07/08/2026
ভিসার মেয়াদ: ৩৬৫ দিন
১. ভিসা ইস্যুর তারিখ থেকে ১ বছর পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে (Multiple Entry)।
২. সর্বোচ্চ থাকা যাবে: মোট ৯০ দিন। পুরো ১ বছরের মধ্যে মোট ৯০ দিন সৌদি আরবে থাকা যাবে। এটি একবারে ৯০ দিন নয়, বরং যতবার প্রবেশ করবেন, প্রতিবারের থাকার দিন যোগ হয়ে ৯০ দিন পূর্ণ হবে।
উদাহরণ:
প্রথমবার থাকলেন ২০ দিন → বাকি থাকবে ৭০ দিন।
দ্বিতীয়বার থাকলেন ৩০ দিন → বাকি থাকবে ৪০ দিন।
তৃতীয়বার থাকলেন ৪০ দিন → মোট ৯০ দিন পূর্ণ।
দ্বিতীয়বার (এবং পরবর্তীবার) প্রবেশের জন্য) নতুন নিয়ম:
প্রথমবার প্রবেশের পর আবার সৌদিতে যেতে চাইলে শুধু ভিসা থাকলেই হবে না। Nusuk-এর মাধ্যমে একটি Umrah Service Package কিনতে হবে। এবং
Umrah Permit (উমরাহ পারমিট) নিতে হবে। অর্থাৎ, প্রথম প্রবেশের পর প্রতিবার পুনরায় প্রবেশের আগে Nusuk থেকে প্যাকেজ ও পারমিট বাধ্যতামূলক।
৩. হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না:
উমরাহ ভিসাধারী ১ জিলকদ থেকে ১৪ জিলহজ্জ পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন না।
অর্থাৎ: এই সময়ে প্রবেশ করা যাবে না। যদি আগে থেকেই সৌদিতে থাকেন, তাহলে ১ জিলকদের আগেই দেশ ত্যাগ করতে হবে।
সারসংক্ষেপঃ
ভিসার মেয়াদ ৩৬৫ দিন (১ বছর) প্রবেশ একাধিকবার (Multiple Entry)
মোট থাকার সীমা ৯০ দিন
দ্বিতীয় ও পরবর্তী প্রবেশ Nusuk Package + Umrah Permit বাধ্যতামূলক
হজ মৌসুম ১ জিলকদ–১৪ জিলহজ্জ পর্যন্ত সৌদিতে থাকা বা প্রবেশ নিষিদ্ধ।
Courtesy:
Nasirabad Tours & Travels