজ: ৩০ কেজি চেক-ইন + ১০ কেজি হ্যান্ড ক্যারি 🛂 শ্রীলঙ্কা ভিসা: প্রায় ৳৩,৫০০
🏨 চাইলে শ্রীলঙ্কার হোটেল বুকিং-এর ব্যবস্থাও আমরা করে দিতে পারি।
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন।

https://chat.whatsapp.com/Fqpco0xEbCL7IJZs4s2AMO?s=cl&p=a&mlu=4

সৌদি আরব ১ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা (KSA)শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য✅ যোগ্যতা✔️ USA / UK / Schengen-এর Valid V...
28/06/2026

সৌদি আরব ১ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা (KSA)
শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য
✅ যোগ্যতা
✔️ USA / UK / Schengen-এর Valid Visa থাকতে হবে এবং সেই দেশে অন্তত ১ বার ভ্রমণ করা থাকতে হবে।
অথবা
✔️ GCC দেশের Valid Residence Permit থাকতে হবে, যার কমপক্ষে ৩ মাসের ভ্যালিডিটি থাকতে হবে।
অথবা
✔️ USA / UK / EU-এর Permanent Resident (PR) হতে হবে।
অথবা
✔️ USA / UK / EU-এর Passport Holder হতে হবে।
✅ আমাদের সার্ভিস
🛂 ভিসার ধরন: ১ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা
🕒 প্রসেসিং সময়: প্রায় ৬ ঘণ্টা*
💰 মোট খরচ (ভিসা ফি + সার্ভিস চার্জ): ২০,০০০ টাকা
🕋 এই ভিসায় উমরাহ করা যাবে। (সৌদি আরবের প্রচলিত নিয়ম ও মৌসুমি নির্দেশনা অনুযায়ী।)
📲 WhatsApp: +966 54 925 4109

📘 https://www.facebook.com/share/18zwKD5txu//⁠�

25/06/2026

✈️ Cairo ➝ Dhaka ✈️
🛫 Saudi Airlines
📅 Travel Dates:
17 / 18 / 21 / 22 / 23 / 24 / 25 July
🧳 Baggage Allowance:
✅ Check-in: 23 KG
✅ Hand Carry: 7 KG
💰 Fare: 25,500 BDT
📞 বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন।

From Egypt.  🇮🇩 ইন্দোনেশিয়া ১ মাসের স্টিকার ভিসা অফার! 🇮🇩✈️ এখনই করুন আপনার ইন্দোনেশিয়া ভ্রমণের পরিকল্পনা!✅ ভিসার মেয়...
15/06/2026

From Egypt.

🇮🇩 ইন্দোনেশিয়া ১ মাসের স্টিকার
ভিসা অফার! 🇮🇩

✈️ এখনই করুন আপনার ইন্দোনেশিয়া ভ্রমণের পরিকল্পনা!

✅ ভিসার মেয়াদ: ১ মাস
⏳ প্রসেসিং সময়: প্রায় ২০ কার্যদিবস
💰 ✅ ভিসা + সার্ভিস ফি : মাত্র ১৬,৫০০ টাকা

📌 দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং
📌 প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে জানতে ইনবক্স করুন
📌 সীমিত সময়ের বিশেষ অফার

🌏 আপনার ইন্দোনেশিয়া ভ্রমণকে সহজ ও ঝামেলামুক্ত করতে আমরা আছি আপনার পাশে।

📞 যোগাযোগ করুন:
Air Yeamin Global Adventure & Air Ticketing

📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

⚠️ দ্রষ্টব্য: ভিসা অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দূতাবাস/ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু🕋 Air Yeamin ১৩ দিনের উমরাহ প্যাকেজ ২০২৬ 🕋📅 সম্ভাব্য ভ্রমণের তারিখ: ১...
14/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
🕋 Air Yeamin ১৩ দিনের উমরাহ প্যাকেজ ২০২৬ 🕋
📅 সম্ভাব্য ভ্রমণের তারিখ: ১০ জুলাই – ২৩ জুলাই ২০২৬
🕌 মক্কায় অবস্থান: ৭ দিন
🕌 মদিনায় অবস্থান: ৬ দিন
✅ প্যাকেজে যা থাকছে: ✈️ কায়রো → জেদ্দা বিমান টিকিট
✈️ মদিনা → কায়রো রিটার্ন বিমান টিকিট
🛂 উমরাহ ভিসা
🏨 হোটেল বুকিং
🚐 জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কার হোটেল পর্যন্ত পরিবহন
🕋 অভিজ্ঞ উমরাহ গাইড
📞 ২৪/৭ সার্বক্ষণিক সাপোর্ট
🍽️ খাবারের ব্যবস্থা চাইলে অতিরিক্ত খরচে যোগ করা যাবে।
💰 প্যাকেজ মূল্য: ৬৮,৯৯৯ টাকা মাত্র
⚠️ বিঃদ্রঃ বিমান ও ভিসা পরিস্থিতির কারণে ভ্রমণের তারিখ সামান্য পরিবর্তন হতে পারে।
🤲 পবিত্র উমরাহ পালন করুন নির্ভরযোগ্য সেবা ও অভিজ্ঞ গাইডের সহায়তায়।
📲 বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
Air Yeamin Global Adventure & Air Ticketing
⏳ সিট সীমিত। দ্রুত বুকিং করুন।

🇸🇦 উমরাহ🇸🇦ওমরাহ  ভিসাহ্ ✅(48 ঘন্টায় ভিসা ডিলেভেরি) ♦️*গ্রুপ ভিসা রেট - Tk17500 /Minimum  12 jon. Transport. 🚎জেদ্দা- মদি...
14/06/2026

🇸🇦 উমরাহ🇸🇦
ওমরাহ ভিসাহ্ ✅
(48 ঘন্টায় ভিসা ডিলেভেরি)

♦️*গ্রুপ ভিসা রেট - Tk17500 /
Minimum 12 jon.

Transport.

🚎জেদ্দা- মদিনা - ২৫০০ রিয়াল
🚎জেদ্দা- জেদ্দা - ২৭৫০ রিয়াল

♦️*১ মাসের ভিসা - 32500 টাকা*

85 days visa tk35,500/

♦️1 year multiple *মাল্টিপল ভিসা (UK/USA/Europe / Australia passport holder .) - Tk20000/

♦️*ইন্ডিভিজুয়াল সিংগেল-*
*(বিআরএন সহ)*- * 25,000 টাকা*

♣️ অবশ্যই কনফর্ম টিকিট দিতে হবে।

https://chat.whatsapp.com/Fqpco0xEbCL7IJZs4s2AMO?s=cl&p=a&mlu=4

27/09/2025

***উমরাহ কাফেলায় বুকিং চলছে **

✈ সফরের তারিখ:- ২০ অক্টোবর ২০২৫ ( সম্ভাব্য )

🔴এয়ার টিকেট :- যাওয়া সংক্ষিপ্ত ট্রাঞ্জিট ও উন্নত মানের বিমানে, আসা ডাইরেক্ট ফ্লাইটে ( ঢাকা থেকে জেদ্দা/মদিনা - মদিনা/জেদ্দা থেকে ঢাকা ফ্লাইট )

🟢 প্রিমিয়াম ও ইকোনমি প্যাকেজ 🟢

✅ প্রিমিয়াম (খাবার ছাড়া) ১৮০,০০০/- টাকা।
✅ ইকোমনি (খাবার সহ) ১৫৫,০০০/- টাকা।

🔴 ফ্রী উপহার সামগ্রী:-
(১) মহিলাদের হিজাব
(২) কাধের ব্যাগ
(৩) জুতার ব্যাগ
(৪) আইডি কার্ড ও ফিতা
(৫) সংক্ষিপ্ত উমরাহ গাইড বই

🟢 মক্কা ও মদিনায় ২ জুম্মা

🟢 হোটেল মক্কা:
(প্রিমিয়াম): ইমার আল খলিল বা সমমান
(ইকোনমি): হিবা আল হিজরা বা সমমান। (অথবা নরমাল বাড়ি দূরত্ব ৩০০-৩৫০ মিটার।

🟢 হোটেল মদিনা:
(প্রিমিয়াম): করম আল হিজাজ বা সমমান।
(ইকোনমি): সালাম ব্রীজ পার হয়ে বুরজ মুআদ্দার পিছনে (পায়ে হেঁটে হেরেমের দুরত্ব ৫-৬ মিনিট)

👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।

👉 মক্কায় ও মদিনাসহ ১৪/১৫ দিন থাকার ব্যাবস্থা। ( হাসবেন্ড এবং ওয়াইফ ) এক রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ২৫০০০/ টাকা চার্জ যুক্ত হবে।

👉 সকল ট্রান্সপোর্ট:- জেদ্দা/মদিনা এয়ারপোর্টে থেকে মক্কা/মদিনা হোটেল, মক্কা/মদিনা হোটেল থেকে মদিনা/মক্কা হোটেল , মদিনা/মক্কা হোটেল থেকে মদিনা/জেদ্দা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)

👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মদিনা জিয়ারাহঃ মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।

👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মক্কা জিয়ারাহঃ- জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।

👉 বিশেষ_দ্রষ্টব্যঃ - এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ, লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর, আরব সাগর, জ্বীন পাহাড় ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেয়া যাবে যাত্রীর নিজে খরচে যেতে হবে।

🟢 উমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 📲☎
ফোনঃ +201503508544 (whatsapp)
+8801785200324.

21/09/2025
Air Yeamin Global Adventure & Air Ticketing is a trusted travel agency offering competitive flight tickets worldwide.
06/09/2025

Air Yeamin Global Adventure & Air Ticketing is a trusted travel agency offering competitive flight tickets worldwide.

Address

Nurjahan Trade Center, Station Road, Barlekha
Maulvi Bazar
3252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Air yeamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies