24/07/2025
পরিচিত এক ভদ্রলোক টিকেট এর রেট জানতে চাইলো।
রেট দিলাম।
এরই মধ্যে অনলাইনে ভুইফোর এক পেজে সেই সিডিউলের রেট পাইছেন আমার থেইকা ১০হাজার কম।
আমারে ওয়াটস আপ গ্রুপের স্কীনশর্ট দিয়া বললেন ভাই,১০হাজার কমে পাইলাম,কিন্তু আপনি এতো বেশী চাইলেন,এটা আশা করিনি।
আপনি যদি এই রেটে দিতে পারেন,জানান তাহলে আপনার কাছেই কনফার্ম করবো।
দুই টাকা লাভ হলে আমি চাই আপনিই পান।
কইলাম ভাই যেখানে দেখছেন সেখান থেইকাই নেন।
এই রেটে আমার কাছে সম্ভব না।
তারপর বেচারা ওখানেই কনফার্ম করলেন।
১০হাজার কইরা জিইতা গেছেন,এইজন্য অনেকটা বিজয়ীর বেশে আমাকে কল দিয়ে বললেন ভাই পারলেন না।
আরেকজন ঠিকই পারলো।
ভাই আসলে আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন।
আর পাবলিক অনেক পরে এসে,আপনাদের চেয়ে এগিয়ে গেছে।
কিছুই বলিনি,বলছি ভাই দোয়া চাই,আল্লাহ যাতে আমাদেরও এমনভাবে এগিয়ে যাওয়ার তাওফীক দেন।
তারপর আমি ভিসা করে দিছি তিনি সেখান থেইকা টিকেট নিলেন।
ঝামেলা হইছে ফ্লাইটের দিন,এয়ারপোর্টে গিয়ে দেখেন,টিকেট ভুয়া। 😭😭😭
কি আর করার বেচারার অবস্থা হইছে পল্ক ভাইয়ের মত।
এয়ারপোর্ট থেইকাই কল দিলেন ভাই আমি শেষ,যেই লোক টিকেট দিছে,টিকেট ভুয়া।
এরপর বেচারা থানা কোর্ট আদালতে দৌড়াচ্ছেন,জুতার তলী ক্ষয় করছেন।
© Al Amin Arafat