02/02/2026
এই লেখাটা কোনো মোটিভেশনাল পোস্ট না। লেখাটা স্পেশালী ক্রস বর্ডার ট্রেড নিয়ে—যেখানে নিজের গন্ডির মধ্যে থেকেও সারা বিশ্বের সাথে বিজনেস করা... মার্চেন্ট ট্রেড করে, এক দেশের পন্য আরেক দেশে নেওয়া।
আমি একজন রপ্তানিকারক। তাই শুধু দেশীয় বাজারকে প্রাধান্য না দিয়ে, আমি দেখি বর্ডারের ওপারের বাজার। কারণ আগামী ১০–২০ বছর পরে টিকে থাকতে, গ্লোবাল ট্রেডই হবে একমাত্র ভরসার জায়গা।
এখন কথা হইল ক্রস বর্ডার ট্রেড মানে শুধু পণ্য পাঠানো না।এর মানে হচ্ছে— এক দেশের ডিমান্ড বোঝা, আরেক দেশের সাপ্লাই ব্যবহার করা.... কারেন্সি, লজিস্টিক্স, ডকুমেন্টেশন আর রিস্ক একসাথে ম্যানেজ করা।
আমি দেখেছি এই জায়গায় বাংলাদেশ এখনো শুরুর লাইনে দাঁড়িয়ে আছে। সো সুযোগ অফুরন্ত...
যাঁদের বয়স কম, তাঁদের বলি—ভাষা শিখুন।
ইংরেজি মিনিমাম। তার সাথে চাইনিজ বা আরবি হলে আপনি শুধু চাকরি না—ডিল করবেন। ক্রস বর্ডার ট্রেডে ইংরেজি জানা ভালো, তবে তার চেয়ে ভালো যে দেশের সাথে ট্রেড করব তাদের ভাষা জানা... এটা ডিলিংস এ অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে।
যাঁদের বয়স একটু বেশি, তাঁদের বলি—, বেশি বেশি দেশ ঘুরেন।সত্যি হইল ক্রস বর্ডার ট্রেড ক্লাসরুমে শেখা যায় না, শেখা যায় না ট্রেনিংয়ে। তবে ক্লাসরুমে বা ট্রেনিংয়ে আপনি কিছু কিছু জানতে পারবেন... পথ পাবেন
শিখতে চাইলে আপনাকে ফ্যাক্টরি ভিজিট করতে হবে, বায়ার মিটিংয়ে থাকতে পারলে ভালো , বাস্তবে শিপমেন্ট দেখতে পারলে আরও ভালো।
গত ৬ মাসে শুধু চায়না থেকে পণ্য এনে বিজনেস করা অনেকের সাথে কথা হয়েছে । সেখান থেকে বুঝেছি পুরো সেক্টর এখনো বাচ্চা লেভেলে।
সামনের দিনে শুধু এই একটা দেশ—চায়না—তারা একাই হাজারো নতুন ক্রস বর্ডার ট্রেডার তৈরি করবে।
এবং আরও একটা ইনফো হল বাংলাদেশে সামনে বড় বাণিজ্যিক শিফট আসছে।
গ্রুপ অফ কোম্পানি আর বড় ইন্ডাস্ট্রি নিজেদের ফ্যাক্টরি দিয়ে বাজার দখল করবে।ম্যাস প্রোডাকশনের চাপ সামলাতে না পেরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মার্কেট ছাড়বে।
কিন্তু ম্যাস প্রোডাকশনের বাইরের যে বিশাল স্পেস—
সেটা দখল করবে ক্রস বর্ডার ট্রেডার, মার্চেন্ট ট্রেডার, ই-কমার্স, এফ-কমার্স আর জেন-জি।
আর একটা বিষয় পরিষ্কার হাসু আপার রেজিমে তৈরি হওয়া ঋণখেলাপির কালচার যদি চলতেই থাকে,তাহলে তরুণরা দেশে ফ্যাক্টরি না দিয়ে চায়না, আফ্রিকা, মিডল ইস্টে অপারেশন সেট করবে।
অলরেডি আমাদের মুজাহিদ উল ইসলাম জাহিদ ভাই আফ্রিকা তে হিউজ ইনভেস্ট নিয়ে কাজ করছে। কৃষিকে ডেভলপ করেছে ।উনার ও কিছু কিছু পোস্টে দেখেছি... জাহিদ ভাই ও ক্রস বর্ডার ট্রেড নিয়ে ভাবছে।
সো এটাই ফিউচার আছে...
আমার মনে হয় জেন-জিরা আটকে থাকবে না।ওরা বর্ডার পেরোবে, ব্র্যান্ড বানাবে, গ্লোবাল হবে।
আর একটা বিষয় কি জানেন... যত বেশি মানুষ সরকারের ওপর নির্ভরতা কমাবে,ভবিষ্যতের ক্ষমতার চেয়ারে বসা লোকদের সময় ততই কঠিন হবে।
সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট—এই দুইটা অস্ত্র ব্যবহার করে গত ৫০ বছরের পরিকল্পিত দুর্দশার বৃত্ত ভাঙতেই হবে।
দেশের মেধাবীদের দেশে নিশ্চিত ভবিষ্যৎ নেই—এটাই বাস্তবতা।তাই সবাইকে বলি—ছড়িয়ে পড়েন। আমাদের ক্রস বর্ডার ট্রেডে আপনারা হতে পারেন সবচেয়ে বেশি ভূমিকা রাখা একজন....
এছাড়া কেউ পারলে চাইনিজ ও ইন্ডিয়ান কোম্পানিগুলোকে ফলো করেন। আফ্রিকা আর মিডল ইস্ট—এই দুইটা মার্কেট ধরেন।
বাস্তব সত্যি হইল দুনিয়াটা আবেগে চলে না। দুনিয়াটা চলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে।
পরিকল্পিতভাবে যদি আগামী ২০ বছর ক্রস বর্ডার ট্রেডকে অগ্রাধিকার দেওয়া যায়, তাহলে এই ভূখণ্ডের সিস্টেম বদলে যাবে বলে আমার বিশ্বাস।