13/02/2026
🌙 পদ্মার বুকে রমজান স্পেশাল ইফতার ও ডিনার — পরিবার আর বন্ধুদের সাথে স্মরণীয় এক সন্ধ্যা — পদ্মায় কাগজের নৌকা হাউসবোটে রমজান স্পেশাল আয়োজন!
এই রমজানে ইফতার হোক ভিন্ন মাত্রার — প্রশান্তিময়, সুশৃঙ্খল ও ফ্যামিলি ফ্রেন্ডলি এক আয়োজন — পদ্মা নদীর শান্ত ঢেউ, মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং নির্মল বাতাসের মাঝে হাউসবোটে ইফতার ও ডিনারের এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য — পরিবার, বন্ধু কিংবা কর্পোরেট টিম নিয়ে উপভোগ করুন সম্পূর্ণ নিরাপদ ও ফ্যামিলি-ফ্রেন্ডলি পরিবেশে একটি স্মরণীয় রমজান সন্ধ্যা।
🍹 ইফতার+ডিনার আয়োজন:
🥤 মুন্সিগঞ্জের বিখ্যাত ঘোল ও লেবুর শরবত।
🍽️ স্পেশাল ইফতার আইটেম এবং খেজুর, আপেল, মালটা, তরমুজ, পেয়ারা।
🍽️ পদ্মার তাজা ইলিশ, চিকেন ফ্রাই/চিকেন মাসালা, ফ্রাইড রাইস, চাইনিজ সবজি, সালাদ, কোল্ড ড্রিংকস।
🚐 যাতায়াত সুবিধা (ঢাকা টু ঢাকা পিক & ড্রপ):
আরামদায়ক এসি ও নন এসি গাড়িতে যাতায়াতের সুবিধা থাকছে, তাই ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন এক অনন্য অভিজ্ঞতা!
👨👩👧👦 গ্রুপ বুকিং সুবিধা:
✅ সুবিশাল হাউসবোট।
✅ সর্বোচ্চ ৪০-৬০-৮০ জনের ক্যাপাসিটি।
✅ কর্পোরেট ইভেন্ট, বন্ধুবান্ধব ও ফ্যামিলি বুকিং।
✅ সর্বনিম্ন ২জনেরও বুকিং সুবিধা।
ট্যুর প্ল্যান:
আমরা ইনশাআল্লাহ দুপুর ২:০০টায় মাওয়া পুরান ঘাট থেকে বোট ছেড়ে পদ্মা নদীতে মনোরম ভ্রমণে বের হবো। বিকেলের শান্ত নদী, খোলা আকাশ আর নির্মল বাতাসের মাঝে কিছু সময় কাটানো—এই আয়োজনের মূল উদ্দেশ্যই হলো একসাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করা।
বিকেলে আছরের নামাযের সময় ঘাটে ফিরে নামায আদায় করা হবে। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা, গল্প ও সময় উপভোগ করা হবে।
মাগরিবের পূর্ব মুহূর্তে একসাথে ইফতার+ডিনার করা হবে। ইফতারের পর মাগরিবের নামায আদায় করে আমাদের আয়োজনের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ।
নদীর মাঝখানে জলের ঢেউ আর ঠান্ডা বাতাসের সাথে এক অন্যরকম ইফতার সন্ধ্যা কাটাতে চাইলে, বুকিং করুন এখনই!
যোগাযোগ করুন:
📞 01823800804 হোয়াটসঅ্যাপ।