Easy Tour Guidence

Easy Tour Guidence its a tour agency

ময়মন ট্যুরিজম এর স্পেশাল এডভেঞ্চার ঈদ প্যাকেজ। ময়মনসিংহ-খাগড়াছড়ি-সাজেক-ময়মনসিংহজনপ্রতি : ৪৪৪০/-ভ্রমণ তারিখ : ৬,৭,৮ ই জুল...
07/06/2017

ময়মন ট্যুরিজম এর স্পেশাল এডভেঞ্চার ঈদ প্যাকেজ।
ময়মনসিংহ-খাগড়াছড়ি-সাজেক-ময়মনসিংহ

জনপ্রতি : ৪৪৪০/-

ভ্রমণ তারিখ : ৬,৭,৮ ই জুলাই ২০১৭
ব্যপ্তি কাল : ৩ রাত ২ দিন
যাতায়াত : বাস, জিপ,(জিপ পাওয়াটা খুব রেযার,তবে আমারা নিশ্চিত করবো)

ভ্রমণ স্থান:
সাজেক,
কংলাক এর চূড়া,
হেলিপ্যাড,
রুইলুই পাড়া ভ্রমণ ও রাত্রি যাপন
বাঘাইহাট এলাকায় হাজাছড়া ঝর্ণা (সম্ভব হলে ও টাইম মিললে)
আলুটিলা ভ্রমণ,
রিসাং ঝর্ণা,
হার্টিক্যালচার হেরিটেজ পার্ক ও ঝুলন্ত ব্রীজ

খাবার:
রাতের খাবার: পরোটা+ওমলেট+ভাজি+পানি+চা
সকালের নাস্তা: খিচুরী/পরোটা+ওমলেট+ভাজি+পানি+চা
দুপুর: চিকেন+ভাত+ভাজি+ভর্তা+ডাল
রাত: বেম্বো চিকেন+ভাত+ভর্তা+ডাল (বেম্বোচিকেন সুস্বাদু উপজাতীয় খাবার)
সকাল: ভুনা খিচুরী/পরোটা+ওমলেট+ভাজি+পানি+চা
দুপুর: চিকেন/হাসেঁর মাংস+ভাত+ভাজি+ভর্তা+মাছের স্ট্রীক+ডাল+তেতুল জুস
রাত: ভুনা খিচুরী/পরোটা++ভাজি+চা

১ম রাত: সন্ধ্যা ৬:৩০ মিনিটে ময়মনসিংহ থানার ঘাট থেকে শামীম এন্টার প্রাইজ এর শান্তি পরিবহন বাস ছাড়বে।রাত ১১:৩৫ মিনিটে কুমিল্লায় রাতের খাবার শেষে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা।

২য় দিন: সকাল ৬টায় খাগড়াছড়িতে পৌছবো, ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে সকাল ৭:৩০ মিনিটে সাজেকের উদ্দেশ্যে রওনা হবো।মাঝপথে দেখে নিবো হাজাছড়া ঝর্ণা ১০টায় বাঘাইহাট সেনা ক্যাম্প থেকে সাজেক পৌছবো ১১:৩০ মিনিটে। রেস্টসময় ২ঘন্টা। ফ্রেশ হয়ে দুপুরের খাবার ২:০০ টায়। দুপুরের খাবার শেষে রুইলুই পাড়া ঘুরে, ২২০০ ফুট উচ্চতার কংলাক পাহাড় আরহন করে বিকেলে হেলিপ্যাড এ র্সূয অস্ত দেখা।সাজেক রুইলুই পাড়ায় রাত্রি যাপন।

৩য় দিন: ভোরের র্সূযদোয় দেখে মেঘের সাথে সকাল ৯:০০টায় নাস্তা শেষে খাগড়াছড়ির উদ্দ্যেশ্যে রওনা।১১:০০ মিনিটে বাঘাইহাট সেনা ক্যাম্পে পৌছে খাগড়াছড়ি পৌছবো ১২:০০টায়। ফ্রেশ হয়ে দুপুর ১:০০ মিনিটে দুপুরের খাবার শেষে আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা ভ্রমন।সন্ধ্যার আগমূহূর্তে হার্টিক্যালচার হেরিটেজ পার্ক, ঝুলন্ত ব্রিজ ঘুরে সন্ধ্যায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা। মাঝ পথে রাতের খাবার।
ঝর্ণায় গোসল করার সুযোগ তো আছেই...

৪র্থ দিন: সকাল ৭:০০টায় ময়মনসিংহ পৌছবো। (ইনশাল্লাহ্)

ময়মন ট্যুরিজম থেকে যা যা থাকছে:
(ময়মনসিংহ খাগড়াছড়ি যাওয়া-আসার যাতায়াত- অভ্যন্তরীণ যাতায়াত, সাজেক এ উপজাতি রির্সোট বুকিং, প্রবেশ টিকেট, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। আর কোন হিডেন চার্জ নেই।)

উল্লেখ্য: কপল রুম নিতে চাইলে জনপ্রতি ৫০০/- অতিরিক্ত প্রযোজ্য হবে।

সব জেনে বুঝে কনফার্ম হয়ে বুকিং দিন কেননা আপনার বুকিং এর পর আমরা বাসের টিকেট ও হোটেল ও জিপ কার, খাওয়া দাওয়ার জন্য বুকিং মানি পাঠাবো। যা অফেরতযোগ্য।

বুকিং মানি: ২০০০/- (দুই হাজার টাকা মাত্র)
বুকিং এর শেষ সময়: ২২শে জুন ২০১৭

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
01974920082 অথবা 01724- 737373

পেমেন্ট:
বিকাশ এজেন্ট- 01881- 90 90 49 (অতিরিক্ত খরচ দেয়ার প্রয়োজন নেই)
ডাচ বাংলা/রকেট এজেন্ট- 01881- 90 90 49 8 (অতিরিক্ত খরচ দেয়ার প্রয়োজন নেই)
বিকাশ পেমেন্ট- 01974- 92 00 82
ব্যাংক পেমেন্ট:
জনতা ব্যাংক, চরপাড়া শাখা, ময়মনসিংহ
ময়মন ট্যুরিজম
একাউন্ট নং: 0100076379763

হোক না একটা ট্যুর আমাদের সাথে...
রুচি ও সাধ্যের সমন্বয়ে আনন্দ ভ্রমণের প্রত্যয়ে
ময়মন ট্যুরিজম আপনাদের সেবায় আগ্রহী।
ময়মন ট্যুরিজম
৪৪ নয়াপাড়া, চরপাড়া, মযমনসিংহ।
০১৯৭৪-৯২০০৮২

11/01/2017

সেন্টমার্টিনে নতুন বছরের Winter উদজাপন (৪ রাত/ ৩ দিন)
আমাদের যাত্রা শুরু হবে ২৮ জানুয়ারী রাতে - ফিরবো ১লা ফেব্রুয়ারী সকালে

জনপ্রতি মাত্র ৬,৩০০ টাকা
=================================
ইভেন্ট অরগানাইজার:Easy Tour Guidance
গ্রুপ ট্যুর: ২৮/০১/২০১৭- ০১/০২/২০১৭
যে কোন প্রয়োজনেঃ ০১৭২১১৪৪৫৫৬
প্যাকেজের অন্তর্ভুক্ত:
* ছেরা দ্বীপ এর কাছে নীল দিগন্ত-এ রাত্রিযাপন
* ময়মনসিংহ-টেকনাফ-ময়মনসিংহ নন এসি বাসের টিকেট।
* টেকনাফ - সেন্টমার্টিন দ্বীপ- টেকনাফ নন এসি জাহাজ।
* ২ টা সকালের নাস্তা, ৩ টা লাঞ্চ, ২ টা ডিনার
* বিচের পাশে বার বি কিউ ডিনার
* ফানুশ উৎসব
* ঘুড়ি উড়ানো
* ইনডোর ও আউটডোর গেম
* ক্যাম্প ফায়ার ও ফায়ার ওয়ার্ক
* টি- শার্ট
* রাফেল ড্র
* ছেরা দ্বীপ ভ্রমন
* থাকছে আরও অনেক কিছু ।
==============ট্যুর প্ল্যান=============
দিন ০ : ২৮ জানুয়ারী ,২০১৭ সন্ধ্যা ৭:০০ টায় নন এসি বাসে যাত্রা শুরু। (বাসের নাম পরবর্তীতে জানানো হবে)
দিন ১ : ২৯ এ জানুয়ারী, ২০১৭ সকাল ৮ টা নাগাদ টেকনাফ পৌছাবো ইনশাআল্লাহ । টেকনাফে পৌঁছে যার যার মতো সকালের নাস্তাটা সেরে নিব। নাস্তা শেষ করে সবাই একসাথে শিপে উঠে যার যার আসনে বসে পরব।
সকাল ৯.৩০ টার সময় শিপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দিবে কিন্তু শিপ ছেড়ে দিলে আসনে আর বসে থাকা সম্ভব না, কারন সমুদ্রের গর্জন আপনাকে ডাকবে ।গাংচিল আপনার শিপের সাথে সাথে উড়ে বেড়াবে । সেন্টমার্টিনের কাছাকাছি যেতেই নীল জলরাশি আপনাকে স্বাগত জানাবে ।
দুপুর ১২ টার মধ্যে আমরা নারকেল জিঞ্জিরা খ্যাত সেন্টমার্টিন দ্বীপে পৌছাবো। নীল দিগন্ত রিসোর্টে চেক ইন করে মন চাইলে সমুদ্রের জলে গোসলটাও সেরে নিতে পারেন। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম, রিসোর্টের সামনেই চোখ ধাঁধানো নীল জলরাশিতে হাঁটাহাঁটি এবং বিকালে ঘুড়ি দিয়ে রাঙিয়ে ফেলবো সেন্টমার্টিনের আকাশ।
বিকেলের সূর্যাস্ত বীচে বসেই উপভোগ করবো ।
সন্ধ্যার পরে আমরা মেতে উঠবো গান ও জম্পেশ আড্ডায় সাথে থাকবে চিংরি এবং কাক্রা fry । নীল দিগন্ত -এ রাত্রি যাপন।
ফুড: দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার, চিংরি ,কাক্রা পরিবেশন।

দিন ২ : ৩০শে জানুয়ারী, সারাদিন সেন্টমার্টিন দ্বীপের প্রকৃতির অপার সৌন্দর্য দর্শন,সকালে নাস্তা শেষ করে আমরা চলে যাবো ছেড়া দ্বীপে, যেখানে পাথর আর স্বচ্ছ জলের ফাঁকে ফাঁকে খেলা করছে নানা বিচিত্রের মাছ ।
বিকেলের সূর্যাস্ত আমরা বীচে বসেই উপভোগ করবো । রাতে বিচের পাশে বারবিকিউ ডিনার, ক্যাম্প ফায়ার ,ফায়ার ওয়ার্ক এবং ফানুস উড্ডয়ন ।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতে -বার বি কিউ ডিনার।

দিন ৩ : ৩১ শে জানুয়ারী, খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যি মামাকে স্বাগত জানাবো। নাস্তা সেরে ফ্রি সময় পাবেন, শেষ বারের মতো সাগরে ডুবাডুবি, ছোট নৌকায় ভ্রমণের ইচ্ছা থাকলে সেটাও সেরে ফেলতে পারেন। অতঃপর বিকাল ৩.০০ টায় আমরা শীপে করে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরত আসবো, অতঃপর ময়মনসিংহ এর উদ্দেশ্যে যাত্রা।
ফুড: সকালের নাস্তা, দুপুরের খাবার,
দিন ৪ : ১লা ফেব্রুয়ারী, ইনশাআল্লাহ সকালে ময়মনসিংহ পদার্পন ।
===============================
****জরুরী বিষয় সমূহঃ
১। আমরা সর্বদাই ট্র্যাভেল করি কিন্তু ট্যুর আর ট্র্যাভেল এক ব্যাপার নয়। কাজেই যেকোন অনাকাংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যে আমাদের সাথে ফোনে কথা বলে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিবেন। আমাদের জানালে আমরা যথাযথ ব্যবস্হা নেব ।
২। ব্যাক-প্যাক বেশি ভারী করবেন না। নিত্য প্রয়োজনীয় জিনিষ ছাড়া এক্সট্রা তেমন কিছুই নেবার দরকার নেই।
৩। নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার একার সুবিধার জন্যে ট্র্যাভেলার কারো অসুবিধা হয় এরকম কোন কাজ করা থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
৪। সর্বোপরি ভ্রমন পিপাসু মন থাকতে হবে। ট্র্যাভেলে যেকোন ধরনের সমস্যার মুখোমুখি হতেই পারি, সেটা সমাধান করার জন্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করার ভাল একটা মানসিকতা থাকা জরুরী।
৫। খাবার দেয়া হবে শুধু সেন্টমার্টিনেই, বাস কিংবা জাহাজে আমরা কোন খাবার দেব না। ট্রিপটি হবে একদম আমাদের অন্যান্য ট্রিপের মতোই এবং যে কোন পরিস্থিতিতে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে। সেন্টমার্টিন বা দারুচিনি দ্বীপ একটি ছোট পরিসরের দ্বীপ। এখানে অনেক সুবিধাই অনুপস্থিত থাকতে পারে। সেন্টমার্টিনে কোন বিদ্যুৎ সংযোগ নেই তাই জেনারেটরই একমাত্র ভরসা । ভ্রমণটা হবে এ্যাডভ্যানচারে পরিপূর্ণ, অসুস্থ কেউ যাবেন না। এছাড়া বিভিন্ন স্পট পায়ে হেটে ঘুরতে হতে পারে, এগুলো ভেবে দেখবেন। আমরা সবাই চেষ্টা করবো সুন্দর একটি ইভেন্ট উপহার দিতে। তবু আগে থেকে কিছু সীমাবদ্ধতা জানিয়ে দিলাম। আশা করি কোন অসুবিধা হবে না ইনশআল্লাহ ।

11/01/2017

/ / / / / / .

Say Yes to Bangladesh again in 2017!DISCOVER BEAUTIFUL BANGLADESH WITH US.1. Boating and Sailing2. Indigenous Hill Cultu...
11/01/2017

Say Yes to Bangladesh again in 2017!

DISCOVER BEAUTIFUL BANGLADESH WITH US.
1. Boating and Sailing
2. Indigenous Hill Culture Tour
3. Hiking & Trekking
4. Sea Beach & Offshore Island Tour
5. Green Valley Cycling Tour
6. Life Style of Rural Bangladesh / River of Life
7. Wetlands - Birdwatcher’s Heaven Tour
8. Tea Garden Tour
9. World Heritage Sundarban Tour
10.Bangladesh Archaeological Sites Tour
"We Miss You Here"

For More-Tap down the message button to show your interests moreover
Hotline: 01721144556

January/February কুঞ্জুস অফার !সবচেয়ে কম টাকায় ঘুরে আসুন আপনার পছন্দের জায়গায় !বিস্তারিত জানতে -Hotline- +8801721144556
11/01/2017

January/February কুঞ্জুস অফার !
সবচেয়ে কম টাকায় ঘুরে আসুন আপনার পছন্দের জায়গায় !
বিস্তারিত জানতে -
Hotline- +8801721144556

Miles of golden sands, towering cliffs, surfing waves, rare conch shells, colorful pagodas, Buddhist temples and tribes,...
11/01/2017

Miles of golden sands, towering cliffs, surfing waves, rare conch shells, colorful pagodas, Buddhist temples and tribes, delightful sea-food--this is Cox's Bazar, the tourist capital of Bangladesh !
Don't Forget to Be Awesome with Us!
Easy Tour Guidence

Paradise on earthAwesome Bandarban Trip !Family Package/Buddies package 4 Nights /3Days @ BDT 7500 ( NON AC BUS)3Nights ...
11/01/2017

Paradise on earth
Awesome Bandarban Trip !
Family Package/Buddies package
4 Nights /3Days @ BDT 7500 ( NON AC BUS)
3Nights /2 Days@ BDT 5500 ( NON AC BUS)

Food Menu:
Breakfast: Paratha, Vegetable, Egg, Tea / Vuna khichuri, Egg & Tea.
Lunch:Plain Rice, Chicken/Fish, Vorta/ Vegetable, Dal, Salad. Dinner: Set Menu & 1 Gala Dinner
Sightseeing:
Nilgiri ,Nilachal,Shoilo Propat, Meghalay, Golden Temple. Sangu river cruising.
For details- either type away a message to inform or
Hotline :+8801721144556

Dhaka City Tour / Old Dhaka Trip / Old Dhaka Walking Trip / Old Dhaka Photography Trip / Sonargaon & Panam City TripDon'...
11/01/2017

Dhaka City Tour / Old Dhaka Trip / Old Dhaka Walking Trip / Old Dhaka Photography Trip / Sonargaon & Panam City Trip

Don't Forget to be Awesome with Scarecrow Tourism BD !
Experience Dhaka , Sonargaon & Panamnagar !
Price: decided after short meeting.depending upon the place from going there .
primarily get you know around just too cheap to have nearly in your hand.has to be transformed in a group which is a must for our policy.
"We Miss You Here"
knock us via message in this page or
hotline: +8801721144556

Head to Ham Ham25th January - 27th January 2016Package Price: BDT 3500 (all inclusive)Group Size: Min. 8paxWe Miss You H...
11/01/2017

Head to Ham Ham
25th January - 27th January 2016
Package Price: BDT 3500 (all inclusive)
Group Size: Min. 8pax
We Miss You Here!
For details-
+8801721144556
hotline always ensuring above that number

যারা থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট নিয়ে আগ্রহ দেখান, যারা কেরালার ব্যকওয়াটার এর ছবি দেখে হা পিত্যেস করেন তারা দেখে আসুন ব...
11/01/2017

যারা থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেট নিয়ে আগ্রহ দেখান, যারা কেরালার ব্যকওয়াটার এর ছবি দেখে হা পিত্যেস করেন তারা দেখে আসুন বরিশাল আর পিরোজপুরের জলের এক স্বর্গ রাজ্য। গ্যারান্টি দিচ্ছি ভুলে যাবেন জীবনের সব আক্ষেপ, গর্ব ভরে যাবে বুক দেশে এমন সুন্দর একটি জায়গা আছে বলে।

বলছিলাম বরিশাল- পিরোজপুরের- ঝালকাঠির নদী আর গ্রামের ভেতর বয়ে যাওয়া খালগুলোর কথা। ধান- নদী- খাল এই তিনে বরিশাল- একথাতো অনেকেই জানে। কিন্তু অনেকেই জানেননা এ নদী-খালের মধ্যে কি অপরিসীম স্বর্গীয় সৌন্দর্য লুকিয়ে আছে। বরিশালে প্রতি এলাকায়ই একটি নদী নিদেন পক্ষে একটি খাল রয়েছে। ভরা বর্ষায়তো বটেই, শীতকালেও এসব খালে পানি প্রবাহ থাকে। তাই বছর ভর ঘুরে বেড়ানো যায় শান্ত স্নিগ্ধ এ এলাকায়। ছোট খালের দুপাশে কোথাও ফসলের মাঠ, কোথাও পতিত ভুমি কোথাও বা বসতবাড়ি- সব কিছুই ছবির মতো মনে হবে আপনার কাছে। কিচুক্ষন পর পর আছে গ্রামীন ছোট বাজার। আর সে বাজারের আছে টাটকা সব শাক সবজি। দুপুরে খেতে চাইলে আছে তারও ব্যবস্থা।

সবচে আকর্ষনীয় যে জিনিষটি আপনার মন কেড়ে নেবে তা হল ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। পানিপ্রধান অঞ্চল বলে স্বভাবতই এখানকার জীবনযাত্রায় নৌকার ভুমিকা প্রবল। কতোটা প্রবল তা এখানে না এলে বোঝা যাবেনা। কিছু কিছু এলাকার অধিবাসীদের বাণিজ্যের বেশ বড় অংশ চলে জলে বসে। আর এ কারনেই বরিশাল, পিরোজপুরে আর ঝালকাঠিতে গড়ে উঠেছে অনেকগুলো ভাসমান বাজার। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে প্রতি শনি এবং মঙ্গলবার বসে বিশাল ধান আর চালের ভাসমান বাজার। খুব সকাল থেকেই কয়েকশ নৌকায় করে কারবারি এবং গৃহস্থরা ধান চাল নিয়ে আসে বিক্রির জন্য। অনেকে আসেন খালি নৌকা নিয়ে চাল কিনতে। পুরো প্রক্রিয়াটাই চলে নদীতে বসে।
ধানের বাজার ছাড়াও আছে ভাসমান সবজি বাজার। নাজির পুর এর বৈঠাকাঠা, উজিরপুর এর হারতা, মাহমুদকাঠি সহ বেশ কটি জায়গায় আছে এ সবজি বাজার। এখানেও স্থানীয় মানুষজন তাদের শাক সবজি নৌকায় করে নিয়ে এসে নৌকায় করেই বিক্রি করে থাকেন। সকাল থেকেই জমে ওঠে এ বাজার। স্থানীভাবে উৎপাদিত লাল শাক, পালং শাক, পুই শাক, কলা, চিচিংগা, বরবটি, শশা, টমেটো, ঢেরশ, মুলা ইত্যাদি নানান সবজি দিয়ে ভরপুর থাকে এসব নৌকায়। অসাধারন ফটোজেনিক জায়গা এটি। বলা যায় ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য। শান্ত জলের মাঝে সবজি বোঝাই নৌকাগুলোতে বেচা কেনা চলে হরদম।

আর আপনি যদি যান জুলাই থেকে অক্টোবর এর মাঝে তবে দেখা পাবেন অপার্থিব এক সুন্দর বাজারের। সেটা হল ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার। বাংলাদেশের উৎপাদিত মোট পেয়ারার প্রায় ৮০ ভাগই উৎপাদিত হয় ঝালকাঠির বিভিন্ন গ্রামে। আটঘর, কুরিয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহার, সদর ইত্যাদি এলাকার প্রায় ২৪,০০০ একর জমিতে পেযা়রার চাষ হয়।আর এ পেয়ারা বেচা কেনার জন্য ঝালকাঠির ভিমরুলিত জমে ওঠে বাংলাদেশের সবচে বড় ভাসমান বাজার। প্রতি মৌসুমে এ বাজারে প্রায় ৫০০ কোটি টাকার বেচাকেনা হয়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কেনা বেচা। অনেক দুর দুরান্ত থেকে পেয়ারা চাষীরা তাদের ক্ষেতের পেয়ারা নিয়ে আসেন এ বাজারে। আর ক্রেতারাও আসেন অনেক দুর থেকে। সাধারনত নৌকায় থাকা পুরো পেয়ারাই এক লটে কেনা বেচা হয়। ভরা মৌসুমে এ নৌকা পেয়ারা মা্ত্র ৩০০ টাকায়ও কিনে নেয়া যায়।
তো যদি স্রেফ ২ রাত ১ দিন সময় পান হাতে, দেখে আসুন দক্ষিন বাংলার অপার সে সৌন্দর্য, অনুভব করে আসুন বাংলার রুপ।

কি বারে কি বাজার :
- বানারীপাড়ার চালের বাজার : শনিবার এবং মঙ্গলবার
- উজিরপুরের হারতার সবজি বাজার : রবি এবং বুধবার
- নাজিরপুর এর বৈঠাকাঠা সবজি বাজার : শনি এবং মঙ্গলবার
- ঝালকাঠির ভিমরুলির পেয়ারা বাজার : প্রতিদিন (জুলাই থেকে অক্টোবর)
বাজার দেখতে হলে উপরের এ দিন মিলিয়ে যাওয়াই ভালো। সবগুলো বাজারই খুব সকালে বসে এবং দুুপরের মধ্যে শেষ হয়ে যায় তাই সকালে যাওয়াই উত্তম। আর শুধু জলভ্রমণ করতে হলে যে কোন দিনই যাোয়া যায়।
কি করে যাবেন: ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় ঞুলারহাট এর উদ্দেশ্যে ২-৩ টি লঞ্চ ছেড়ে যায়। এতে উঠে পরদিন সকাল ৬ টার দিকে বানারীপাড়া নেমে যাবেন। ভাড়া নেবে ডেক ১৮০ টাকা, কেবিন : ১০০০ টাকা (সিংগেল) আর ডাবল ১৮০০ টাকা।

এছাড়া ঢাকার গাবতলি থেকে স্বরুপকাঠির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এতে উঠে বানারীপাড়া যাবেন। ভাড়া নেবে ৫০০ টাকা।
বরিশাল হয়েও যেতে পারেন। লঞ্চ এ বা বাসে বরিশাল গিয়ে আবার বাসে বা অটোতে করে বানারীপাড়া।

কি করে ঘুরবেন : বানারীপাড়া পৌছাবেন সকাল ৬ টার মধ্যে। এরপর যে কেন একটি রেষ্টুরেন্ট এ নাস্তা করে আবার নদী তীরে চলে আসুন। একটি বড় ইঞ্জিন নৌকা ভাড়া করুন। বলবেন আপনি ৬-৭ ঘন্টা ঘুরবেন এভাবে : বানারীপাড়া,আটঘর-কুড়িয়ানা, ভিমরুল ও মাহমুদকাঠি অথবা বানারীপাড়া-হাড়তা বা বৈঠাকাঠা। ১০-১৫ জন বসার মত একটি ইঞ্জিন নৌকা ভাড়া নেবে ১৫০০ টাকার মত। দুপুরে কুড়িয়ানার বিখ্যাত বৌদির রেষ্টুরেন্ট (সকাল সন্ধ্যা) এ খেয়ে নিতে পারেন। আগে অর্ডার করলে ভালো খাবার রান্না করে রাখবেন। প্রত্যন্ত অঞ্চলের এ বাজারটির ছোট বৌদির রেষ্টুরেন্ট এ কয়েকশ বিদেশী খাবার খেয়েছেন। বৌদির রেষ্টুরেন্ট এর ফোন নম্বর : ০১৯২৩-৭৪৪৯৩৭ (সন্ধ্যা রানী)

ফেরার সময় বানারীপাড়া থেকে বাসে করে চলে আসুন গুঠিয়া। গুঠিয়ার বিখ্যাত বায়তুল আমান জামে মসজিদ দেখে অটো নিয়ে চলে যান দুর্গাসাগর। দুর্গাসাগর দেখে বাসে উঠে চলে যান বরিশাল শহরে। এখানে আপনি প্রতি আধা ঘন্টা পরই বাস পাবেন। নথুল্লাবাদ নেমে রিক্সা বা অটো নিয়ে লঞ্চ ঘাট। এ ঘাট থেকে ৮.৩০ থেকে ৯ টার মধ্যে ৩-৪ টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

যারা ১ রাত থাকতে চান : তারা স্বুরপকাঠির মিয়ার হাটে হোটেল ইফতিতে থাকতে পারেন। একদম নদীর পাড় ঘেষে গড়ে ওঠা সাধারন মানের এ হোটেলটিতে থাকাও হবে একটা অভিজ্ঞতা।
for more information and to be interested in a tour
call to avail now
+8801721144556

Address

Mymensingh
2200

Telephone

+88-01721144556

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Tour Guidence posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category