Times of Cumilla

Call Directions Website Contact the business

Times of Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Times of Cumilla, Muradnagar.

18/09/2026
মুরাদনগরের রহিমপুর ২নং ওয়ার্ড মেম্বার  পদে আলোচনার শীর্ষে বিএনপির নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন
18/09/2026

মুরাদনগরের রহিমপুর ২নং ওয়ার্ড মেম্বার পদে আলোচনার শীর্ষে বিএনপির নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন

রাজনীতি ক্ষমতার চেয়ার দখলের লড়াই নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর ও সেবা করার মাধ্যম। ভিন্নমত থাকবেই, কিন্তু পারস্পরিক শ্রদ...
17/09/2026

রাজনীতি ক্ষমতার চেয়ার দখলের লড়াই নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর ও সেবা করার মাধ্যম। ভিন্নমত থাকবেই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখাই প্রকৃত শক্তির পরিচয়।
​দেশ আগে, দল পরে; জনগণের স্বার্থই হোক রাজনীতির মূল লক্ষ্য।
​ফারুক আহমেদ বাদশা
সিনিয়র যুগ্ম আহবায়ক, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসবক দলীয়

গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে প্রেম করা বন্ধ করুন হুশিয়ারি বিএনপি নেতা হেদায়েত হোসেনের
17/09/2026

গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে প্রেম করা বন্ধ করুন
হুশিয়ারি বিএনপি নেতা হেদায়েত হোসেনের

মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত দ্বিতীয়বার বহিষ্কারসাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভি...
16/09/2026

মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত দ্বিতীয়বার বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাতকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটি তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে দ্বিতীয়বারের মতো বহিষ্কারাদেশ।
​কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের এক সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
​সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি, ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সাথে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

মুরাদনগরের যাত্রাপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে বিএনপি নেতা হাজী মির্জা আবুল হাশেম​বিশেষ প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্...
16/09/2026

মুরাদনগরের যাত্রাপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে বিএনপি নেতা হাজী মির্জা আবুল হাশেম
​বিশেষ প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মির্জা আবুল হাশেম।
​আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে সাধারণ ভোটারদের মধ্যে তাঁকে নিয়ে তৈরি হয়েছে গভীর আগ্রহ। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকায় এলাকার সাধারণ মানুষের মনে তিনি শক্ত জায়গা করে নিয়েছেন।
​স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক ব্যস্ততার বাইরেও মির্জা আবুল হাশেম এলাকার মানুষের যেকোনো সুখে-দুঃখে নিয়মিত পাশে থাকেন। বিশেষ করে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুসংগঠিত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
​এলাকার জ্যেষ্ঠ মুরুব্বি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তাঁর পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এবং জনবান্ধব আচরণের কারণেই সাধারণ মানুষ তাঁকে আগামী দিনে যাত্রাপুর ইউনিয়নের অভিভাবক হিসেবে দেখতে চান। একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন গঠনে তাঁর মতো নেতৃত্ব অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা।
​নিজের প্রার্থিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাজী মির্জা আবুল হাশেম বলেন, "আমি অবহেলিত যাত্রাপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়নে রূপান্তর করতে চাই। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার মূল শক্তি। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং এলাকার সর্বস্তরের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আজীবন তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করব।"

13/09/2026

মুরাদনগর টাওয়ারের সামনে থেকে একজন মাদক সেবনকারী মাদক নিয়ে যাওয়ার সময় মুরাদনগর পুলিশের হাতে গ্রেফতার

Address

Muradnagar
3540

Alerts

Be the first to know and let us send you an email when Times of Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Cumilla:

Shortcuts

Share